বাসায় হঠাৎ প্রিয়জনের আগমন

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যাল্লো বন্ধুরা

হ্যাল্লো আমার বাংলা ব্লগবাসী। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার আশির্বাদে ভালো আছি। আজ আপনাদের সাথে আবারো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আশা করছি পোস্টটি আপনাদের ভালো লাগবে।

আমরা যারা জীবিকার প্রয়োজনে পরিবার পরিজন ছেড়ে ঢাকায় থাকি, বিশেষ করে যাদের বাড়ি ঢাকা থেকে বেশ দূরে, চাইলেই চলে যাওয়া যায় এমন না। সপ্তাহে ছয়দিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রাইভেট চাকরি করে, ঢাকা শহরের জ্যাম ঠেলে ঠেলে বাসায় ফেরা - এভাবেই প্রতিদিন কর্মব্যস্ততার মাঝেই সময় কেটে যায়। এর মাঝে একঘেয়েমি জীবনে আহামরি বৈচিত্র্য আনার সুযোগ খুবই নগণ্য। এর মাঝে যদি হুটহাট এমন সুযোগ হয় যে বাসাতেই খুব খুব প্রিয় কেউ এসে হাজির হয়- তাহলে কতটা খুশি হওয়া উচিত তা আসলে বোঝানো সম্ভব না। বিগত দুই দিন আমার এমন খুশি খুশি লাগছিলো। কারণ আমার খুবই প্রিয় দুজন মানুষ আমার বাসায় এসেছিলো। বলছি আপনাদের প্রিয় @bristychaki আর তার হাসবেন্ড এর কথা। আপনারা অনেকেই জানেন যে বৃষ্টি চাকী আমার জ্যাঠাতো দিদি হয়। অনেকটা হুট করেই ডিসিশন নেয় যে ঢাকায় আসবে। আমি তো প্রথমে শুনে বিশ্বাস ই করি নি যে ও সত্যি সত্যিই মেয়েদেরকে ছেড়ে ঢাকায় আসবে। পরর যখন সত্যিই বাসে উঠে কল দিয়েছে যে বাস ছেড়েছে, তখন নিয়ে বিশ্বাস হয়েছে।


কিন্তু এত কম সময়ের জন্য এসেছে যে একসাথে কোথাও ঘুরতে যেতেও পারি নি। সময় পেয়েছি শুধু রাত টুকু, অফিস থেকে ফিরে যতটুকু সময় পাওয়া যায়। এর মধ্যেই রান্নাবান্না করে একসাথে খাওয়া দাওয়া, খেলা দেখা, গল্প করেই নিজেরা বেশ ভালো সময় কাটিয়েছি। তবে দিদিভাই আস্বস্ত করেছে যে দূর্গা পূজোর পর পর আবারো ঢাকায় আসবে আমাদের বাসায়, সেবার মেয়েদের সহ এসে বেশ কিছুদিন থাকবে। সত্যি কথা বলতে, এত অল্প সময়ের জন্য একদিকে মনে হয়, মন তো ভরে না, আবার মনে হয়, যাক, নাই মামার চেয়ে কানামামাও ভালো! কম সময়ের জন্য হলেও দেখা তো হয়েছে। তাই বা কম কি!

যাই হোক, আজ এপর্যন্তই থাকলো। খুব দ্রুত আবারো হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলের মংগল কামনা করে আজকের পোষ্ট শেষ করছি।

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

প্রিয়জনরা যখন হুট করে না জানিয়ে বাসায় চলে আসে তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে।তাদের দেখে আনন্দে আত্মহারা হয়ে যেতে ইচ্ছা করে।আপনার বাসায় বৃষ্টি চাকী আপুর আগমন ঘটেছে।আর আগমনে আপনি অনেক আনন্দিত হয়েছেন।এবং সেই মুহূর্তটি আমাদের মাঝে শেয়ার করলেন।আপনাদের দুজনকে এক সাথে দেখে আমারও অনেক ভালো লাগছে।আপনাদের দুজনের জন্যই রইল শুভকামনা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আমার পোস্ট টি পড়ে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সারাদিন তোমাদের দেখা না পেলেও রাতটুকু দেখা গল্প একসাথে বসে খাওয়া সবমিলিয়ে দু'দিন বেশ ভালোই সময় কেটেছিলো।আশাকরি খুব শীঘ্রই আবার আমরা একত্রে হবো এবং অনেক মজা করবো।❤️

 3 years ago 

প্রিয় মানুষ বাসায় আসার পরে তার সাথে খাওয়া-দাওয়া গল্প করা আড্ডা দেওয়া এতোটুকু যথেষ্ট নয় তার সাথে ঘুরতে যাওয়া অনেক সময় কাটালে মনের তৃপ্তি হয় যদিও সময় স্বল্পতার কারণে সেটা হয়ে ওঠেনি তবে রাতটুকু একসাথে কাটিয়েছেন এটাও কম কিসের। আপনারা দুজন জ্যাঠাতো বোন সেটা আজকে জানতে পারলাম।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64761.24
ETH 1889.07
USDT 1.00
SBD 0.38