আজকের রান্না চারাপোনা মাছের ঝোল

in Helpage India5 years ago

IMG20210531124936.jpg

বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। সবরকম সাবধানতা অবলম্বন করেই চলছেন।
আমি আজ আপনাদের সামনে এমন একটি রান্নার পদ নিয়ে হাজির হয়েছি। যেটা কেবল মাত্র সুস্বাদু তাই নয় আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।
যে পদটি নিয়ে হাজির হয়েছি সেটা হল চারাপোনা মাছের ঝোল।

উপকারিতাঃ-
১)চারাপোনা মাছে ভিটামিন CএবংভিটামিনD বেশি পরিমানে থাকে যা হাড়ের বৃদ্ধি করে এবং অ্যান্টি অক্সিডেন্ট তৈরি করে।
২)এই মাছের মধ্যে থাকা EPA এবং DHA(ভালো ফ্যাট)রক্ততঞ্বিত হতে সাহায্য করে। এছাড়া এগুলো ব্লাড প্রেসার এর ইনফ্লামেশন নিয়ন্ত্রণ করে।
৩)ডায়াবেটিস রোগীর সাধারণত ভিটামিনDএর অভাবে ভোগে। এই মাছের মধ্যে প্রচুর পরিমানে ভিটামিন D থাকে যা টাইপ-২ডায়বেটিস নিরাময়ে সাহায্য করে।
৪)এই মাছে প্রচুর ভিটামিন এবং মিনারেলস্
থাকার জন্য এটা UV damage থেকে ত্বককে রক্ষা করে এবং একদিনে, সিরোসিস রোগ থেকে মুক্ত করে।
৫)এইমাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে যা শরীর এবং মস্তিকের বিকাশে সাহায্য করে।
চলুন তাহলে যেনে নেওয়া যাক মাছ রান্নার পদ্ধতিটি।

IMG20210531115751.jpg

উপকরনঃ-
১)চারা পোনা মাছ=৫০০গ্রাম
২)আলু=২টো মাঝারি সাইজের(লম্বা করে কাঁটা)
৩)পেঁয়াজ=১টা মাঝারি সাইজের(কুঁচিয়ে নেওয়া)
৪)টমেটো=১টা ছোট সাইজের(ছোট করে কাটা
৫)আদাবাটা=১চা চামচ
৬)জিরেবাটা=১চা চামচ
৭)হলুদ=১চা চামচ
৮)নুন=স্বাদ মত
৯)চিনি=স্বাদ মত(চাইলে নাও দিতে পারেন
১০)ধনেপাতা=অল্প করে কুঁচানো
১১)কাঁচালঙ্কা=৩/৪পিস
১২)সরষেরতেল=পরিমান মত

পদ্ধতিঃ-

১)প্রথমে মাছগুলো ভালোকরে নুন, হলুদ মাখিয়ে কিছুক্ষন রাখুন।

IMG20210531115919.jpg

২)কড়াইটি গ্যাসে মাঝারি আঁচে বসিয়ে দিন।
৩) কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে দিন।
৪)তেলটি গরম হলে মাছগুলো একে একে ভেজে নিয়ে একটা পাত্রে নামিয়ে রাখুন।

IMG20210531121131.jpg

৫)তারপর ঔ তেলে আলুগুলো ভেজেনিন আরেকটি পাত্রে নামিয়ে রাখুন।

IMG20210531121123.jpg

৬)আলুভাজা হয়ে গেলে অবশিষ্ট তেলটির মধ্যে আরেকটু তেল দিয়ে এবার কুঁচানো পেঁয়াজ গুলো তারমধ্যে দিয়ে একটু ভেজে নিন।
৮)তারপর একে একে আদাবাটা, জিরেবাটা, টমেটো গুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিন।
৯)এরপর তারমধ্যে নুন, হলুদ ও একটু চিনি দিয়ে শেটা ভালোকরে ৫মিনিট কষাতে হবে।

IMG_20210531_155916.jpg

১০)মশলাটা ভালোকরে কষেগেলে তার মধ্যে আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিন।
১১)এবার পরিমাণ মত গরম জল দিয়ে তারমধ্যে মাছ গুলো দিয়ে দিন। তারপর সেটা ৫মিনিট ঢেকে রাখুন।
১২)৫মিনিট বাদে ঢাকনাটা তুলে তারমধ্যে কুঁচানো ধনেপাতা দিয়ে সেটা একটি পাত্রে নামিয়ে পরিবেশন করুন।

IMG20210531124742.jpg

এটি সাধারণত ভাতের সাথেই ভালো লাগে।
রান্নাটি কেমন লাগলো যানাতে ভুলবেননা।
ভালো থাকবেন। সুস্থ থাকবেন ।নমস্কার 🙏

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.083
BTC 65205.67
ETH 1760.94
USDT 1.00
SBD 0.42