💖সন্তানের একটু হাসিতে মা যেন পায় পৃথিবীর সেরা হাসি 💖
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আশা করি সকল বন্ধুরা ভাল আছেন, আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালার রহমতে অনেক ভালো আছি।বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সন্তানের একটু হাসিতে মাএর কাছে পৃথিবীর সেরা হাসি।
কেউ যদি পৃথিবীতে নিঃস্বার্থভাবে ভালবাসতে পারে তা একমাত্র হল মা।মা সন্তানকে সব সময় নিঃস্বার্থভাবে ভালবেসেই পারে।সন্তানকে ভালোবাসতে মার কোন স্বার্থ থাকে না সে সব সময় সন্তানকে আগলে রাখার চেষ্টা করে।সন্তানকে যদি একটু হাসাতে পারে তাহলে মা মনে করে পৃথিবী সেরা হাসির উপহার পেয়েছে।
আমরা মারা সব সময় এটা ভেবে থাকি যে,আমার সন্তানরা যদি সুখে থাকে তাহলে তাতেই আমরা অনেক খুশি।আমরা সন্তানকে সুখী বা হাসিখুশিতে রাখার জন্য কিনা করি থাকি মারা। আসলে আমর সন্তানকে এত ভালোবাসি যে তারা কোনো কষ্ট দিলে সেটা কষ্ট হিসেবে মেনে নিনা। সন্তানকে একটু হাসাতে পারি তাহলে মনে করে পৃথিবীর সেরা হাসির উপহার পেয়েছি।তারা যদি কোন কিছু উপরে আবদার করে সেই আবদার পুরন করতে যতই কষ্ট হোক না কেন। তাদের একটু হাসির জন্য আমরা পৃথিবীর সব কিছুই করতে পারি।
যেমন আমার ছেলে মেয়ে যদি আমার কাছে কিছু আবদার করে। সেটা আমি যতক্ষণ পর্যন্ত না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার চোখে ঘুম আসবে না। খাওয়া-দাওয়া ঠিক মতো করতে পারব না তাদের আবদারের হাসিটা কখন দেখতে পারবো সেই আশায় চেয়ে থাকি।আসলে এটা শুধু আমার বেলা না এটা পৃথিবীর সব মা-বাবার বেলায় এরকম হয়ে থাকে।
আমার ছেলের বয়স মাত্র দুই বছর এখন আমার কাছে যেটা ছোটখাটো আবদার করে না কেন ওই আবদারের হাসি টুকু দেখার জন্য আমি অপেক্ষা করে থাকি।আসলে সব সন্তানেরা মায়ের কাছে ছোট যতই বড় হোক না কেন।আবদার তো আবদার পূরণ না করা পর্যন্ত মায়েদের চোখে ঘুম হারাম হয়ে যায়।সন্তানেরা যদি হাজারো ভুল করে থাকে মায়ের সব সময় হাজারও ভুলকে মাফ করে দিতে পারেন নিঃসন্দেহে।আসলে আমরা সন্তানের উপর এত ইমোশনাল হয়ে পড়ি যে না ভাবার মতো।আসলে মা সন্তানের ভালোবাসাটাই সৃষ্টিকর্তা দিয়েছেন।
একজন পাগলের ভিতর কিন্তু মা ও সন্তানের ভালোবাসাটা থাকে। তাদের যত মেন্টালেটি খারাব হোক না কেন।তার সন্তানকে কিন্তু কাউকে দেবে না এত টুকু তার মাথায় জ্ঞান আছে যে এটা আমার সন্তান এটা আমি কাউকে দিবোনা। আসলে পৃথিবীতে মা তো মা যতই পাগল হোক বা ভালই হোক না কেনো ওই পাগল মা ও চাই যে আমার সন্তানের মুখে একটু আমি হাসি দেখতে চাই।আসলে সন্তানের হাসিটা যে এত মধুর মায়ের কাছে তা বলে বোঝানো যাবে না।শুধু একমাত্র মাই বলতে পারবে সন্তানের মুখের হাসিটা কি মধুর।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই,আশা করি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।আপনাদের ভালো লাগা না লাগা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আমি বুঝতে পারবো কার কতদূর ভালো লেগেছে। আর আমার লেখায় যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ও মাফ করে দেবেন।সবাই থাকুন ভালো থাকুন এই কামনাই রইল আল্লাহ হাফেজ
I am a Bengali and my mother tongue is Bengali. I don't know English very well, so I always prefer to write Bengali for the convenience of writing Bengali. I hope you will like my mother tongue Bengali writing. Today I want to share a child's smile means a mother's smile.
আপনার সম্পূর্ণ পোস্টে আমি পড়লাম। পড়ার পরে আমার খুব সুন্দর লাগছে। কারণ আপনি মা এবং সন্তানের মধ্যে যে, ভালোবাসা এবং যে সম্পর্ক সে কথাটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনার লেখার মাধ্যমে।
সন্তান যত বড়ই হোক না কেন মায়ের কাছে সন্তান সবসময় ছোট থাকে। সন্তানের আবদার মা যদি পূরণ করতে না পারে তার মনে একটা অশান্তি কাজ করে আর যখন সন্তানের অবদান পূরণ করতে পারে মা তখন তার ভালো অনুভাব হয়।
মায়ের ভালোবাসা একটা পাগলের মধ্যেও থাকে। সে তার সন্তানকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে। আপনার সম্পত্তি লেখাটি পড়লাম এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা বাস্তব ধর্মীয় কথা লেখার জন্য। আপনার পরবর্তী পোস্টের জন্য অপেক্ষায় থাকলাম।
ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ,,, জানাই আমার পোস্টটি সম্পূর্ণ ধৈর্য সহকারে পড়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য। থ্যাঙ্ক ইউ
আপনি ঠিক বলেছেন মা এর মত নিস্বার্থভাবে কেউ ভালোবাসে না। মা হচ্ছে সন্তানের নিরাপদ আশ্রয়। খুব সুন্দর কথা বলেছেন পাগলের ভিতরেও মায়ের ভালোবাসা থাকে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।
অনেক সুন্দর একটি বিষয় নিয়ে আজকে পোস্ট করেছেন।।
পৃথিবীতে যার মা নেই সে জানে মা হারানোর যন্ত্রণা।।। মা না একটা সন্তানের জন্য সবচাইতে বড় নেয়ামত।।। সন্তানের হাসির জন্য একজন মা সবকিছুই করে থাকে এবং সন্তান ভালো থাকলে মা ও ভালো থাকে।।।
খুবই ভালো লেগেছে আপনার পোস্ট পড়ে।।।
আসলেই সত্যি কথা শিশুদের মুখে হাসি দেখলে মায়ের মন এমনিতেই ভালো হয়ে যায়। আজকে প্রায় তিন দিন যাবত আমার ছোট ছেলেটা অসুস্থ। ঠিকমতো খাওয়া-দাওয়া করে না,, নিজের কাছেও তেমন কোন কিছুই ভালো লাগেনা।
এই পৃথিবীতে নিঃস্বার্থভাবে ভালোবাসে একমাত্র মা। আর ছেলে মেয়ের খুশিতেই মা সবচাইতে বেশি খুশি হয়ে থাকেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, এত সুন্দর একটা টপিক আমাদের সাথে আলোচনা করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভাল থাকবেন।
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ,,,আমার পোস্টে আপনার সুন্দর একটি মতামত পেয়ে আমার ভালই লাগলো।আল্লাহর কাছে দোয়া করি আপনার ছেলেকে অতি তাড়াতাড়ি সুস্থ করে দিক। ছেলে মেয়ে যদি অসুস্থ থাকে তাহলে মার মোটেও ভাল লাগেনা।থ্যাঙ্ক ইউ