মা বাবাকে সবসময় ভালোবাসেন
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মা বাবাকে সবসময় ভালোবাসেন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে এই পৃথিবীতে আপনি বিভিন্ন মানুষের কাছ থেকে ভালোবাসা পেতে পারেন। কিন্তু মা-বাবার কাছ থেকে যে ভালোবাসা পাবেন সেই ভালোবাসার সাথে অন্য কোন ভালোবাসার কখনোই তুলনা হয় না। কেননা এই মা-বাবা আমাদের সব সময় নিঃস্বার্থভাবে ভালোবাসে। আসলে অন্যের ভালোবাসায় স্বার্থপরতার লুকিয়ে থাকলেও মা-বাবার ভালবাসায় কখনো স্বার্থপরতা লুকিয়ে থাকে না। একটা সন্তান যদি জীবনে বড় হয় এবং জীবনে নিজে প্রতিষ্ঠিত হয়ে ভালো কিছু করতে পারে তখন মা বাবার মুখে হাসি ফোটে। আসলে যতদিন না একজন সন্তান জীবনে প্রতিষ্ঠিত হতে না পারে ততদিন এই মা-বাবা অনেক বেশি কঠোর পরিশ্রম করেন। আসলে মা-বাবা আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একটা সন্তান ভুমিষ্ট হওয়ার পর থেকে মা-বাবার চিন্তার কোন শেষ থাকেনা। কেননা এই মা বাবা তার সন্তানকে জীবনে বড় করে প্রতিষ্ঠিত করার আগে পর্যন্ত তারা সবসময় চেষ্টা চালিয়ে যায় কি করে তার সন্তান জীবনে বড় হবে।
আসলে আমাদের সুখের সময় সবাই আমাদের পাশে থাকলেও আমাদের দুঃখের সময় আমাদের আপনজন ছাড়া আর কেউ কখনো পাশে থাকে না। যদিও সুখ হোক আর দুঃখ হোক মা-বাবা কিন্তু সবসময় আমাদের পাশে থাকে। এছাড়াও আমরা যদি কোন বিপদে-আপদে পড়ি তাহলে মা-বাবা সবসময় চেষ্টা করে যে আমাদের সেই বিপদ থেকে উদ্ধার করার। আসলে এই মা বাবাই কিন্তু তাদের সব শখ সৌখিনতা নিমিষেই জলাঞ্জলি দিয়েছে আমাদের জন্য। কারণ তারা যদি তাদের নিজেদের শখ সৌখিনতা পূরণ করতে যায় তাহলে তারা হয়তোবা আমাদের ভালোভাবে মানুষ করতে পারবে না। আর এজন্য একজন মা বাবা তার সন্তানদের জন্য সবথেকে বেশি পরিশ্রম করে বিনা স্বার্থে। আর আমরা সেই মা বাবার সন্তান হয়ে যদি আমরা যখন প্রতিষ্ঠিত হতে পারি তখন মা-বাবাকে দেখাশোনা না করি তাহলে এর থেকে কষ্টের আর কিছুই থাকতে পারে না জীবনে।
আসলে মা বাবার জন্য আমরা কিন্তু সবকিছুই করতে রাজি আছি। আসলে অন্যান্য কুলাঙ্গার সন্তানের মত আমরা কখনো মা-বাবাকে কষ্ট দিতে চেষ্টা করবো না। এছাড়াও আমরা যখন জীবনে প্রতিষ্ঠিত হতে পারব তখন মা বাবার সেই অপূরণ করা সব স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করব। কেননা সেই সময় যদি আমরা স্বার্থপরের মত আমরা আমাদের শখ সৌখিনতা গুলো পূরণ করে নিজেদের মা-বাবার শখগুলো পূরণ না করতে পারি তাহলে একে বলবে বিশ্বাসঘাতকতা। আসলে মা-বাবা আমাদের জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এই পৃথিবী থেকে যদি মা-বাবা একবার চিরবিদায় নিয়ে নেয় তাহলে আমরা কখনো মা-বাবার মত কাউকে কখনো খুঁজে পাবো না। আসলে আমাদের সব সময় মা বাবার যত্ন নিতে হবে এবং তাদের যাতে কোন কষ্ট না হয় সেদিকে আমাদের সব সময় অবশ্যই খেয়াল রাখতে হবে।
আসলে ছোটবেলায় যেমন মা বাবা আমাদের আগলে রেখেছেন ঠিক তেমনি আমরা তাদের বয়সকালে তাদের সব সময় আগলে রাখবো আমাদের সন্তানের মত। এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা মা বাবার বয়সকালে তারা তাদের মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। আসলে এইরকম সন্তানরা যে কতটা খারাপ তা আপনি কখনোই চিন্তা করতে পারবেন না। আর এইসব সন্তান থাকার চেয়ে না থাকাই অনেক বেশি ভালো। আসলে এই পৃথিবীতে সবাই স্বার্থের জন্য আমাদের আশেপাশে ঘোরে। কিন্তু মা-বাবা কখনো কোন স্বার্থের জন্য আমাদের সাথে থাকে না। তারা বিনা স্বার্থে আমাদের জন্য সারা জীবন করে যায় এবং তাদের দেহে যতদিন প্রাণ থাকে তারা সবসময় চেষ্টা করে যে তাদের সন্তান কিভাবে ভালো থাকে এজন্য চেষ্টা করার। আসলে মা-বাবা হল আমাদের কাছে ভগবান। আর যারা মা-বাবাকে কষ্ট দেবে তারা কখনো ধার্মিক লোক হতে পারে না। তাইতো আমরা সব সময় মা-বাবাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবো।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।