গজল কভার:)- আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও।
"সবাইকে আমার ব্লগে স্বাগতম"
20240403_111747_0000.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

জুমা মোবারক 🕌

শুভ সকাল আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তবে অফিসের কাজে একটু ব্যাস্ত সময় পার করতেছি। আজকে শুক্রবার ছুটির দিন তবুও অফিসের কাজের শিপমেন্টের জন্য অফিস খোলা। যদিও মনটা খারাপ তবে কি আর করার। তবে ঈদে বেশ ভালো একটা ছুটি পাওয়া যাবে। তখন না হয় পরিবারের সাথে ভালো একটা সময় উপভোগ করা যাবে ইনশাআল্লাহ।

আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। রমজান মাসে শুক্রবার দিনটিতে আমি গজল কভার করে থাকি। এই ধারাবাহিকতা বজায় রেখে আজকে একটি গজল কভার নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হলাম। আমার পছন্দের একটি গজল। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার জানা মতে এই গজলটি অনেকেরই হয়তো পছন্দের। গজল টির লিরিক্স আমাকে মুগ্ধ করেছে। মা নামক শব্দটির গভীরতা অনেক বিশাল। মায়ের তুলনা মা তুমি কেউ হবে না। মা আমাদের অমূল্য সম্পদ। আমাদের উচিৎ মায়েদের কে অনেক বেশি ভালোবাসা। মা'কে আমিও ভীষণ ভালোবাসি। তবে কখনো সরাসরি বলা হয়নি মা তোমাকে অনেক ভালোবাসি। আমি গতকাল অফিস এ কাজের ফাঁকে গজলটি কভার করেছিলাম। নিচে ভিডিও লিংক শেয়ার করলাম। আশাকরি গজলটি শোনার পর আপনাদের সবার ভালো লাগবে। গজলটি শোনার পর আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।

গজলটির কিছু তথ্য:-
গজল:-আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও।
কথা:-কবির আল মামুন।
সুর:-মাহফুজ মামুন।
শিল্পী:-শাহাবুদ্দিন শিহাব।
অ্যালবাম:-স্বপ্ন আমার বাংলাদেশ।
ভিডিও লিংক:-

"ভিডিও লিংক ইউটিউব"

গজলটির লিরিক্স:-

আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মত
গোলাপকে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মত
মা যে আমার সবার সেরা
অনন্ত কাল অবিরত।।

হীরা নাকি শুনি সবচে দামি
সারাক্ষণ করে ঝলমল
তাহার চেয়ে অধিক দামি
আমার মায়ের আঁচল
মাকে ছেড়ে চাই না আমি
হিরা মানিক কত শত।।ঐ

আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মত
আমি গোলাপ কে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মত।

মা যে হলো প্রেম মমতায়
বিধাতার সেরা উপমা
হয় না কভূ মায়ের সাথে
অন্য কারো তুলনা
মার পরশে যায় যে মুছে
ব্যাথাও বেদনা যত।।

আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মত
গোলাপ কে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মত।।

"লিরিক্স লিংক"

পোস্টের বিবরণ:-
বিভাগগজল কভার।
ডিভাইজrealme 9
বিষয়আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
কভার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️

ei_1710348023533-removebg-preview.png

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 2 years ago 

আপনি বরাবরি অনেক সুন্দর গান এবং গজল শেয়ার করে যাচ্ছেন আমাদের মাঝে। কমিউনিটিতে অনেক আগে থেকেই আপনার অনেক সুন্দর সুন্দর গান এবং গজল শুনে আসছি, আজ আপনি আমাদের মাঝে যেই গজল কভার করে শেয়ার করেছেন এই গজলটা আমার অনেক বেশি পছন্দের মাঝে মাঝেই শোনা হয়। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সব সময়ই পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

চমৎকার একটি গজল কভার করেছেন আপনি।
রমজান মাসে শুক্রবার দিনটিতে আপনি গজল কভার করে থাকেন জেনে খুশি হলাম। এই গজল আমার অনেক পছন্দের। আমি মাঝে মধ্যে শুনি। আপনার কন্ঠে শুনে খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

রমজান মাস উপলক্ষে প্রতি শুক্রবার আপনি গান কভার করেন জেনে অনেক ভালো লাগলো।যদিও শুক্রবার অফিস খোলা তারজন্য একটু খারাপ লাগলো। যাইহোক ঈদের ছুটিতে পুষিয়ে নেবেন আশাকরি। আপনার গান কভার অসাধারণ হয়েছে। সত্যি পৃথিবীতে মায়ের সাথে কারো তুলনা হয় না। এই গজলটি আমার অনেক পছন্দের।আপনার কণ্ঠে শোনতে পেরে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি গজল কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাই আমি একজন হিন্দু সনাতন ধর্মীয় মানুষ হয়েও এসব গজল মাঝে মধ্যে শুনি ৷ ভালো লাগে যেটা সত্য কথা এসব গজলে কিছু কথা যা সব ধর্মের একই কথা৷ শুধু পার্থক্য একটাই ভিন্ন ধর্ম ৷ যা হোক গজল টি শুনে ভালো লাগলো ৷অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটি গজল পরিবেশনা করার জন্য ৷

 2 years ago 

একসময়ের খুব সুন্দর একটি গজল ছিল এটি৷ আসলে যে সময়ে এই গজলটি বের হয়েছিল প্রত্যেকদিন অন্তত দশ থেকে পনেরো বার এই গজল শোনা হতো৷ তবে এখন এটি অনেক পুরাতন হয়ে গিয়েছে৷ তাই এখন তেমন একটা শোনা হয় না৷ তবে আজকে যেভাবে আপনি এই গজল কভার করে আমাদের মাঝে শেয়ার করেছেন তো একেবারে অসাধারণ হয়েছে৷ আপনার কন্ঠে এই গজল শুনে এর প্রতি ভালোবাসা আরো বেড়ে গেল৷ খুব সুন্দরভাবে আপনি এই গজল গভার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

আপনি আর যে গজলটি কভার করেছেন এই গজলটি মাঝে মাঝে আমার শোনা হয়। খুব ভালো লাগে শুনতে। আর আপনার কন্ঠ খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আমাদের মাঝে এতো সুন্দর একটা গজল শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাইয়া আপনি সুন্দর একটা গজল কভার দিয়েছেন। আসলে এই মায়ের গজল টি যখন বের হয় তখন থেকে আমি প্রায় গজলটি শুনি।আপনি ঠিক বলছেন ভাই মা হচ্ছে এক অমূল্য সম্পদ।মায়ের মত এই দুনিয়ায় কেউ হয় না। তবে আপনি প্রায় সুন্দর সুন্দর গজল কভার করেন।ধন্যবাদ ভাই এতো সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

এই গজলটি আমার অনেক প্রিয়। আপনি বেশ দারুন ভাবে গজলটি আমাদের মাঝে কভার করেছেন শুনে অনেক ভালো লাগলো। এই গজলটি এক সময় অনেক জনপ্রিয়তা ছিল। সবার মুখে মুখে শুনতে পেতাম।আজ অনেকদিন পর আপনার কন্ঠে গজলটি শুনতে পেয়ে মনটা ভরে গেল। ধন্যবাদ ভাই সুন্দর একটি গজল কভার করে আমাদের মাঝে
শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 62963.73
ETH 1698.85
USDT 1.00
SBD 0.38