সমুদ্রের ঢেউ গুলো যেন হাতছানি দিয়ে ডাকছে

in Incredible India4 years ago (edited)

IMG_20221128_235126.jpg

(পুরীর সমুদ্র সৈকত)

প্রিয়,
পাঠকগণ,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটা অনেক ভালো কেটেছে।

আপনাদের আমি আগেই জানিয়েছিলাম যে, আমার অফিসের থেকে কয়েকজন মিলে পুরী বেড়াতে গেছে। ওখানে গিয়ে ও আমাকে অনেক ছবি পাঠিয়েছে।

সেগুলো দেখেই মনটা অনেক খারাপ হয়ে গেলো। কারন আপনাদের জানিয়েছি, সমুদ্র আমার ভীষন প্রিয়। আর ওরা পুরী যাবে শুনে আমারও ভীষন যেতে ইচ্ছা করছিলো।

কিন্তু ঐ যে বললাম মা হলে অনেক ভালো লাগা ত্যাগ করতে হয়। তবে হ্যাঁ খুব তাড়াতাড়ি আমারাও সবাই মিলে যাওয়ার চেষ্টা করবো।

আমার শুধু সমুদ্র না, সমুদ্রের নীচের সবকিছু ও খুব ভালো লাগে। আমার খুব শখ ঐ গুলো নিজের চোখে দেখার। আসলে আমি নিজে সাঁতার জানি না।

জলে নামতে আমার ভয় লাগে ঠিকই কিন্তু ইচ্ছাও করে জলের নিচে নেমে বিভিন্ন উদ্ভিদ, বিভিন্ন রকমের মাছ দেখতে। কিন্তু আমি জানি এই স্বপ্নটা হয়তো কখনোই পূরন হবে না।

কিন্তু সমুদ্রে যাওয়ার, সমুদ্রের পাড়ে বসে ঢেউ দেখার স্বপ্ন আমি নিশ্চয়ই সফল করবো। বিশেষ করে আমার ছেলের জন্য। ওর ও খুব শখ সমুদ্রে স্নান করার।

IMG_20221129_000044.jpg

আমার সমুদ্রের সাথে অনেক ভালো ভালো স্মৃতি জড়িয়ে আছে। আজকে ওদের পাঠানো ছবি গুলো দেখে যেন এক মুহুর্তে আমার পুরোনো সুখের স্মৃতিগুলো মনে পড়ে গেলো।

আসলে জীবন বড়ো অদ্ভুত, আপনাকে ভালো মুহুর্ত যেমন ভুলতে দেবে না, তেমনি ভালো মুহুর্ত দীর্ঘস্থায়ীও করবে না। তবে হ্যাঁ জীবনের বহু ক্ষেত্রে এইসব পুরোনো স্মৃতি গুলো আপনাকে বাঁচার রসদ যোগাবে।

আবার কখনো কখনো এই ভালো স্মৃতি গুলোই মন খারাপের কারন হয়ে যায়। তবে হ্যাঁ এটা নিজের কাছেই,যে আপনি কি ভাবে কোন জিনিস মনে রাখবেন।

আমি যদিও ঐসব দিন মনে করে মাঝে মাঝে মন খারাপ করি, আবার কখনো কখনো ঐসব স্মৃতি গুলো মন পড়লেই মনটা ভালোও হয়ে যায়।

IMG_20221129_000021.jpg

আজকে ওরা যেমন ঘুরতে গেছে, আমি যদি যেতাম তাহলে আমিও আজকে অনেক ভালো স্মৃতি জমা করতে পারতাম কিন্তু অর্ধেক মন আমার বাড়িতেই থাকতো আমার ছেলের কাছে।

তাই আর অর্ধেক মন নিয়ে ঘুরতে বা আনন্দ করতে ইচ্ছা করলো না। যেই কারনেই ঠিক করলাম এইবার নয়, পরের বার নিজের পরিবারকে সাথে করে নিয়ে সম্পূর্ণ ভাবে আনন্দ করবো।

স্মৃতির পাতআয় জমা করবো নিজের পরিবারের সাথে কাটানো আরও কিছু ভালো মুহুর্ত, যা আজীবন আমার সাথে থেকে যাবে।

আপনাদের সমুদ্র কেমন লাগে, আপনাদের অভিজ্ঞতা কেমন আপনারাও শেয়ার করবেন।আর আমার লেখা কেমন লাগলো জানাতে ভুলবেন না।

সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রাত্রি।

Sort:  
Loading...
 4 years ago 

আপনার মনের ইচ্ছে খুব শীঘ্রই পূর্ন হোক এই কামনা করি। তবে মাঝে মধ্যে নিজের ভালো লাগা গুলোকে প্রাধান্য দেবেন কারণ সময় সবসময় সুযোগ দেয় না।

 4 years ago 

হ্যাঁ দিদি, সত্যিই সুযোগ সবসময় আসে না।

 4 years ago 

সমুদ্রের সামনে দাঁড়ালে বোঝা যায়, আমরা মিথ্যে অহঙ্কার বয়ে বেড়াচ্ছি নিজেকে বিশাল ভেবে, ঘুরে আসুন মন ভালো থাকবে।

 4 years ago 

সত্যিই তাই, চেষ্টা করবো খুব তাড়াতাড়ি যাওয়ার। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60142.38
ETH 1621.78
USDT 1.00
SBD 0.38