"বুদ্ধ পূর্ণিমাতে বাড়িতে গৃহ দেবতার পূজা"
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ৪ ই মে, বৃহস্পতিবার, ২০২৩ খ্রিষ্টাব্দ।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার বাংলা ব্লগের সবাইকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা। আজকে নৃসিংহ চতুর্দশী। ভগবান বিষ্ণুর অবতার নৃসিংহ দেবের আবির্ভাব তিথি। হিন্দু ধর্মাবলম্বীরা এই দিনটিকে বিশেষভাবে পালন করে। ভগবান শ্রীবিষ্ণুর দশ অবতারের ভেতরে নৃসিংহ দেব একটি অবতার।
আজকে বৃহস্পতিবার হওয়ায় মা লক্ষ্মীর পূজার দিন। প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে বিশেষভাবে পূজা করা হয়। আমাদের বাড়িতে আমার মা প্রতিদিনই গৃহ দেবতার পূজা করে থাকে। তবে আজকে নৃসিংহ চতুর্দশী এবং বুদ্ধ পূর্ণিমা হওয়াতে গৃহ দেবতার পূজা বিশেষভাবে আয়োজন করেছে আমার মা ও ছোট পিসিমণি।
যদিও গৃহ দেবতার পূজা করার জন্য যে সকল উপকরণের প্রয়োজন হয়, মা আমাকে কিনে আনতে বলেছিল। তাই আমি বাজার থেকে সবকিছু কিনে এনেছিলাম সকালে গিয়ে।
আমাদের ছোট গৃহ মন্দিরটা আমার মা এবং আমার পিসিমণি সুন্দর করে সাজিয়ে পূজা করেছে আজকে। আমার মা এবং আমার ছোট পিসিমণি দুজনেই সারাদিন উপোস থেকে গৃহ দেবতার পূজা সম্পূর্ণ করেছে।
গৃহ দেবতার পূজার জন্য এই পাত্রে লুচি প্রসাদ রাখা হয়েছে। এই লুচি প্রসাদ আমার পিসিমণি তৈরি করেছে।
গৃহ দেবতার পূজার জন্য সুজি প্রসাদ এই পাত্রে রাখা হয়েছে। এই সুজি প্রসাদ ও আমার পিসিমণি তৈরি করেছে।
গৃহ দেবতার পূজার জন্য নিরামিষ তরকারি প্রসাদ এই পাত্রে রাখা হয়েছে। এই তরকারি প্রসাদও আমার পিসিমণি তৈরি করেছে।
গৃহ দেবতার পূজার জন্য এই পাত্রে দুধ, কলা, বাতসা, পান, অতপ চাল, মালটা প্রসাদ রাখা হয়েছে। এই প্রসাদ গুলো আমার মা তৈরি করেছে।।
গৃহ দেবতার পূজার জন্য এই প্রার্থী আপেল, আনারস ও তরমুজ রাখা হয়েছে। এই প্রসাদ গুলো আমার মা তৈরি করেছে।
গৃহ দেবতার পূজার জন্য এই পাত্রে আনারস, মালটা আপেল, বাতাস রাখা হয়েছে। এই প্রসাদ গুলো আমার মা তৈরি করেছে।
আজকে খুব সুন্দর ভাবে আমার মা এবং পিসিমনি আমাদের বাড়িতে গৃহ দেবতার পূজা সম্পন্ন করেছে। পূজার শেষে পূজার প্রসাদ সবাইকে আমার মা এবং পিসিমণি দুজনে মিলেই বিতরণ করেছে। গৃহ দেবতার পূজার প্রসাদ আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি সম্পূর্ণ তৃপ্তি সহকারে গৃহ দেবতার প্রসাদ গ্রহণ করেছি। গৃহ দেবতা সবাইকে মঙ্গল করুক।
পোস্টের ছবির বিবরন
| ক্যামেরাম্যান | @aongkon |
|---|---|
| ডিভাইস | স্যামসাং জে-৭ প্রো |
| ক্যামেরা | ১৩ মেগাপিক্সেল |
| তারিখ | ৪ ই মে |
| লোকেশন | কুষ্টিয়া |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
@aongkon

বাড়ির এই পুজোগুলো সব সময় খুব ভালো লাগে। আমাদের বাড়িতেও প্রতি বছর করে। সেটা অবশ্য তিথী দেখে করে। খুব ভালো লাগলো পুজোর সব আয়োজন দেখে। আর পূজার প্রসাদ তো সবসময় একটু বেশিই স্বাদের হয়ে থাকে। লুচি গুলোর দিকে খুব চোখ যাচ্ছিল। হিহিহিহি। ভগবান সবাইকে সুস্থ রাখুক এটাই প্রার্থনা করি 🙏🙏
আমার কাছেও বাড়িতে পূজা হলে খুবই ভালো লাগে। যাইহোক প্রসাদ দেখে একটু লোভ গেছে এটা স্বাভাবিক ব্যাপার নিমন্ত্রণ রইল খেয়ে যাবেন। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
🙏🙏🙏