মানুষ কোথায়,মানবতা কোথায়,মনুষত্ব কোথায়?

in আমার বাংলা ব্লগ2 years ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

|মানুষ কোথায়,মানবতা কোথায়,মনুষত্ব কোথায়?|
|-|l

20240114_083431.jpg

আমরা মানুষ জাতি একনামেই পরিচিত, তাই না।মান আর হুশ ২টাই তো দরকার। শুধুমাত্র শারীরিক আর ব্যক্তিক পরিচয় হলেই কি আসল মানুষ হওয়া যায়!ভাবতে ভাবতে জীবনের মানে খুঁজতে গিয়ে বারবার এক জায়গায় হোঁচট খেয়ে আটকে যাই। মানুষ কোথায়,মানবতা কোথায়,মনুষত্ব কোথায়? প্রত্যেকটা ব্যক্তি আলাদা আলাদা ভাবেই তার ব্যক্তিত্ব নিয়ে বসবাস করে।একসাথে এক পরিবারে বা সমাজে থাকলেই সবাই এক ব্যক্তিত্বের মানুষ হতে পারে না।আজকের বিষয়টা কিছু বাস্তবিক প্রেক্ষাপটে আপনাদের মাঝে তুলে ধরব।

আমরা কিন্তু নির্দিষ্টভাবে একটা পরিবার,সমাজ,রাষ্ট্রে বসবাস করি।হাজার হাজার লোকের সাথে আমাদের চলাফেরা, উঠাবসা।কিন্তু আমরা কয়জনকে চিনি,কয়জনকে জানি। নিজেরা নিজেদের আশেপাশের কাছের মানুষদের কাছেই হেরে যাই।কারণ আমরা মানুষ হিসেবে কিন্তু অনেক আশাবাদী।মানে আমরা অন্যদের কাছ থেকে কিছু জিনিস আশা করে থাকি। হয়তোবা সেটা আমাদের প্রাপ্তি থেকেই। কিন্তু যখন সেই আপন মানুষ নামের ব্যক্তিরা কৃতঘ্ন হয় তখন তো আপনার কিছু করার থাকে না।

কারণ যাদের মানবতাবোধ নেই,মনুষত্ব নেই তারা মানুষ হলেও অমানুষ। যারা সবসময় সুবিধাবাদী হয়ে থাকে তারা কখনো অন্যের উপকারে আসে না,তারা কখনো অন্যের ভালো চিন্তা করে না, তারা কখনোই চিন্তা করে না তার সবকিছুর পিছনে অবদান কাদের রয়েছে। ব্যক্তিত্ব প্রকাশ পায় মানুষের আচার ব্যবহারে।আর সেই ব্যক্তিত্ব যদি হয় ভালো তাহলে অবশ্যই সে সবার জন্য চিন্তা করবে।সে সবসময় চাইবে তার আশেপাশের সবাই ভালো থাকুক। তার কাঁধে থাকা দায়িত্ব সে কখনো ভুলে না।সে চায় তার প্রতিটি দায়িত্ব যথাযথভাবে পালন হোক।

কিন্তু একজন আত্মকেন্দ্রিক ব্যক্তিত্বহীন মানুষ সবসময়ই তার একার কথা চিন্তা করে।সৃষ্টির সেরা জীব হলেও তারা কিন্তু নিকৃষ্ট হয়। তারা কখনো মানবিক দৃষ্টি দিয়ে সঠিক বিচার বিবেচনা করে না।মানবতা নামক জিনিসের বিন্দুমাত্র ছোঁয়া তাদের নেই।তারা একপ্রকার অহংকারী হয়েই থাকে।তারা চায় না অন্যরা ভালো থাকুক বা কারো কাছে ভালো হোক।তারা সবসময় লেগে থাকবে অন্যের পিছনে।দায়িত্বজ্ঞান বলতে তাদের মাঝে কিছুই নেই।এরা সবসময় নিজেদের প্রাপ্য আদায়ে ব্যস্ত থাকে।কিন্তু ত্যাগ করার মানসিকতা তাদের নেই।

মানবসৃষ্টি হিসেবে প্রতিটি মানুষের মাঝে মানবতা থাকা প্রয়োজন।কিন্তু সবাই কি আর মানবিক হতে পারে!কারণ এই দুনিয়াতে একেক জন একেক রকম।কেউ হয়তো দশে মিলে ভালো থাকতে চায় আবার কেউ আত্মকেন্দ্রিক একাকী ভালো থাকতে চায়। তবে যখন তাদের সাথেই তাদের করা কাজের প্রতিদানস্বরূপ সেই একই কাজ করা হয় তখন তাদের গায়ে লেগে যায়।তারা শতভাগ প্রাপ্তি চায় এবং আদায় করে নেয়।কিন্তু অন্যের কথা কখনো ভাবে না,তারা কখনো চায় না তাদের থেকে কেউ বেশি ভালো থাকুক।তাদের মধ্যকার হিংসাই কিন্তু মানবতার বীজ নষ্ট করে দেয়।

মানুষ হোক, মনুষত্ব আর মানবতা নিয়ে।মনের মাঝে থাকা হিংসা জাগ্রত করে অন্যকে নিজের শত্রু না বানানোই শ্রেয়।কারণ মানবতার সহ্য ক্ষমতার বাইরে গেলে হিতে বিপরীত হয়ে যায়। আমাদের সবারই উচিত মানবতার বীজ বপন করা,মানবিকভাবে চলা।অসৎ ব্যক্তি আর অসৎ পথে সঙ্গ ত্যাগ করা। তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।

তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণমানবতা।জেনারেল রাইটিং।
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

🙏📃🙏

 2 years ago 

ভাইয়া আমাদের সমাজে বা দেশে মানুষের সংখ্যা অনেক বেশি। তবে নেই সেখানে মানবতা আর মনুষ্যত্ব। যেখানে মানবতা,মনুষ্যত্ব নেই সেখানে মানুষ গুলোকে মানুষ না বলে অমানুষ ই বলা চলে। নামের মানুষ দিয়ে কি হবে? মনুষ্যত্ব ই যদি না থাকে।চমৎকার একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক যেখানে মানবতা,মনুষ্যত্ব নেই সেখানে মানুষ গুলোকে মানুষ না বলে অমানুষ ই বলা চলে।

 2 years ago 

আসলে ভাইয়া সমাজে এমন কিছু মানুষ রয়েছে। যারা সব সময় সুবিধা খুঁজে থাকে। তারা সুবিধাবাদী তারা নিজেরা সুবিধা উপভোগ করবে কিন্তু দিনশেষে এই সুবিধার জন্য তারা কখনোই কৃতজ্ঞতা বোধ প্রকাশ করবে না। আসলে এরকম সুবিধাবাদী মানুষ আমাদের আশেপাশে অনেক রয়েছে। আমরা সমাজে হাজার হাজার মানুষের সাথে চলাফেরা করি কিন্তু কয়েকজনকে আমরা চিনি, কিন্তু এই সমাজে মানুষগুলোর চাইতে নিজের আপন জন এবং নিচের কাছের লোকগুলোই অকৃতজ্ঞ হয় বেশি। আর তারাই যেন সুবিধাবাদী হয়ে আমাদের সামনে চোখে পড়ে। আসলে সময় না সময় একই মানুষ গুলোকে চিনতে পারা যায়।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক ভাই এরকম সুবিধাবাদী মানুষ আমাদের আশেপাশে অনেক রয়েছে।

 2 years ago 

আমাদের সমাজে মানুষত্বহীন যেন অনেক মানুষই বসবাস করে। আর এই মানুষগুলো যেন পশুর মতই। আসলে তাদের ভিতরে মানবতা বোধ বলে কিছু থাকে না। আপনি ঠিকই বলেছেন যাদেরকে উপকার করা যাবে তারা কখনো এই উপকার শিকার করবে না। তারা একসময় একসময় ভুলে যাবেই।

 2 years ago 

জি ভাই তাদের ভিতরে মানবতা বোধ বলে কিছু থাকে না

 2 years ago 

যাদের মানবতাবোধ নেই,মনুষত্ব নেই তারা মানুষ হলেও অমানুষ।

উপরের লেখা গুলো একদমই ঠিক বলেছেন ভাইয়া। আপনার লেখা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। অনেক সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখেছেন। আপনার পোস্টটি পড়ে অনেক কিছু শেখার রয়েছে। এধরনের পোস্ট আপনার থেকে আরো আশা করছি। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন সবসময় এই কামনাই করি।

 2 years ago (edited)

আপনার জন্যও শুভ কামনা রইল ভাই। ভালো থাকবেন সবসময় এই কামনাই করি।

 2 years ago 

ভাই বর্তমান যুগে বেশিরভাগ মানুষের মধ্যেই মানবতা বোধ নেই। মোটকথা মনুষ্যত্ব হারিয়ে গিয়েছে বেশিরভাগ মানুষের মধ্য থেকে। বেশিরভাগ মানুষ হচ্ছে শুধুমাত্র নামের মানুষ। তাদের কাজকর্ম দেখে মনে হয় না তারা মানুষ। সবাই শুধু হিংসা করে একে অপরকে। কারো ভালো কেউ দেখতে পারে না। আপন মানুষজনেরা দিনদিন পর হয়ে যাচ্ছে। এককথায় কৃতঘ্ন টাইপের মানুষ ভরে গিয়েছে আমাদের সমাজে। দিন যত অতিবাহিত হবে,সামাজিক অবস্থার আরও অবনতি হবে। তবুও সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জি একদম ঠিক ভাই মনুষ্যত্ব হারিয়ে গিয়েছে বেশিরভাগ মানুষের মধ্য থেকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62108.97
ETH 1765.22
USDT 1.00
SBD 0.38