হাসিমুখে হৃদয়ে ঘৃণা!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমার কাছে কিছু কিছু কাজ অনেক বেশি কঠিন মনে হয়। আর বিশেষ করে হাসিমুখে অপছন্দের ব্যাক্তির সাথে সঙ্গ দেওয়া যে পরিমান মানসিক কষ্ট আমাদের দেয় কি, পরিমাণ মানুষিক যন্ত্রণা আমাদের দেয়। সেটা হয়তো আমরা কেউ কখনো বলতে পারবো না। তার মধ্যে অন্যতম হলো আমরা যাদেরকে মন থেকে ঘৃণা করি। তাদের সাথে যখন হাসিমুখে কথা বলতে হয়। তখন সেটা আমার কাছে কি পরিমান দুঃখের এবং কি পরিমান দুর্দশার একটা পরিস্থিতি। সেটা আমি হয়তো কখনোই আপনাদেরকে আমার এই লেখার মাধ্যমে প্রকাশ করতে পারবো না। কারণ সত্যি কথা বলতে আমি যাদেরকে পছন্দ করি না। তাদের সাথে কথা বলতেও আমার ভালো লাগেনা।

আর সেখানে কাউকে যদি ঘৃণা করি। তার সাথে আবার হাসিমুখে কথা বলাটা অনেক বেশি কষ্টকর মনে হয়। আমার কাছে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক কাজ করতে হয়। যেটা করা উচিত নয় কিংবা এমন অনেক কাজ করতে হয় যেটা থেকে আসলে দূরে রাখা নিজেকে সম্ভব হয় না পরিস্থিতির কারণে। তো যেমন অনেক মানুষ থাকে আমাদের জীবনে যাদেরকে আমরা ঘৃণা করা সত্ত্বেও তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হয় কিংবা সুন্দর সম্পর্ক বজায় রাখতে হয়।

এখন আমি আপনাদের কাছ থেকেই এই ব্যাপারে পরামর্শ চাই যে, আপনারা আসলে এই ব্যাপারটি কি করে সামলান? কারণ আমার কথা বললে সত্যিই আমি একেবারেই সামলাতে পারি না। এমনকি আমি তাদের সাথে যোগাযোগ হয়ে কথা পর্যন্ত বলতে পারি না। কারণ ওই যে বললাম তাদের জন্য আমার মনে যে ঘৃণা রয়েছে কিংবা তারা আমাকে যে কষ্ট দিয়েছে, সেই কষ্টগুলো বারবার আমার মনে পরতে থাকে। আর তাই তাদের সাথে চোখাচোখি হলেও আমার কেমন অস্বস্তি বোধ হয়। এটা থেকে বের হওয়ার কি কোনো উপায় রয়েছে? আর যদি থেকে থাকে তাহলে তা অবশ্যই জানাবেন।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 62609.27
ETH 1670.67
USDT 1.00
SBD 0.42