খোলা চিঠি 💌 :- শুভ জন্মদিন ঈলমা মামুনি 🎂 || বিশুদ্ধ পৃথিবী হোক তোমার তরে।

in আমার বাংলা ব্লগ4 years ago

খোলা চিঠি 💌

শুভ জন্মদিন ঈলমা মামুনি 🎂
বিশুদ্ধ পৃথিবী হোক তোমার তরে

শুভ জন্মদিন ঈলমা মামুনি.gif

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- সংযুক্তি
ছবি ইডিট:- পলিস এবং কেনভা

শুভ জন্মদিন ঈলমা মামুনি। আজ তোমার সাত বছর পূর্ণ হলো। ২০১৫ সালের ১৪ অক্টোবর এসেছিলে আমার বাবা হবার সৌভাগ্য রচনা করে। সকাল ছয়টায় দম বন্ধ হওয়া কিছু সময় অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে শুধুমাত্র উপর ওয়ালাকে ডাকছি। হঠাৎ খবর পেলাম তুমি দুনিয়াতে এসেছো মায়ের কোল আলো করে। সৃষ্টিকর্তার কাছে আলহামদুলিল্লাহ পড়লাম কারন প্রথম সন্তান মেয়ে হলে জান্নাতের দুয়ার খুলে যায়, দোয়া পড়লাম মনে মনে। তবুও কিছুটা শারীরিক জটিলতা ছিল তোমার তাই সাত দিন হাসপাতালে থেকে তোমায় চৌদ্দটি ইনজেকশন দিতে হয়েছিল তোমার। সত্যি বলতে প্রতিটি ইনজেকশন যেন কাটা হয়ে বিঁধেছে আমার গায়ে। যাক অবশেষে সাতদিন পর তোমায় নিয়ে ফিরেছিলাম বাসায়। আজ দেখতে দেখতে সাত বছর পূর্ণ হলো তোমার।

IMG20220710111109.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- সংযুক্তি

গত বছর আজকের এই দিনে বেশ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তোমার জন্মদিন পালন করতে পেরেছিলাম। সেখানে #amarbanglablog পরিবারের সবাই ভার্চুয়ালি আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন। সেদিনের হ্যাংআউটে শুরুতেই জন্মদিনের বিশেষ মিউজিক দিয়ে শুরু করা হয়েছিল এবং সবাই ঈলমার জন্য দোয়া করেছিলেন। তবে এবারের প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন কারন স্টীমের দাম কমে যাওয়ায় অনেকটাই কোনঠাসা অবস্থায় পরেছি। যেখানে বেশ হিমসিম খেতে হচ্ছে সবদিক থেকেই। তাই এবার হয়তো কিছুই করতে পারবোনা।

তবে দোয়া করি তোমার জন্য বড় হয়ে ওঠার দিনগুলোতে যাতে বিশুদ্ধ আর সুন্দর দিনগুলো আবার ফিরে আসুক। পৃথিবী অনেক গোলমেলে আর বিস্তর ঝামেলার জায়গা, জানিনা তোমার জন্য সামনের দিনগুলো কেমন আসতে চলেছে। তবুও দোয়া শুধুমাত্র একটাই তুমি যেন আপন আলো ছড়িয়ে নিজেকে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারো। সবশেষে বলতে চাই ভালোবাসি মামুনি তোমায়। দোয়া করছি তোমার জন্য।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...oir1T9XCqiGTh8bScur5DPK6L8ezK64pgqQkMoRLpnbMPpgM39QfD85m551fNjvVZABToby9FGtQTSDLritVkg3vFrE74djU36yesYz7VGsMpQkZ3P14kTotDL.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

Sort:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

 4 years ago 

ভাতিজিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।দোয়া করি সে যেন আমাদের সবার মুখ উজ্জ্বল করে,একজন আদর্শ মানুষ হয়ে গড়ে ওঠে।আমার হয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দেবেন ভাই।

 4 years ago 

অনেক ধন্যবাদ ভাই।
দোয়া করবেন ঈলমার জন্য।

 4 years ago 

প্রথমে আমি আপনার মেয়ে ঈলমার জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই শুভ জন্মদিন। আপনার মেয়ের জন্মের সময় দেখছি খুবই কষ্ট করেছিলেন। গত বছর দারুন ভাবে তার জন্মদিন পালন করেছিলেন কিন্তু এ বছর স্টিমের দাম কম থাকার কারণে ভালোভাবে জন্মদিন পালন করতে পারছেন না, এটা শুনে সত্যি অনেক খারাপ লাগলো।
আমার পক্ষ থেকে জন্মদিনের ছোট্ট উপহার।

IMG_20221014_145821.jpg

 4 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য।
আসলে পরিস্থিতি যখন যেমন সেভাবেই চলতে হবে।
আপনার উপহার সাদরে গ্রহণ করছি।
ধন্যবাদ আপনাকে।

ভাইয়া ভাতিজির জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল। ভাতিজিকে জানিয়ে দেবেন তার চাচা তাকে উইশ করছে। আমি মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সে যেন সবসময় হাসিখুশি ওর জীবনটাকে ভালোভাবে গড়িয়ে তুলতে পারে। আশা করি সুন্দর একটি মুহূর্ত ভাতিজির সঙ্গে কাটিয়েছেন।

ভাইয়া ভাতিজির জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল। ভাতিজিকে জানিয়ে দেবেন তার চাচা তাকে উইশ করছে। আমি মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সে যেন সবসময় হাসিখুশি ওর জীবনটাকে ভালোভাবে গড়িয়ে তুলতে পারে। আশা করি সুন্দর একটি মুহূর্ত ভাতিজির সঙ্গে কাটিয়েছেন।

 4 years ago 

অনেক ধন্যবাদ ভাই চমৎকারভাবে ঈলমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য।

 4 years ago 

মামনি তোমার জন্মদিনে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি। বিধাতার কাছে দোয়া করি বিধাতা যেনো তোমাকে আজীবন সুস্থভাবে, মানুষের মতো মানুষ করে বেচে রাখেএবং বাবা মার চোখের মনি হয়ে থাকো সারা জীবন। ধন্যবাদ ভাই সুন্দর একটি অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 years ago 

অনেক ধন্যবাদ আপু চমৎকারভাবে ঈলমাকে দোয়া করার জন্য।
খুব ভালো থাকুন দোয়া করছি।

 4 years ago 

ভাইয়া দেখতে দেখতে সাতটি বছর শেষ হয়ে গেল ইলমা মামনির জীবন থেকে। তার জীবনের নতুন বছরে পদার্পণ করেছে তাই তাকে জন্মদিনের শুভেচ্ছা। ২০১৫ সালে যখন আপনি প্রথম বাবা হয়েছেন তখন আপনার অনুভূতিটি আসলে কেমন ছিল সেটা শুধুমাত্র আপনিই ভাল বুঝতে পারবেন। তবে শুনেছি সেই অনুভূতিটা কি পৃথিবীর সবচেয়ে সুখের অনুভূতি। অনেক দোয়া রইল ইলিমার প্রতি।

 4 years ago 

সত্যিই আপু, বাবা হবার অনুভূতিটা একজন বাবাই একমাত্র বুঝতে পারবে। তবে এটা সবথেকে সুখের অনুভুতি মনে হয়েছে আমার কাছে।
অনেক ধন্যবাদ ঈলমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য।
খুব ভালো থাকুন দোয়া রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62746.00
ETH 1776.56
USDT 1.00
SBD 0.38