‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-২৪ (Weekly Hangout Report-24)

in আমার বাংলা ব্লগ5 years ago

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র‍্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ১৫৬৩ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ২৫২।

আমরা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালীদের নিজের মাতৃভাষায় আবেগ, অনুভূতি ও জীবনের গল্পগুলোকে ভাগ নেয়ার সুযোগ করে দিতে চাই। কারন তথ্য প্রযুক্তির এই যুগে ব্লকচেইন সবার মাঝে একটি সেতু বন্ধন তৈরী করতে সক্ষম হয়েছে। আমরা এই সুযোগটির পূর্ণ ব্যবহার এবং বাঙালি কমিউনিটির একটি নির্দিষ্ট অবস্থান নিশ্চিত করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময় সহজসাধ্য করতে চাই।

weekly hangout cover 24.png

হ্যাংআউট-২৪

কমিউনিটির এ্যাডমিন @shuvo35 ভাই যথাসময়ে হ্যাংআউট শুরু করেন যদি সবাই সময়ের পূর্বে উপস্থিত হয়েছেন। আর যথারীতি মিউজিক এর চমক দিয়েছেন আরিফ ভাই। শুরুতেই শুভ ভাই শীত নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন তারপর হ্যাংআউট নিয়ে কথা বলেন, হ্যাংআউটটি এখন আর শুধুমাত্র হ্যাংআউট না বরং আমাদের সকলের জন্য আনন্দময় এবং উত্তেজনামূলক একটি অনুষ্ঠান, যেখানে পরিবারের সবাই সমানভাবে সবকিছু উপভোগ করার সুযোগ পায়। যার কারনে সবাই সকল কাজ বাদ দিয়ে আন্তরিকতার সাথে হ্যাংআউটে উপস্থিত থাকার চেষ্টা করেন। প্রিয় মানুষগুলোর সাথে কিছুটা ব্যতিক্রম সময় উপভোগ করার জন্য।

এরপর আমি @hafizullah আজ নতুনদের উদ্দেশ্যে কিছু কথা বলি, কারন ইতিমধ্যে অনেকের অস্থির মানসিকতা প্রকাশ পেয়েছে। দেখুন আমরা অনেক চিন্তা-ভাবনা করেই এবিবি-স্কুল এবং এবিবি-স্কুলের পাঠগুলো নির্বাচন করেছি। এই উদ্যোগটা কিন্তু আপনাদের জন্যই করা হয়েছে। বলুন তো এখানে আমাদের স্বার্থ কতটুকু? আর আপনাদের স্বার্থ কতটুকু? আপনারা কতটা লাভবান হবেন আর আমরা কতটা লাভবান হবো? আমরা চেষ্টা করছি একটা নির্দিষ্ট সিলেবাসের মাধ্যমে আপনাদের কাংখিত কিছু উন্নতির, যাতে আপনারা ব্লকচেইন এবং সঠিকভাবে কাজ করার ব্যাপারে নির্দিষ্ট কিছু বিষয়ের উপর সঠিক জ্ঞান লাভ করতে পারেন, আপনি যত দিন ব্লকচেইন এ কাজ করবেন, আমার বাংলা ব্লগের সাথে থাকেন আর নাই বা থাকেন, এই জ্ঞানটা আপনার পথকে আলোকিত করবে এবং সলফতা অর্জনে ভূমিকা রাখবে।

এই সপ্তাহে শুধু কমেন্ট না বরং পুরো সপ্তাহের সার্বিক কার্যাবলী বিবেচনায় পুরস্কার পাচ্ছেন দুইজন ইউজার @selinasathi1 এবং @emranhasan ৫ স্টিম করে মোট ১০ স্টিম।

কমিউনিটির এ্যাডমিন @winkles ভাই কথা বলেন এরপর, শুরুতেই তিনি সকল সদস্যদের উদ্দেশ্যে বলেন যারা উভয় চেইন এ কাজ করছেন এবং ভালো সাপোর্ট পাওয়ার চেষ্টা করছেন কিংবা সাপোর্ট পাচ্ছেন, আমার বাংলা ব্লগ হতে তাদের প্রতিদিন সাপোর্ট দেয়ার আবশ্যকতা দেখছি না। আমি বলছি না আপনারা এটায় কাজ করুন কিংবা ওটা ছেড়ে দিন, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়, তবে আমরা আমাদের বিষয়টি পরিস্কার করার চেষ্টা করছি। এছাড়া ডেলিগেশন নিয়ে কথা বলেন, কারন ইন্দোনেশিয়ান কয়েকজন ইউজার আমাদের অপর কমিউনিটি ‘বিওসি’ হতে ডেলিগেশন বাতিল করে হিরোইজমকে ডেলিগেশন করেছেন এবং বিওসি নিয়ে অনাকাংখিত অনেক মন্তব্য করেছেন, যা খুবই দুঃখজনক। আমরা এটাকে বেয়াদবি হিসেবে বিবেচনা করছি, সুতরাং এই রকম মন্তব্য হতে বিরত থাকার অনুরোধ করা হলো।

এরপর কমিউনিটির এ্যাডমিন এবং কোয়ালিটি কন্ট্রোলার @rex-sumon​ সুমন ভাই কথা বলেন, শুরুতেই তিনি ইউংলেস ভাইয়ের সাথে সহমত পোষন করেন এবং এ বিষয়টি সকলকে মাথায় রাখতে বলেন। আপনি দুই জায়গা হতে সুবিধা নিবেন কিন্তু অন্য ভালো ইউজাররা সাপোর্ট হবে বঞ্চিত হবে, এটা আমরা সমর্থন করতে পারি না। এরপর সুমন ভাই চলমান পাওয়ার আপ কনটেষ্ট নিয়ে কথা বলেন, এই সপ্তাহে মোট ৩৯জন অংশগ্রহণ করেছেন এবং ৩০৩১ স্টিম পাওয়ার আপ হয়েছে। এরপর বিজয়ীদের নাম ঘোষণা করেন। পাওয়ার আপ কনটেষ্টটি মূলত উৎসাহ দেয়ার জন্য, যতটুকু হোক আপনারা পাওয়ার আপ করুন এবং নিজের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করুন। চলতি সপ্তাহেও সবাইকে পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহনের আহবান জানান।

এরপর শুভ ভাই কথা বলেন, তার অধীনে থাকা ইউজারদের নিয়ে কথা বলেন, শুরুতেই সকলের প্রশংসা করেন, ভালো পোষ্ট এবং সঠিকভাবে এনগেজমেন্ট বজায় রাখার জন্য সবাইকে ধন্যবাদ জানান। যদিও এই সপ্তাহে সকলের কাজ পয়েন্ট নিয়ে মূল্যায়নের চেষ্টা করেন। তারপর সকলের পয়েন্ট তালিকা উপস্থাপন করেন এবং সঠিকভাবে কাজ করার জন্য দুইজনকে স্টিম দিয়ে পুরস্কৃত করেন।

এরপর কমিউনিটির এ্যাডমিন @moh.arif আরিফ ভাই কথা বলেন, শুরুতেই কমিউনিটি নিয়ে কথা বলেন। কমিউনিটির পুরাতন ইউজারদের ব্যাপারে আমরা নতুন একটি সিদ্ধান্ত নিয়েছি, যারা বিগত এক মাস যাবত কোন কাজ করছেন না বা কনটেন্ট শেয়ার করছেন না তাদের রুলগুলো আমরা প্রত্যাহার করে নিয়েছি। যদি পরবর্তীতে তারা কাজ করতে চান তাহলে তাদের অবশ্যই লেভেলিং আপ হয়ে কাজ করতে হবে। বর্তমানে কমিউনিটির এ্যাকটিভ সদস্য সংখ্যা দ্রুত বাড়ছে এবং গত সাতদিনে কমিউনিটিতে পোষ্টের সংখ্যা ছিলো ৭২৪টি যা আগের সপ্তাহের তুলনায় বেশী। এরপর আরিফ ভাই তার অধীনে থাকা এ্যাকটিভ সদস্যদের কার্যাবলীর সার্বিক তথ্য উপস্থাপন করেন এবং প্রয়োজনীয় পরামর্শ শেয়ার করেন।

এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, প্রথমে @rupok ভাই বলেন, পুরো সপ্তাহটা বেশ ব্যস্ততার মাঝে কেটেছে তবে এই সপ্তাহে কিছু ফ্রি থাকবেন। শুরুতেই তিনি নতুন ইউজারদের নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন। কারন লেভেল-২ এবং লেভেল-৩তে যারা ক্লাস করছেন এবং পরীক্ষা দিচ্ছেন তাদের কথা এবং পোষ্ট দেখেই বুঝা যাচ্ছে যে লেভেল-১ হতে তারা কিছুটা ভালো আইডিয়া নিয়ে এসেছেন। দাদার লগো এবং ড্রয়িং কনটেষ্টে অনেকের ভালো অংশগ্রহণ ছিলো এটা ভালো লেগেছে, আসলে নিজের ক্রিয়েটিভিটি শেয়ার করার দারুন একটা সুযোগ ছিলো এটা।

এরপর @kingporos ভাই বলেন, সবাই ভালো এবং সুস্থ আছেন এই প্রত্যাশা ব্যক্ত করে শুরু করেন। কমিউনিটির এনগেজমেন্ট নিয়ে কথা বলেন, আগের তুলনায় একটু হ্রাস পেয়েছে, কিছু একটার ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। সবাই পোষ্ট ভালো করছেন কিন্তু এনগেজমেন্ট এবং ডিসকর্ডে উপস্থিতি কিছুটা কম হয়ে যাচ্ছে। তাই সবাইকে এনগেজমেন্ট এবং ডিসকর্ডে কিছুটা সময় দেয়ার আহবান জানান।

তারপর @alsarzilsiam ভাই বলেন, শুরুতেই তিনি কপিরাইট এর বিষয়টি সম্মুখে আনেন, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কপিরাইট ইস্যু বৃদ্ধি পেয়েছে, যদিও সুমনভাই সকলের রিপোর্ট প্রকাশ করেছেন। তথাপিও সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করেন। সবাই ঠিকঠাক কমেন্ট করছেন না। যারা ক্লাস করছেন তারা বেশ উন্নতি করছেন কিন্তু সবাই সঠিক সময়ে ক্লাসে উপস্থিত থাকছেন না, এটা দুঃখজনক। তাই সবাইকে সঠিক সময়ে ক্লাসে উপস্থিত থাকার অনুরোধ জানান।

কমিউনিটির শিক্ষানবিশ মডারেটরগণ কথা বলেন, প্রথমে @nusuranur আপু বলেন, শুরুতেই কমেন্ট নিয়ে মন্তব্য করেন বার বার সতর্ক করার পরও অনেকেই মন্তব্য শেয়ারের ক্ষেত্রে যত্নশীল হচ্ছেন না বরং এই ব্যক্তি একই কমেন্টে পাঁচবার বানান ভূল করছেন যা খুবই দুঃখজনক। ভিডিও ভেরিফিকেশনে অনেকেই সুন্দরভাবে সহযোগিতা করছেন আবার অনেকেই ভিন্ন ধরনের মন্তব্য করছেন, যা খুবই অনাকাংখিত। কমিউনিটির নিয়মের ব্যাপারে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি আমরা। নতুন মেয়ে সদস্যরা খুবই কম পোষ্ট করছেন। অনেকেই পোষ্ট করার সাথে সাথে ডিএম করছেন, এটাও অনাকাংখিত।

এরপর @ayrinbd আপু বলেন, শুরুতেই নতুন সদস্যদের আশ্বস্ত করার চেষ্টা করেন, আমরা সবাই আপনাদের সহযোগিতা করার চেষ্টা করছি কিন্তু আপনারা যদি আমাদের উপর ভরসা না রাখেন তাহলে কিভাবে হবে। আপনাদের যে কোন সমস্যা আমাদের সাথে শেয়ার করুন, আমরা অবশ্যই সেগুলোর সমাধান দেয়ার চেষ্টা করবো। এরপর কোন মেয়ে সদস্য অনাকাংখিত কোন সমস্যার সম্মুখীন হলে সাথে সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।

এক্সিকিউটিভ এ্যাডমিন @blacks দাদার সাথে কথা বলেন শুভ ভাই এবং তার সাথে কুশলাদি বিনিময় করেন। তিনি সব সময় আমাদের মাঝে উপস্থিত থাকেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

এরপর কমিউনিটির এ্যাডমিন আরিফ ভাই ফিরে আসেন আবার, তারপর সবচেয়ে আকর্ষনীয় সেগমেন্ট কুইজ পরিচালনা করেন তাকে সুমন ভাই সহযোগিতা করেন। মোট ৪টি কুইজ করা হয় প্রতিটির সঠিক উত্তর দেয়ার জন্য ২.৫ স্টিম পুরস্কার দেয়া হয়। এরপর আমার বাংলা ব্লগের প্রতিযোগিতা-১০ এর ঘোষণা দেয়া হয়, সবাইকে সঠিকভাবে অংশগ্রহণ করার আহবান জানান।

কমিউনিটর এ্যাডমিন শুভ ভাই কথা বলেন, সবাইকে ইমোশন বাদ দিয়ে আন্তরিকতা নিয়ে কাজকে অগ্রাধিকার দেয়ার অনুরোধ করেন। পাওয়ার আপ কনটেষ্ট নিয়ে কথা বলেন, সবাইকে আমরা উৎসাহ দিচ্ছি নিজেদের সক্ষমতা বৃদ্ধি করার প্রচেষ্টায় সামিল হওয়ার জন্য। এবিবি-স্কুল নিয়ে কথা বলেন, যারা নিয়মিত ক্লাস করছেন তারা ঠিক সঠিকভাবে এগিয়ে যাওয়ার পথ তৈরী করছেন কিন্তু যারা সঠিক সময়ে ক্লাস করছেন না, তারা অনেক কিছু হতে বঞ্চিত হচ্ছেন। এটা আপনাদের জন্যই করা হয়েছে, সুতরাং সুযোগটি ভালোভাবে গ্রহণ করার চেষ্টা করুন। হিরোইজম নিয়ে কথা বলেন, অনাকাংখিত অনেক পরিস্থিতি তৈরী হতে পারে, আর তখন আপনাদের পাশে থেকে সহযোগিতা করবে হিরোইজম। সুতরাং আমাদের সুরক্ষার জন্য হিরোইজম প্রজেক্ট, তাই সবাইকে যথাসাধ্য হিরোইজমকে ডেলিগেশন করার আহবান জানান। মানুষ মানুষের জন্য, এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে এবিবি-চ্যারিটি, প্রতি সপ্তাহে অন্তত একটা নির্দিষ্ট পরিমাণ স্টিম এবিবি-চ্যারিটিকে দেয়ার আহবান জানান।

এরপর সবার কাংখিত সেগমেন্ট এ্যাকটিভ তালিকা হতে বাছাই করে এবং যোগ্যতার ভিত্তিতে তৈরী করা সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন, একে একে সকলের নাম উপস্থাপন করেন। যারা এবারও সুপার এ্যাকটিভ তালিকায় নিজের জায়গা করে নিতে পারেন নাই, তাদের আরো ভালো কাজ করার বিষয়ে মনোযোগি হওয়ার আহবান জানান। সামনে কঠিন সময় আসছে কারন নতুনরা বেশ ভালো উন্নতি করছে, তাই পুরাতন ইউজারদের উচিত নিজের যথাযথ উন্নতি সাধন করার চেষ্টা করা।

এরপর এন্টারটেইন্টমেন্ট পর্ব শুরু হয়, শুরুতে গান গেয়ে সবাইকে বিনোদন দেয়ার চেষ্ট করেন লিমন হক ভাই এরপর গান গান দেলোয়ার রাজু ভাই, তবে সবচেয়ে বেশী আকর্ষণ ছিলো পরবর্তী শিল্পী @isha.ish আপুর গানের প্রতি, চমৎকার একটি গান উনি কভার করেন।

‘আমার বাংলা ব্লগ’ কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন @rme দাদা কথা বলেন, যদিও দাদা খুবই ব্যস্তময় সময় পার করছেন এর মাঝেও পুরো হ্যাংআউটে উপস্থিত থেকে আমাদের উৎসাহ যুগিয়েছেন। কমিউনিটি নিয়ে কথা বলেন, সবাই ঠিকঠাক কাজ করছেন এবং বেশ কোয়ালিটি সম্পন্ন পোষ্ট শেয়ার করছেন, আগের তুলনায় পোষ্টে কোয়ালিটি অনেক বৃদ্ধি পেয়েছে। এরপর দাদা কমিউনিটির শিক্ষানবিশ মডারেটর @nusuranur আপুকে পুর্ণাঙ্গ মডারেটর করার ঘোষণা দেন। তারপর হাইভ এবং স্টিম চেইন নিয়ে কথা বলেন, যারা উভয় চেইন এ কাজ করছেন তাদের বিষয়ে কমিউনিটির অবস্থান ব্যাখ্যা করেন। এ সময় এক্সিকিউটিভ এ্যাডমিন @blacks দাদা কথা বলেন, যারা উভয় চেইন এ কাজ করেন এবং ভালো সাপোর্ট পাচ্ছেন, তাদের আমার বাংলা ব্লগ হতে সবচেয়ে লো সাপোর্ট দেয়া হবে।

সবশেষে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব, নানা অনুভূতি এবং জিজ্ঞাসা নিয়ে একে একে @mrnazrul, @kazi-raihan, @mahbubul-lemon, @farhanatonni, @robiul02, @saifulraju, @mahmuddipu, @saymaakter, @rita135@tanjima

তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভ ভাই হ্যাংআউটের সপ্তাপি ঘোষণা করেন।

ধন্যবাদ সবাইকে।

@hafizullah


Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Executive Admin ♛
@winkles ADMIN Admin India Region 🇮🇳 ✨
@rex-sumon ADMIN Admin Quality Controller ✨
@hafizullah ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@shuvo35 ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@moh.arif ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@nusuranur MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Apprentice Mod♀
@brishti MOD Community Apprentice Mod♀ 🇧🇩
@shy-fox MOD Extreme Curator 🐺
@abb-school MOD Steem School ✍
@endplagiarism04 MOD Steemit Watcher 🔍
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@royalmacro MOD Secondary Curator ♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝

bangla.png


Support @heroism Initiative by Delegating your Steem Power and get Amazing Support

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 5 years ago 

ভাইয়া আপনি হ্যাংআউট নিয়ে দারুন একটি প্রতিবেদন তৈরি করেছেন। হ্যাংআউট এর প্রতিটি খুঁটিনাটি বিষয়ে আপনি আপনার পোষ্টের মাধ্যমে অনেক সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন। সপ্তাহজুড়ে এই বিশেষ দিনটির জন্য অপেক্ষায় থাকি আমরা। কখন সেই শুভক্ষণ আসবে সেই অপেক্ষায় প্রহর গুনি। কারণ এই বিশেষ দিনে আমরা সকলে একত্রিত হয়ে খুব ভালো কিছু মুহূর্ত কাটাই। এই কমিউনিটির সম্মানিত এডমিন ও মডারেটরদের
তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন এই হ্যাংআউট এর মাধ্যমে। এছাড়া তারা তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ আমাদেরকে দিয়ে থাকেন। সবকিছু মিলিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি হ্যাংআউট এর মাধ্যমে। এছাড়া আমাদের জন্য বিনোদনের ব্যবস্থা করা থাকে। সবার গান শুনে খুবই ভালো লেগেছিল। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরো বিষয়টি খুব সুন্দর করে উপস্থাপন করার জন্য।

 5 years ago 

বাহ কী চমৎকার। দেখতে দেখতে আমার বাংলা ব্লগ এর ২৪ টি হ‍্যাংআউট সম্পন্ন হয়ে গেল। গতকাল আমি কিছুটা দেরীতে এসেছিলাম। আমার নেটওয়ার্কে খুবই সমস্যা করছিল। যাইহোক কালকের কুইজ ছিল আমার জন্য একটু স্পেশাল। কাল একটি কুইজে আমি বিজয়ী হয়েছি। অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি ইভেন্ট আয়োজন করার জন্য।।

এবং কালকে আমাদের ইশা আপু খুবই সুন্দর একটি হিন্দি গান শুনিয়েছেন। এরপর লিমন ভাই এবং তারপর রাজু ভাই। সবমিলিয়ে খুবই সুন্দর ভাবে নিয়ম তান্ত্রিক ভাবে যথাযথ সময়ে গতকাল আমাদের হ‍্যাংআউট টা সমাপ্ত হয়। এবং অফিশিয়াল হ‍্যাংআউটের পরেও অনেক ক্ষণ আড্ডা চলে।

ধন্যবাদ হাফিজ ভাই পুণরায় এতো সুন্দরভাবে হ‍্যাংআউট রির্পোট টা প্রকাশ করার জন্য।

 5 years ago 

আমার বাংলা ব্লগের সপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। আপনি খুবই সুন্দর ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে সংক্ষিপ্ত আকারে আমাদের মাঝে উপস্থাপন করে থাকেন। যার মাধ্যমে আমরা অতি সহজেই অজানা বিষয় গুলো খুব সহজেই জানতে ও বুঝতে পারি। প্রতিবারের ন্যায় এবারও হ্যাংআউট থেকেও আমরা কমিউনিটির অনেক নিয়ম কানুন সম্পর্কে জানতে পেরেছি, সেইসাথে কমিউনিটির সকলের সাথে মতামত আদান প্রদানের মাধ্যমে সকল বিষয়ে জানতে ও বুঝতে পেরেছি। আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে হ্যাংআউট এর সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করে থাকেন, এবারও তার ব্যতিক্রম নয়। এত সুন্দর একটি হ্যাংআউট রিপোর্ট আমাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া💓🎊🥳

সপ্তাহের একটি টান টান উত্তেজনা পূর্ণ বিষয় হলো আমার বাংলা ব্লগের সাপ্তাহিক হ‍্যাংআউট। হ‍্যাংআউটটি শুনতে আমার বরাবরই অনেক অনেক ভালো লাগে। সব কিছু সম্পর্কে জানা যায় এবং কেউ আবার গান, কবিতা পরিবেশন করে থাকেন। সব মিলিয়ে খুব ভালোই লাগে শুনতে। আপনি লম্বা একটি হ‍্যাংআউট সংক্ষিপ্তাকারে পোস্টের মাধ্যমে শেয়ার করেন প্রতিবারই। যে ইউজার হ‍্যাংআউটে কোন কারনে থাকতে পারবে নাহ আমি মনে করি আপনার এই পোস্টটি পড়লে সে সব কিছুই জানতে এবং বুঝতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া লম্বা একটি হ‍্যাংআউট অল্প সময়ে পোস্ট আকারে সুন্দর এবং সাবলীল ভাষায় শেয়ার করার জন‍্য।

 5 years ago 

কমিউনিটির কার্যকলাপে অল্প হ্রাস পাওয়ার কারনটা হয়তো আমি ধরতে পেরেছি। সবারই পরীক্ষার দিন আগত কিংবা পরীক্ষা চলছে, হয়তো এই কারনেই কয়েকজন অনুপস্থিত থাকছেন। আশা করছি আগামী কয়েকদিনে সব আবার আগের মতো হয়ে যাবে।

 5 years ago 

ভাইয়া এই সাপ্তাহে আমি থাকতে পারি নাই। আমি অনেক অসুস্থ ছিলাম তাই ভাইয়া।কালকে
হ্যাংআউটে সব সময়ের মতো অনেক ভালো লেগেছে পোস্ট পড়ে জেনে নিলাম।
অনেক মিস করেছি ইশা আপুর মিষ্টি কন্ঠের গান।

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 5 years ago 

দেখতে দেখতে আমার বাংলা ব্লগের ২৪ তম হ্যাংআউট চলে গেলো। পুরোটা সপ্তাহ জুড়ে অপেক্ষার হ্যাংআউট হয়। আড্ডা আর গুরুত্বপূর্ণ কথা সবসময় যেন জানতে পারি হ্যাংআউট এ। এবারের হ্যাংআউট ও বেশ মজার এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পেরেছি। সবচেয়ে ভালো লাগার দিক হলো এ সপ্তাহে সবচেয়ে বেশি পাওয়ার আপ হয়েছে। যেটা কমিউনিটি এবং আমাদের জন্য খুবই খুশির একটি খবর। আশা করি এভাবেই এগিয়ে যাবে আমার বাংলা ব্লগ কমউনিটি। প্রতিবারের মতো আপনি খুব সুন্দর করে হ্যাংআউটের রিপোর্টটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

 5 years ago 

হাফিজ ভাই আপনার এই কাজগুলো আমাকে অনেক বেশি মুগ্ধ করে।এতোটা সময় ধরে আমাদের এই হ্যাংগ আউটটি চলে এতোগুলো মাথায় রাখা অথবা এগুলো যদি নোট ও করা হয় তাও এসব সব গুছিয়ে লিখাটা অনেকটা একেবারেই অসম্ভব পর্যায়ের। যা আপনি খুবই সুন্দর ভাবে তুলে ধরেন।সত্যিই জাস্ট অসাধারণ।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 5 years ago 

ভাইয়া, আপনি প্রতিবারের মতোই এইবারও হ্যাংআউটে রিপোর্টগুলো আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমি অনেক সময় চিন্তা করি আপনি কিভাবে এতগুলো কথা মনে রাখেন আর এগুলো আমাদের মাঝে শেয়ার করেন।সত্যি ভাইয়া, আপনি একজন অসাধারণ মেধাবী একজন মানুষ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া প্রতিবারের মতো এবারও হ্যাংআউট রিপোর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65056.14
ETH 1940.09
USDT 1.00
SBD 0.37