জীবনের একটি নতুন সম্পর্কের সূচনা

in আমার বাংলা ব্লগlast year
জীবনের একটি নতুন সম্পর্কের সূচনা

soap-bubbles-8253276_1920.jpg

Source

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনার সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তবে কয়েকদিন ধরে এদিকে প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়েছে বিধায় শারীরিক একটু অসুস্থতার মধ্যে রয়েছি। ইনশাল্লাহ সেটা খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। তবে আজকে আমি আমার নতুন জীবনের সূচনা নিয়ে আমার ব্যক্তিগত কিছু চিন্তা ভাবনা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আপনারা সসবাই আমার পরিবার তাই সে বিষয়গুলো আপনাদের সবার সাথে শেয়ার করাই যায়।

আগামী ফেব্রুয়ারি মাসের ২০ তারিখে আমার শুভ বিবাহ উদযাপন হতে যাচ্ছেন। এই বিয়েকে কেন্দ্র করে আমার পরিবারের আনন্দের যেন কোন আনন্দের কমতি নেই। এখন থেকেই সব ধরনের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। এদিকে আবার বাসায়ও বেশ কিছু কাজ রয়েছে। তাই বর্তমানে আমি নীলফামারীতে এই অবস্থান করছি। সব মিলিয়ে এতটা ব্যস্ততার মধ্যে রয়েছি অন্যদিকে যে একটু সময় দেব, সেটাই হয়ে উঠছে না।

তবে এসবের বাহিরে ও আমি ব্যক্তিগত কিছু চিন্তাভাবনার মধ্যে রয়েছি। কারন একটি পারিবারিক বন্ধনে আবদ্ধ হব এর মধ্য থেকেও অনেক ধরনের দায়িত্ব-কর্তব্যও চলে আসে। সেই দায়িত্ব-কর্তব্য গুলো কি আসলেই আমি ঠিক ভাবে পালন করতে পারব কিনা, তাছাড়া বর্তমানে বিয়ের পরে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের কিছু মুহূর্ত চলে আসে। সেসব বিষয়গুলো কি আসলেই আমি হ্যান্ডেল করতে পারব কিনা, এসব বিষয়গুলো বেশ ভাবায় আমাকে বেশ কয়েকদিন ধরে।

এছাড়াও যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সেসব বাসার সবথেকে বড় মেয়ে অর্থাৎ সেই বাসার সবথেকে বড় জামাইও আমি হতে যাচ্ছি। সেইদিক থেকেও একটু প্রেসার এর মধ্যেই রয়েছি। কারন বড় জামাইয়ের দায়িত্ব নাকি অনেক বেশি হয়, লোকের কথায় শুনেছি এবং বেশ কিছু ক্ষেত্রে দেখেছি ও। সবমিলিয়ে এতটা চিন্তার মধ্যে রয়েছে যেটা আসলে বলার মত নয়। আপনাদের ক্ষেত্রে কি এমন কিছু হয়েছিল? যদি আপনারা কেউ এই বিষয়ে অভিজ্ঞ থেকে থাকেন তাহলে অবশ্যই মন্তব্য জানাতে পারেন।

persian-man-7324614_1920.jpg

Source

তবে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তারা পারিবারিক দিক থেকেও মোটামুটি অনেক ভালো অবস্থানে রয়েছে। তাদের পারিবারিক শিক্ষা থেকে শুরু করে সবকিছুই খোঁজখবর নেওয়া হয়েছে। সবকিছুই মোটামুটি ভালোই লেগেছে। কোন ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট আমরা পাইনি। এছাড়াও সেই মেয়ের সাথেও আমি বেশ কিছুদিন ধরে কথা বলছি এবং সব দিক থেকে মনে হচ্ছে সেই মেয়েটাও আমার পরিবারের জন্য একদম পারফেক্ট। আসলে বিয়ের শুরুতে তো এই বিষয়গুলো সব কিছু ভালো মনে হয় পরবর্তীতে গিয়ে তো বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, তাই না। এই জন্য আর কি একটু বেশি টেনশন এর মধ্যে রয়েছি। আসলে এসব সিদ্ধান্তগুলো কি আসলেই ঠিক হচ্ছে কিনা এই বিষয়গুলো আসলে খুব প্যারা দিচ্ছে।

যাইহোক আজকের মত এখানে শেষ করছি। জানিনা অদূর ভবিষ্যতে আমার জন্য কি অপেক্ষা করছে, আপনাদের সকলের কাছেই অনেক অনেক দোয়া প্রার্থনা করছি। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন আর নতুন জীবন যেন নতুন ভাবে এবং সুন্দরভাবে শুরু করতে পারি সেই কামনাই আপনারা করবেন, ধন্যবাদ সবাইকে।

PUSS_gif.gif


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: জীবনের একটি নতুন সম্পর্কের সূচনা

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......

Sort:  
 last year 

আসলে বিয়ের আগে এই ধরনের চিন্তা ভাবনা প্রায় প্রতিটি পুরুষ মানুষ করে থাকে এবং এটা একেবারে স্বাভাবিক। আশা করি সবকিছু ভালোই হবে। তাই দুশ্চিন্তা না করে,জীবনের নতুন ইনিংসের দিকে ফোকাস করাটাই বুদ্ধিমানের কাজ হবে। যাইহোক আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো ভাই।

আপনার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইলো ভাইয়া। এভাবে নতুন জীবনের পা রাখার আগে নানা রকম চিন্তা স্বাভাবিক। তবে দোয়া করছি যেন আপনার ভবিষ্যৎ সঙ্গীর সাথে সমস্ত চিন্তা কাটিয়ে উঠে সুন্দরভাবে আগামী পথ চলতে পারেন।

 last year 

আপনার জন্য শুভকামনা রইলো। আশা করি সব ঠিক হবে ভাইয়া এত টেনশন করেন না। মহান আল্লাহ ভাগ্যে যা লিখে রাখছেন তাই হবে। সাথি আপু অনেক ভালো মনের মানুষ। আপনিও অনেক সহজ সরল। আশা করি আল্লাহ এমন মানুষদের ঠকাবেন না। দোয়া করি আপনার জন্য।

 last year 

এত ভেবোনা। সব ভালো হবে। দেখো তুমি নিজেকে একটা খুব ভালো মানুষ তাই তোমার সাথে খারাপ কখনো হতেই পারে না। আর যে সমস্ত দায়িত্ব কর্তব্যের কথা বলছো তার জন্য আগে থেকে ভয় পেয়ে কোন লাভ নেই। সময় একটা এমন অদ্ভুত জিনিস সে নিজেই সবকিছু শিখিয়ে নেবে। অর্থাৎ তোমাকে দিয়ে যা যা করানোর তা সময়ই করিয়ে নেবে। তাই প্রফুল্ল মনে থাকো৷ সবার সাথে ভালো মুহুর্ত কাটাও৷ নতুন জীবনের জন্য আগাম শুভেচ্ছা জানাই।

 last year 

একটি সুন্দর সম্পর্কের বন্ধনে তুমি আবদ্ধ হতে চলেছ। তাই এই শুভ মুহূর্তের জন্য অনেক শুভেচ্ছা রইল। দুজনে মিলে অনেক পাহাড় ডিঙিয়ে যাও এবং পরিবার-পরিজন নিয়ে আগামীতে খুব ভালো থাকো এই প্রার্থনাই করি। ঈশ্বরের কাছে তোমাদের দীর্ঘ জীবন এবং সুখী দাম্পত্য কামনা করি।

 last year 

আপনার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা ভাই। আশাকরি নতুন মানুষ টা এসে আপনার সাথে আপনার পরিবারের সাথে বেশ ভালোভাবে মানিয়ে নেবে। আপনাদের দুজনের জন্য শুভকামনা। আপনাদের ভবিষ্যৎ জীবন সুখের হোক।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 62912.45
ETH 1707.26
USDT 1.00
SBD 0.40