আর্ট পোস্টঃ-"এসো নিজে করি"//আইসক্রিমের কাপ/বাটির কালারফুল আর্ট//

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,


ar22.jpg

আশা করি সকলেই ভালো আছেন? সবার দিনকাল কেমন যাচ্ছে পরিবার পরিজনকে নিয়ে। আশা করি ঠান্ডা ঠান্ডা পরিবেশে এমন সুন্দর ওয়েদারে সময়টা বেশ ভালোই কাটাচ্ছেন সবাই? আমার এখানেও একই অবস্থা যেহেতু বৃষ্টি হচ্ছে হালকা পাতলা পরিবেশ বেশ শীতল বলতে হয়। আজকে আমি উপস্থিত হয়েছি নতুন একটি আর্ট পোস্ট নিয়ে। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ব্লগে। আপনারা আছেন বলেই এবং আপনারা এত উৎসাহ দেন বলেই বারবার একই জায়গায় ফিরে আসতে চেষ্টা করি। এই কমিউনিটিতে বাংলা ভাষায় ব্লগিং করতে পারি বলে এবং নিজের মনের ভাবগুলো সব সময় সবার সাথে শেয়ার করতে পারি তাই অনেক ভালো লাগা কাজ করে।

ar21.jpg

সবার কাছ থেকে এত সুন্দর সুন্দর অনুপ্রেরণা পাই কাজ করতে আরো অনেক বেশি উৎসাহ জাগে। তাই বারবার চেষ্টা করি নিজের ক্রিয়েটিভ গুলো সব সময় শেয়ার করতে। প্রতিটি মানুষের কাছে সৃষ্টিকর্তা কিছু না কিছু ক্রিয়েটিভ দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কেউ চর্চা করে আবার কেউ চর্চা করে না। কেউ চর্চা করার সুযোগ পেয়ে থাকেন আবার কেউ সুযোগ পায় না। কেউ চর্চা করার সুযোগ পেয়েও আবার অবহেলা করে। তবে যারা প্রতিনিয়ত চেষ্টা করে যায় তাদের সফলতা অনিবার্য। আমিও তাদের মধ্যে একজন যা আমি সব সময় চেষ্টা করি আমার ভিতরে থাকা সুপ্ত প্রতিভা গুলো সবার সাথে প্রকাশ করতে।

ar19.jpg

আজকে আমি আবার উপস্থিত হয়েছি একটি কালারফুল আর্ট নিয়ে। কালারফুল আর্ট করতে আমার বেশ ভালো লাগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি কালারফুল আইসক্রিমের কাপের/বাটির আর্ট। আমরা যখন বের হয় তখন মাঝেমধ্যে বিভিন্ন ধরনের আইসক্রিম খেয়ে থাকি। আবার অনেক সময় চেষ্টা করি বিভিন্ন কালারফুল আইসক্রিম গুলো খেতে। যখন আমরা আইসক্রিম খেতে চাই কোন ভালো মানের রেস্টুরেন্ট থেকে তারা বেশ সুন্দর করে পরিবেশন করে আইসক্রিম বাটি। যা খাওয়ার আগ্রহ অনেক গুণ বেড়ে যায়। তেমন একটি আইসক্রিমের কাপ/বাটির আর্ট করেছি আমি। প্রথমে আর্ট করে এরপরে কালার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে দেখতে ভালো লাগবে। আমি কিভাবে তৈরি করেছি সেই ধাপ গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি—---

ar18.jpg

আর্টের প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • সাদা পেপার/ খাতা।

  • পেন্সিল।

  • রাবার।

  • কালার পেন্সিল।

  • মার্কার কলম।

ar.jpg


প্রথম ধাপঃ

প্রথমে আর্ট করার জন্য আমি একটা সাদা কাগজ নিয়েছি। সাদা কাগজের উপরে পেন্সিল দিয়ে আইসক্রিমের কাপ/ বাটি এঁকে নিয়েছি। এছাড়াও কাপের/বাটির উপরে আইসক্রিমের ডিজাইন আকারে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি।

ar1.jpg

ar2.jpg


দ্বিতীয় ধাপঃ

এছাড়াও আপনারা এই ধাপে দেখতে পাচ্ছেন আমি আইসক্রিমের কাপ/বাটি সহ আইসক্রিমের ডিজাইন এঁকে নেওয়ার পরে উপরে ছোট একটি ছাতার ডিজাইন এঁকে নিয়েছি। আমরা অনেক সময় দেখি খাবারের ডেকোরেশনের সময় বিভিন্ন ধরনের ডিজাইনের জিনিসগুলো ইউজ করে থাকে সবাই। সেই হিসেবে আমি একটি ডিজাইন ছাতা দিয়েছি আইসক্রিমের উপরে। কালো মার্কার পেন দিয়ে কালার করে নিয়েছি।

ar3.jpg

ar4.jpg


তৃতীয় ধাপঃ

যেহেতু পুরো আর্ট করা শেষ আমি কালার করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি মার্কার পেন দিয়ে কালার করে নেওয়ার চেষ্টা করেছি। আমি বিভিন্ন ধরনের কালার ইউজ করেছি। কাজের সুবিধার কারণে আমি প্রথমেই মার্কার পেন দিয়ে কালার করে নিয়েছি। এছাড়াও আমি পেন্সিল কালার ইউজ করেছি। যেখানে যেভাবে সুবিধা হয় দুই ধরনের কালার ব্যবহার করেছি।

ar5.jpg

ar6.jpg

ar7.jpg


চতুর্থ ধাপঃ

উপরের আইসক্রিমের কালার করা হয়ে গেলে ছাতার কালার করে নিয়েছি। এভাবে কালার করে নেওয়ার পরে দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। তাছাড়া আমার কালার করতেও অনেক ভালো লাগছিল। এভাবে ধাপে ধাপে পুরো ডিজাইনটা কালার করে নিয়ে দেখাবো আপনাদেরকে।

ar8.jpg

ar9.jpg

ar10.jpg


পঞ্চম ধাপঃ

এখন আপনারা দেখতে পাচ্ছেন পুরো ডিজাইনটা আমি কালার করে নিয়েছি। কালার করে নেওয়ার পরে বেশ সুন্দর দেখাচ্ছে। এত সুন্দর একটি বাটিতে/কাপে যখন আইসক্রিম খাওয়া হয় বেশ ভালোই লাগে। সেই চিন্তা ভাবনা থেকে আমি আজকের আইসক্রিমের বাটি কালার করে নিলাম।

ar11.jpg

ar12.jpg

ar13.jpg

ar14.jpg

ar15.jpg


ষষ্ঠ ধাপঃ

যখন পুরো ডিজাইনটি প্রথমে আর্ট করে নিয়েছি। এরপরে কালার করে নেওয়া শেষ। যেহেতু আর্ট এবং কালার করা সম্পূর্ণ হয়ে যায় পাশে আমার একটি সাইন দিয়ে দিলাম।

ar16.jpg

ar17.jpg

ar18.jpg

ar19.jpg


উপস্থাপনা

যখন সম্পূর্ণ আর্ট করা শেষ হয় তখন পাশে সাইন দিয়ে নিলাম এবং ফাইনাল লুকিং টা আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। যদিও কালারিং আর্ট করতে একটু সময়ের দরকার হয়েছিল। যখন আর্ট করা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তখন দেখতে বেশ ভালো লাগছিল আমার কাছে। সেই দৃশ্যটি আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করি বন্ধুরা আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। চেষ্টা করি আমি বিভিন্ন ধরনের আর্ট গুলো তৈরি করার। যেকোন আর্ট তৈরি করতে বেশ ভালো লাগে। সাদা কালো আর্ট করতে যেমন ভালো লাগে তেমনি কালারফুল আর্ট গুলো করতে আরো অনেক বেশি ভালো লাগে। বন্ধুরা আপনাদের কেমন লাগলো জানালে বেশ ভালোই লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ সব সময় সহযোগিতা করে পাশে থাকার জন্য।

ar18.jpg

ar19.jpg

ar20.jpg

ar21.jpg

ar22.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিএকটি আইসক্রিম কাপ/বাটির কালারফুল আর্ট

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Ehur2Z3EsVgTD2AcTmkokXePYxgzpSqwnBNBj3ZteFgQGBvoV1Gau6PdZ2iRjGoCbkshRWuRQSfGSpuzhGGAeLA4Vf5U1Hc8iJwwxD89QHRxVn1je1P4CmpDJ3i8T6K3VVLivshpofZcmEc1F66yhadmSAKB5S67TB9CT5ts8F67pFjTnJQ9RnA2Qqq1Qc1.gif

Sort:  
 2 years ago 

আইসক্রিমের কাপের কালারফুল আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। এই ধরনের আর্ট গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে আর্টটি কমপ্লিট করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

বিস্তারিত দেখার জন্য অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

ওয়াও আপু যাকে এক কথায় বলে অসাধারণ। আসলেই আপু আমাদের নিজেদের মধ্যে অনেকেই আছেন যাদের মধ্যে দারুন রকমের প্রতিভা রয়েছে কিন্তু সেগুলোর সঠিক ব্যবহার না করার কারণে তারা অনেক পিছিয়ে পড়েছে। তবে এটা মানতেই হবে আপনি আসলেই প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন আপনার মেধা কে বিকশিত করার জন্য। এসো নিজে করি সপ্তাহের এই ইভেন্টে আপনি দারুন রকমের একটি আর্ট উপস্থাপন করেছেন আমাদের মাঝে। একদম মুগ্ধ হয়ে গেলাম আমি। আপনার জন্য শুভকামনা রইল আপু। পরবর্তীতে আরও দারুণ সব আপনার মাধ্যমে আমরা উপভোগ করতে পারব।

 2 years ago 

কালার পেন দিয়ে করা আর্ট গুলো অনেক সুন্দর হয় আপু। আপু আপনি আজকে চমৎকার ভাবে কাপ সহ আইসক্রিম আর্ট করেছেন তবে আইসক্রিমের সাথে ছাতি টি আকার কারণে দেখতে আর বেশি ভালো লাগছে। সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক অনুপ্রাণিত হলাম আপু ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি বেশ সুন্দর ভাবে আইসক্রিমের কাপ ও বাটির কালারফুল আর্ট টি দারুণ হয়েছে।আপনার আর্ট করা আইসক্রিমের কাপ ও বাটির কালার ফুল আর্ট টি আপনি সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আইসক্রিমের বাটির কালারিং আর্ট আপনার ভালো লেগেছে জানতে পেরে অনেক বেশি ভালো লাগলো।

 2 years ago 

সৃষ্টিকর্তা যে আমাদের প্রত‍্যেকের মধ্যে ক্রিয়েটিভিটি দিয়ে দিয়েছেন সেটা ঠিক। তবে এই ক্রিয়েটিভিটর ধরন ভিন্ন। একেক জন একেক বিষয়ে ক্রিয়েটিভ। আইসক্রিমের কাপ বাটির কালারফুল আর্টটা দারুণ তৈরি করেছেন আপু। এককথায় চমৎকার। খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

প্রতিটি মানুষের কাছে মেধা থাকে ভাইয়া কেউ চর্চা করে আবার কেউ করে না এটা হচ্ছে তফাৎ।

 2 years ago 

আইসক্রিমের কাব বাটি কালারফুল চিত্র অংকন দেখতে পেয়ে মুগ্ধ হলাম। এত সুন্দরভাবে আপনি এই চিত্রটি অংকন করেছেন, চিত্রটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর ভাবে কালারফুল করার কারণে আরো বেশি ভালো লাগছে। সত্যিই আপনার চিত্র অংকন দক্ষতা অসাধারণ।

 2 years ago 

বেশ ভালো লাগলো ভাইয়া আপনি আমাকে অনেক উৎসাহিত করলেন।

 2 years ago (edited)

জি আপু একদমই ঠিক বলেছেন। সৃষ্টিকর্তা প্রতিটি মানুষের ভিতরে ভিন্ন রকম সব ক্রিয়েটিভি দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। ভিন্ন রকম সব পোস্ট গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আইসক্রিমের কাপ বাটির কালারফুল আর্ট দেখতে পেয়ে সত্যি ভীষণ ভালো লাগলো। প্রতিনিয়ত ভিন্ন রকম পোস্ট উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার শেয়ার করা আর্ট পোস্ট দেখলেন এবং আমাকে অনেক বেশি উৎসাহিত করলেন।

 2 years ago 

আইসক্রিমের কাপ বাটির খুব সুন্দর একটি কালারফুল আর্ট করেছেন। সত্যি বলতে খুবই চমৎকার লাগছে আপনার আর্টটি। একটা চমৎকার একটি কালারফুল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করছি আপু সুন্দর করে তৈরি করতে। তবে আপনার কাছ থেকে এত প্রশংসা শুনে ভালো লাগলো।

 2 years ago 

আপু আপনি ডাই ইভেন্টের জন্য খুবই সুন্দর ও ইউনিক একটি আর্ট শেয়ার করেছেন। আপনার এত সুন্দর আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আইসক্রিমের বাটি যেমন সুন্দর হয়েছে তেমনি আইসক্রিম গুলোও দেখতে খুব সুন্দর দেখাচ্ছে আর ছাতা আরও বেশি সুন্দর হয়েছে। সব মিলিয়ে একদম পারফেক্ট একটি আর্ট শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আমার আর্ট পোস্ট আপনি বিস্তারিত দেখেছেন তাতে আমার অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64506.36
ETH 1866.73
USDT 1.00
SBD 0.38