বিজয় দিবস উপলক্ষ্যে স্পেশাল হ্যাং আউট নিয়ে আমার অনুভূতি

in আমার বাংলা ব্লগ3 years ago
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।


sunset-200419_1280.jpg

ছবির উৎস

আজকে আপনাদের মাঝে কি বিষয় নিয়ে লিখতে চলেছি এতক্ষণে বুঝতে পেরে গিয়েছেন নিশ্চয় বন্ধুরা।আমার বাংলা ব্লগ কমিউনিটি মানেই ভিন্ন এক অনুভূতির জায়গা আমাদের সকলের জন্য।গতকাল বিজয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত বিশেষ হ্যাং আউট অনুষ্ঠানটি খুব ভালো লেগেছিল আমাদের প্রত্যেকের।দেখতে দেখতে দুইটি ঘণ্টা কাটিয়ে দিয়েছিলাম আমরা সকলে একসঙ্গে।মনে হচ্ছিল সময়টা কতো দ্রুত চলে গেল।আসলে আনন্দ বিনোদনের মধ্যে থাকলে সময়টা এভাবে খুব সহজেই অতিবাহিত হয়। অন্যদিকে অকারণে বসে থাকলে একঘেয়েমি চলে আসে আর এই অল্প সময়টাকে মনে হয় কতটাই না দীর্ঘ।

আমার সবসময় হ্যাং আউট অনুষ্ঠান গুলোতে থাকতে ভালো লাগে।কেননা অনেক তথ্যাদি,জ্ঞান আহরণ করা যায়।এছাড়া কোনো উপলক্ষ্যকে কেন্দ্র করে অনুষ্ঠানগুলো একটু বেশিই মজার হয়ে থাকে।এজন্য অফিসিয়াল হ্যাং আউট বাদে স্পেশাল হ্যাং আউট গুলোতে ইউজারও তুলনামূলক বেশিই দেখা যায়।কেননা এই অনুষ্ঠানগুলো থেকে অনেক অজানা বিষয় জানা যায়।গতকালের হ্যাং আউট অনুষ্ঠানটি বরাবরের মতো আমাদের কমিউনিটির এডমিন ভাই পরিচালনা করেন।তারপর একেক করে সবাই তাদের মনের অনুভূতি প্রকাশ করেন মহান বিজয় দিবসকে ঘিরে।তারপর বরাবরের মতো গান,কবিতা,কুইজ সেগমেন্ট, এয়ারড্রপ ইত্যাদি বিষয়।

এছাড়া দাদা ইতিহাস সম্পর্কে বেশ অনেক অজানা তথ্য বলেছেন। এই স্পেশাল হ্যাংআউট এ উপস্থিত না থাকলে হয়তো অনেক বিষয় অজানাই রয়ে যেত।এছাড়া কুইজ সেগমেন্ট থেকেও অনেক অজানা বিষয় জানা সম্ভব হয়েছিল আমাদের সকলের।বাঙালি জাতির গৌরবের মাস ডিসেম্বর মাস।দীর্ঘ নয় মাসব্যাপী মুক্তিযোদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করতে সক্ষম হয়েছি।এককথায় বিজয় দিবস মানেই বাঙালিদের বিশেষ প্রাপ্তি।এই দিনটি সবারই আনন্দের একটি দিন।


ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আজকের মতো এখানেই শেষ করছি।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date-17th December,2023


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 3 years ago (edited)

বেশ আনন্দময় ছিল গতকালের স্পেশাল হ্যাং আউট প্রোগ্রামটি। বেশ কিছু অজানা তথ্য জানতে পারলাম দাদার কাছ হতে। তবে লাভও কিন্তু কম হয়নি। যেমন আনন্দ পেয়েছি তেমনি করে পেয়েছি ভালো লাগার কিছু অনুভূতি। বেশ সুন্দর করে গুছিয়ে লিখেছেন দেখছি সম্পন্ন হ্যাং আউট প্রোগামটি। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু ।

 3 years ago 

আসলে আপু হ্যাংআউটে জয়েন থাকলে অনেক জ্ঞান অর্জন করা যায় বিশেষ করে কুইজ পর্বে বেশ ভালো লাগে। আপনি তো দেখি কালকে পুরস্কার পেয়েছিলেন। আর হ্যাঁ দাদার বক্তব্যগুলো সব থেকে বেশি ইনফরমেশন থাকে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

হ্যাঁ আপু সত্যি বলেছেন হ্যাংআউটে অনেক জ্ঞান অর্জন হয়। গতকালকের হ্যাংআউটে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন জেনে অনেক ভালো লাগলো আপু। আমি নিজেও অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার কথা গুলোর সাথে আমি একমত। হ্যাংআউটে অনেক কিছু শেখা যায় আবার একটু সুন্দর মুহূর্ত ও কাটানো যায়। ধন্যবাদ আমাদের মাঝে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

জি ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।

 3 years ago 

গতকাল রাতে বিজয় দিবস উপলক্ষে স্পেশাল হ্যাংআউটি আসলেই ভীষণ সুন্দর হয়েছে ৷ আড্ডা গান কবিতা সব নিলিয়ে ভরপুর বিনোদন ছিলো ৷ বিশেষ করে দাদা সহ বাকি সবার গুরুত্বপূর্ণ কথা গুলো আমারও ভীষণ ভালো লেগেছে ৷ অনেক কিছুই জানতে পেরেছি , তবে দাদা থেকে একটু বেশিই ৷ যাই হোক গতকালের সেই স্পেশাল হ্যাংআউট নিয়ে লেখা আপনার সুন্দর অনুভূতি পড়ে ভীষণ ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

বিজয় দিবস উপলক্ষে আমাদের কমিউনিটিতে কালকে স্পেশাল একটি হ্যাংআউটের আয়োজন করা হয়েছিল। সেখানে খুব সুন্দর ভাবে আমাদের এই বিজয় দিবসটাকে স্মরণ করে শ্রদ্ধেয় মডারেটর এডমিনেরা। তাদের অনুভূতি প্রকাশ করেছিল সবাই। সবার মত শ্রদ্ধার সাথে স্মরণ করেছিল সেই বীর বাঙ্গালীদের, যারা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল দেশকে স্বাধীন করার জন্য। সেই অনুষ্ঠান কে কেন্দ্র করে আপনি আমাদের মাঝে আপনার অনুভূতি প্রকাশ করেছেন এই পোস্টের মাঝে। সুন্দর এই পোস্ট করে আমার খুবই ভালো লাগলো।

 3 years ago 

সাপ্তাহিক হাটের মাধ্যমে বিনোদনের পাশাপাশি আমরা আমরা সবাই সবার কাছ থেকে অনেক জ্ঞান লাভ করতে পারি। বিজয় দিবস উপলক্ষে স্পেশাল হ্যাংআউটটি আমার কাছে বেশ ভালো লেগেছে।

 3 years ago 

গতকালকের হ্যাংআউট অসাধারণ ছিল। এক দিকে আমাদের বিজয় দিবস উপলক্ষে সুন্দর সুন্দর সময় অতিবাহিত করেছি। তো সন্ধ্যা বেলায় বিশেষ হ্যাংআউটের মাধ্যমে আমরা খুব সুন্দর সময় কাটালাম। সুন্দরভাবে উপভোগ করতে পেরেছি। বিভিন্ন ধরনের অনুভূতি ছিল সবার মাধ্যমে। সেই সাথে সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি এবং গানের মাধ্যমে অসাধারণ ছিল। আপনার অনুভূতি ভালো লেগেছে পড়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64457.24
ETH 1864.34
USDT 1.00
SBD 0.38