"পেপুলটির পাতা রস করে খাওয়ার উপকারিতা"
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
পরম করুনাময় আল্লাহতালার নামে শুরু করছি,
হ্যালো স্টিমিট প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি।
আমি আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে, পেপুলটি গাছের পাতা কিভাবে রস করতে হয় এবং তার উপকারিতা কি? আশা করি আমার পোস্টটি পড়লে অবশ্যই বুঝতে পারবেন ইনশাআল্লাহ।
প্রথমে আপনি পেপুলটি গাছ থেকে কিছু পাতা পেরে আনবেন এবং একটি বাটির মধ্যে রাখবেন। আপনি সাত থেকে আটটি পাতা নিতে পারেন, পাতাগুলো বাটির মধ্যে রেখে সুন্দর করে পানি দিয়ে ধৌত করে নেবেন। খেয়াল রাখবেন পাতার সাথে যেন কোনো ভাবে ময়লা না থাকে। যখন সুন্দর করে ধোয়া শেষ হবে তখন একটি বাটির মধ্যে আধা লিটার পানি নেবেন / অথবা আপনি যতটুকু পানি পান করতে পারবেন ততটুকু পানি নেবেন। এরপরে পাতাগুলো বাটির মধ্যে রাখবেন। এবং আপনার পরিষ্কার হাত দিয়ে সেই পাতাগুলো পিষতে থাকবেন।
একটু পরে দেখবেন সাদা তরল পানি ধীরে ধীরে রং হচ্ছে এবং ধীরে ধীরে পানি গাড়ো হচ্ছে। এরপরে যখন দেখবেন পাতার মধ্যে থেকে সম্পূর্ণ রস বেরিয়ে এসেছে তখন পাতাগুলো ভালো করে চিপ দিয়ে ফেলে দিবেন। তখন খেয়াল করে দেখবেন পানির উপর সাদা ফেনা জমে গেছে, সেই ফেনাগুলো উপর থেকে পরিষ্কার করে নেবেন। এরপর আপনি খেয়াল করে দেখবেন বাটির মধ্যে পাতাগুলো টুকরো টুকরো হয়ে ছিরে অনেক রয়ে গেছে। আপনি চাইলেও সেগুলো হাত দিয়ে পরিষ্কার করতে পারবেন না। কারণ পানি অনেক গাঢ় হয়েছে এবং অনেক পিছলা হয়েছে।
তাই আপনাকে একটি গ্লাস এবং একটি ছাকনা নিতে হবে। একটি গ্লাস এবং একটি ছাকনা সুন্দর করে ধৌত করে রাখবেন এবং সেই পিপুলটির রস গুলো ছাকনার মধ্যে ঢেলে ছেঁকে নেবেন। যখন পরিষ্কার হয়ে যাবে তখন আপনি গ্লাসের মধ্যে চিনি অথবা মিষ্টি জাতীয় কোন জিনিস মিশিয়ে খেতে পারেন। সবচেয়ে ভাল হচ্ছে মিষ্টি জাতীয় কোন কিছু ব্যবহার না করা। এমনি খেতে পারলে অনেক ভালো।
পেপুলটির পাতা রস করে খাওয়ার উপকারিতা অনেক বেশি। আমার যতটুকু উপকার হয়েছে আমি ততটুকু বলব, এবং আমি যাদেরকে খেতে বলেছি তাদের যা উপকার হয়েছে আমি শুধু তাই বলব।
১. পেটের গেস্টিক দূর হয়।
২. পেট ভালো থাকে এবং পেট ক্লিয়ার হয়।
৩. আমাশার জন্য খুব বেশি উপকারী।
আরো অনেক উপকার রয়েছে, আমি যখন বাড়িতে আসি তখন দৈনন্দিন পেপুলটির পাতা রস করে খাই। আলহামদুলিল্লাহ আমার পেটের গেস্টিক এখন দূর হয়ে গিয়েছে। আপনারও চাইলে খেতে পারেন, আর হ্যাঁ, আশা করি এটি খাওয়ার কারণে আপনার কোন সমস্যা হবে না। যদি হয় তাহলে উপকার হবে আশা করি অপকার হবে না।
তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের পোস্টটি? অবশ্যই আপনার মূল্যবান একটি কমেন্ট করে আমাকে জানাবেন।
| Device | Name |
|---|---|
| Android | Samsung A12 |
| Camera | 48MP 5MP 2MP 2MP |
| Location | Bangladesh 🇧🇩 |
| Short by | @abdulmomin |
সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই সমাপ্ত করছি খোদাহাফেজ।
10% for beneficiary in community @meraindia account
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Thank you.
এই পাতা সম্পর্কে আমি একদমই অজ্ঞ ছিলাম। আজকে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ এত সুন্দর পোস্টের জন্যে।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, পোস্টটি পড়ে মূল্যবান কমেন্ট করার জন্য।
আমি পেপুলটির পাতা কখনো খাইনি।এবং এই পাতার যে উপকারিতা রয়েছে সেই সম্পর্কেও আমি অবগত ছিলাম না। তবে আপনার পোস্টটি পড়ার পর থেকে এই পাতার অনেক উপকারিতা জানতে পারলাম। এবং আপনি খুবই চমৎকার ভাবে এই পাতার ঔষধি গুনাগুন সম্পর্কে তুলে ধরার চেষ্টা করেছেন। তবে একটা জিনিস আমার খুবই অবাক করেছে সবুজ পাতার ভিতর থেকে লাল রঙের রস বের হচ্ছে। দেখে খুবই লোভনীয় দেখাচ্ছে। জানিনা এটা খেতে কতটা সুস্বাদু হবে। যদিও এটা খাওয়ার কোন ইচ্ছা আমার নেই। যাই হোক এই পাতার উপকারিতা এবং ঔষধীয় গুণ সম্পর্কে আমাদেরকে অবগত করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আপনি আমার সম্পূর্ণ পোস্টটি পড়ে মূল্যবান একটি কমেন্ট করেছেন। আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
পেপুলটি নাম টা আজকে প্রথম শুনলাম এবং পেপুলটির পাতা কেমন হয়ে থাকে তা আজকে আপনার পোস্টে দেখলাম ৷ আর এটা একটি ঔষধি উদ্ভিদ তাও আজকে জানতে পারলাম ৷ তারপর আপনি বেশ সুন্দর ভাবে কিভাবে পেপুলটির পাতা থেকে রস বের করতে হয়ে তা বেশ সুন্দর ভাবে উপাস্থাপনা করেছেন ৷ তারপর পেপুলটির পাতার রস খাওয়ার অনেক গুলো উপকারিতা আপনি তুলে ধরেছেন ৷ সাধারনত এই বিষয় গুলো আমাদের জানা হয়ে গেলো ৷
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন ৷
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনি পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়েছেন এবং সেই অনুযায়ী মূল্যবান একটি কমেন্ট করেছেন। অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ভেষজ ঔষধ আমাদের শরীরের জন্য খুবই উপকারী যদি আমরা সঠিক নিয়ম মেনে খেতে পারি। আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন পেপুলটির পাতা কিভাবে খাওয়া উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই খুব সুন্দর আর্টিকেল আমাদের মাঝে উপস্থিত করার জন্য।
সম্পূর্ণ পোস্টটি পড়ে মূল্যবান একটি কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আজকে আপনি আমাদের সাথে পেপুলটি পাতা রস কিভাবে বের করতে হয়। এবং এই পাতার রস খাওয়ার উপকারিতা সম্পর্কে আলোচনা করেছেন। আসলে আমি আগে কখনো, এই পাতার রস খাওয়ার উপকারিতা সম্পর্কে অবগত ছিলাম না। কিন্তু আজকে আপনার পোস্ট পড়ে জানতে পারলাম।
অসাধারণ ভাবে আপনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। কিভাবে এই কথা রস বের করতে হয় এবং কিভাবে খেতে হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।ভালো থাকবেন।
আপনি ধৈর্য সহকারে সম্পূর্ণ লেখাটি পড়ে মূল্যবান একটি কমেন্ট করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনার জন্যও শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন।
পেপুলটি পাতা যদিও আমি চিনি না বা এর নামও কখনো শুনি নাই তবু এটা যে খুব উপকারী এটা আপনার লেখা পড়ে জানতে পারলাম। কখনো সামনে পেলে অবশ্যই খাব।এত চমৎকার করে একে বানানোর প্রশেস ও গুনাবলী বর্ণনা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য
লেখাটি পড়ে মূল্যবান একটি কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্যও শুভকামনা রইল।