You are viewing a single comment's thread from:

RE: Better life with steem || The Diary Game || 19 th December ||

আসলেই সকাল বেলা টাংকির পানি পর্যাপ্ত ঠান্ডা হয়ে যায়, তাই হাত মুখ ধুতে অনেক কষ্ট হয়, কল চাপলে অবশ্য গরম পানি বের হয় কিন্তু কল চাপা ও অনেক কষ্টের কাজ।
ধনে পাতা ভর্তা দিয়ে গরম ভাত খুব মজা করে খেয়েছেন, কিন্তু আমি ধনে পাতা ভর্তা মোটেও খেতে পারিনা। ধনেপাতা যদি তরকারির মধ্যে দেয়া হয় তাহলে আমি বেছে বেছে বের করে ফেলে দিই।

বিকেলবেলা কমিউনিটির মডারেটরদের সাথে মিটিং ছিল, এরপর আপনার টুর্নামেন্ট টিমের সাথে কিছু আলোচনা ছিল, এভাবেই আপনার একটি দিন অতিবাহিত হয়েছে। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল।

Sort:  
 3 years ago 

সব কিছুরই ব্যতিক্রম থাকে, শীতকালে ধনেপাতা প্রত্যেকের পছন্দ, কিন্তু এক্ষেত্রে আপনি ব্যতিক্রম। অবশ্য আমার পরিচিত আরো একজন আছেন, যিনি তরকারি থেকে ধনেপাতা গুলো বেছে বেছে ফেলে দেন।তবে আমার কিন্তু ব্যক্তিগতভাবে ধনেপাতা ভীষণ পছন্দের।ধনেপাতা ভর্তা বলুন, তরকারিতে ব্যবহার করা বলুন, অথবা ধনেপাতার পকোরা বলুন, সবকিছুই প্রিয়। যেহেতু টুর্নামেন্ট চলছে, তাই নিজের টিম মেম্বারদের সাথে একটু আলোচনার দরকার ছিল, এই কারণেই কথা বলা আর কি। যাইহোক ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পড়ে সুন্দরভাবে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 62242.59
ETH 1769.70
USDT 1.00
SBD 0.38