মানুষ মানুষের জন্য, আর জীবন জীবনের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার,১৯ নভেম্বর ২০২৩ ইং

হ্যালো বন্ধুরা আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে ও আপনাদের সাথে মনুষ্যত্ব নিয়ে আলোচনা করবো। আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।

pexels-photo-3228689.jpeg

সোর্স

আমাদের মানব জীবনে সারা জীবন সুখ -দুঃখ লেগেই থাকে।কেউ হয়তো একটু সুখে আছে আবার কেউ কেউ একটু দুঃখের মধ্যে দিন কাটাচ্ছে। আবার কেউ কেউ সুখ -দুঃখ দুইটাই মিলিয়ে দিন পার করতেছে। আবার কেউ কেউ শুধু সুখের মধ্যেই জীবন পার করতেছে। এখন মোট কথা হলো কোন সমাজের মধ্যে বসবাস করতে হলে অবশ্যই সবার সাথে মিলে মিশে বসবাস করতে হবে। সমাজের মধ্যে কারো কোন সমস্যা হলে সাথে সাথে তাকে সাহায্য করার চেষ্টা করতে, যদি আমরা কোন অসহায় ব্যক্তিকে টাকা দিয়ে সাহায্য না করতে পারি তাহলে আমরা তাকে সময় এবং শ্রম দিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করবো।আর যদি আমরা সময় এবং শ্রম দিয়ে ও সাহায্য না করতে পারি তাহলে তাকে কথা দিয়ে সাহায্য করবো। অসহায় ব্যক্তিকে আমরা কখনো অবহেলা করবো না। কেননা আজকে ওর সমস্যা হয়েছে, কিছুদিন পর আমার ও সমস্যা হতে পারে।তাই আমরা সর্বদা মানুষকে বিপদে সাহায্য করার জন্য এগিয়ে যাবো।

আবার আমরা সমাজের মাঝে কিছু শ্রেণীর লোক দেখতে পাই,তারা অন্যের বিপদের সময় অনেক বেশি মজা নেয়, আমরা সেই সমস্ত লোকদের বিপদের সময় কখনো এগিয়ে আসবো না, কেননা তাদেরকে বিপদের সময় সাহায্য করলে,যখন আপনার বিপদ আসবে তখন তারা দুর থেকে হাসাহাসি করবে।তাই সেই সমস্ত লোকদের কে এড়িয়ে চলতে হবে।সব মানুষ সমান হবে না, এটাই স্বাভাবিক। আমরা মানুষের বিপদের সময় কখনো হাসাহাসি করবো না, কেননা হাসাহাসি করলে বিপদ আক্রান্ত ব্যক্তি অনেক বেশি কষ্ট পেয়ে থাকে। আবার সমাজে আমরা অনেক মানুষ দেখতে পাই, তারা সর্বদা নিজের স্বার্থ হাসিলের জন্য কাজ করে, তাদের সার্থ ফুরিয়ে গেলে তারা কখনো আর পিছনে ফিরে ও তাকাবে না,‌এসব লোকদের কে আমরা এড়িয়ে চলবো, কেননা এইসব লোক সর্বদা নিজের স্বার্থ রক্ষা করে।

একে অপরের সাহায্যে এগিয়ে আসলে পারস্পরিক সম্পর্ক আরো অনেক বৃদ্ধি পায়। মানুষ সামাজিক জীব, মানুষ সমাজের সবার সাথে মিলে মিশে থাকতে চায়, কিন্তু কিছু কিছু লোক আছে তারা নিজেদের কে অনেক বড় মনে করে একা থাকতে চায়, কিন্তু তারায় পরবর্তীতে ঠকে যায়।তাই আমরা প্রতিটি মানুষের সুখ -দুঃখ অংশগ্রহণ করবো এবং তাদেরকে সাহায্য করার চেষ্টা করবো।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovbg6Xhy9M3FKC2zkkPgGggdUesBd1baM559FaAhdHPXxhgVZ7ZHJMsuNqgvZwx8E57nBhNzF2DU9b3GUX2FoV76n.png

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1699613681956.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করলাম। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।
Sort:  
 3 years ago 

দারুন ছিল তো আপনার আজকের লেখা গুলো। বেশ সুন্দর করে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন যে মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য। সত্যিই কিন্তু তাই।আমরা যদি অন্যের বিপদ নিয়ে মশকরা না করে তাদের বিপদে এগিয়ে যাই তাহলে হয়তো আমারে সমাজটা আরও অনেক বেশী সুন্দর হয়ে উঠবে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য শিরোনামে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ঠিকেই বলেছেন, মানুষ সামাজিক জীব। একে অপরের সাথে সমাজে আমরা বসবাস করি। একজন মানুষ সর্বদিক দিয়ে পরিপূর্ণ হতে পারে না। কোন না কোন ভাবে অন্যের সাহায্য নিয়ে চলতে হয়। সমাজে বসবাস করতে হয়। তাই সবার উচিত একজনের বিপদে আর একজনের এগিয়ে আসা। মানুষে মানুষে বন্ধন দৃঢ় করা। শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন বিপদে পড়লে হাসাহাসি না করে বিপদে এগিয়ে যেতে হবে।নইলে নিজের বিপদেও একদিন এমন পরিস্থিতিতে পরতে হবে।আসলে যারা বিপদে পড়লে অন্যেকে কষ্ট দেয় হাসাহাসি করে এক সময় তারাও একই পরিস্থিতিতে পরে কোন না কোন ভাবে।ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

সুন্দর একটি বিষয় নিয়ে লিখেছেন। তবে আপনার পোস্ট পড়ে যেটা বুঝতে পারলাম আপনার ভাষাগত দক্ষতার আরও উন্নতি প্রয়োজন। সে ক্ষেত্রে আপনার উচিত বিভিন্ন ভাল ইউজারদের পোস্টগুলো পড়া। কারণ ভালো মানের পোস্ট পড়লে সেখান থেকে অনেক কিছু শেখা যায়। যাই হোক পোস্টটা মোটামুটি ভালোই হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার ভুল গুলো ধরিয়ে দেয়ার জন্য। আমি সব সময় চেষ্টা করি অন্যের পোস্ট গুলো পড়ার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64918.30
ETH 1894.27
USDT 1.00
SBD 0.38