সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করি অল্পকিছুতে

in আমার বাংলা ব্লগ5 years ago

আচ্ছা সুখে থাকতে গেলে কি খুব বেশী কিছুর দরকার হয়, নাকি দিনশেষে অল্প কিছুর মাঝে আত্মতৃপ্তি খুঁজে পাওয়ার মাঝেই সুখ কাজ করে। প্রত্যেকটা মানুষের কাছে হয়তো প্রশ্নটা বিভিন্ন রকম হতে পারে। তবে আমার কাছে এর সংজ্ঞাটা নিতান্তই আলাদা। কারণ আমি অল্পতে সন্তুষ্ট থাকা মানুষ।


বড় অট্টালিকাতে আমি থেকেছি, কিন্তু সেটা আমার নিজের ছিলনা। কারণ সেখানে ভাড়া থাকতাম। তবে দিনশেষে এখন যেখানে থাকি, এটা হয়তো বড় অট্টালিকা না। তবে আমার শরীরটা ভেজেনা এবং এখানে আমার শান্তিতে ঘুম হয়। এটাই বা আমার কাছে কম কিসের। কারণ দিনশেষে এটার জন্য আমাকে পয়সা দিতে হয়না। আমি সুখ খুঁজি অল্পতে। আমি সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করি সামান্য কিছুর মাঝে। কারণ আমার প্রতিযোগিতা ভালো লাগে না।
প্রথমবার যখন আমাদের দেখা হয়েছিল, সেবার আমরা সময় কাটিয়ে দিয়েছিলাম মুড়ি মাখা খেয়ে। এখনো যখন আমরা মাঝে মাঝে নিজের থেকে পার্কে ঘুরতে যাই তখনও সেই দিনগুলোকে স্মরণ রেখে এখনো মুড়ি মাথা খেয়ে সময় কাটিয়ে দিই। এতে অবশ্য পয়সা বেঁচে যায়। তবে আমি এর মাঝে সুখ খুঁজে পাই কারণ এটার সঙ্গে আমার অতীত জড়িয়ে আছে। যে সুখটা আমি চাইনিজ রেস্টুরেন্টে খেয়েও আমি পাইনা সে সুখটা আমি এই পার্কে বসে প্রিয়তমোর সঙ্গে মুড়ি মাখা খেয়ে পাই। কারণ এভাবেই আমাদের জীবন শুরু হয়েছিল। যাইহোক আমার কাছে সুখের চিন্তা ধারাটা সম্পূর্ণ আলাদা। কারণ দিনশেষে প্রিয় মানুষ পাশে থাকলে এবং হালকা করে ঝামেলা বিহীন জীবন অতিবাহিত করতে পারলেই হলো।
received_368692178017201.jpeg

Sort:  
 5 years ago 

উফ! মাথা নষ্ট করার ফটো দিছেন ভাবি, ঝাল মুড়ি মানেই ভিন্ন কিছুর দারুন অনুভূতি।

 5 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 5 years ago 

খুবই সুস্বাদু খাবার ঝালমুড়ি ছবিটা দেখেই খেতে ইচ্ছা করছে

 5 years ago 

ধন্যবাদ আপনাকে।

 5 years ago 

ধন্যবাদ দিদি আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য।

 5 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

মুড়ি মাখা দেখে জিভে পানি চলে আসলো খাওয়ার জন্য।

 5 years ago 

ধন্যবাদ আপনাকে।

 5 years ago 

প্রিয় @hiramoni ......


আপনার পুরো লিখাটা আমার কাছে খুব চমৎকার লেগেছে 🥀
আসলে সুখি হতে খুব বেশি কিছুর প্রয়োজন নেই। শুধুমাত্র খুব কাছের কিছু মানুষ যদি হৃদয়ের অনুভূতি গুলো ঠিক মতো বুঝতে পারে, তাহলেই পৃথিবীটা স্বর্গ মনে হয়।

border-159926_640.png

মনের মানুষের জন্য অনেক শুভকামনা

st-valentines-day-1990691_640.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64946.62
ETH 1941.30
USDT 1.00
SBD 0.37