থ্রিডি ইলুশন আর্ট।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি।

প্রতিদিনের মতো আজ আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি সিম্পল থ্রিডি ইলুশন আর্ট। এই আর্ট গুলো দেখতে অনেক কঠিন মনে হয়। কিন্তু এই ধরনের আর্ট করতে খুব একটা কঠিন লাগে না আমার কাছে। আমি যে কোন ধরনের আর্ট করতে খুবই পছন্দ করি। যেকোনো ধরনের আর্ট করতেই অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। তারপরও খুব ভালো লাগা কাজ করে আর্ট এর প্রতি। আমার আজকের করা সিম্পল থ্রিডি ইলুশন আর্টটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি।

থ্রিডি ইলুশন আর্ট

IMG_20231004_212157_897@1968910867-01.jpeg

প্রয়োজনীয় উপকরণসমূহ :

• আর্ট পেপার
• সবুজ মার্কার
• স্কেল

IMG_20231004_205323_319.jpg

স্টেপ-১

প্রথমে দৈর্ঘ্য প্রস্থ একই মাপ করে একটি চতুর্ভুজ আঁকিয়ে নিব। মাঝ বরাবর আরো দুটি রেখা টেনে নিব। মোট চারটি ঘর তৈরি হয়েছে। এখন একটি একটি ঘর করে আর্ট করবো।ছবিতে যেভাবে দেখছেন স্কেল একটু বাঁকা করে সবুজ মার্কারের সাহায্যে দাগ দিয়ে নিবো।

IMG_20231004_205626_690.jpgIMG_20231004_205756_219.jpg
স্টেপ-২

একটি ঘরে রেখা টানা শেষ হলে অন্য একটি ঘরে ঠিক একই ভাবে রেখা টেনে দিবো।

IMG_20231004_210141_904~2.jpgIMG_20231004_210553_957~2.jpg
স্টেপ-৩

তৃতীয় ঘরে এখন রেখা টানা শুরু করব।

IMG_20231004_210927_719.jpgIMG_20231004_211059_529~2.jpg
স্টেপ-৪

একইভাবে চতুর্থ ঘরেও রেখা টানা শুরু করব।

IMG_20231004_211427_266.jpgIMG_20231004_211620_621~2.jpg
স্টেপ-৫

খুব সহজেই আমার পুরো থ্রিডি ইলুশন আর্ট করা কম্পলিট।

IMG_20231004_211712_643.jpg

স্টেপ-৬

থ্রিডি ইলুশন আর্ট এর নিচে আমার একটি সিগনেচার করে নিব।

IMG_20231004_211851_593@1734657582-01.jpeg

IMG_20231004_212420_697~2.jpgIMG_20231004_212200_116.jpg

আমার আজকের এই সিম্পল থ্রিডি ইলুশন আর্টটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা মন্তব্যে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের মূল্যবান মন্তব্য দিবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন পোস্ট নিয়ে ইন-শা-আল্লাহ।

আল্লাহ হাফেজ

1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপনার থ্রিডি ইলুশন আর্ট দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের থ্রিডি ইলুশন আর্ট করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত নিখুঁত ভাবে থ্রিডি ইলুশন আর্ট উপস্থাপন করেছেন। খুবই দুর্দান্ত হয়েছে আপনার আর্ট । আপনার জ্যামিতিক থ্রিডি ইলুশন আর্ট অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আমার করা থ্রিডি ইলুশন আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুবই উৎসাহিত হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকেও।

 3 years ago 

থ্রিডি আর্ট গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। কেননা এই আর্টগুলো দেখলে চোখ পুরো ধাঁধা লেগে যায় ।বোঝাই যায় না আর্টটি কিভাবে তৈরি হয়েছে ।আপনার তৈরি করা আর্ট দেখতে বেশ চমৎকার হয়েছে আপু। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু, থ্রিডি আর্ট গুলো দেখলে চোখে ধাঁধা লেগে যায়।

 3 years ago 

থ্রিডি ইলুশন আর্টটি সবুজ মার্কার দিয়ে তৈরি করাতে দেখতে অসাধারন লাগতেছে। আপনি সব দিক দিয়েই পারদর্শী। আপনার পোস্ট গুলো দেখার অপেক্ষায় থাকি। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন আপু।

 3 years ago 

আপনি সব দিক দিয়েই পারদর্শী। আপনার পোস্ট গুলো দেখার অপেক্ষায় থাকি।

অনেক ভালো লাগলো ভাই আপনার কমেন্টটি পেয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বেশ সহজ করে সুন্দর একটি থ্রিডি ইলুশন আর্ট শেয়ার করলেন আপু। আমার কাছে এ ধরনের আর্ট দেখতে বেশ সুন্দর লাগে। আর্টগুলো দেখতে কেমন একটা ধাঁধা লাগে চোখে। মনে হয় বেশ কঠিন । কিন্তু আপনি বেশ সুন্দর করে এই কঠিন কাজটি করেছেন । ধন্যবাদ আপু।

 3 years ago 

থ্রিডি আর্ট গুলো দেখতে কঠিন মনে হলেও করতে খুব একটা কঠিন নয় আপু।

 3 years ago 

থ্রিডি ইলুশন আর্ট গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। সবুজ মার্কার দিয়ে করায় আর্টটি আরও খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। আট করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

থ্রিডি ইলুশন আর্ট গুলা আপনার কাছে খুব ভালো লাগে জেনে খুব খুশি হলাম আপু । ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এর আগেও আপনার একটি থ্রিডি আর্ট দেখেছিলাম আপু। দারুণ আর্ট করেন আপনি। আজকের থ্রিতি ইলুশন আর্টটি দারুণ ছিল। ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন 🍀

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য দেওয়ার জন্য।

 3 years ago 

থ্রি ডি ইলুউশন আর্ট অনেক সুন্দর হয়েছে। আসলে আপু এই ধরনের আর্ট গুলো দেখে যত কঠিন মনে হয় আসলে ততটা কঠিন নয়। তবে একটু সময় আর ধৈর্য নিয়ে করলে অনেক ভালো হয়।ধন্যবাদ আপু সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে আপু এই ধরনের আর্ট গুলো দেখে যত কঠিন মনে হয় আসলে ততটা কঠিন নয়। তবে একটু সময় আর ধৈর্য নিয়ে করলে অনেক ভালো হয়।

জ্বী আপু, ঠিক বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার করা থ্রিডি ইলুউশন আর্ট টি আসলেই দারুণ হয়েছে। একধাপ থেকে আরেক ধাপে যেতে যেতেই মনে হচ্ছে দেখতে বদলে গেলো। একারণেই এগুলোকে থ্রিডি ইলিউশন আর্ট বলে। তবে আপু, স্টেপস গুলো একবার চেক করবেন কাইন্ডলি। সবগুলো স্টেপস ই স্টেপ-১ দেখাচ্ছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপু। শুভকামনা আপনার জন্য।

 3 years ago 

আপু আপনার থ্রিডি ইলুশন আর্ট টি বেশ চমৎকার হয়েছে। আসলে আপনি ঠিকই বলেছেন এই আর্ট গুলো দেখতে যতটা কঠিন মনে হয় আঁকতে গেলে এগুলো অতটা কঠিন লাগে না ।বেশ ভালই লাগে। আমার কাছেও আর্ট গুলো করতে বেশ ভালো লাগে ।আপনার আজকের আর্ট টি বেশ ভালো ছিল। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার কাছেও এই আর্ট গুলো করতে ভালো লাগে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

 3 years ago 

দারুন একটা ইল্যুয়েশন ক্রিয়েট হয়েছে, আপনি থ্রিডি ড্রইং এর মাধ্যমে বেশ চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন বিষয়টি, এবং পুরো প্রসেসটি আপনি উপস্থাপন করেছেন খুব সুন্দর হয়েছে আজকের এই ক্রিয়েটিভ আর্ট।

 3 years ago 

সুন্দরভাবে ইলুশন ক্রিয়েট করার চেষ্টা করেছি। আপনাদের কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65417.48
ETH 1886.24
USDT 1.00
SBD 0.39