জেনারেল রাইটিং - আত্মপরিচয়

in আমার বাংলা ব্লগ5 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং নিয়ে হাজির হয়েছি। যার মূল বিষয়বস্তু হচ্ছে, আত্মপরিচয়।


geralt-man-76202_1280.jpg

Image by Gerd Altmann from Pixabay

আত্মপরিচয় বলতে বুঝায় নিজের পরিচয়। অর্থাৎ আমি কে? ক্ষেত্র বিশ্বাস পরিচয় ভিন্ন ভিন্ন হতে পারে। কখনো আমার নামই হতে পারে আমার পরিচয়। কখনোবা সেটা হয় আমার পদবী, কখন কখনো সেটা হয় আমার কর্ম। আবার সবকিছু মিলিয়েও একটা পরিচয় তৈরি হয়। কিন্তু যাই হোক সেই বিষয়টা নিজের হতে হবে। সেটা হোক ব্যক্তি, সেটা হোক কোন জাতি, সেটা হোক কোন দেশ। সবারই নিজস্ব পরিচয় বলতে কিছু একটা থাকতে হবে।

অনেক মানুষ আছে, যারা নিজের পরিচয় এর বদলে অন্যের কাছ থেকে ধার করা পরিচয় নিয়ে চলে। এমনও হয় সে যে আসলে কে, সে যে আসলে কি তারা নিজেরাই বুঝতে পারে না। ইংরেজিতে এটার বেশ সুন্দর একটি নাম দেওয়া হয়েছে, আইডেন্টিটি ক্রাইসিস। বাংলায় করলে হয়তো দাঁড়াবে আত্মপরিচয়হীনতায় ভোগা। নিচের পরিচয় নিজেই না জানা।

আমাদের দেশে এমন মানুষ অনেক সচরাচর চোখে পড়ে। এমন অনেককেই চোখে পড়ে, যারা নিজের বাবাকে পরিচয় না দিয়ে উচ্চ বংশীয়, মর্যাদা সম্পন্ন তৃতীয় পক্ষের পরিচয় বড় হতে চায়। অনেক বিলেত ফেরত বাঙালিকে দেখেছি, যারা বাংলাদেশকে আর নিজের দেশে হিসেবে স্বীকারই করতে চায় না। তাদের ধারণা ইউরোপের ওই দেশগুলোর বসবাসের অনুমতি, এবং কাগজে দেওয়া নাগরিকত্ব তাদেরকে ইউরোপীয় করে ফেলেছে। এদেরকেই আমি বলব আইডেন্টিটি ক্রাইসিসে ভোগা ব্যক্তি। যারা নিজেদের প্রকৃত পরিচয় সম্পর্কেই অজ্ঞ। তাই আমাদেরকে আগে নিজের পরিচয় জানতে হবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.095
BTC 62016.76
ETH 1734.72
USDT 1.00
SBD 0.39