
ভূমিকাঃ
“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ২২৭৮ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ২৩৩।
আমরা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালীদের নিজের মাতৃভাষায় আবেগ, অনুভূতি ও জীবনের গল্পগুলোকে ভাগ নেয়ার সুযোগ করে দিতে চাই। কারন তথ্য প্রযুক্তির এই যুগে ব্লকচেইন সবার মাঝে একটি সেতু বন্ধন তৈরী করতে সক্ষম হয়েছে। আমরা এই সুযোগটির পূর্ণ ব্যবহার এবং বাঙালি কমিউনিটির একটি নির্দিষ্ট অবস্থান নিশ্চিত করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময় সহজসাধ্য করতে চাই।
হ্যাংআউট-৩৬
শুরুটা যথা সময়ে আমার বাংলা ব্লগের এ্যাডমিন
@shuvo35 ভাই করেন এবং শুরুতেই বিশ্ব ব্যাপী আগত নতুন বিশ্বযুদ্ধ নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেন। আমরা আমাদের দীর্ঘ দিনের সহকর্মীর জন্য কিছুটা চিন্তিত, হয়তো তার মতো আরো অনেকেই এই পরিস্থিতিতে উৎকণ্ঠার মাঝে রয়েছেন। আমরা শান্তি চাই যুদ্ধ নয়। এভাবে যুদ্ধ কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। তারপর যথা নিয়মে সবাইকে হ্যাংআউটে স্বাগতম জানান । আমার বাংলা ব্লগ মানেই মজা, মাস্তি, আড্ডা এবং গান, সবাই পজিটিভ থেকে সব কিছু উপভোগ করার চেষ্টা করবো।
এরপর আমি
@hafizullah কিছু বলার চেষ্টা করি, নতুন এক আশংকা আমাদের মাঝে কাজ করছে, আমরা হয়তো আরো একটি বিশ্ব যুদ্ধের স্বাক্ষী হতে চলেছি। যদিও আমরা সবাই প্রত্যাশা করছি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং পুরো বিশ্ব আরো একটি ধ্বংসযজ্ঞের হাত হতে রক্ষা পাবে। আমরা ইউক্রেনের সকল নিরপরাধ এবং সাধারণ মানুষদের জন্য দোয়া করছি, আমরা তাদের পাশে-তাদের সাথে আছি।
যাইহোক, আমার বাংলা ব্লগের সকল সদস্যদের দৃষ্টি আকর্ষন করছি, আমরা যতগুলো সিদ্ধান্ত নিয়েছি বা নেয়ার চেষ্টা করছি সবগুলো কিন্তু আপনাদের ঘিরেই নেয়ার চেষ্টা করেছি এবং কমিউনিটির ভালোর জন্য করছি। সুতরাং আমরা যে সকল সিদ্ধান্ত ঘোষণা করি সেগুলোতে আপনাদের পূর্ণ সমর্থন আমরা প্রত্যাশা করছি। কারন আপনাদের নিয়েই আমরা এবং আপনাদের নিয়েই এই কমিউনিটি। সুতরাং কমিউনিটি এবং কমিউনিটির কোন সিদ্ধান্তের বিরুদ্ধে কখনো অহেতুকভাবে নোংরা কথা বললেন না। আপনার ভালো না লাগলে কাজ করবেন না সেটা ঠিক আছে, কিন্তু আমার বাংলা ব্লগ হতে চলে গিয়ে অন্য কোথায় স্প্যামিং জাতীয় কিছু করবেন সেটা কিন্তু আমরা মেনে নিবো না। সে ক্ষেত্রে আমাদের অবস্থান থাকবে কঠোর।

অন্যায়, সেটা যেখানেই করা হোক না কেন সেটা সব সময়ই অন্যায় হিসেবে বিবেচিত হবে। তাই আমাদের এবিবি স্কুলের ক্লাসগুলো নিয়মিত করার চেষ্টা করুন এবং নিজের সক্ষমতা বৃদ্ধির সুযোগ নিন। এটা আপনার জন্য ভালো হবে। গত সপ্তাহে যারা আমার অধীনে ছিলেন তাদের কাজের মান এবং এনগেজমেন্ট বেশ ভালো ছিলো। তবে কয়েক জনের পোষ্টের সংখ্যা ছিলো পাঁচ, আমি তাদের অনুরোধ করবো সপ্তাহে ছয় কিংবা সাতটি পোষ্ট করার চেষ্টা করুন। সবাইকে ধন্যবাদ ভালো কাজের জন্য এবং এই ধারাবাহিকতা ধরে রাখার অনুরোধ করছি। সার্বিক দিক বিবেচনায় এই সপ্তাহে আমার নিকট হতে পাঁচ স্টিম পুরস্কার পাচ্ছেন
@sikakon।
কমিউনিটির এ্যাডমিন
@winkles ভাই কথা বলেন এরপর, এই সপ্তাহে তার অধীনে থাকা এ্যাকটিভ ইউজারদের নিয়ে যথারীতি কোন অভিযোগ নেই কারন সবাই ঠিকঠাক কাজ করছেন এবং ভালো এনগেজমেন্ট করছেন। সবাইকে ভালো কাজের ধারাবাহিকতা ধরে রাখতে বলেন। এছাড়া যারা তার পোষ্ট সমূহে কাংখিত এবং কোয়ালিটি এনগেজমেন্ট করছেন, তাদের মাঝ হতে বিজয়ীদের নাম ঘোষণা করেন। যথা নিয়মে তাদের কাছে পুরস্কার চলে যাবে। পরবর্তীতে স্ক্রিনশট শেয়ার করেন।

এরপর কমিউনিটির এ্যাডমিন এবং কোয়ালিটি কন্ট্রোলার
@rex-sumon সুমন ভাই বলেন, তার এলাকায় বেশ বৃষ্টি হচ্ছে যার কারনে বিদ্যুৎ নেই, তবুও তিনি লোডশেডিং এর মাঝে আমাদের সাথে জয়েন করেছেন। তার অধীনে থাকা তিনজন ইউজারের নাম ঘোষণা করেন যাদের পোষ্ট কোয়ালিটি এবং এনগেজমেন্ট বেশ ভালো ছিলো। এরপর আরো কিছু ইউজারের নাম বলেন যাদের এনগেজমেন্ট খুব বেশী ভালো ছিলো না। এ বিষয়ে তাদের কিছু পরামর্শ দেন এবং নিজের অনুভূতির কথা শেয়ার করেন। আমরা সব সময় চেষ্টা করি যাদের কোয়ালিটি এবং এনগেজমেন্ট ভালো থাকে তাদের সাপোর্ট নিশ্চিত করার। তারপর কথা বলেন চলমান পাওয়ার আপ কনটেষ্ট নিয়ে। ইতিমধ্যে কনটেষ্টের ফলাফল ঘোষণা করা হয়েছে পোষ্টের মাধ্যমে এবং প্রতিযোগিতায় বিজয়ীদের নিকট পুরস্কার পাঠিয়ে দেয়া হয়েছে।
পাওয়ার আপ কনটেষ্টের পোষ্টের লিংকটি শেয়ার করার জন্য সবাইকে ডিসকর্ডে কিছু লেখা হতে বিরত থাকার অনুরোধ করেন। কিন্তু সবাই না শুনলে এ বিষয়ে ‘আমার বাংলা ব্লগ’ কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন
@rme দাদা সকলের উদ্দেশ্যে কিছু কথা বলেন এবং বিষয়টি পরিস্কার করেন। এই জন্য ইউজারদের দোষারোপ করা ঠিক হবে না কারন কারন ডিসকর্ডের কিছু বিষয়ে সীমাবদ্ধতা রয়েছে, অনেক কিছুই পেন্ডিং থাকে এবং কয়েক সেকেন্ড পর সেটা ডেলিভারি হয়। তাই তাৎক্ষনিক ঘোষণার পর অনেকেই লেখা বন্ধ করলেও কিছু ইউজারদের লেখা পেন্ডিং ছিলো সেগুলো ডেলিভারি হয়ে যায়। এটা ডিসকর্ডের সমস্যা, ইউজারদের না।

কমিউনিটির এ্যাডমিন
@moh.arif আরিফ ভাই কথা বলেন এরপর, বিশ্বের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। আমাদের একজন সহকর্মী রয়েছেন ইউক্রেনে তাকে নিয়ে আমরা কিছুটা চিন্তায় রয়েছি। তারপর কমিউনিটির ইউজারদের নিয়ে কথা বলেন, আমরা যখন এ্যাকটিভ তালিকা প্রকাশ করি, তখন অনেকেই টিকেট ক্রিয়েট করে জানতে চান কেন সুপার এ্যাকটিভ তালিকায় তাদের নাম আসে নাই। আমরা পোষ্ট কোয়ালিটি এবং এনগেজমেন্ট সাথে যাদের ডিসকর্ডে ভালো উপস্থিতি থাকে তাদেরকে সুপার এ্যাকটিভ তালিকায় আনার চেষ্টা করি। অনেকেই হয়তো বিষয়টি ঠিকভাবে বিবেচনা করেন না, তাই বিষয়টি পরিস্কার করার চেষ্টা করেন আরিফ ভাই। এছাড়াও তার অধীনে যারা আছেন তাদের মাঝে কয়েকজনের অবস্থা খুবই খারাপ, আর বাকিদের অবস্থান কিছুটা ভালো। কয়েকজন ইউজারের নাম উল্লেখ্য করেন এবং তাদের ব্যাপারে নিজের অনুভূতি প্রকাশ করেন।
এরপর শুভ ভাই কথা বলেন, তার অধীনে এ্যাকটিভ ইউজার হিসেবে যারা ছিলেন সবাই বেশ ভালো ইউজার, তথাপিও একটা প্রতিযোগিতা সব সময় থাকে। যারা ভালো কিছু করার চেষ্টা করেন তারা সব সময় প্রতিযোগিতায় টিকে থাকেন। তারপর কয়েকজন ইউজারের নাম উল্লেখ্য করেন শুভ ভাই কারন তাদেরকে সুপার এ্যাকটিভ তালিকায় রাখতে পারেন নাই। এই ব্যাপারে তাদের কিছুটা গাইড করার চেষ্টা করেন এবং তার পক্ষ হতে কিছু পরামর্শ দেন।
এরপর কমিউনিটির মডারেটরদের সেগমেন্ট শুরু হয়, প্রথমে
@alsarzilsiam ভাই কথা বলেন, একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে, লেভেল-৩ তে যারা আছেন তাদেরকে মার্কডাউন এবং কিউরেশন এর বিষয়ে শেখানো হচ্ছে। কিন্তু পোষ্ট করার সময় অনেকেই তাদের পোষ্টে মার্কডাউনগুলোর সঠিক ব্যবহার করছেন না। ক্লাসে যা শিখছে তার প্রতিফলন ঘটানোর চেষ্টা করছেন না, সেটা খুবই দুঃখজনক আমাদের জন্য। চেক করার পরও তাদের পোষ্টের মাঝে মার্কডাউন এবং অন্যান্য বিষয়গুলোর উপস্থতি দেখা যাচ্ছে না খুব একটা। সবাইকে সেদিকে লক্ষ্য রাখার অনুরোধ করেন। তারপর ফেসবুক, টুইটার এবং ইউটিউবের লিংক শেয়ার করেন এবং সেগুলোতে এ্যাকটিভ থাকার অনুরোধ করেন।

এরপর
@rupok ভাই কথা বলেন, তিনি বিশেষভাবে একটি বিষয়ে ব্যাপারে নিজের বক্তব্য উপস্থাপন করেন। ইদানিং নতুন করে অনেক নতুন সদস্যরে পোষ্টে কমেন্ট করা হচ্ছে ফিশিং লিংকসহ, এই ব্যাপারে আমরা বারবার সতর্ক করার চেষ্টা করছি। ভুলেও কেউ এই সকল লিংকে ক্লিক করবেন, বরং সেগুলোর দেখার সাথে সাথে আমাদেরকে অবহিত করবেন। সবাইকে এই বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করেন।
এরপর
@kingporos ভাই কথা বলেন, ফিশিং লিংক নিয়ে রুপক ভাই যা বলেছেন তার সাথে সহমত পোষন করেন। যারা লেভেল রয়েছেন তাদের এনগেজশেন্ট তুলনামুলকভাবে অনেক, যেটা আমরা বার বার বলার চেষ্টা করছি। তারা হয়তো বুঝতে পারছেন না বিষয়টি, এনগেজমেন্ট ঠিক থাকলে ভেরিফাইড হওয়ার পর সবাই খুব সহজেই তাদের চিনতে পারবেন। তাই সবাইকে এনগেজমেনট বৃদ্ধি করার পরামর্শ দেন। সবশেষে যুদ্ধ যেন থেমে যায়, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
তারপর
@ayrinbd আপু কথা বলেন, বিশ্বের এই পরিস্থিতিতে আমরা কিছুটা চিন্তিত, প্রিয়ানাক আপুর জন্য সবার কাছে দোয়া চান। ডিসকর্ডে কথা বলার সময় সবাইকে একটু নিয়ম মেনে কথা বলার চেষ্টা করতে বলেন। এই রকম কোন কথা বলতে নিষেধ করেন যেটা অন্যদের কষ্ট দিতে পারে। নিজের সম্মান নিজের কাছে, সেটা যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখার অনুরোধ করেন।

এরপর ‘আমার বাংলা ব্লগ’ কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন
@rme দাদা কথা বলেন, প্রথমে কথা বলেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে, এই মুহুর্তে একটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরী হয়েছে। আমাদের প্রতিবেশী দেশ বলা যায় ইউক্রেনকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ড ছিলো প্রথম আক্রান্ত দেশ। আর এই সময়ে ইউক্রেনের অবস্থান অনেকটা সেই রকম। এ বিষয়ে দাদা রাশিয়া এবং ইউক্রেনের সামরিক একটা পরিসংখ্যান উপস্থাপন করেন। যুদ্ধের কারনে শেয়ার মার্কেট ধস ক্রিপ্টো মার্কেট ধস, সারাবিশ্বের অর্থনৈতিক মন্দা বেড়ে যাবে, মুদ্রাস্ফীতি দেখা যাবে আরো, রাশিয়ার মুদ্রার দাম নেমে যাবে। আসল ব্যাপারটা হলো ইউক্রেনের খনিগুলো দখলে নিতে চাচ্ছে রাশিরা। এর দারুণ একটা প্রভাব পড়বে অর্থনীতির উপর। সব কিছুর দাম বেড়ে যাবে, জরুরী ঔষধ সমূহ খুব বেশী পাওয়া যাবে না। সাধারণত মানুষ খুব বেশী ভোগবে। জীবন ধারন আরো কষ্ট কর হয়ে যাবে। যুদ্ধ কখনো ভালো না এই জন্য, আমরা চাই যুদ্ধ যেন না হয়। প্রিয়ানার্ক আপুর অবস্থা খুব বেশী ভালো অবস্থানে নেই। রাশিয়া সব দিক হতে আক্রমন করেছে, কোথায় যাওয়ার সুযোগ নেই, অবস্থা সত্যিই খুব খারাপের দিকে যাচ্ছে।
কমিউনিটির জন্য নতুন ঘোষনা দেয়া হয় নতুন মেম্বার নেয়ার ক্ষেত্রে যা বিগত একমাস যাবত বন্ধ রয়েছে। আগামী মার্চের প্রথম সপ্তাহে নতুন মেম্বার নেয়া হবে তবে তা হবে ১৫ হতে ১৮ জন। এর পর হতে প্রতি মাসে এই সুযোগটা দেয়া হবে। দাদা কিছুটা ব্যস্ত রয়েছেন ব্যবসা নিয়ে এছাড়াও শারীরিকভাবে কিছুটা অসুস্থ্য। তারপর বিষয়টি নিয়ে আমি কিছুটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। শুভ ভাইও এরপর পুরো বিষয়টি সুন্দরভাবে বুঝিয়ে দেয়ার চেষ্টা করেন এবং নতুন কনটেষ্ট নিয়ে কথা বলেন, সবাইকে পোষ্টটি রিস্টিম করার অনুরোধ করেন। তারপর নতুন প্রতিযোগিতা সম্পর্কে সবাইকে উৎসাহিত করার চেষ্টা করেন।
এরপর আরিফ ভাই ফিরে আসেন এবং কুইজ পর্ব পরিচালনা করেন। কুইজ শুরু করার পূর্বে সকলের দৃষ্টি আকর্ষন করেন এবং নতুন করে কুইজের নিয়মগুলো উপস্থাপন করেন। এই পর্বে তাকে সহযোগিতা করেন আমি, শুভ ভাই, সিয়াম ভাই এবং নুর আপু। তারপর কুইজ পর্বে বিজয়ীদেরকে আরিফ ভাইয়ের পক্ষ হতে পুরস্কৃত করা হয়।

তারপর শুভ ভাই ফিরে আসেন, প্রথমে এবিবি চ্যারিটি নিয়ে কথা বলেন শুরুতেই এবং সবাইকে অনুপ্রাণিত করেন- মানুষ মানুষের জন্য। তারপর কথা বলেন এবিবি স্কুল নিয়ে, যার মাধ্যমে সকলের কাংখিত উন্নতি করার চেষ্টা করছি আমরা। হিরোইজম নিয়ে কথা বলেন এরপর, হিরোইজম আমাদের প্রজেক্ট। এ প্রসঙ্গে দাদার একটি উদাহরণ উপস্থাপন করেন, নিজের ঘর আগে ঠিক রাখার চেষ্টা করা উচিত আমাদের। সবশেষে সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন। সুপার এ্যাকটিভ তালিকার পুরো বিষয়টি শুভ ভাই সুন্দর করে উপস্থাপন করেন, আমরা চেষ্টা করি সুপার এ্যাকটিভ তালিকাটি নিরপেক্ষভাবে করার এবং যোগ্যদের সুযোগ দেয়ার।
তারপর শুরু হয় গানের পর্ব-এন্টারটেইন্টমেন্ট সেগমেন্ট, শুরুতে কবিতা পাঠ করেন
@selinasathi1 আপু,
@hsiddiqui79 ভাই গান করেন,
@saymaakter আপু কবিতা পাঠ করেন,
@santa14 আপু গান করেন এবং
@munna101 ভাই গান করেন। পরবর্তীতে সময় থাকায় সাথি আপু এবং মুন্ন ভাই দ্বিতীয়বার সুযোগ নেন।
এরপর কথা বলেন Tron Fan Club কমিউনিটির মডারেটর
@sagor1233 ভাই, শুরুতেই কমিউনিটি নিয়ে কথা বলেন বেশ ভালো নতুন ইউজার আসছেন, নানা বিষয়ে তাদেরকে গাইড করার চেষ্টা চলছে। তাৎক্ষনিক সমাধান দেয়ার জন্য টিকেটিং সিস্টেম চালু করা হয়েছে। আমার বাংলা ব্লগের অনেক ইউজার বেশ ভালো আর্ট করেন, তাদেরকে Tron Fan Club এ আর্ট শেয়ার করার আহবান জানান। এ বিষয়ে ডিসকর্ডে যোগাযোগ করতে বলেন প্রয়োজনীয় সকল বিষয়ে তাদের গাইড করা হবে।

এরপর কথা বলেন Hive Learners কমিউনিটির মডারেটর
@mahirabdullah ভাই, কমিউনিটি বেশ ভালোভাবে চলছে এখন, ১০০+ এ্যাকটিভ ইউজার এ্যাকটিভ থাকছেন সর্বদা। কমিউনিটির আকর্ষণ বৃদ্ধির জন্য নতুন নতুন ফিউচার যোগ করার চেষ্টা চলছে। এ প্রসঙ্গে তিনি NEWBIES INITIATIVE এর কথা উল্লেখ্য করেন। এছাড়াও নির্দিষ্ট বিষয় নির্বাচন করার মাধ্যমে টপিক দেয়া হচ্ছে যাতে ইউজাররা সে বিষয়গুলোতে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। সব মিলিয়ে কমিউনিটির অবস্থান বেশ ভালো।
প্রসঙ্গক্রমে ‘আমার বাংলা ব্লগ’ কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন
@rme দাদা কথা বলেন, Tron Fan Club কমিউনিটির পক্ষ হতে দাবা গেম প্রতিযোগিতার আয়োজন করা হবে। এ বিষয়ে যথাযথভাবে ঘোষণা দেয়া হবে সেখানে সবাই অংশগ্রহণ করার সুযোগ পাবেন। তবে যারা দাবা খেলতে পারেন না তাদেরকে অংশগ্রহণ না করার অনুরোধ করেন, কারন এটা নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে দাদা আন্তর্জাতিক ও ভারতীয় কিছু আইনের তথ্য উপস্থাপন করেন এবং বলেন প্রতিযোগিতাটি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী পরিচালিত হবে।
সর্বশেষ সেগমেন্ট শুরু হয় এরপর, হ্যাংআউটে সরাসরি নিজেদের প্রশ্নের উত্তর জানার সুযোগ। যদিও সবাই এখন তাৎক্ষনিকভাবে টিকেট ক্রিয়েট করার মাধ্যমে নিজেদের সমস্যাগুলোর সমাধান নিয়ে থাকেন। এই পর্বে
@rita135,
@steem-for-future এবং
@santa14 আপু প্রশ্ন করেন।
তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভ ভাই হ্যাংআউটের সপ্তাপি ঘোষণা করেন।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
Community TEAM
@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Executive Admin ♛
@winkles ADMIN Admin India Region 🇮🇳 ✨
@rex-sumon ADMIN Admin Quality Controller ✨
@hafizullah ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@shuvo35 ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@moh.arif ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@nusuranur MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@brishti MOD Community Moderator 🇧🇩 ✨
@ayrinbd MOD Community Moderator 🇧🇩 ✨
@shy-fox MOD Extreme Curator 🐺
@abb-school MOD Steem School ✍
@endplagiarism04 MOD Steemit Watcher 🔍
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@royalmacro MOD Secondary Curator ♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝

Support
@heroism Initiative by Delegating your Steem Power and get Amazing Support
আসলে প্রতিবার হ্যাংআউট এরপর আমি এই রিপোর্টির জন্য অপেক্ষা করি। এবং রিপোর্টি পুরো পড়ে স্বস্তি বোধ করি।কারণ পুরো হ্যাংআউটে কে আপনি প্রতিবেদন আকারে এত চমৎকারভাবে তুলে ধরেন যার এতটুকুও মিস হয় না।সত্যি কি যেন বিশাল এক প্রতিভা।অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রতিবার এত চমৎকার করে হ্যাংআউট প্রতিবেদন আকারে আমাদের কাছে প্রেজেন্টেশন করার জন্য♥♥
জ্বী আপু যারা অনুপস্থিত থাকে তাদের জন্য চেষ্টা করি যতটা সম্ভব কাভার করার।
আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৩৬ অনেক করে সাজিয়ে গুছিয়ে তৈরি করেছেন আপনি। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার মানেই এক অন্যরকম ভালো লাগা। বলতে পারেন ঈদ🤪 লাগে মনে। অনেক মজা হয়ে থাকে হ্যাংআউটিতে। অনেক সুন্দর সুন্দর শিক্ষামুলক কথাও থাকে। সব মিলিয়ে খুব সুন্দর সময় উপভোগ করা যায়।কেউ কোন করনে হ্যাংআউটে উপস্থিত না থাকতে পারলে এই পোস্টটির মাধ্যমে কমিউনিটির হ্যাংআউটে কি হয়েছে সকল বিষয় জানতে পারবে। ধন্যবাদ আপনাকে সুন্দর করে প্রতিটি বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করার জন্য।শুভেচ্ছা রইল আপনার জন্য ভাইয়া। ভালোবাসা অবিরাম 💯🥰
জ্বী ভাই বৃহস্পতিবার মানেই ভিন্ন অনুভূতির দিন, বৃহস্পতিবার মানেই আমার বাংলা ব্লগের হ্যাংআউটের দিন।
দেখতে দেখতে ৩৬ তম হ্যাংআউট পার হয়ে গেল। হ্যাংআউট এর পুরো সময়টা ধরে অনেক আনন্দ মজা করেছি। বৃহস্পতিবার ৯টার জন্য অপেক্ষা করি। আমার খুবই ভালো লাগে বিশেষ করে সকলের সাথে অনেক আনন্দময় সময় পার করতে খুবই ভালো লাগে। পুরো সময়টা অনেক মজা করেছি। আসলে হ্যাং আউট মানে আনন্দ আর এই হাংআউট এর জন্য বৃহস্পতিবার অপেক্ষা করে থাকি। আপনি খুবই সুন্দর ভাবে হ্যাংআউট এর পুরো বিষয়টা বিস্তারিত আলোচনা করেছেন। আপনার জন্য রইল শুভকামনা।
আমারও মনে হচ্ছে এই তো সেদিন শুরু করলাম হ্যাংআউটের রিপোর্ট, সময় কত দ্রুত চলে যায়।
সপ্তাহের প্রতিটি দিনের চেয়ে এক অন্যতম আকর্ষণীয় দিন হয়ে থাকে হাংআউট দিনটি। সপ্তাহজুড়ে এদিনের অপেক্ষার পালা থাকে। বরাবরের মতোই চমৎকার করে উপস্থাপন করেছেন আমাদের শ্রদ্ধেয় শুভ ভাই। নির্দেশনামূলক বক্তব্যের পাশাপাশি পরামর্শমূলক আলোচনা ছিল খুবই গুরুত্বপূর্ণ। হ্যাংআউট শেষ পর্বটি আরো বেশী মজাদার হয়েছিল। এমন প্রোগ্রাম সত্যি দারুণ আনন্দের।
জ্বী এটা আপনি একদমই ঠিক বলেছেন বৃহস্পতিবার আসলেই হ্যাংআউট ঘিরে অন্যরকম এক অনুভূতি কাজ করে।
হ্যাংআউট পর্বের অনুভূতি গুলো খুবই দারুণ এবং চমৎকার। এই দিন একযোগে একসাথে পুরো প্ল্যাটফর্ম জাগিয়ে থাকে। পরামর্শের পাশাপাশি অস্থির বিনোদন উপভোগ করা যায়। একে অপরের সম্পর্কে ব্যাপক সংযোগ স্থাপন হয়।
হ্যাং আউট এর প্রথমের দিকে আমি থাকতে পারি নাই,তাই এই রিপোর্ট টির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম অবশেষে অপেক্ষার প্রহর ঘুচল,কিন্তু আরিফ ভাই আমাকে নিয়ে কিছু একটা বলেছিল সেটা অজানাই থেকে গেলো😢।যাইহোক কাল শেষের দিকে খুব ভালো ছিলো গান কবিতা সব মিলে প্রতিবারের মত জম্পেশ পরিবেশ।
সমস্যা নেই তো ভাই, টিকেটিং সিস্টেম চালু আছে তো, যে কোন সময় সহজেই জেনে নিতে পারবেন।
সুমন ভাই আমাদের তিনজনের সুনাম করেছেন শুনে খুবই ভালো লেগেছিল। আমি সবসময় চেষ্টা করি ভাল কাজ করার। আর আমি এই সুনাম সব সময় ধরে রাখার চেষ্টা করব। আপনাদের সাথে থাকতে এবং কাজ করতে খুবই ভালো লাগতেছে। আমার বাংলা ব্লগ পরিবার সবাইকে শুভেচ্ছা জানালাম। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে সবকিছু বলেছেন এজন্য।
ভাই এই ধারাবাহিকতাটা ধরে রাখার চেস্টা করুন, আমরা সর্বাত্মক চেষ্টা করি যোগ্যদের বেশী সুযোগ দেয়ার।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
প্রতি সপ্তাহে হ্যাংআউট এর জন্য অপেক্ষা করে থাকি। প্রতি সপ্তাহের হ্যাংআউট আমার খুবই ভালো লাগে। সবাই অনেক মজা করে থাকে। এডমিন এবং মডারেটরদের সুন্দর বক্তব্য শুনতে পাই। তাদের বক্তব্য থেকে অনেক কিছু শেখার থাকে। আমার বাংলা ব্লগ এ কাজ করে অনেক বেশি ভালো লাগে। সবাই অনেক সাহায্য করে। এত সুন্দর ভাবে হ্যাংআউট রিপোর্ট সাজানোর জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
আবেগ যেখানে থাকে সেখানেতো মজার বিষয়টি থাকবেই, কারন আমরা সবাই চেষ্টা করি হ্যাংআউটটাকে আরো বেশী আকর্ষণীয় করার।
শারীরিক অসুস্থতার জন্য আমি গতকালকের হ্যাংআউটে থাকতে পারি নি,এজন্য আমার খুবই খারাপ লেগেছিল।কিন্তু আপনার পোস্ট পড়ে কিছুটা হলেও অনুভব করতে পারছি। আমাদের জন্য প্রতিটি হ্যাংআউট খুবই আনন্দদায়ক হয়।আর আপনার জন্য তো সবাই ২য় বার হ্যাংআউট উপভোগ করতে পারে।
আপনাদের জন্যই তো আমার এতো প্রচেষ্টা, চেষ্টা করি যতটা সম্ভব উপস্থাপন করার।
প্রত্যেকটি হ্যাংআউট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।কিন্তু সেই হ্যাংআউটের মধ্যে যখন নেট সমস্যা দেখা দেয় সত্যিই খুবই বিরক্তিকর বা দুঃখের কারন হয়ে দাঁড়ায়।এমন পরিস্থিতির সম্মুখীন আমাকে গতকাল হতে হয়েছিল।বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল,প্রথম দিকে সবকিছুই শুনতে পাচ্ছিলাম ।কিন্তু যখনই আমাদের প্রিয় দাদা কথা শুরু করলেন তার কিছুক্ষণ পর থেকে নাতো কিছু শুনতে পেয়েছি না ডিস্কাশনে কারো কোন লেখা দেখতে পেয়েছি।আমার মন পড়েছিল হ্যাংআউটের মধ্যে আমি অনেক বার কিছু লেখার চেষ্টা করেছি সেগুলো ও এতটা ধীরে দেখা গিয়েছে কি বলবো।আমার লেখা ম্যাসেজ গুলি 15-20 মিনিট পর দেখা গিয়েছে।এমনকি দাদার কথাসহ উত্তেজনাপূর্ন কুইজের ও কিছুই শুনতে পায় নি।তারপর ভাবলাম আমাদের প্রিয় হাফিজুল্লা ভাইয়ার রিপোর্ট তো আছেই, মনকে সান্ত্বনা দিলাম।তাই ঝটপট পড়ে নিলাম শুরু থেকেই রিপোর্টটি।খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন, পড়ে ভালো লাগলো না জানা বিষয়গুলি।ধন্যবাদ ভাইয়া।
জ্বী প্রতিটি হ্যাংআউটে নানা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন হয়ে থাকে, তাই কমিউনিটির জন্য হ্যাংআউট বেশ গুরুত্বপূর্ণ।