অবহেলার পাত্র না বানিয়ে ভালোবাসার পাত্র বানান জীবনটা অনেক সুন্দর হবে।

in Incredible India3 years ago

আমরা অধিকাংশ মানুষের মুখে এই কথাটি শুনে থাকি তোকে হাতে মারবো না মারবো তোকে ভাতে। ঠিক তেমন মানুষ যদি হাত দিয়ে মারে বা লাঠি দিয়ে মারে যতটা ব্যথা শরিলে লাগে না তার চেয়েও বেশি ব্যথা লাগে মানুষ যখন অবহেলা করে শরীরের আঘাতের চেয়ে হাজার গুণ কষ্ট বেশি মনের আঘাত।

alkoghol-2714482_1920.jpg
Source

অবহেলা মানুষকে তিলে তিলে মৃত্যুর মুখে নিয়ে যায় মানুষের হাত পা কেটে গেলে ওষুধ খেলে সেই ব্যথা এবং কেটে যাওয়ার ঘা সেরে যায় কিন্তু অবহেলা যাকে করা হয় তার মনের ভেতরে যে কষ্ট থাকে সেই কষ্টে কনো ঔষধ খেলে সারে না।

আমরা মানুষ আমরা সবাই ভালোবাসতে পারি আবার সবাইকে অবহেলা করতে পারি আসলে একটি মানুষ ভালোবাসা পেলে পৃথিবীটা জয় করে নিতে পারে কিন্তু তার প্রতি যদি অবহেলা করা হয় সে তিলে তিলে মৃত্যুর মুখে চলে যায়।

কেউ মনে জেদ ধরে অনেক দূর এগিয়ে যায় সফলতার দিকে আবার কেউ মনে জেদ ধরে খারাপ রাস্তায় নেমে যায় কিন্তু যার প্রতি আমরা বেশি অবহেলা করি তারা খারাপ পথে চলতে শুরু করে বেশি।

আমরা অবহেলা পেয়ে থাকি পরিবারের কাছ থেকে নয়তো ভালোবাসার মানুষের কাছে এই দুইটি জায়গায় অবহেলা যদি পেয়ে থাকি তাহলে খারাপ রাস্তায় চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

cliff-2213614_1920.jpg
Source

পরিবারের সদস্য যদি অবহেলা করে তাহলে নিজেকে মনে হয় মরা লাশের মতো বেঁচে আছি আর যদি নিজের ভালোবাসার মানুষ অবহেলা করে তাহলে মনে হয় সারা পৃথিবীটা আমাকে অবহেলা করছে।

অবহেলার শিকার আমাদের জীবনে প্রতিটা মানুষ কোন বিষয় নিয়ে হয়ে থাকে হতে পারে তার পরিবারের কাছে বা হতে পারে তার ভালোবাসার মানুষের কাছে অথবা আশেপাশে মানুষের কাছে।

অবহেলা পেয়ে মানুষ অনেক কিছু শিখতে পারে সেই শিখা থেকে হতে পারে সে নেশা খোর আবার হতে পারে সে অনেক ভালো একটি মানুষ সে মানুষের ভালোবাসা খুঁজে নেওয়ার জন্য অনেক ভালো কাজ করতে পারে বা সেই অবহেলা স্বীকার হয়ে আরো খারাপ পথে চলে যেতে পারে।

আমার ব্যক্তিগত জীবন থেকে আমি কিছু কথা বলি আমার নিজের বিবেক যে কথা বলে আমরা মানুষকে অবহেলা না করে একটু ভালোবাসা দিলে তাদের জীবনটা সুন্দর এ ভরে যেতে পারে সে আপনার ভালোবাসা পেয়ে হতে পারে অনেক ভালো একটি মানুষ হয়ে গিয়েছে বা সে জীবনে সফলতা অর্জন করতে পেরেছে।

সে যাদের কাছ থেকে অবহেলা পেয়ে ভালো পথে চলেছে সে ভালো হয়ে তাদের কাছে আবার ফিরে এসেছে তখন তার ভালোবাসার মানুষের অভাব থাকে না কিন্তু তারা সেই সময়ে অবহেলা করেছে যাকে তাকে আজ মনে প্রানে ভালোবাসে এমনটা আমাদের পৃথিবীতে অনেক জায়গায় হয়ে থাকে।

হয়তোবা সে সবকিছু হাসিমুখে মেনে নিয়ে আপনার সাথে মিশে থাকবে কিন্তু তার মনের ভেতরে যে আঘাতটি আছে সেই আঘাত কখনো সে মুছে ফেলতে পারবে না সেই জন্য আমার মনে হয় আগে থেকে তাকে অবহেলা না করে ভালোবাসা দিয়ে তাকে ভালো দিক নিয়ে যাওয়ার চেষ্টা করি আমরা সবাই।

বনের পশুপাখি ও ভালোবাসা পেলে মানুষের পোষ মেনে যায়। আর আমরা তো মানুষ আমরা যদি ভালোবাসা এবং ভালো মুখ সব জায়গায় পেয়ে থাকি তাহলে অবশ্যই জীবনে উন্নতির লক্ষণে যেতে পারবো।

Sort:  
 3 years ago 

একদমই ঠিক বলেছেন,,, অবহেলার পাত্র না বানিয়ে নিজেকে ভালো একজন মানুষে পরিণত করা উচিত। আমরা মানুষের জেদ আছে। সেই জেদকে কাজে লাগিয়ে সঠিক পথে এগিয়ে যাওয়া উচিত। তাহলে হয়তোবা আমাদের জীবনটা সুন্দর হবে।

সুন্দর তো সেই মানুষ। যে মানুষটা সবার কাছে অবহেলা পাওয়ার পরেও। নিজের জীবনটাকে খারাপ কোনো পথে ঠেলে দেয় নি। নিজের সময়টাকে সঠিকভাবে কাজে লাগিয়ে। সামনের দিকে এগিয়ে গেছে।

অসম্ভব সুন্দর একটা টপিক এবং তার সাথে অসম্ভব সুন্দর আলোচনা। পড়ে বেশ ভালো লাগলো,, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক। ভালো থাকবেন।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60328.01
ETH 1579.98
USDT 1.00
SBD 0.42