ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছে আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।
ফটোগ্রাফি - ১ :
এই হচ্ছে আর্টিফিশিয়াল গোলাপ ফুলের ফটোগ্রাফি। আর্টিফিশিয়াল ফুল গুলো দেখতে আমার কাছে ভালো লাগে। যদিও এই ফুলগুলোর মধ্যে কোন ঘ্রাণ নেই। তবে ঘর বা অফিস যে কোন কিছুর সাজালে এই ফুলগুলো দিয়ে দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই ফুলগুলো কিন্তু সহজে নষ্ট হয় না। বর্তমানে এই ফুলগুলো কম বেশি সব জায়গাতে দেখা যায়। আরো অনেক দিন আগে আমি এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ২ :
এই হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। তবে কিছু কিছু জায়গা আছে প্রাকৃতিক দৃশ্য গুলো দেখতে কিন্তু অন্যরকম লাগে। আমি আরো অনেক দিন আগে চট্টগ্রামে ঘুরতে গেলাম তখন পাহাড়ের পাশে অনেক বড় জায়গার মধ্যে দেখতে পেলাম পানি এবং চারপাশে গাছপালা। প্রথমে দেখে মনে হইল কোন খাল বা নদী হবে। পরে দেখলাম পাহাড়ের চারপাশে অনেক বড় জায়গার মধ্যে পানি আছে দেখতো বেশ চমৎকার লাগলো। তখন আমি এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৩ :
এই হচ্ছে রঙ্গন ফুলের ফটোগ্রাফি। রঙ্গন ফুলগুলো আমার কাছে কিন্তু অন্যরকম ভালো লাগে। আর রঙ্গন ফুল গাছ রোপন করলে আকার কিন্তু ওই ফুলগুলো অনেক বড় হয়। আমার এই ফুল গাছগুলো সহজে মরেনা। এবং এই ফুলগুলোর সুন্দর অসাধারণ। কোন জায়গাতে রোপন করলে যত্ন নিলে গাছগুলোর এবং ফুলের সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। অনেকদিন আগে আমি একটি দাওয়াতে গিয়ে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকেই রঙ্গন ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।