হলিডে মার্কেটে একদিন। (১ম কিস্তি)
সবাইকে আন্তরিক শুভেচ্ছা।
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? আশাকরি কুশলে আছেন সবাই। আমিও ভাল আছি। আজ ১৯ রমজান, ১৪৪৪ হিজরি,২৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ,১১ এপ্রিল, ২০২৩ ইংরেজি। বাংলা বছরের আর মাত্র তিন দিন বাকি। সারাদেশে প্রচন্ড দাবাদহ চলছে। গরমে অতিষ্ট জনজীবন। আবহাওয়ার খবর জানাচ্ছে ,আরো সপ্তাহ খানেক এই দাবাদহ চলমান থাকবে। এই গরমে সবার সুস্বাস্থ্য কামনা করে প্রতি দিনের মত আজও আমার ব্লগ নিয়ে হাজির হলাম। বন্ধুরা,আজ আপনাদের সাথে শেয়ার করবো ঢাকার ব্যতিক্রমী এক হলিডে মার্কেটে ঘোরাঘুরির অভিজ্ঞতা নিয়ে।
প্রিয় বন্ধুরা বাংলাদেশের রাজধানী ঢাকা একটি জনবহুল ও ব্যয় বহুল শহর আপনারা সবাই জানেন। আর যানজট আমাদের নিত্যসঙ্গী এটাও সবার জানা। বন্ধের দিন গুলোতে প্রাণখুলে ঘোরাঘুরি ও কেনাকাটার জায়গা খুব বেশি নেই। যেগুলো আছে ব্যয়বহুল।সাধারণের নাগালের বাইরে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন[ডিএনসিসি] মানুষের কথা চিন্তা করে ,ঘোরাঘুরি ও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারে সেজন্য পরীক্ষামূলক ভাবে হলিডে মার্কেট চালু করেছে।
ঢাকার প্রশাসনিক এলাকা খ্যাত আগারগাওয়ের উন্মুক্ত রাস্তায় সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার বসে এই হলিডে মার্কেট। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে এই মার্কেট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই মার্কেট যাতে সফল ভাবে পরিচালিত হতে পারে এজন্য নতুন উদ্যোক্তা্দের নিয়ে কাজ করেন এমন একটি প্রতিষ্ঠানকে সহযোগি হিসেবে বেছে নিয়েছেন। আর সেই সহযোগি প্রতিষ্ঠানটি হচ্ছে ঐক্য। ঐক্য দীর্ঘদিন ধরে দেশের নতুন উদ্যোক্তাদের নিয়ে কাজ করে চলেছেন। দেশীয় নতুন উদ্যোক্তাদের পন্যের প্রচার ও প্রসার নিয়ে তারা দেশ ও বিদেশে কাজ করে থাকে। বিভিন্ন উদ্যোক্তার পন্য বিক্রি ও প্রসারের জন্য ঐক্য"র বেশ কয়েকটি শোরুম আছে ঢাকা শহরে। ঐক্যর এক কর্মির সাথে কথা বলে জানতে পারলাম এ তথ্য। এজন্য হলিডে মার্কেটের নাম ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেট।
ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেটে ১০০টি স্টল বসে। সুদৃশ্য ছাতার আদলে স্টল গুলো তৈরি হয়েছে। সারি সারি ছাতার নীচে উদ্যোক্তাদের পণ্যের স্টল। দেখতেই মন ভাল হয়ে যায়। আগারগাওয়ের আইসিটি রোডে এই মার্কেট বসে। পরিসর অনেক বড় হওয়ায় হাজার মানুষের উপস্থিতেও খোলামেলা পরিসরে ঘোরাঘুরি, -পণ্যদেখা ও কেনা যায়।বন্ধের দিন হওয়ায় লোক সমাগম প্রচুর। লক্ষ্য করলাম পরিবারের সবাই মিলে এসেছেন হলিডে মার্কেটে। আগারগাও এলাকাটা অনেক বড় ও রাস্তাগুলো অত্যাধুনিক নির্মানশৈলিতে তৈরি বলে এমনিতেই এখন বিকেল থেকে হাজারো মানুষের পদচারনায় মুখরিত হয়ে উঠে। তার উপর ১০০ টি স্টলে নানা পন্যের বর্নিল সমাহার। মানুষের উপস্থিতি দেখে মনে হলো মানুষ হলিডে মার্কেটের আইডিয়াটি পছন্দ করেছে। নারী-পুরুষ-শিশুরা প্রাণখুলে ঘুরছেন,খাচ্ছেন,কিনছেন আড্ডা দিচ্ছিন ।এ যেন এক অন্য রকম পরিবেশ।
হলিডে মার্কেটে বিনোদনের ব্যবস্থাও আছে। এজন্য সুদৃশ্য মঞ্চে নামি ও উঠতি শিল্পিরা পরিবেশন করেন তাদের গান তবে যারা সন্ধ্যা পর্যন্ত থাকবে তারাই উপভোগ করতে পারবেন এই বিনোদন । মানুষ শুধু কিনবে,খাবে আর ঘুরবে তা নয় উন্মুক্ত মঞ্চের সামনে গিয়ে বিনোদিত হচ্ছেন। এই মার্কেটে আসলে অল্প সময়ে যেতে পারবেন না। এজন্য মার্কেট কর্তিপক্ষের পক্ষ্য থেকে মার্কেট চলাকালীন ভাম্যমান আধুনিক ওয়াস রুমের ব্যবস্থাও আছে। ঢাকার বন্ধুরা এক বন্ধের দিন ঘুরে আসতে পারেন হলিডে মার্কেট। আমার ভাল লেগেছে,আশাকরি আপনাদেরও ভাল লাগবে।
আজ এ পর্যন্তই । আগামিকাল ২য় কিস্তি নিয়ে হাজির হবো। এই গরমে নিজে ও পরিবারের সদস্যদের সুস্থ্য রাখুন।
দেখে তো বেশ ভালো লাগলো হলিডে মার্কেট নিয়ে বেশ সুন্দর তথ্য দিলেন আপনি। বন্ধের দিন অনেকেই অনেক কিছু কেনার জন্য সিদ্ধান্ত নিয়ে থাকেন কিন্তু মার্কেট গুলো বন্ধ থাকার কারণে সুযোগ হয় না। কিন্তু হলিডে মার্কেটে এরকম ছাতার নিচে উদ্যোগতারা জিনিস বিক্রি করতেছেন দেখে তো আমার অনেক ভালো লাগছে। পরিবেশে পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করতে সুযোগ হবে।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য
আপু আজকে আপনার হলিডে মার্কেট পোষ্ট নিয়ে অনেক তথ্য জানতে পারলাম। উদ্যোক্তাদের পণ্যের স্টল গুলো অস্থায়ী হলেও অনেক ধরনের পন্য ছিল। এরকম হলিডে মার্কেট হলে ভালই হয়। ধন্যবাদ আপু।
জি ভাইয়া উদ্যোক্তাদের জন্য বেশ ভাল।ধন্যবাদ ভাইয়া।