স্বরচিত কবিতা-আমি প্রবাসী।
| আমি একজন প্রবাসী কর্মী আপনারা সবাই জানেন, প্রবাসী হয়ে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়েছে। বিভিন্ন মানুষের সাথে চলাফেরা করেছি। অনেক মানুষ আছে তাদের নিজেদের সুখ দুঃখ কষ্ট সব কিছু মনের ভেতরে লুকিয়ে রাখে। এবং অনেক মানুষের কষ্টের কথা মাঝে মাঝে শোনা হয়ে থাকে। তাই আজ প্রবাসী দের নিয়ে একটি কবিতা রইল আপনাদের মাঝে। |
|---|
স্বরচিত কবিতা-আমি প্রবাসী।
কান্না লুকিয়ে হাসি পরিবারকে ভালোবাসি,
নিজের বাড়িতে নিজেই বেড়াতে আসি,
কারণ আমি প্রবাসী।
খাই বা না খাই দেশে টাকা পাঠাই পুরনো জামা নিজে পরি,পড়ে থাকি অগোচরে যেনো সবার মুখে ফুটাতে পারি হাসি।কারণ আমি প্রবাসী।
টাকা আসার যন্ত্র আমি জলে ভিজি রোদে ঘামী,
পূরণ করতে সবার মনের আশ আমাকে থাকতে হয় প্রবাস।তাই আমি প্রবাসী।
এখানে সুধু কাজ আর কাজ কোন কিছুতে মনে আসে না লাজ,,নিঃসঙ্গতার জ্বলে আমি একা একা ভাসি মাঝে মাঝে খাবারটা ও খেতে হয় বাসি।কারণ আমি প্রবাসী।
কি ভাবে কাটে আমার রোজ, ওভাবে নেয় না আমার কেউ খোঁজ।সবাই থাকে আমায় ছাড়া আনন্দ মেতে, আমি ব্যস্ত সেই আনন্দর অর্থ যোগান দিতে।মাঝে মাঝে কল্পনাতে আমিও আনন্দ ভাসি, কারণ আমি তো প্রবাসী।
মাঝে মাঝে না বুঝে আমার প্রিয়জন মন হরষে পর মানুষে করে আলিঙ্গন।লোভে পড়ে সরে যায় দূরে শুন্যতা রেখে যায়, আমার আপন ঘরে তখন আমি এখানে বসে কাঁদি দিবানিশি।কারণ আমি তো প্রবাসী।
দু-চার বছরে দেশে এলে লাগে না কিছু ভালো নিজেকে বড় বেমানান লাগে দেখিনা চোখে আলো।বড় হবার মানসে-পাড়ি দিয়ে প্রবাসে ছোট্ট এ জীবন আমার নষ্ট হয়েই গেলো তবুও সবার টানে দেশে ফিরে আসি আমি তো প্রবাসী।
টাকা ছাড়া কেউ আমার ভালোবাসে না কেউ হয়তো ফিরে আসে কেউ আসে না।টাকা পাঠাতে হয় যদি একটু দেরী শুনতে হয় নানান কথার ঝাড়ি।সব ভুলে তাই আমি কাজ ভালোবাসি, কারণ আমি তো প্রবাসী।
| কবিতা টি কাউকে ছোট করার জন্য বলা হয়নি কিন্তু একজন প্রবাসীর মনে ঠিক এই কষ্ট গুলো লুকিয়ে থাকে। তাই বলে পৃথিবীর সব মানুষ সমান না আমি বিশ্বাস করি। কিছু কিছু মানুষের জন্য আজ প্রবাসী মানুষেরা কষ্ট পেয়ে থাকে।রোদে পুড়ে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে। সেই টাকা গুলো নিয়ে একজন প্রবাসীর পরিবার কিন্তু অনেক সুখি দিন পার করছে। কিন্তু তারা একটু যদি বুঝতো তার ছেলে বা তার সন্তান কি ভাবে টাকা উপার্জন করেছে।আমাদের কাছে টাকা দিচ্ছে তাহলে তারা অন্তত একটু হলেও প্রবাসীর কষ্ট বুঝতো।। |
|---|
| আমাদের পাশে একটি মানুষ থাকে সেই মানুষটি অন্য সাইটে কাজ করে কিন্তু রুমে গেলে তার সাথে আমার দেখা হয় সব সময়। কারণ থাকি আমরা সবাই একই জায়গায়। সেই মানুষটি ২৫ টি বছর তার জীবন থেকে পার করে দিয়েছে এই বিদেশে। |
|---|
| তার পরিবারে এখন মানুষ বলতে তার দুই টি ছেলে আছে। তার স্ত্রী বাড়ি থেকে চলে গিয়েছে সেই মানুষটি বিদেশ আসার ছয় মাস পরে। সেই জায়গা থেকে সেই মানুষটি আজ ২৫ টি বছর বিদেশে আছে কখনো বাড়ি যায়নি। যে টাকা সে উপার্জন করেছে তার দুই ছেলে সব টাকা নষ্ট করে ফেলেছে তার নিজের বলতে আজ কিছুই নাই। |
|---|
যাই হোক বন্ধুরা প্রবাসী যারা হয়েছে তারাই শুধু জানে তাদের জীবনে কি কষ্ট কি সুখ তারা পাচ্ছে। আজ এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো এবং সুস্থ থাকবেন।
খুব কষ্ট পেলাম ভাই কবিতাটা পড়ে। সবাই ভাবে প্রবাসে চাকরী করলে কতোই না মজা। আপনি আসল সত্যটা সকলের সামনে তুলে ধরেছেন। বর্তমান সময়ে এক গুরুর বাণী একটু কথার হেরফের করে বলছি, টাকা আপন মানুষ পর, যতো পারিস টাকা ধর। নিজের জন্যও অল্প অল্প করে টাকা জমান ভাই। আপনার ভবিষ্যতে কাজে লাগবে।
আসলে ভাই প্রবাসে যে চাকরি করে শুধু সেই জানে তার জীবনের পর দিয়ে কি যাচ্ছে। তার জীবনটা কতটা সুখে যাচ্ছে শুধু সেই বলতে পারে অনেক দূর থেকে মনে হয় খুবই আনন্দ আছে তারা কিন্তু বাস্তবে তারা অনেক কষ্টে আছে।
আপনি সুন্দর একটি কথা বলেছেন কিন্তু বর্তমান যে অবস্থা আমার এই অবস্থায় টাকা জমানো আমার পক্ষে সম্ভব নয় কারণ আমার একটি বড় ভাই আছে এই বিদেশে তার জীবন থেকে অনেক বছর সে পার করে দিয়েছে তার টাকায় আমি এই বিদেশে এসেছি তাই আমি যদি টাকা জমাতে থাকি তাহলে তার সাথে বেইমানি করা হয়ে যাবে আমি যে টাকা উপার্জন করি সব টাকা আমার বড় ভাইয়ের হাতে ধরিয়ে দেয়।
আমার বিশ্বাস আছে সে আমার সাথে বেইমানি করবে না এবং যদিও বেইমানি করে তাহলে সৃষ্টিকর্তার কাছে আমি সবসময় প্রার্থনা করি তিনি যেন আমার শরীর ভালো রাখেন যদি শরীর ভালো থাকে তাহলে টাকা জীবনে অনেক কামাই করতে পারবো।
অনেক সুন্দর লিখেছেন আপনি।একে বারে বাস্তব ধর্মী ছিল প্রতি টা শব্দ। অনেক ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। অনেক প্রতিভাবান আপনি। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সবসময় ভাইয়া।
বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছি তবুও আপনার কমেন্ট দেখে আমি খুবই আনন্দিত । এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রথমে ই আপনাকে অসংখ্য এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।হে প্রবাসীদের আমরা খুব একটা ভাবিনা। তাদের মনের অবস্থা বুঝতে চাইনা। খুব ভালো লাগছিল
পড়ে। ধন্যবাদ আপনাকে।
ভাইয়া পোস্টটি পড়ে সত্যি খারাপ লেগেছে চোখে পানি আসার মত।
আমরা সবাই মনে করি প্রবাসে যারা থাকেন তারাই মনে অনেক শান্তিতে আছেন কিন্তুু আজকে আপনার পোষ্টের মাধ্যমে কবিতার ছলে সবকিছুই জানতে পারলাম।
সাবধানে থাকুন সুস্থ থাকেন।
অনেক মানুষ অনেক ধরনের কথা ভেবে থাকে। এবং এটা শুনে খুবই ভালো লাগলো যে আমার পোস্টে থেকে আপনি অনেক কিছু জানতে পারলেন বিদেশে মানুষ কিভাবে জীবন পার করছেন এটা শুনে আমি সত্যি খুবই আনন্দিত।
জি পোস্ট পড়ে বেশ ভালোই লেগেছিল আমার
মাঝে মাঝেই যখন ইউটিউব ওপেন করি তখন প্রবাসীদের অনেক গান গজল আমার সামনে ভেসে আসে। তখন খুব খারাপ লাগে, যখন তাদের গানগুলো শুনতে পাই। প্রবাস জীবনটা খুবই কষ্টের। তারা নিজেরা কষ্ট করে পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে।
প্রবাসীদের নিয়ে আপনি চমৎকার একটা কবিতা আমাদের সাথে উপস্থাপন করেছেন। যেটা পড়ে আসলে বেশ খারাপ লাগলো। আপনার প্রবাস জীবন ভালো কাটুক। ধৈর্য ধারণ করুন জীবনে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন।
যারা এই দূর প্রবাসে আছে তাদের মতো ধৈর্য আর কখনো কেউ ধরতে পারে বলে আমার মনে হয় না। কিছু কিছু মানুষ আছে ধৈর্য হারা হয়ে তারা দেশে ফিরে যেতে চাই। তাদের দেশের টানে তারা দেশে চলে গেলে যে টাকা খরচ করে তারা এই দূর প্রবাসে আসে তাদের বাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তাই প্রত্যেকটা মানুষ ধৈর্য ধরে বেশির ভাগ থাকতে চাই এই দূর প্রবাসে।
সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।
এত সুন্দর একটা পোস্ট করেছেন,, আসলে প্রবাসীদের কষ্টের শেষ নেই মা বাবা আত্মীয় স্বজনদের দূরে রেখে তারা শত হাজার মাইল দূরে থাকে,, প্রবাসী দের মন থেকে অনেক ভালোবাসি, ভালো থাকবেন সুস্থ থাকবেন।
প্রবাসী দের জন্য আপনার মনে যে ভালোবাসা তা দেখে আমি সত্যিই খুবই আনন্দিত আপনিও ভালো এবং সুস্থ থাকবেন আপনার জন্য শুভকামনা রইল।
আমি আগে জানতাম না আপনি প্রবাসী। প্রবাসীদের নিয়ে অনেক গল্প শুনে খুবই কষ্ট লাগে। আর আজকে আপনি একটা কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন। কবিতা পড়ে আমার খুবই খারাপ লাগল। আপনার লেখা পড়ে বুঝতে পারলাম আপনার লেখার হাতটা খুবই ভালো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য । আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট পড়ার জন্য অপেক্ষা থাকলাম ভালো থাকবেন আপনি সবসময় সেই কামনা করি।
জি ভাই আমি একজন প্রবাসী। এবং লেখার হাত খুব বেশি ভালো কিনা জানিনা কিন্তু ফাঁকে ফাঁকে দেখার চেষ্টা করি। এবং আপনার মন্তব্য দেখে আমার খুবই ভালো লাগছে। অবশ্যই আমার পরবর্তী আকর্ষণ আপনাদের মাঝে আমি শেয়ার করব। আপনার এতো সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসলেই প্রবাসীদের কে সবাই টাকা ছাপানোর যন্ত্র মনে করে। কিন্তু তাদের দুখের কথা কেউ জানতে চায় না। সবাই ভাবে অমুক দেশে থাকে তাহলে তো অনেক টাকা।
এই কথাটি আপনি একদম ঠিক বলেছেন প্রবাসীদের কে সবাই টাকা ছাপানোর যন্ত্র মনে করে। তাদের দুঃখের কথা কেউ জানতে চায় না। এই কথাটি আমি বিশ্বাস করি কারণ আমার দেখা চোখে অনেক মানুষের সাথে এমনটা হয়েছে।
সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন ভাই, সামনে আরো এমন চমৎকার পোস্ট করে দেখার সুযোগ করে দিবেন।
প্রিয় লেখক ভাই প্রবাসীদের নিয়ে লেখা আপনার অসাধারণ কবিতায় আমি মুগ্ধ হয়েছি, সারাদিনের কষ্টগুলো যখনই এক নিমিষে বিনাশ হয়ে যায় যখনই শুনি পরিবারের সবাই ভালো আছে।
অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আপনার অনুভূতিগুলো প্রকাশ করার জন্য।
আপনি খুবই সুন্দর কবিতা আবৃত্তি করতে পারেন ভাই।। প্রভাস জীবনের কবিতাটি একদম বাস্তব বলেছেন।।
আর এই কবিতার সাথে আপনার জীবনের অনেকটা মিল রয়েছে যেটা কবিতা পড়লেই বোঝা যায়।। সত্যি ভাই অসম্ভব সুন্দর হয়েছে কবিতা।।