꧁ছেলের কাছে উপহার পাওয়ার অনুভূতি:꧂

in আমার বাংলা ব্লগ3 years ago


আসসালামু আলাইকুম/আদাব

ছেলের কাছে উপহার পাওয়ার অনুভূতি


dropshadow_1700584040913.jpg

সকলকে শুভেচ্ছা আশা করি সবাই ভাল আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি।তবে শারীরিক দুর্বলতা এখনো কেটে উঠে নাই।আশা করছি নিয়মিত ঔষধ সেবন এবং নিয়ম কানুন মেনে চললে নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবো।


꧁ছেলের কাছে উপহার পাওয়ার অনুভূতি:꧂


বন্ধুরা আপনারা সকলেই অবগত আছেন যে, আমি বেশ কয়েকদিন ধরে শারীরিকভাবে অনেক অসুস্থতা বোধ করছি। গত সপ্তাহে অনেক ধকল গেছে আমার শরীরের উপর দিয়ে।বেশ কিছুদিন ধরে আমার প্রেশারটা আপডাউন করছিল।কিন্তু হঠাৎ করে সেদিন প্রেশারটা বেড়ে স্টোকের মতো ছবি চলে আসবে এটা ভাবতে পারিনি।যাই হোক পরিশেষে সিদ্ধান্ত নিলাম আমার ছেলে দুটো কাছাকাছি আসলে হয়তো আমার মন একটু শান্ত হবে।যেইভাবে সেই কাজ চলে এলাম কাল।বিমানে টিকিট করে মাত্র ৫০ মিনিটের মধ্যেই নীলফামারী থেকে ঢাকায় চলে এলাম।ঢাকায় ঢোকার সাথে সাথেই অন্যরকম একটা প্রশান্তি কাজ করছিল।তবে এদিকে একটু বিভ্রান্ত আছে বটে।আমি সাধারণত কথা বলি বাটন ফোনগুলোতে।২০১৭ সালে একটি বাটন ফোন কিনেছিলাম।শুধুমাত্র কথা বলার জন্য। ইতিমধ্যে অনেক অত্যাচার করা হয়েছে সেই ফোনটির সাথে।তাই মান কিংবা অভিমান রাগ কিংবা অনুরাগে ফোনটি এখন অনেক ডিস্টার্ব দেয়।বেশিরভাগ সময় আমার ফোন অফ হয়ে যায়।অনেকেই আমাকে ফোনে পান না।এই দিকটা বিবেচনা করে সিয়াস বেশ কয়েকদিন ধরেই বলছিল একটি ফোন কেনার জন্য।


dropshadow_1700583972028.jpg

মজার বিষয় হচ্ছে আজ সন্ধ্যায় আমরা বাসা থেকে বের হয়েছিলাম রেস্টুরেন্টে কিছু খাওয়া-দাওয়া করার জন্য।এদিক থেকে আমি আর সিয়াম।ওপাশ থেকে শিপু আসছিল বাসে ধরে। আমরা তিনজনে একসাথে হয়ে বেশ কিছু খাবার অর্ডার করলাম।তার মধ্যে আমার প্রিয় ফালুদা ও ছিল।মন ভরে খেয়ে দেয়ে এরপর আমারা যখন রেস্টুরেন্ট থেকে বের হলাম।তখন সিয়াম হাত ধরে রাস্তা পার করে নিয়ে গেল মোবাইলের দোকানে।যেহেতু আমি নোকিয়া ফোন পছন্দ করি। তাই সে একটি নোকিয়া বাটন ফোন কিনে উপহার দিল। ওর এই উপহারটা পেয়ে আমি মনেপ্রাণে অনেক বেশি খুশি হয়েছি।কারণ সত্যি সত্যি আমার আগের পুরনো ফোনটি অনেক বেশি পুরনো হয়ে গেছে। তাই ছেলের কাছে পাওয়ার গিফটি পেয়ে আমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। এত চমৎকার একটি অনুভূতি আপনাদের সাথে শেয়ার না করে পাড়ার কোন উপায় ছিল না আমার।তাইতো ছেলেদের উপহারের অনুভূতিটুকু আমার বাংলা ব্লগ পরিবারের সাথে শেয়ার করে নিলাম। আশা করছি আপনারা আমার মনের অবস্থাটা বুঝতে পারছেন।সন্তানরা যখন এরকম কোন উপহার দেন তখন তাদেরকে অভিভাবক মনে হয়।আর সিয়াম কে আমি বরাবরই আমার অভিভাবক মনে করি।


আশা করছি আমার সামনে যতগুলো স্বপ্ন আছে সিয়াম সেগুলো পূরণ করবে।কারণ সিয়ামের প্রতি আমার সেই পূর্ণ আস্থা আছে।আমি মন থেকে সব সময় দোয়া করি ও যেন মানুষের মতো মানুষ হয়।প্রতিষ্ঠিত হয় ভালো মানুষ হয়।এবং অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকে জগত জুড়ে।সিয়ামের উপহার পেয়ে সত্যিই আমি অনেক বেশি খুশি হয়েছি।এতদিন ওকে আমি গিফট করতাম আর এখন ও আমাকে গিফট করছে।আর এই আনন্দটা এতটাই আনন্দদায়ক যা ভাষায় প্রকাশ করা যাবে না।আপনার সকলের জন্য দোয়া করবেন ও যেন সত্যিই প্রতিষ্ঠিত হতে পারে।জন্মের দাগ রেখে যেতে পারে এই বিশ্বজুড়ে।অনুভূতি শেয়ার করতে পেরে অনেক ভালো লাগলো। পরিশেষে বলবো আপনারা সবাই সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন।আজকের মত এখানে টাটা।

সিয়াম তোমাকেই বলছি তোমার উপহার পেয়ে আমি অনেক বেশি খুশি হয়েছি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তোমাকে।ভালোবাসা অবিরাম♥♥

photo_2021-06-30_13-14-56.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: অনুভুতি

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......


Sort:  
 3 years ago 

প্রেসার আপ ডাউন করার বিষয়টা বেশ খারাপ কারণ কখন যে প্রেসার বেশি হয়ে গেল বা কখন যে কমে গেল বোঝাই যায় না। যার কারণে অনেকেই ভুল পদক্ষেপ নিয়ে ফেলে। যাইহোক আপনি এখন সুস্থ আছেন যেনে ভালো লাগলো আশা করি খুব দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। আর হ্যাঁ ঠিক বলেছেন সন্তানেরা যদি দূরে থাকে তাহলে মায়ের টেনশন এমনিতেই অনেক বেড়ে যায়। আপনি খুবই ভালো করেছেন আপনার দুই সন্তানের কাছে গিয়ে। আশা করি ওনারা আপনার সামনে থাকলে আপনার টেনশন অনেকটাই কমে যাবে এবং শরীর মন দুইটাই বেশ ভালো থাকবে। যাই হোক আপনি আপনার ছেলের কাছ থেকে গিফট পেয়ে এত খুশি হলেন দেখে ভালো লাগলো। ইনশা-আল্লাহ আপনার দুই সন্তান আপনার মনের নেক স্বপ্নগুলো পূরণ করতে পারবে। যাইহোক ধন্যবাদ আপনাকে ছেলের কাছ থেকে উপহার পেয়ে সেই বিষয় নিয়ে এই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার জন্য দোয়া রইলো আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠোন, ছেলেদের কাছে পেয়ে মন ও শরীর দুটোই ভালো হয়ে গেছে, ছেলের উপহার তো মায়ের কাছে অনেক আনন্দের যা আমারা আপনার লেখাতে বুঝতে পেরেছি।

 3 years ago 

ছেলের কাছ থেকে পাওয়া উপহার মোবাইল ফোনটি পেয়ে আপনি খুশি হয়ে আমাদের মাঝে আপনার অনুভূতি গুলো শেয়ার করলেন।এই অনুভূতি সত্যিই খুব আনন্দের।ছেলেমেয়েরা যখন মা-বাবাকে গিফট করে কিছু সেটা অনেক বড় আনন্দের। হয় আপনি অসুস্থ ছিলেন,আপনার সুস্থতা কামনা করছি। পছন্দের খাবার খেয়েছেন,ছেলে মোবাইল ফোন কিনে দিল।সবকিছু মিলিয়ে ভালো সময় কাটিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে অনুভূতি গুলো আমাদের মাঝে ভাগ করে নেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

উপহার পাওয়া মানেই অনেক আনন্দের বিষয়।আর সেই উপহার যদি হয় ছেলের কাছে থেকে তাহলে তো কথাই নেই। আপনার উপহারটি পাওয়া দেখে আমি অনেক বেশি খুশি আর ভাবছি আমার ছেলেরা কবে বড় হবে কবে এরকম উপহার পাব।

 3 years ago 

নকিয়া ফোন আমার আম্মুও খুব পছন্দ করে। তাই আমি গত বছর এমন একটি ফোন আমার আম্মুকে গিফট করেছিলাম। যাইহোক পোস্ট পড়েই বুঝতে পারছি আপনার মনের অনুভূতিটা কেমন। আসলেই এমন অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সিয়াম ভাই অনেক ভালো মনের মানুষ। সিয়াম ভাই ভালোভাবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কারণ আমাদের সবার দোয়া সিয়াম ভাইয়ের সাথে রয়েছে। যাইহোক এতো সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার পুরো পরিবারের প্রতি অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64489.43
ETH 1672.68
USDT 1.00
SBD 0.42