
ভূমিকাঃ
“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৩২৪২ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৯৬।
আমরা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিদের নিজের মাতৃভাষায় আবেগ, অনুভূতি ও জীবনের গল্পগুলোকে ভাগ নেয়ার সুযোগ করে দিতে চাই। কারন তথ্য প্রযুক্তির এই যুগে ব্লকচেইন সবার মাঝে একটি সেতু বন্ধন তৈরী করতে সক্ষম হয়েছে। আমরা এই সুযোগটির পূর্ণ ব্যবহার এবং বাঙালি কমিউনিটির একটি নির্দিষ্ট অবস্থান নিশ্চিত করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময় সহজসাধ্য করতে চাই।
হ্যাংআউট-৫০
সময়ের পূর্বে কথা বলা শুরু করেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন
@shuvo35 ভাই, শুরুতেই সবাইকে কিছুটা আইডিয়া দেয়ার চেষ্টা করেন আজকের হ্যাংআউট সম্পর্কে। সবাইকে অনুরোধ করেন মনোযোগ সহকারে হ্যাংআউটে অংশগ্রহন করার। মজা হবে মাস্তি হবে, বিনোদনে ভরপুর থাকবে আজকের হ্যাংআউট। হ্যাংআউট শুরুর পূর্বে সবাইকে অনুরোধ করেন, সকলের মাইক অফ রাখার এবং সবাই যেন সকলের কথা সুন্দরভাবে বুঝতে পারেন, সেই সুযোগ দেয়ার অনুরোধ করেন। তারপর আজকের হ্যাংআউট সম্পর্কে সবাইকে কিছু বিষয়ে অবহিত করেন। ঠিক নয়টা বাজার সাথে সাথে শুভ ভাই সবাইকে স্বাগতম জানিয়ে হ্যাংআউট শুরু করেন। দেশ ও দেশের বাহির হতে যারা শুনছেন সবাই অধিক আগ্রহ নিয়ে বসে আছেন আজকের হ্যাংআউট উপভোগ করার জন্য। কিছু কথা হবে, কিছু তথ্য শেয়ার করা হবে, যা আপনাদের জন্য কাজের ক্ষেত্রে আরো সুন্দর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন।
এরপর আমি
@hafizullah কথা বলি, ৫০তম হ্যাংআউটে সবাইকে স্বাগতম জানাচ্ছি, সত্যি আজ দারুণ একটা অনুভূতি কাজ করছে হৃদয়ের মাঝে, দেখতে দেখতে আমরা ৫০তম হ্যাংআউটে চলে আসছি। আর কিছু দিন পর আমার বাংলা ব্লগের বছরপূর্তি উদযাপন করা হবে। আবেগ মিশ্রিত ভালোবাসার এই বন্ধন অটুট থাকুক সব সময়, এই প্রত্যাশা করছি।

একটা বিষয় বার বার বলার পরও অনেকেই বিষয়টি সঠিকভাবে অনুধাবন করতে পারছেন না, সেটা হলো কাংখিত এনগেজমেন্ট। কমেন্ট করার ক্ষেত্রে গতানুগতিক পদ্ধতির বাহিরে কেউ কিছু কল্পনা করতে পারছে না, এটা সত্যি দুঃখজনক। আমার বাংলা ব্লগের এ্যাডমিন ইউংলেস দাদা প্রতি সপ্তাহে ভালো একটা এমাউন্টের প্রাইজ দিচ্ছেন, শুধুমাত্র কাংখিত এনগেজমেন্ট বৃদ্ধির ক্ষেত্রে সবাইকে উৎসাহ দেয়ার জন্য। তবুও অনেকেই পুরো পোষ্ট না পড়েই মন্তব্য লিখে দেন, ভাই আপনার লেখাটি আজ খুব সুন্দর হয়েছে, আপনার আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, লেখাটি আমার অনেক পছন্দ হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমরা এই ধরনের মন্তব্য প্রত্যাশা করি না।
আমি প্রায় আমার লেখার মাঝে অনুভূতির সাথে কিছু প্রশ্নও করে থাকি, যখন অনেকেই সেই প্রশ্নগুলো এড়িয়ে যান এবং গতানুগতিক মন্তব্য করেন, তখন সেটা পড়েই বোঝা যায় তারা পুরো লেখাটি পড়ে নাই, কমেন্টের সংখ্যা বৃদ্ধির জন্য গতানুগতিক একটা মন্তব্য করেছেন শুধু। আমরা আশা করবো, আপনারা গতানুগতিক মন্তব্য করা হতে বেরিয়ে আসবেন। তা না হলে আমরা সুপার এ্যাকটিভ তালিকা করার সময় গতানুগতিক মন্তব্যকারীদের এনগেজমেন্ট লো হিসেবে গন্য করবো। যাইহোক, গত সপ্তাহে যে সকল ইউজার আমার অধীনে ছিলেন, তারা খুব বেশী ভালো এক্টিভিটি প্রদর্শন করতে পারেন নাই। তবুও সব কিছু বিবেচনায় নিয়ে যোগ্যদের সুপার এ্যাকটিভ তালিকায় রাখার চেষ্টা করেছি। এই সপ্তাহে ৫ স্টিম পুরস্কার পাচ্ছেন
@rahimakhatun।
কমিউনিটির এ্যাডমিন
@winkles ভাই কথা বলেন এরপর, শুরুতেই তিনি তার অধীনে থাকা গত সপ্তাহের এ্যাকটিভ ইউজারদের নিয়ে কিছু কথা বলেন। একমাত্র
@isha.ish আপুর ব্যাপারে কিছু কথা বলেন উনি ছাড়া বাকী ইউজারদের এ্যাক্টিভিটি বেশ ভালো ছিলো। তবে একটা বিষয়ে সবাইকে সতর্ক করেন, তাদের এ্যাক্টিভিটি ভালো হচ্ছে না, খারাপের দিকে যাচ্ছে, তাদের বিষয়টি প্রতি সপ্তাহে বার বার বলা হবে না, একই বিষয়টি বার বার উপস্থাপন ভালো লাগে না। সুতরাং যাদের অবস্থান খারাপ হচ্ছে তাদেরকে এই বিষয়ে আরো সতর্ক থাকতে বলেন। সবশেষে কাংখিত কমেন্ট বিজয়ীদের নাম প্রকাশ করেন।

এরপর কথা বলেন কমিউনিটির এ্যাডমিন এবং কোয়ালিটি কন্ট্রোলার
@rex-sumon সুমন ভাই, তারা অধীনে যে সকল এ্যাকটিভ ইউজার ছিলেন তারা মোটামোটি সবাই ভালো ছিলো। তারপর কিছু ইউজারের নাম বলেন যাদের এ্যাকটিভি ছিলো না বলে এই সপ্তাহে এ্যাকটিভ তালিকা হতে বাদ দেয়া হয়েছে। এছাড়াও আরো কিছু ইউজারের নাম উল্লেখ্য করেন যাদের কার্যক্রম খুবই লো ছিলো, তাই তাদের কিছু কাংখিত পরামর্শ দেন যাতে তারা নিজেদের অবস্থান কিছুটা হলেও উন্নতি করতে পারেন। একটা বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ প্রতি মাসে আমরা অল্প সংখ্যাক নতুন ইউজার নিচ্ছি, সকলের সাপোর্ট নিশ্চিত করার চেষ্টা করছি কিন্তু আপনারা যদি এ্যাকটিভ না থাকেন, তাহলে সঠিক ইউজারদের সঠিকভাবে সাপোর্ট দেয়ার বিষয়টি বাধাগ্রস্থ হচ্ছে।
আপনাদের কোন সমস্যা থাকলে এ্যাডমিন অথাব মডারেটরদের বিষয়টি জানাবেন। তা না হলে আমরা আপনাদের সমস্যার বিষয়টি জানতে পারবো না। তারপর পাওয়ার আপ কনটেন্ট নিয়ে কথা বলেন, অংশগ্রহণকারীর সংখ্যা কিছুটা কমে গিয়েছে। প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে। এরপর হ্যাংআউট নিয়ে কথা বলেন, আজ ৫০তম হ্যাংআউট, যারা শুরু হতে আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানান। আমার বাংলা ব্লগ শুরু হতে ইউজারদের নিয়ে চিন্তা করছে এবং সঠিক সাপোর্ট নিশ্চিত করার চেষ্টা করছে। এই সুযোগটি সবাইকে সঠিকভাবে কাজে লাগাতে অনুরোধ করেন।ভেরিফাইড মেম্বারদের ধন্যবাদ দেন, কারন এবিউস কিংবা স্প্যামিং এর ক্ষেত্রে ভেরিফাইড মেম্বারদের উপস্থতি অনেক কম, এটা সত্যি খুবই ভালো একটি দিক এবং এবিবি স্কুলের সফলতা। সবশেষে সবাইকে কমিউনিটির পরিবেশ সুন্দর রাখার ক্ষেত্রে সচেতন হওয়ার অনুরোধ করেন।
কমিউনিটির এ্যাডমিন
@moh.arif আরিফ ভাই কথা বলেন এরপর, আরিফ ভাই, সবাইকে শুরুতে ৫০তম হ্যাংআউটের শুভেচ্ছা জানান আশা করেন সেঞ্চুরী হওয়ার আগ পযন্ত সবাই সাথে থাকবে। গত সপ্তাহে এ্যাডভান্স ক্যাশের ক্লাসে অনেকেই উপস্থিত ছিলেন, অনেকেই সঠিকভাবে ভেরিফাইড হতে পেরেছেন। আমরা চাচ্ছি সবাই সঠিক পদ্ধতিতে নিজেদের আয় করা অর্থ সঠিকভাবে দেশে আনতে কিংবা নিজের ব্যাংক হিসাবে আনতে পারেন।

তারপর ইউজারদের নিয়ে কথা বলেন, আমরা শুরু হতেই এটা চিন্তা করছি যে, দাম কমে গেলে হয়তো অনেকেই ঝড়ে পড়বেন, তার অধিনে থাকা ২২জন ইউজারের মাঝে সবাই খুব বেশী এ্যাকটিভ ছিলো না, যেখানে প্রতি সপ্তাহে ১১জনের নাম সুপার এ্যাকটিভ তালিকায় প্রেরণ করেন সেখানে এই সপ্তাহে মাত্র ১০জনের নাম প্রদান করেছেন। কারণ ইউজারদের এ্যাকটিভি অনেক হ্রাস পেয়েছে। তারপর ইনএ্যাকটিভ তালিকা প্রসঙ্গে বলেন এবং সবাইকে এই বিষয়টি অবহিত করেন। শেষ ২০ দিনের মাঝে ১৫ দিন এ্যাকটিভ না থাকলে তাকে এ্যাকটিভ ইউজার হিসেবে গন্য করা হবে না। তারপর তার এই সপ্তাহে তার অধীনে থাকা ইউজারদের নিয়ে কিছু তথ্য উপস্থাপন করেন।
তারপর আমার বাংলা ব্লগের এ্যাডমিন
@shuvo35 ভাই কথা বলেন, নিজের অনূভুতি নিয়ে কথা বলেন এবং উল্লেখ করেন যে তিনি সব সময় খোলামেলা কথা বলতে পছন্দ করেন। আপনারা যদি সুবিধার কাক হন, যখন সুবিধা থাকবে তখন উড়ে উড়ে আসবেন কিন্তু যখন সুবিধা থাকবে না তখন আপনাদের পাশে পাওয়া যাবে না, সেই ব্যক্তিদের আমি মনে রাখবো না। আমরা একটা ভালো অবস্থানে যাওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করছি, নিজের মেধা এবং শ্রম দিয়ে সবাই চেষ্টা করে যাচ্ছি, বিশেষ করে দাদা যেভাবে সবাইকে ক্রমগত সাপোর্ট দিয়ে যাচ্ছেন সেটা না বললেই না। কিন্তু এতো কিছুর পরও অনেক ভেরিফাইড ইউজার ঝড়ে যাচ্ছেন, এটা কিন্তু দুঃখজনক। আপনার সমস্যা থাকলে আমাদের জানান, কিন্তু তা না করে মন চাইলে চলে যাবেন এটা আমি পছন্দ করি না। তারপর আরিফ ভাইয়ের কথার সাথে সহমত পোষন করেন। এবিবি স্কুলের ১৯তম ব্যাচের ইউজাররা কিছুটা পোষ্ট কম করছেন, তবে তারা যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন ইউজার। এরা লেভেল-৩তে আটকে যায়নি, যেটা অতীতে দেখা যায় নাই। আমরা এই রকম ডেডিকেটেট ইউজার চাই, যারা চেষ্টা করবে এবং কাজ করার আগ্রহ দেখাবে। তারপর তার অধীনে থাকা ইউজারদের মাঝ হতে ভালো মন্তব্যকারীদের সম্মানী পাঠিয়ে দেন ।
এরপর কথা বলেন কমিউনিটির মডারেটরগন। প্রথমে কথা বলেন
@rupok ভাই, তিনি শুরুতেই নতুন ইউজারদের নিয়ে কথা বলেন, যেহেতু গত সপ্তাহে নতুন ইউজার নেয়ার সুযোগ ছিলো। নতুন ইন্ট্রো পোষ্ট করা ২৩জন ইউজার পাওয়া গিয়েছে তাদের মাঝে ৫জনকে পেয়েছেন যাদের রেফার করেছেন ভেরিফাইড মেম্বাররা। বাকীরা নানাভাবে জেনে আমাদের এখানে এসেছেন, তাদের পোষ্টগুলো ভালোভাবে চেক করে, যাচাই বাছাই করে কিছু ইউজারদের সুযোগ দেয়া হবে, তাদেরকে পরবর্তী ক্লাসে উপস্থিত থাকতে বলেন, সেখানে তাদের বিষয়টি অবহিত করা হবে।

এরপর মডারেটর
@alsarzilsiam ভাই কথা বলেন। ৫০তম হ্যাংআউটের শুভেচ্ছা জনানা সবাইকে, তারপর কিছু ইউজারদের নাম প্রকাশ করেন যাদের পোষ্টের পরিমান খুবই কম, এনগেজমেন্ট নেই এবং ডিসকর্ডে খুঁজে পাওয়া যায় না। এরপর তাদের সতর্ক করেন যে, এ ব্যাপারে আরে কোন অজুহাত গ্রহণ করা হবে না, নানা ভাবে নানা অজুহাত দেখিয়ে একমাস অতিক্রম করেছেন তারা। তারপর বলেন অনেকেই লেভেলে পাশ করতে না পেরে কাজের পরিমান কমিয়ে দিয়েছেন এটা কিন্তু ঠিক না, কাজ করতে গেলে সমস্যা হবে সেটা আমাদের সাথে শেয়ার করতে হবে, আমাদের সাথে শেয়ার না করলে আমরা কিভাবে বুঝবো আপনাদের সমস্যা কোথায়? ১৯তম ব্যাচ সত্যি ভালো, কিন্তু কিছু দিন ধরে তারা পোষ্ট করছেন না। তাদের অনুরোধ করেন ভেরিফাইড ইউজারদের পোষ্ট পড়ার এবং বেশী বেশী মন্তব্য করার, তাহলে হয়তো পোষ্ট করার ক্ষেত্রে কিছু আইডিয়া নিতে পারবেন। সবশেষে আমার বাংলা ব্লগে অন্যান্য সোস্যাল সাইডগুলোর লিংক শেয়ার করেন এবং ফেসবুক সম্পর্কে
কিছু কথা বলেন।
এরপর মডারেটর
@kingporos ভাই কথা বলেন, শুরুতে তিনি সবাইকে শুভেচ্ছা জানান ৫০তম হ্যাংআউটের, দেখতে দেখতে ৫০তম হ্যাংআউট হয়ে গেলো। তিনি উল্লেখ করেন সম্ভবত ৩ নং হ্যাংআউট হতে তিনি সংযুক্ত ছিলেন, সেই হতে আজ ৫০ এ চলে আসছে। পুরো কৃতিত্ব আমার বাংলা ব্লগের এবং দাদার, প্রতিটি সদস্য ও এ্যাডমিনদের। আশা প্রকাশ করেন এটা যেন এভাবে এগিয়ে চলে ১০০তম হয়, ১৫০তম হয়। আমার বাংলা ব্লগের একটি বিশেষত্ব হলো এই হ্যাংআউট, এটা অন্য কোথায় নেই। তাই সবাইকে আবারও ধন্যবাদ জানান।
এরপর কথা বলেন ১৯তম ব্যাচ নিয়ে, ব্যাচটি বেশ ভালো, দ্রুত লেভেল আপ করেছেন। এছাড়া যারা লেভেল-২ এবং ৩ তে রয়েছে তাদের পোষ্ট করার প্রবণতা অনেক কমে গিয়েছে, তাদের অনুরোধ করেন রেগুলারিটি বৃদ্ধি করতে, তাহলে আপনাদের লেখার মান বৃদ্ধি পাবে। এই ব্যাপারে একজন টিকেট কেটেছিলেন তাকে বুঝানো হয়েছে বিষয়টি। তাই সবাইকে নিয়মিত পোষ্ট করার অনুরোধ করেন। আমার বাংলা ব্লগ এগিয়ে যাক এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করেন।

এরপর মডারেটর
@nusuranur আপু কথা বলেন, আপু প্রথমেই ৫০তম হ্যাংআউটের শুভেচ্ছা বার্তা জানান। এরপরে বেনিফিশিয়ারি দেওয়ার কথাটি বলেন।প্রথম দিকে বেনিফিশিয়ারি দেওয়া নিয়ে কোনো সমস্যাই হচ্ছিলোনা। তবে হুট করে বেনিফিশিয়ারি দেওয়ার ব্যাপারে আপনারা খামখেয়ালি করছেন।
@saymaakter আপুর পর পর দুটি পোস্টে বেনিফিশিয়ারি দেওয়া হয়নি।প্রথমবার বেনিফিশিয়ারি না দেওয়াতে আপু ভেবেছে ভুল হয়েছে, তাই কিছুই বলেন নি। তবে পরবর্তীতে আজকেও একই অবস্থা দেখে সত্যিই দুঃখ পেয়েছেন। কারণ এই কাজগুলো গ্রহণযোগ্য নয়। এরপরে বলেছেন লেভেল - ৪ এর এক্সাম নিয়ে।
লেভেল - ৪ এর প্রশ্ন পত্রে যা যা করতে বলা হয়েছে তা অবশ্যই সব কিছু ঠিকঠাক ভাবে দিতে হবে। অনেকেই তা মানছেন না।এরপরে আবার কমেন্ট করে বলতে হচ্ছে, তবুও ঠিক করতে করতে অনেক দেরি হয়ে যাচ্ছে। যার ফলে লিস্ট করতে অনেক সমস্যা হয়ে যাচ্ছে।এরপরে বলেছেন বানানের বিষয়টি। হঠাৎ করে অনেকেই বানানের ব্যাপারে উদাসীন হয়ে পরছেন। হয়তো আমরা অনেকদিন বানান নিয়ে কিছু বলছিনা সে কারণে এমনটা হচ্ছে।মাঝে মধ্যে এমন কিছু বানান ভুল করছেন যেগুলো শুধরাতে বলতেও লজ্জা লাগছে। কারণ খুব ভয়ংকর কিছু বানান ভুল হচ্ছে।
এরপরে বলেছেন পোস্টের বিষয় নির্বাচনে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা সবাই একই পোস্ট গুলো দেখি, হয়তো পরিবার নিয়ে দেখি তো সে ক্ষেত্রে খারাপ কিছু চোখে পরাটা অত্যন্ত লজ্জার। তার উপর আর সেসব শুধরাতে বলাটাও খুব লজ্জার। লেভেল - ৪ এর একটি ব্যাপারে খুবই অসন্তুষ্টি প্রকাশ করেছেন, তা হলো লেভেল - ৪ এর মেম্বারদের পোস্টের পরিমাণ বেশ ভালোই ছিল। তবে যখনই বলা হলো ডিস্কোর্ড এ একটিভ কম থাকার কারণে সাপোর্ট কম দেওয়া হবে ,তখনই পোস্টের পরিমাণ ও কমিয়ে দেওয়া হলো। যা অত্যন্ত দুঃখজনক একটি বিষয়।
এরপরে বলেন লেভেল - ৫ এর এক্সাম শীঘ্রই হবে।লেভেল - ৫ এর এক্সামের বিষয়বস্তু হলো লেভেল ১ থেকে লেভেল ৪ এ যা যা শেখানো হয়েছে সেসব আর স্টিমিটের দৈনন্দিন কাজগুলো।এরপরে বলেছেন আপুদের যদি কোনো সমস্যা হয় তাহলে নির্দ্ধিধায় আপুকে ডিএম করার জন্যে।
এরপর মডারেটর
@ayrinbd আপু কথা বলেন, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজ ০২-০৬-২০২২ রাত বারোটার পর থেকে আমাদের নিউ মেম্বার নেওয়ার সময় শেষ হবে এই পর্যন্ত আপনারা যারা পোস্ট করেছেন তাদের মধ্যে নিউ মেম্বার ট্যাগ প্রাপ্ত মেম্বার হচ্ছেন ৫ জন এবং যারা কোনো রেফার ছাড়া পোস্ট করেছেন তাদের সংখ্যা ১৮ জন।
আপনারা যারা নিউ মেম্বার ট্যাগ পেয়েছেন প্রত্যেকেই নিয়মিত পোস্ট করবেন ক্লাসের অপেক্ষায় বসে থাকলে চলবে না। আবার ক্লাস চলাকালীনও পোস্ট করতে পারবেন। অনেকেই পরে লেভেল টু এ যাওয়ার পর দেখা যাবে পোস্ট করলেই হাজারো ভুল। তখন বলা হবে লেভেল ১ এ আপনাদের কিছুই শেখানো হয়নি, আপনারা যদি পোস্টই না করেন তাহলে আপনাদের ভুল সংশোধন করবেন কিভাবে? তো আমি বলব যতদিন লেভেল ১ এ থাকবেন নিয়মিত পোস্ট করবেন।

আমি আপনাদের পোষ্ট চেক করে ভুলগুলো দেখিয়ে দেয়ার চেষ্টা করব তাতে আপনারাও শিখে যাবেন। আর অবশ্যই পোস্টে বেনেফিশিয়ারি দিতে হবে। ৫% বেনিফিশিয়ারি abb-school কে এবং ১০% বেনেফিশিয়ারি shy fox কে। ফটোগ্রাফি পোস্ট করলে লোকেশন দিতে হবে আরো সকল নিয়ম ক্লাসের মাধ্যমে শিখানো হবে। আপনারা অবশ্যই প্রতিটা ক্লাসে উপস্থিত থাকবেন কারণ একই কথা বারবার রিপিট করা সম্ভব নয়।
আর আপনাদের সকল চ্যানেলে পারমিশন দেয়া হয়েছে, আপনারা জেনারেল চ্যাট চ্যানেলে সবার সাথে কথা বলবেন এতে আপনাদের এ্যাকটিভিটি বাড়বে। কমিউনিটির সকল নিয়ম মেনে চলার চেষ্টা করবেন আর অবশ্যই মনে রাখবেন discord এ কথা বলার সময় ভদ্রতা বজায় রেখে কথা বলতে হবে। এমন কোনো কথা বা ইমোজি শেয়ার করবেন না যা অন্য ব্যক্তির খারাপ লাগতে পারে। আর যেটা বলবো, এখনো যারা নিউ মেম্বার ট্যাগ পাননি তাদের প্রত্যেককেই ক্লাসে উপস্থিত থাকতে হবে, ক্লাসের সময় সময় ঘোষণার মাধ্যমে জানিয়ে দেয়া হবে। সবাই discord এ এ্যাকটিভ থাকুন এবং announcement এ চোখ রাখুন।
তারপর শুভ ভাই ফিরে আসেন এবং প্রতি বারের ন্যায় আমার বাংলা ব্লগের কমিউনিটির আরো একজন মডারেটর
@tangera আপুর বিষয়ে কথা বলেন, সবাইকে তার দায়িত্বের বিষয়টি আবারও স্মরণ করিয়ে দেন এবং তার অনুভূতি লিখে জানানোর অনুরোধ করেন। সবাইকে জেনারেল চ্যালে লেখা বন্ধ করতে বলেন এবং আপুর লেখার জন্য অপেক্ষা করতে বলেন। তারপর আপু তার অনুভূতি শেয়ার করেন।
এ সপ্তাহের রিপোর্টটি করে আমি খুবই আনন্দিত, কারন কোন সাপোর্ট বঞ্চিত ইউজার পাওয়া যায়নি। আমার বাংলা ব্লগ কখনোই কাউকে বঞ্চিত করে না, তার প্রাপ্যটুকু হতে । সুতরাং নিয়মিত পোস্ট ও কমেন্টস এর মাধ্যমে এবং ডিসকর্ড এ এক্টিভ থেকে এনগেজমেন্ট বাড়াতে থাকুন, আর পোষ্ট এর কোয়ালিটির দিকে লক্ষ্য রাখুন । সাপোর্ট এর জন্য আপনাকে আর চিন্তা করতে হবেনা। আমরা সকলেই আছি আপনাদের সাথে। এটিই ছিল বলার । অনেক অনেক ধন্যবাদ সকলকে।

আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা
@rme দাদা কথা বলেন, শুরুতেই ডিসকর্ডের নিউ ফিচার যুক্ত করার বিষয়টি সবাইকে জানান, গান শুনার সাথে সাথে চ্যাটও করার সুযোগ পাবে সবাই একই চ্যানেলে। দ্বিতীয় বিষয় হলো কোন চ্যানেলে মিউট হিসেবে জয়েন করতে পারবেন, জয়েন করার সাথে সাথে সকলের মাইক মিউট হয়ে যাবে, কথা বলার প্রয়োজন হলে আনমিউট করে নিতে পারবেন। তারপর কমিউনিটি হ্যাংআউট এই চ্যানেলে সবাইকে চ্যাট করতে বলেন এবং জয়েন করার পূর্বে মিউট অপশনটি সিলেক্ট করে জয়েন করতে বলেন তাহলে মাইক অন অফ নিয়ে আর সমস্যা তৈরী হবে না।
তারপর এ্যাডভান্স ক্যাশের বিষয়টি জনানা, এটা এখনো চেক করা হয় নাই কতজন তার রেফারাল ব্যবহার করেছেন। সকলের অবগতির জন্য বলেন, এটা খুব সহজ একটা সিস্টেম, ভেরিফিকেশনটা খুবই সহজ, একটা রোবট এই কাজটি করে থাকেন। সব কিছু ঠিক ঠাক থাকলে সাথে সাথে ভেরিফিকেশন হয়ে যায়। মেইন ভেরিফিকেশনটি আটকে যাচ্ছে ঠিকানার ক্ষেত্রে, স্টেটমেন্টগুলোতে ঠিকানা যাচাই করা হয়, বিভিন্ন বিল অথবা পাসপোর্ট অথবা যে কোন লাইসেন্স, এরকম অনেক কিছু রয়েছে যে কোন একটা বিল দিয়েই ঠিকানা সাথে সাথে ভেরিফাইড করা যায়। ভারতে খুব সহজ এটা, সাথে সাথে অনলাইনে স্টেটমেন্ট ডাউনলোড করে নেয়া যায়। কথা প্রসঙ্গে বলেন এই ক্ষেত্রে কিছু আন্তর্জাতিক নিয়ম রয়েছে যেখানে বাংলাদেশের অনেক ব্যাংকই তা অনুসরণ করেন না, এ ব্যাপারে বাংলাদেশের একটা ব্যাংকের উদাহরণ দেন দাদা। ইন্ডিয়ার বিষয়টি উপস্থাপন করেন, কি কি থাকে সেখানে সেটা বলেন বিস্তারিতভাবে সকলের বুঝার সুবিধার্থে। সেক্ষেত্রে ভিরিফকেশন দ্রত হয়ে যায়, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটা হচ্ছে না, এই জন্য সমস্যা হচ্ছে। তাই ব্যাংক একাউন্ট খোলার সময় এই বিষয়গুলো দেখার অনুরোধ করেন। বিশেষ করে অনেকেই পিন কোড ব্যবহার করেন না, কেন করেন না? এটা দাদার বোধগম্য না। প্রসঙ্গক্রমে দাদা ভারতের বিষয়টি উপস্থাপন করেন, পিনকোড এবং ঠিকানার ক্ষেত্রে কি কি উল্লেখ থাকে সেগুলো দাদা উপস্থাপন করেন।
কিন্তু ব্যতিক্রম শুধুমাত্র বাংলাদেশের ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে, যেটা আন্তর্জাতিক ক্ষেত্রে গ্রহণযোগ্য না। দাদা একটা উদাহরণ দিয়ে বিষয়টি উপস্থাপন করেন। কারণ ভেরিফিকেশনের জন্য তারা পূণাঙ্গ ঠিকানা জানতে চান। অনেকের রিজেক্ট হয়েছেন, সেই ক্ষেত্রে এগুলো মাথায় রাখতে বলেন। টাকা যেখানে সেখানে ক্রাইম এর বিষয়টি থাকে, তাই কেওয়াইসি পূর্ণ ঠিক থাকতে হয়। এগুলো ঠিক না রাখলে তাদের লাইসেন্স ঠিক থাকবে না। এ্যাডভান্স ক্যাশের ক্ষেত্রে কোন সমস্যা থাকলে দাদাকে নক করা যাবে, বিশেষ করে ওদের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে প্রয়োজন হলে দাদা সেটা দেখে দিবেন। প্রিন্ট করা স্টেটমেন্ট হলে সেটা ৬০০ ডিপিআই দিয়ে স্ক্যান করে নেয়ার অনুরোধ করেন। এখানে দুটো ভেরিফিকেশন করতে হবে একটা ফুল নেম আর দ্বিতীয়টি হলো ঠিকানা, এটা না হলে টাকা উত্তোলন করা যাবে না।
তারপর শুভ ভাই এ প্রসঙ্গে আরো কিছু কথা বলেন এবং সবাইকে দাদার বিষয়গুলো স্মরণে রাখার অনুরোধ করেন। তারপর হিরোইজম নিয়ে কথা বলেন। প্রসঙ্গক্রমে বলেন, অনেকেই ধরা হচ্ছে স্প্যামিং করার জন্য, অনেকেই ক্ষমা চাচ্ছেন এবং আমরা তাদের সুযোগ দিচ্ছি তবে যেভাবেই যারা স্প্যামিং করার চেষ্টা করবেন তাদের সবাইকে ধরা হবে। তারপর সবাইকে ডেলিগেশন করার ব্যাপারে উৎসাহ দেয়ার চেষ্টা করেন। এরপর এবিবি স্কুল নিয়ে কথা বলেন, ২০তম ব্যাচ শুরু হবে আগামীকাল হতে, মোট ২৩জন এবার ইন্ট্রো শেয়ার করেছেন। সবশেষে সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন শুভ ভাই, যারা টায়ার এ আসতে পারেন নাই তাদের উদ্দেশ্যে বলেন হয়তো কোন ক্ষেত্রে আপনার কোন দুর্বলতা রয়েছে তাই হয়তো তালিকায় আসতে পারেন নাই, সেটা স্মরণে রেখে পজিটিভলি গ্রহণ করতে বলেন।

এরপর শুরু হয় মজার কুইজ প্রতিযোগিতা পর্ব, এই পর্বটি পরিচালনা করেন আমাদের এ্যাডমিন আরিফ ভাই এবং তাকে সহযোগিতা করি সুমন ভাই ও আমি। শুরুতেই আরিফ ভাই কুইজ এর নিয়মগুলো উপস্থিত সবাইকে অবহিত করেন। তারপর সকলের উদ্দেশ্যে একের পর এক কুইজ শেয়ার করেন। কুইজ শেষে বিজয়ীদের আরিফ ভাইয়ের পক্ষ হতে পুরস্কৃত করা হয়। তবে এরপর আমার বাংলা ব্লগের মডারেটর
@tangera আপুর পক্ষ হতে একটা কুইজ ধরা হয় এবং আপুর পক্ষ হতে পুরস্কৃত করা হয়। শেষে আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা
@rme দাদার পক্ষ করে একটা কুইজ ধরা হয় এবং পুরস্কৃত করা হয় দাদার পক্ষ হতে।
তারপর শুভ ভাই ফিরে আসেন এবং আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-১৮ নিয়ে কথা বলেন, এর সময় বৃদ্ধির বিষয়টি ঘোষণা করেন। প্রতিযোগিতা সম্পর্কে সবাইকে কিছুটা আইডিয়া দেয়ার চেষ্টা করেন এবং প্রত্যাশা করেন সবাই সঠিক আগ্রহ নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
এরপর শুরু হয় দ্বিতীয় পর্ব গানের আসর তবে শুরুতে শুভ ভাই দারুণ কণ্ঠে চমৎকার একটা গান কভার করার মাধ্যমে রাঙিয়ে দেন, দারুণ কণ্ঠে চমৎকার ভালোবাসার একটা গান উপভোগ করেন সবাই । এরপর একে একে
@limon88 গান,
@selinasathi1 আপু কবিতা,
@rita135 গান,
@rayhan111 কৌতুক,
@saymaakter আপু কবিতা,
@santa14 গান,
@hsiddiqui79 গান,
@hseema কবিতা,
@mohamad786 গান,
@elmun কবিতা,
@rabbirs গান এবং
@munna101 কবিতা শুনান।
তারপর শরু হয় সর্বশেষ সেগমেন্ট অর্থাৎ প্রশ্ন-উত্তর পর্ব, যেখানে উপস্থিত সবাই যে কোন বিষয়ে সরাসরি প্রশ্ন করার সুযোগ পেয়ে থাকেন তারপর তার কাংখিত উত্তর জানতে পারেন। এই পর্বে প্রশ্ন করেন
@mrnazrul ভাই এবং
@mynulshovon ভাই কথা বলেন।
এরপর সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভ ভাই হ্যাংআউটের সপ্তাপি ঘোষণা করেন।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah

Community TEAM
@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Executive Admin ♛
@winkles ADMIN Admin India Region 🇮🇳 ✨
@rex-sumon ADMIN Admin Quality Controller ✨
@hafizullah ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@shuvo35 ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@moh.arif ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@nusuranur MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@ayrinbd MOD Community Moderator 🇧🇩 ✨
@swagata21 MOD Apprentice Mod 🇮🇳
@shy-fox MOD Extreme Curator 🐺
@abb-school MOD Steem School ✍
@endplagiarism04 MOD Steemit Watcher 🔍
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@royalmacro MOD Secondary Curator ♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝



Support
@heroism Initiative by Delegating your Steem Power and get Amazing Support
এই মাইলফলক এর সাক্ষী হতে পেরে সত্যিই আমি অনেক আনন্দিত😍।আমার এই পথচলা আপনাদের সাথে ও আমার বাংলা ব্লগ এর সাথে আরো দীর্ঘায়িত হোক এটাই আমার চাওয়া।তবে কালকে আপনার কবিতা টা মনে হয় অতটাও ভালো আবৃত্তি করতে পারি নি,অনেক ক্লান্ত ছিলাম গলা বসে গিয়েছিল😢।তবে এই সপ্তাহে আরো সুন্দর করে আবৃত্তি করে পোস্ট করবো ইনশাল্লাহ,কেবল মাত্র আপনার জন্যl😍
আমাদের হ্যাংআউটের হাফ সেঞ্চুরি পূর্তি হলো।এটা সত্যিই আমাদের পরিবারের জন্য খুব গর্বের ও ভালোলাগার ও ভালোবাসার বিষয় ।তাছাড়া আমাদের সংঘবদ্ধ যাত্রার সঙ্গী ও মাধ্যম ও এই হ্যাংআউট।আমি প্রথম থেকেই আছি,মাত্র একটি হ্যাংআউট মিস করেছিলাম ভাইয়া।তবুও আপনার সুন্দর উপস্থাপনা পড়ে মনকে সান্ত্বনা দিয়েছিলাম।আপনি খুব সুন্দর অনবদ্যভাবে উপস্থাপনা করেন ও তুলে ধরেন সমস্ত বিষয়।এইজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
দেখতে দেখতে আমরা ৫০ তম হ্যাংআউট পার করে ফেললাম। তবে দুঃখের বিষয় একটি আমি এই হ্যাংআউটে উপস্থিত থাকতে পারিনি। আসলে পারিবারিক কিছু সমস্যার কারনে আমি এই হ্যাংআউটে উপস্থিত থাকতে পারিনি। তবে আপনার এই রিপোর্ট পড়ে সম্পূর্ণ বিষয় অনেক ভালোভাবে বুঝতে পেরেছি। সম্মানিত সকল এডমিন ও মডারেটরদের গুরুত্বপূর্ণ কথা গুলো সম্পর্কে জানতে পেরেছি। বিশেষ করে আমাদের প্রিয় দাদা যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন সেগুলো সম্পর্কে জানতে পেরে আমি অনেক উপকৃত হয়েছি। ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সেইসাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ♥️♥️
গতকালকে আমাদের এদিকে বৃষ্টি হবার কারণে নেটওয়ার্কে অনেক সমস্যা দেখা দিয়েছিল। সেই কারণে হাংআউট এর অনেক কথা ভালোভাবে শুনতে পেরেছিলাম না। আপনার এই পোষ্টের মাধ্যমে সেই সকল বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারলাম।
৫০ তম হ্যাংআউট সম্পন্ন হয়ে গেলো জমকালো ভাবেই শুভ ভাইয়ের কথার মধ্যে দিয়েই 😇। হ্যাংআউটটি আমাদের জন্য স্পেশাল ছিল। আমার বাংলা ব্লগের শুরু থেকে এখন পর্যন্ত সবকটি হ্যাংআউট এ থাকতে পেরেছি এজন্য ভালো লাগছে। আশা করি অদূর ভবিষ্যৎ এ থাকতে পারবো। এবারের হ্যাংআউট এ দাদা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন। ফাইনালি বিনোদনের মধ্যে দিয়ে হ্যাংআউট শেষ হলেও। আমরা গভীররাত পর্যন্ত দাদাকে নিয়ে আড্ডা দেয়। 😍
আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৫০ বরাবরের মতোই খুবই চমৎকার করে তৈরি করেছেন।তবে আমার বাংলা ব্লগে জয়েন করা অবধি পঞ্চাশতম হ্যাংআউট আমার জীবনে অনেকটাই অবিস্মরণীয় হয়ে থাকবে।কারণ অন্যান্য হ্যাংআউটে যতটা বিনোদন করে থাকি। ততটাই চোখের জল ঝরিয়েছি এই হ্যাংআউটে। যাইহোক সুখ-দুঃখ হাসি-কান্না মিলেই পরিবার।আপনার লেখা কবিতাটি আবৃত্তি করে অনেক ভালো লেগেছিল তবে আমার প্রস্তুতি ছিল আরো ভালো করার।দাদা আমার কবিতা আবৃত্তি পছন্দ করেছে তাই অনেক বেশি ভাল লেগেছিল।ধন্যবাদ আপনাকে।♥♥
নেটওয়ার্ক সমস্যার কারণে মাঝে দাদার কিছু কথা আমি শুনতে পাইনি।এখন সম্পূর্ণটা পড়ে ভালো লাগলো।
দেখতে দেখতে পঞ্চাশতম হ্যাংআউট শেষ হয়ে গেল। ৫০তম হ্যাংআউট অনেক গুরুত্বপূর্ণ ছিল। কারণ হ্যাংআউটে দাদা খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে এবং হ্যাংআউট এর পুরো সময় ধরে অনেক গুরুত্বপূর্ণ কথা এবং আনন্দের সাথে পার করেছি। খুবই ভালো লেগেছে। হ্যাংআউট সম্পর্কে আপনি খুবই সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করেছেন। কিছু কিছু সময় আমার নেটওয়ার্কের কারণে অনেক কিছু মিস করেছিলাম। সেটা আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
৫০ তম হ্যাংআউট অনেক ভালো কেটেছিল। কালকের এন্টারটেইনমেন্টের সময় টা অনেক ভালো লেগেছিল। আর শুভ ভাইয়ের কন্ঠে অস্থির একটি গান শুনেছিলাম।
হাফ সেঞ্চুরি আহ। অধিকাংশ হ্যাংআউটে আমি ছিলাম এটা ভাবলেই ভালো লাগছে। গতকাল আমাদের দিকে বৃষ্টি হচ্ছিল পাশাপাশি কারেন্ট ছিল না সেজন্য হ্যাংআউটে ভালোভাবে এটেন্ড ছিলাম না। তবে এখ মোটামুটি একটা ধারণা হলো। অনেক সুন্দর রিপোর্ট প্রকাশ করেছেন ভাই। আমার চেষ্টা থাকবে ভালো মতো কাজ করার।