ছোট ঘাস ফড়িং এর ভিডিওগ্রাফি। ভিন্ন কিছুর খোঁজে।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
শুভ সকাল 🌅
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবার সুস্বাস্থ্য কামনা করছি। কেমন আছেন সবাই। আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। ছোট ঘাস ফড়িং এর ভিডিওগ্রাফি। ভিন্ন কিছুর খোঁজে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
চোখের সামনে যা ভালো লাগে তাই আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করি। গতকাল ছিলো শুক্রবার। আর সকাল থেকে আমি খুব ব্যাস্ত ছিলাম। বিকেল বেলায় হাঁটতে বের হলাম আমার ওয়াইফ কে সাথে নিয়ে। সে এখন অসুস্থ আর এ সময় একটু হাঁটাহাঁটি করা খুব বেশি দরকার। সে জন্য চেষ্টা করি প্রতিনিয়ত আমার ওয়াইফ কে নিয়ে সকালে এবং বিকেল বেলায় একটু হাঁটাহাঁটি করার।
আমি যখন বাসায় থেকে হাঁটতে বের হই। তখন আশে পাশে ভিন্ন কিছু খোঁজার চেষ্টা করি। সেই সুবাদে আমি চোখের সামনে একটা জিনিস খুঁজে পাই। ছোট ঘাস ফড়িং একটু কচু পাতার মধ্যে অনেক গুলো ছোট ছোট ঘাস ফড়িং। আমি আগে কখনো এধরনের ঘাস ফড়িং দেখিনি। ঘাস ফড়িং গুলো কচু পাতার উপরে বসে মনে হচ্ছিল যেনো কচু পাতা খাচ্ছে।
ঘাস ফড়িং গুলোর গাঁয়ের রং একটু ভিন্ন ধরনের। ঘাস ফড়িং যে কত ধরনের রয়েছে তা বলা মুশকিল। এর পরে আমি খুব কাছে থেকে ছোট ঘাস ফড়িং এর ফটোগ্রাফি করলাম। এর পরে ভাবলাম ভিডিওগ্রাফি করলে মনে হয় ভালো হবে। অনেকেই হয়তো ছোট ঘাস ফড়িং গুলো কে কেউ দেখেনি। এজন্য আমি খুব ধৈর্য্য সহকারে ভিডিওগ্রাফি করলাম।
আসলে ভিন্ন কিছু দেখলে ভীষণ ভালো লাগে। আশাকরি আপনাদের সবার ছোট ঘাস ফড়িং এর ভিডিওগ্রাফি দেখলে ভীষণ ভালো লাগবে। নিচে ভিডিও লিংক শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার মতামত আশা করছি। আশাকরি আপনারা সকলকেই পাশে থাকবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
ভিডিও লিংক:-
| বিভাগ | ভিডিওগ্রাফি। |
|---|---|
| ডিভাইজ | realme 9 |
| বিষয় | ছোট ঘাস ফড়িং এর ভিডিওগ্রাফি। |
| লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
| ভিডিওগ্রাফি | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞
💞 ধন্যবাদ 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]
https://steemitwallet.com/~witnesses VOTE @bangla.witness as witness OR
দোয়া করি ভাবি যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আপনি অনেকটাই আমার মত সকালবেলা হাঁটতে বের হয়ে বিভিন্ন ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করেন। সবুজ পাতার উপর ঘাসফড়িংয়ের ছবিগুলো অনেক সুন্দর লাগছে। সুন্দর ছবি গুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ছোট ঘাস ফরিং এর ভিডিও গ্রাফি করেছেন সাথে ফটোগ্রাফি ও করেছেন খুব সুন্দর হয়েছে আপনার ভিডিও গ্রাফি অনেক অনেক শুভ কামনা রইলো এগিয়ে যান।
ধন্যবাদ আপনাকে ভাইয়া।
বাইরে ঘোরাঘুরি করার জন্য বের হলে খুব সুবিধা হয়। এর মাধ্যমে খুব সুন্দর ফটোগ্রাফি এবং ভিডিও নেওয়া সম্ভব হয়। আপনি ছোট ঘাস ফড়িংয়ের ভিডিওগ্রাফি করেছেন। ভিডিও অনেক সুন্দর হয়েছে দেখতে। এর আগেও আপনার অনেক ভিডিও দেখেছি খুবই সুন্দর ছিল। ফড়িংয়ের ভিডিওগ্রাফিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
সব সময়ই পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে আপু।
আপনি প্রতি সপ্তাহে ভিন্ন কিছুর খোঁজে একটি করে ভিডিওগ্রাফি শেয়ার করছেন। আর সেই মোতাবেক আপনি আজকে ঘাসফড়িং এর ভিডিওগ্রাফি করেছেন। আপনার ভিডিওগ্রাফি দেখে বেশ ভালো লেগেছে ভাই। তবে ভাবছিলাম যে আপনি কিভাবে এটা করলেন কারণ এগুলো তো খুব সহজে পাওয়া যায় না। আর এগুলো করতে বেশ ধৈর্য লাগে। তা না হলে এই ভিডিওগ্রাফি গুলো করা সম্ভব নয়। যাই হোক খুব সুন্দর করে ভিডিও করে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ।
অনেক সুন্দর একটি ভিডিও আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে অনেক কিছু শেখার আছে। এত সুন্দর একটি ভিডিও আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ঘাসফড়িং এর ভিডিওগ্রাফি। আসলে চলন্ত কোন পশু পাখির এবং পোকামাকড়ের ভিডিওগ্রাফি করা কিন্তু বেশ কষ্টর ব্যাপার। আপনি বেশ ধৈর্য সহকারে ভিডিও সম্পন্ন করে আমাদের মাঝে দারুণ একটি পোস্ট উপহার দিয়েছেন। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
বাইরে ঘুরাঘুরি করতে গেলে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করা খুব সহজ হয়।আপনি খুব চমৎকার একটি ভিডিওগ্রাফি শেয়ার করলেন। অনেক ভালো লাগলো।আপনার ভিডিওগ্রাফি গুলো ভীষণ ভালো হয়।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ইউনিক একটি পোস্ট আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। যেখানে ঘাসফড়িং এর দৃশ্য ধারণ করার চেষ্টা করেছেন ভিডিওর মাধ্যমে। অনেক ভালো লাগলো আপনার এই সুন্দর একটি ভিডিওগ্রাফি।
ঘাসফড়িং এর দারুন একটা ভিডিওগ্রাফি ধারণ করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই ধরনের জিনিসগুলো আগে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যেত কিন্তু এখন আর তেমন দেখতে পাওয়া যায় না।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া। পাশে থাকার জন্য।