ছোটবেলার পয়লা বৈশাখ টা একটু অন্যরকম ছিল।
বন্ধুরা,
একজন বাঙালি বন্ধু হিসেবে লেখার শুরুতেই সবাইকে জানাতে চাই, যদিও আজ পয়লা বৈশাখ নয়, তবুও বৃষ্টির সকালে বসে পুরনো স্মৃতি আওড়াতে আওড়াতে হটাৎ করেই গরম কালের বিশেষত্ব খুঁজতে গিয়ে পয়লা বৈশাখের কথা মাথায় এলো।
যারা বাঙালি তারা জানবেন নিশ্চই; বাংলার নতুন বছর শুরুর দিনকেই মানে ১লা বৈশাখ এর দিনটি বাঙালিদের কাছে একটি উল্লেখ্যযোগ্য দিন এবং সেই কারণেই দিনটি কে পয়লা বৈশাখ বলা হয়।
যদিও আনন্দ করবার মতো মানসিকতা আধুনিক যুগে আর সেই ভাবে দেখা যায় না, তার উপরে এখনো মহামারীর প্রকোপ চলছে।
চারিদিক এর অবস্থা এবং পরিস্থিতি মোটেও সুবিধার নয়।
গত বছরের চাইতে শোনা যাচ্ছে এ বছর করোনা আক্রান্তের সংখ্যা বেশি। তাই সব বছরের মত বিগত বছর থেকেই মানুষের জীবনে, আনন্দের ভাটা পড়েছে।
যাইহোক শুধু করোনা কে দায়ী করাটা মনে হয় ঠিক হবে না।
আমরা নিজেরাই অনেক বদলে গেছি, ইংরিজি নতুন বছর ঘটা করে পালন করলেও বাংলা নতুন বছরের মাহাত্ম হারিয়ে ফেলেছি।
ছোটবেলায় এই দিনটিতে মা পুজো দিতেন, আমরা অন্যদিন দেরি করে হলেও এইদিন টিতে কিন্তু সকাল সকাল স্নান করে নিতাম।
কারণ তবেই তো নতুন জামা গায়ে উঠবে।
নতুন জামাটা কত দামী সেটা নিয়ে কখনোই মাথা ঘামাই নি। কিংবা কোন ব্র্যান্ড এর জামা সেটা নিয়েও মাথা ব্যাথা ছিল না।
শুধু নতুন জমা পড়ে পাড়ায় বেরোনো সব বন্ধুরা একে অপরকে নিজের নতুন জামা দেখানোর মধ্যেই সুবিশাল আনন্দ খুঁজে পেতাম।
বিকেল হলেই নিমন্ত্রিত দোকানে গিয়ে হালখাতা করা, মিষ্টির প্যাকেট কালেক্ট করা আর প্রাণ ভরে campacola ,limca, mirinda এই সব খবর ঝোঁক।
বাড়িতে এইদিন ভালো ভালো পদ রান্না হতো কারণ, বছরের শুরুতে ভালো খেলে সারা বছর ভালো খাওয়া যায় এমন একটি বিশ্বাস বা নিয়ম যাই বলুন চলে এসেছে।
এর যথার্থতা একটাই , সেটা হলো বাঙ্গালী কোনো ভুরিভোজের মওকা পেলেই ঘটা করে খেতেই অভ্যস্থ।
আজ আর তেমনি করে নববর্ষ পালিত হয় না, সব কেমন বদলে গেছে। এখন নিউ ইয়ার পার্টি করে ছেলে মেয়েরা!
জানিনা আর কোনোদিন পয়লা বৈশাখের গুরুত্ব বাঙ্গালী জীবনে ফিরে আসবে কিনা! আবার সবাই মেতে উঠবে বাংলা নববর্ষ কে আহ্বান করার জন্য।
সবটাই আজ স্বপ্ন, বাঙালির বাঙালিয়ানা তাই আজ লুপ্ত।
আজ এই পর্যন্তই, অবশেষে বলতে চাই ইয়াস আসছে, সাবধানে থাকবেন সবাই।
আজও পয়লা বৈশাখে আমাদের বাড়িতে নতুন জামা কাপড় পড়ার প্রচলন আছে। আমরা পয়লা বৈশাখ খুব ঘটা করে পালন করি।
বাহ্!!@piudey আপনাকে তাহলে সম্বর্ধনা দেবো ভাবছি করনা গেলেই
@pulook খুব ভালো লাগলো আপনার লেখাটা পড়ে, সত্যিই আগে পয়লা বৈশাখের আগের দিন দোকানের সংখ্যা গুনতাম যে কটা দোকানে হালখাতা আছে।নতুন জামা পড়ে সারাদিন ঘুরে বেড়ানো আর পড়াশোনার ছুটি। উফ কি দিন ছিল। আজ সবটাই স্বপ্ন হয়ে গেছে।আপনার লেখা পড়ে মনে হচ্ছে আবার ওই দিনই ফিরে আসুক।
দিন চলে গেলে আর ফেরে না ম্যাডাম @sampabiswas, তবে আপনার শাড়ি পরিহিত ছবিটি দেখে আমি মুগ্ধ।
@pulook ঠিকই বলেছেন দিন গেলে আর ফেরে না। শাড়ি খুব বেশি পড়া হয় না, তবুও ভালো লাগলো আপনার কমেন্ট পড়ে।
আমার কেমন প্রেম পায় অমন করে কেউ কথা বললে @sampabiswas
জেনে ভালো লাগলো আপনার ফেলে আসা জীবনের নববর্ষ উৎযাপনের ঘটনা । ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অনেক ধন্যবাদ @shuvo35 মূল্যবান মতামত পোষণের জন্য।
আগে কি সুন্দর দিন কাটাইতাম, এই গানটার কথা মনে পড়ে গেল আপনার লেখা পড়ে। ধন্যবাদ।
আচ্ছা, তাহলে একটা গান গেয়ে পোস্ট করুন, তাহলে সবার শোনার ভাগ্য হবে আপনার কণ্ঠস্বর @hiramoni
লাইফস্টাইল এখন অনেকটা বদলে গেছে , সত্যি একসময় নববর্ষ অনেক বেশি গুরুত্ব পেতো @pulook
সঠিক বলেছেন @sonu98 ,এখন সবাই ইংরেজ, বাঙালি সব উধাও।