পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির কারণসমূহ

in আমার বাংলা ব্লগ2 years ago
পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির কারণসমূহ

volcano-8635244_1920.jpg

Source

আমাদের এই পৃথিবীর গড় উষ্ণতার বৃদ্ধি হয়েই চলেছে এবং এর পিছনে মানব সৃষ্ট এবং প্রাকৃতিক কিছু কারণ রয়েছে। সেই কারণ গুলি আজকে ছোট্ট করে বলার চেষ্টা করব, তবে চলুন শুরু করি। তবে এই বিষয়টি জানার আগে অবশ্যই আমাদের যে কর্তব্য বিষয়গুলো রয়েছে সেগুলো যেন আমরা ঠিকভাবে পালন করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করছি।

মাত্রা অতিরিক্ত গাছ কাটা

জীবিকা নির্বাহের জন্য বেশিরভাগ মানুষ এই শহর মুখী হয়েছে এবং গ্রামের বেশিরভাগ মানুষই এখন শহরে চলে এসেছেন। কিন্তু আজ থেকে প্রায় দশ বছর আগেই গ্রামের যে অবস্থা ছিল তা কি এখন দেখতে পারেন? এখন গ্রামেও সেই একই রকম ভাবে গাছ কাটা শুরু হয়েছে এবং তার বিপরীতে আমরা পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাই না। যার ফলে গ্রামের অঞ্চলগুলো এখন অনেকটাই গরম হয়ে যাচ্ছে। এছাড়াও প্রতিবছর লক্ষ লক্ষ হেক্টর বনাঞ্চল কেটে উজাড় করা হয়। এই বিষয়গুলো আমরা দেখেও না দেখার ভান করে থাকি। যাতে করে আমাদের এই পৃথিবীর কর উষ্ণতা দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে।

গাছ নিধন করার কিছু নীতি এবং নিয়মকানুন রয়েছে। কিছু নীতিতে বলা হয়েছে একটি গাছ কাটলে সেই জায়গায় দুটি গাছ লাগাতে হবে কিন্তু আমরা তো গাছ লাগাই না উল্টা মাত্রা অতিরিক্ত বনাঞ্চল এবং গাছপালা নিধন করছি। যার ফলে পৃথিবীর গড় উষ্ণতা দিন দিন বেড়েই চলেছে এবং এর প্রভাব এখন আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। গাছ না থাকলে আমাদের এই পরিবেশের কিরকম অবস্থা হতে পারে বিশেষ করে বাংলাদেশসহ এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে এখন তাপ প্রবাহ চলছে এবং হিট স্ট্রোকের মতো অনেক ঝুঁকি উৎপন্ন হচ্ছে।


নির্গত গ্রিনহাউস গ্যাস

আজ থেকে ৩০ বছর আগেও পৃথিবীতে হয়তো এতগুলো ফ্যাক্টরি কিংবা কলকারখানা ছিল না, যার কারণেই গ্রীন হাউস গ্যাসের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে এবং এই গ্যাসগুলো বায়ুমণ্ডল থেকে বের হতে পারে না। যার কারণে এই গ্যাস গুলো বায়ুমন্ডলের ভিতরেই আবদ্ধ হয়ে থাকে এবং পৃথিবীর গড় উষ্ণতা দিন দিন বৃদ্ধি করে চলেছে। এই গ্যাস গুলো সাধারণত সূর্যের তাপকে পৃথিবীর বাইরে যেতে দেয় না এবং পৃথিবীর মধ্যে আবদ্ধ করে রাখে, তাইতো তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এছাড়াও জীবাশ্ম জ্বালানির মাধ্যমেও এই গ্যাস নির্গমন হয়।

thermometer-4294021_1920.jpg

Source

মাত্রা অতিরিক্ত যানবাহন

আমাদের বাংলাদেশের কথাই বলি, ঢাকা শহরে যারা বসবাস করে তারা জানেন ঢাকা শহরে কতগুলো যানবাহন রয়েছে এবং এই যানবাহনগুলোর জন্যই সাধারণত ঘন্টার পর ঘন্টা জ্যামের মধ্যে বসে থাকতে হয়। এই যানবাহন থেকে কালো ধোঁয়া বের হয় এগুলো কিন্তু আমাদের পৃথিবীর পর উষ্ণতা বৃদ্ধিতে সাহায্য করে।


প্রাকৃতিক কারণ

প্রাকৃতিক কারণেও আমাদের এই পৃথিবীর গড়তা বৃদ্ধি পেতে পারে। যেমন সূর্য তার আগের তুলনায় একটু বেশি উজ্জ্বলতার সাথে জ্বলছে এবং আস্তে আস্তে এই সূর্যের আয়তন এবং ব্যাস দুটোই বৃদ্ধি পাচ্ছে। এতে করে এতে করে সোলার ফ্লেয়ার কিংবা সূর্যের বিকিরণের মাধ্যমেও পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।


বরফ গলানো

বরফ গলার মাধ্যমে কিন্তু আমাদের এই পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেতে পারে। অনেকেই প্রশ্ন করতে পারেন এটা কিভাবে? আসলে বরফ অনেকটা আয়নার মত কাজ করে। সূর্যের রশ্মি যখন বরফে পড়ে তখন সূর্যের রশ্মিটা আয়নার মতো কাজ করে পৃথিবীর বায়ুমণ্ডলের বাহিরে চলে যায়। যদি বরফ বেশিরভাগ গলতে থাকে তাহলে সেটা পৃথিবীতে সরাসরি এসে পরবে এবং সরাসরি পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাবে।


সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি

পৃথিবীর দক্ষিণ মেরু এবং উত্তর মেরু সব বরফের যদি গলে যায় সেক্ষেত্রে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে এবং এতে করেও আমাদের এই পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেতে পারে।

warming-2370285_1920.jpg

Source

আরো বেশ কিছু কারণ রয়েছে তবে আমার কাছে মনে হয়েছে এই কয়েকটি কারণেই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই এই কারণগুলোই শেয়ার করলাম। যদিও প্রাকৃতিক কারণগুলো নিয়ন্ত্রণের আমাদের কোন উপায় নেই। তবে আমরা মানব সৃষ্ট যেসব কার্যকলাপ করছি সেগুলোর নিয়ন্ত্রণ করাটাই আমার কাছে চ্যালেঞ্জিং বলে মনে হয়। যেমনটা বেশি বেশি গাছ লাগাতে হবে এবং এসি যতটা কম সম্ভব ব্যবহার করতে হবে। কারণ এসির গরম হাওয়াও কিন্তু আমাদের এই পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি করতে সাহায্য করে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির কারণসমূহ

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 2 years ago 

পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির কারণসমূহ চমৎকার ভাবে আলোচনা করেছেন ভাই। প্রতিটি কারণ একেবারে যুক্তিযুক্ত। আসলে এখন যদি কোনো পদক্ষেপ না নেওয়া যায়, তাহলে সামনের পরিস্থিতি আরও ভয়াবহ হবে। আমাদের আগামী প্রজন্মের কথা ভাবলে আসলেই খুব খারাপ লাগে। বর্তমান প্রেক্ষাপটে কেউ কিছু করতে পারুক নয়তো না পারুক,নিজ নিজ অবস্থান থেকে সবার উচিত অন্ততপক্ষে কয়েকটি করে গাছ লাগানো। যাইহোক এমন সময়োপযোগী একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই আমাদের প্রত্যেকেরই গাছ লাগাতেই হবে, তা না হলে পবিবেশ বাচাতে পারবো না।

 2 years ago 

আপনার প্রতিটা বাক্যই এখানে গুরুত্বপূর্ণ। আসলে আমরা মানুষেরা জেনে শুনেই এইসব বন জঙ্গল উজাড় সহ নানান কাজ কলাপ করছি। আসলে এইসব অবস্থার জন্য আমরা নিজেরাই দায়ী। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর টপিক নিয়ে আলোচনা করার জন্য।

 2 years ago 

এখনো যদি সঠিক পদক্ষেপ না নেওয়া যায় তাহলে বাংলাদেশ মরুভূমিতে রূপান্তর হয়ে যাবে।

 2 years ago 

ভাইয়া আপনি আজ পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির বেশ কিছু কারণ আমাদের মাঝে তুলে ধরেছেন। এটা ঠিক প্রাকৃতিক কারন গুলো পরিহার বা নিয়ন্ত্রণ করা আমাদের হাতে নেই।তবে মানব সৃষ্ট কারন গুলো আমরা চাইলেই কিন্তু পারি যৌথ ভাবে সবাই মিলে করতে।আর তাতে কিন্তু আমাদেরই ভালো হবে।এখনো সময় আছে পরিবেশকে বাঁচাতে হবে।তবেই আমরা বাঁচবো।

 2 years ago 

ঠিক বলেছেন আপু, এর জন্য দরকার নিজের জায়গা থেকে সচেতনতা বৃদ্ধি করা।

 2 years ago 

বরফ গলানো সম্পর্কে যদিও ধারণা ছিল না। তবে আজকে আপনার পোস্ট পড়ে ভালোভাবে বুঝতে পারলাম ভাইয়া। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য অনেক কারণ রয়েছে। আর সময়ের সাথে সাথে আবহাওয়া ভয়ঙ্কর রূপ ধারণ করছে।

 2 years ago 

এখন থেকে যদি আমরা সচেতনতা বৃদ্ধি না করি তাহলে সামনে আরো ভয়াবহ অবস্থা হবে...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 58361.75
ETH 1559.17
USDT 1.00
SBD 0.38