মানুষ অভ্যাসের দাস!

in আমার বাংলা ব্লগ18 hours ago

rules-1752406_1280.jpg

From pixabay

আশা করছি ভালো আছেন। তো ভালো থাকাট গুরুত্বপূর্ণ। তবে আমাদের ভালো থাকাটা কখনো অন্যের উপর নির্ভর হয়ে যায়। যেমন ধরেন একটা সম্পর্কের শুরুতে একটা মানুষের সাথে কথা বলতে বলতে সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়। কথা না বলে থাকা যায় না। কিন্তু কথা বলার কারণে আমাদের মাঝে যে ভালো লাগাটা তৈরি হয়েছিল সেটা আর পরে থাকে না। একটা অভ্যাস গড়তে যেমন সময়ের প্রয়োজন হয় ঠিক তেমনি একটা অভ্যাস ত্যাগ করতেও সময়ের প্রয়োজন হয়।

কোনো অভ্যাসই আপনি দ্রুত ছেড়ে দিতে পারবেন না। এই পৃথিবীতে যারা সফলতা লাভ করেছে দেখবেন তাদের কিন্তু ভালো অভ্যাসই বেশি। যেমন ধরেন বই পড়ার অভ্যাস, শরীরচর্চা করার অভ্যাস, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠার অভ্যাস। অভ্যাসগুলো কি একদিনে চলে আসছে তাদের মাঝে। মোটেও সেগুলো একদিনে আসেনি। তারা দিনে দিনে কাজটা করে তারপর অভ্যাসটা অর্জন করতে পেরেছে। এজন্য কোনো একটা অভ্যাস তৈরি হতে যেমন সময় লাগে তেমনি সে অভ্যাসটা ছেড়ে দিতেও সময় লাগে অনেক।

আবার দেখেন খারাপ অভ্যাসের কথায় যদি বলি। একজন চেইন স্মুকারের কথা যদি চিন্তা করেন। সে কিন্তু একদিনেই এতো স্মুকার হয়ে যায়নি। ডে বাই ডে স্মুকিং করে সে চেইন স্মুকার হয়েছে। এখন যেহেতু অভ্যাসটা খারাপ তাই এতো সহজেই কিন্তু ছাড়া যায় না। বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে হয় অভ্যাসটা ছাড়ার জন্য। অনেকেই সেটা পারে আবার অনেকেই পারে না। দেখবেন ডাক্তারের পরামর্শে স্মুকিং ছেড়ে দেওয়ার কথা বলে। কিন্তু ২-৩ দিন স্মুকিং না করে থাকলেও পরেরদিন ঠিকই স্মুকিং করে ফেলবে এবং বলবে দিনে একটা সিগারেট খেলে কিছু হয় না!

এই যে আপনি আবার শুরু করে দিলেন অভ্যাসটা। আপনি কিন্তু এতো সহজেই ছাড়তে পারবেন না! ধীরে ধীরে আপনি সেই খারাপা্ অভ্যাসের দিকেই যাবেন। আসলে মানুষের জীবনে অভ্যাসের বিষয়টা গুরুত্বপূর্ণ অনেক। একটা ভালো অভ্যাস তৈরি করতে যেমন সময় লাগে ঠিক তেমনি একটা খারাপ অভ্যাস ত্যাগ করতেও অনেক সময় লাগে। তবে ভালো অভ্যাসগুলো তৈরি করায় আমাদের জীবনের জন্য ভালো হবে। খারাপ অভ্যাসগুলো ত্যাগ করা। সুস্থ্য ও সুন্দর জীবনযাপন করাটাই হোক আমাদের লক্ষ্য।

Sort:  

আপনার মন্তব্যটি ভালো অভ্যাস গড়তে অপরিহার্য পরিশ্রম

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 62621.72
ETH 1682.37
USDT 1.00
SBD 0.40