আজকাল নিজেকে বাজার শেষের পঁচা মাছেদের মতো মনে হচ্ছে।

in Helpage India5 years ago

IMG-20210228-WA0018.jpg
(আমার পাড়ার লালু)

বন্ধুরা,
দয়া করে পঁচা শব্দটা কে বিরূপ ভাবে নেবেন না, কারণ শীর্ষক টি বেছে নেবার পেছনে যথেষ্ট কারণ আছে।
কলকাতার দাবদাহ গরমে গিন্নির ফরমায়েশ পূরণ করে যখন রোদ থেকে ঘরে ফিরি তখন নিজেকে ঠিক ওই বেলার মাছ গুলোর মতোই লাগে।

মাছগুলো যেমন জলেও ফিরতে পারে না, আবার পেটে ও যেতে পারে না। মনে মনে মাছ ওয়ালাকে গালাগাল করে আর বলে বেচার মুরোদ নেই তো জল থেকে তুলতে গেছিলি কেন হতচ্ছাড়া!

পরজন্মে তুই মাছ হবি, তখন আমি ও তোকে কেমন রোদ খাওয়াই দেখিস।
এই কথা নিজেদের মধ্যে চালাচালি করে আর ফ্যাল ফ্যাল করে মাছ ওয়ালার দিকে তাকিয়ে নিজদের অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে!

তারপর কিছুক্ষণের মধ্যেই অর্ধেকের বেশী মাছের ভবলীলা সাঙ্গ হয়ে যায়।
মরার পর তো আর ভাবার উপায় নেই! কিজানি একবার মরলে বুঝতে পারবো! ভাবা যায় কিনা!

ঠিক তেমনি গিন্নির হুকুমের পর আমার ও চিন্তার উপায় থাকে না!

সাহস করে লিখছি কারণ লেখাটা চোখে পড়বে বলে মনে হয় না! কি জানি!

রেশন লাইন এ দাড়িয়ে যখন ঘামগুলো দিশেহারা হয়ে জামা প্যান্ট এর ভিতর দিয়ে বিনা অনুমতিতে এদিক ওদিক দিয়ে সুড়সুড়ি দিতে দিতে নামে; চাইলেও তাদের গতিপথ রদ করা যায় না।

ঠিক তেমনি গিন্নির ইচ্ছের গতিপথ রদ করার সাহস খুব কম পুরুষের ই আছে।

আজকাল গ্যাসের দাম যেহারে বাড়ছে, গিন্নিকে বলেছি চাল আগেই ভিজিয়ে রাখতে, আমি বাড়ি ফিরলেই আমার মাথায় হাঁড়ি চাপিয়ে দিলে মোটামুটি অধাসেদ্ধ ভাত হয়ে যাবে তারপর বাকিটা গ্যাস এ সম্পন্ন করলেই গল্প শেষ।

অর্ধেক গ্যাস সাশ্রয়ের শ্রেষ্ঠ উপায় কি বলেন আপনারা?

না না ঘেন্না ধরে গেছে সংসারে মশাই! এটা কে কি সংসার বলে ফাই ফরমাশ খাটতে খাটতে নরের বাতা খুলে যাবার জোগাড়।

আমাকে দেখে পাড়ার কুকুরগুলো নিজেদের মধ্যে বলাবলি করে মানুষ না হয়ে বলদ হলেই পারতো!

ভাবুন একবার! একদিন তো নিজের কানেই শুনলাম পাড়ার ওই লালু নামক কুকুর তার গার্লফ্রেন্ড কে বলছে, "আমি ভালো আছি কাজ না করে রোজ সময়মতো খাবার পেয়ে যাচ্ছি, কোনো কাজ করার দরকার পড়ছে না, ওই লোকটাকে দেখ সকাল থেকে কলুর বলদের মত চাষ করে ঘরে ফিরছে"।

আমার তো মনে হলো একটা উত্তর দি, কিন্তু আবার মনে পড়ে গেলো যে আমি মানুষ তাই চুপ করে গেলাম।

IMG_20210513_001905.jpg

নাহ্! কুকুরের মুখ লেগে কাজ নেই, বউয়ের মুখ ই লাগতে পারি না, যেখানে জানি বউ কামড়ালে ১৪ টা ইনজেকশন লাগবে না, কিন্তু ব্যাটা ওই কুকুর কামড়ালে ১৪ টা ইনজেকশন এড়িয়ে যাবার সাধ্য নেই। ঘরে বাইরে সব দিকেই বিপদ, তাই চুপ করে ব্যাপারটা মেনে নিলাম।

আশাকরি আমার শীর্ষক এর যথার্থতা এখন আপনারা বুঝতে পেরেছেন।
আজ চলি রাতের বাসন মাজা বাকি আছে। নমস্কার। 🙏

জয় বলদের জয।

Sort:  
 5 years ago 

@pulook দারুণ লিখেছেন।

 5 years ago 

মধ্যবিত্ত বাঙালি ...সুন্দর লিখেছেন।

 5 years ago 

কি ভারী লেখা। খুবই সুন্দর হয়েছে। যাইহোক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60051.75
USDT 1.00
ETH 1521.77
SBD 0.47