আইসক্রিমের ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন।আজ আমি আপনাদের মাঝে আমার করা নতুন একটি আর্ট নিয়ে হাজির হলাম। আর সেটি হলো ম্যান্ডেলা আর্ট। ম্যান্ডেলা আর্ট করতে আমার খুব ভালো লাগে। ম্যান্ডেলা আর্ট নিখুঁতভাবে করলে অনেক সুন্দর দেখায়। ম্যান্ডেলা আর্ট করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। আমি আজ আপনাদের আইসক্রিমের একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করে দেখাবো।

আইসক্রিমের ম্যান্ডেলা আর্ট

IMG_20230727_204743_209.jpg

উপকরণসমূহ :

• সাদা কাগজ
• জেল কলম
• পেন্সিল
• স্কেল

ধাপ-১

প্রথমে স্কেল এবং কলমের সাহায্যে একটি আইসক্রিমের মতো আঁকিয়ে নিব।

IMG_20230727_201553_454.jpg

ধাপ-২

তারপর আইসক্রিমের উপরের অংশে আঁকাবাঁকা একটি বর্ডার দিব। যাতে দেখে মনে হয় আইসক্রিম গলে পড়ছে। এতে আইসক্রিম আর্টের সৌন্দর্য টা বৃদ্ধি পাবে।

IMG_20230727_201915_984.jpg

ধাপ-৩

এরপর আইসক্রিমের উপরের অংশের অল্প কিছু স্থান সাদা রাখবো এবং বাকি সবটুকু কালো রং দিয়ে ভরাট করব। যেমনটা ছবিতে দেখতে পাচ্ছেন।

IMG_20230727_202247_978.jpg

ধাপ-৪

এরপর আইসক্রিমের মাঝ বরাবার কয়েকটি রেখা এঁকে নেব।

IMG_20230727_202440_858~2.jpg

ধাপ-৫

আইসক্রিমের বাম সাইডে রেখা টেনে নিব এবং এর ভিতর কলমের সাহায্যে কয়েকটি বিন্দু দিব।

IMG_20230727_202749_466.jpg

ধাপ-৬

এখন নিজের পছন্দ অনুযায়ী ফুল এঁকে নেব। আমি প্রথমেই উপর থেকে শুরু করেছি।

IMG_20230727_203244_950.jpg

IMG_20230727_203551_017~2.jpg

ধাপ-৭

এভাবে আস্তে আস্তে আমি পুরো আইসক্রিমে ম্যান্ডেলা আর্ট করে নিব।

IMG_20230727_203839_703.jpg

ধাপ-৮

আইসক্রিমের ম্যান্ডেলা আর্ট শেষ হলে এখন আইসক্রিমের স্টিকে ম্যান্ডেলা আর্ট শুরু করব।

IMG_20230727_204414_122.jpg

ধাপ-৯

পুরো মেন্ডেলা আর্ট শেষ হলে আইসক্রিমের বাম পাশের অংশটা পেন্সিলের সাহায্যে কিছুটা মোটা করে স্কেচ করে নিবো।

IMG_20230727_204559_221.jpg

ধাপ-১০

আমার আইসক্রিমের ম্যান্ডেলা আর্ট সম্পূর্ণ হল।

IMG_20230727_204734_716.jpg

IMG_20230727_204720_256.jpg

এটি আমার স্টিমিট আইডি থেকে প্রথম ম্যান্ডেলা আর্টের পোস্ট। জানিনা আমি আইসক্রিমের ম্যান্ডেলা আর্ট এর বর্ণনা ঠিকভাবে উপস্থাপন করতে পেরেছি কিনা। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্য করবেন। আমি যেহেতু নতুন ইউজার সেহেতু আমার ভুল ত্রুটি হলে আমাকে শুধরে দিবেন। আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

আল্লাহ হাফেজ।

Sort:  
 3 years ago 

ওয়াও আপনি খুব সুন্দর করে আইসক্রিমের ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার আইসক্রিমের ম্যান্ডেলা আর্ট দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। আপনার ম্যান্ডেলা আর্ট অসম্ভব ভালো লাগলো আমার কাছে। অনেকদিন আগে এভাবে আমিও আইসক্রিমের ম্যান্ডেলা আর্ট করেছিলাম। ধন্যবাদ আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে আইসক্রিমের ম্যান্ডেলা আর্ট উপস্থাপনা করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।আমার আর্টটি আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।

 3 years ago 

আপু আপনি একদম ঠিকই বলেছেন ম্যান্ডেলা আর্ট গুলো নিখুঁত হলে দেখতে অনেক বেশি ভালো লাগে । আর এটি আপনার প্রথম ম্যান্ডেলা আর্ট জেনে সত্যি ভীষণ ভালো লাগলো। কেননা চমৎকারভাবে আপনি আর্ট টি করেছেন মনে হচ্ছে যেন সত্যি সত্যি একটি আইসক্রিম । ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার এত সুন্দর কমেন্ট দ্বারা আমাকে উৎসাহিত করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আইসক্রিমের ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যিই অসাধারণ চিত্র অংকন করেছেন। এই ধাপে ধাপে মেন্ডেলা চিত্র অংকন দেখে অনেক বেশি ভালো লাগলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে

 3 years ago 

আপনার শেয়ার করা আর্ট এক কথায় অসাধারণ সুন্দর লেগেছে আমার কাছে। বিশেষ করে যখন আইসক্রিমের উপরের অংশে আঁকাবাঁকা দাগ দিয়ে আইসক্রিম টি গলে পড়ার দৃশ্যটি ফুটিয়ে তুললেন তখন আইসক্রিমের সৌন্দর্যটা বেশি নিখুঁতভাবে ফুটে উঠেছে। আর এতেই বোঝা যায় আর্ট বিষয়ে আপনার বেশ ভালো অভিজ্ঞতা আছে। শুভকামনা রইলো আপু।

 3 years ago 

আপনার কমেন্ট আমার খুব ভালো লেগেছে। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরো বেশি উৎসাহিত করে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনি স্টিমিটে আজকে সর্বপ্রথম ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন দেখে অনেক বেশি ভালো লাগতেছে। তবে আপনার দক্ষতার প্রশংসা না করে কিন্তু পারলাম না আপু। অনেক সুন্দর করে আপনি আইসক্রিমের ম্যান্ডেলাটি অংকন করেছেন। সব মিলিয়ে অনেক বেশি চমৎকার ছিল আপনার করা আইসক্রিমের এই ম্যান্ডেলাটি। আমার তো ইচ্ছে করছে এটি খেয়ে নিতে। অবশ্য এটি যদি খাওয়া যেত তাহলে আপনি নিজেই খেয়ে নিতেন হি হি হি। আপনার করা ম্যান্ডেলাগুলো পরবর্তীতেও দেখার অপেক্ষায় থাকলাম তাহলে।

 3 years ago 

জ্বী আপু আরো নতুন নতুন ম্যান্ডেলা আর্ট আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আপনার কমেন্টটি পড়ে আমার খুবই ভালো লাগছে। অনেক ভালোবাসা আপু আপনার জন্য।

 3 years ago 

অনেক ভালো লাগার মত ছিল আপনার এই আইসক্রিমের ম্যান্ডেলা আর্ট। নতুন মেম্বার হিসেবে আপনি খুব চমৎকার ভাবে কাজটি সম্পাদন করে দেখিয়েছেন আসলে এই জাতীয় জিনিসগুলো অনেক এই করতে পারে না। তাই খুশি হলাম আপনার এই পোস্টে দেখে আশা করব এভাবে অনেক কিছু আমাদের মাঝে শেয়ার করে দেখাবেন।

 3 years ago 

জ্বী ভাইয়া ভবিষ্যতে আরো অনেক কিছু শেয়ার করবো আপনাদের মাঝে। এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি অনেক সুন্দর করে আইসক্রিমের ম্যান্ডেলা আর্ট করেছেন। আইসক্রিমের মধ্যে ছোট ছোট পাতা ফুল ও ছোট ডিজাইনগুলোর কারণে ম্যান্ডেলা আর্ট দেখতে অসাধারণ লাগতেছে। এবং শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 66673.44
ETH 1930.88
USDT 1.00
SBD 0.38