গিফট পাওয়ার মজা

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তবে শীতের মরসুম যেনো চলে গিয়েও আবার ফেরত চলে আসছে। এই মরশুমে সর্দি কাশি যেনো প্রত্যেক ঘরে ঘরে আমিও এর ব্যাতিক্রম নই । বেশ কয়েকদিন ধরেই ঠাণ্ডায় আক্রান্ত ছিলাম। তবে এখন বেশ ভালোই।
আসুন আমার আজকের পোস্টের বিষয়ে কিছু বলি। আমরা সকলেই ছোটো হই বা বড়ো গিফট পেলে যেনো খুবই খুশী হয়ে যায়। এক অদ্ভূত ভালোলাগা আছে এই গিফট পাওয়ার মধ্যে। তবে এখন বড়ো হয়ে যাওয়ায় গিফট আর ছোটবেলার মতো যখন তখন হয়না। তবে কোনো উপলক্ষ্যে তো কাছের মানুষদের থেকে গিফট পেয়েই থাকি। সেরকমই এই বছর ২৫ শে জানুয়ারী আমার ২১ তম জন্মদিন ছিল। অন্যবারের মতো অনেক গিফট আমি এই বছর পায়নি এটা ঠিকই কিন্তু একেবারে পাবোনা ভেবেছিলাম। তবে বেশ কয়েকটা গিফট পেয়েই গেলাম আর অনেক খুশিও হয়ে গেলাম। চলুন তবে আপনাদের মাঝে শেয়ার করি কি কি গিফট পেলাম।

IMG_20230213_225705.jpg

এই যে এইগুলো আমার গিফট যেগুলো পেয়ে অনেক খুশী হয়েছি আমি।

IMG_20230213_214131.jpg

এটা মায়ের দেওয়া গিফট।

IMG_20230213_214408.jpg

এটা বাবার দেওয়া গিফট।

IMG_20230213_214157.jpg

এটা দাদার দেওয়া গিফট। আর একটা গিফট দেবে বলেছে কি মজা!

IMG_20230213_214116.jpg

এটা বৌদি গিফট করেছে।

IMG20230213225052.jpg

আর এটা আর একটা দাদা গিফট করেছে । খুব পছন্দের এটা।
এই সব কটা গিফট পেয়ে আমি তো অনেক খুশী হয়েছি। আর এই জন্যই জন্মদিনটা অনেক ভালো কেটেছে।
আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন আপনারা সবাই।

Sort:  
 3 years ago 

আসলে ছোট-বড় সবাই আমরা গিফট পেতে ভীষণ পছন্দ করি। গিফট এর মধ্যে অন্যরকম একটা বিষয় রয়েছে। কারো কাছ থেকে যদি গিফট পাই তখন ভীষণ ভালো লাগে। আপনি তো দেখছি আপনার পরিবারের কাছ থেকে অনেক রকমের গিফট পেয়েছেন। যেগুলো সত্যি খুবই অসাধারণ ছিল। এভাবে কাছের মানুষদের কাছ থেকে গিফট পাওয়ার অন্য রকম একটা অনুভূতি রয়েছে। আপনার পোস্ট পড়েই বুঝতে পারছি আপনি অনেক খুশি হয়েছেন।

 3 years ago 

হ্যাঁ ভাই গিফট গুলো পেয়ে অনেক খুশী হয়েছি।

 3 years ago 

এভাবে জন্মদিন উপলক্ষে যদি গিফট পাওয়া যায় তাহলে তো ভালোই লাগে। পরিবারের সবার কাছ থেকে দেখছি ভিন্ন ভিন্ন উপহার পেয়েছেন। এক একটি উপহার কিন্তু খুবই চমৎকার দেখতে। সত্যি উপহার যে রকমই হোক না কেন যদি এভাবে প্রিয় মানুষদের কাছ থেকে পাওয়া যায় তাহলে তো ভীষণ ভালো লাগে। আর যদি হয় জন্মদিনের উপহার তাহলে তো কোন কথাই নেই।

 3 years ago 

ঠিক বলেছেন আপু সত্যিই অনেক ভালো লাগে এইভাবে উপহার পেলে।

আমার জন্মদিনে গিফট দেওয়া তো দূরের কথা বন্ধুবান্ধব আরো আমার থেকে গিফট নেয়। এই দিক থেকে আপনার কপাল অনেক ভালো। যাইহোক গিফট গুলো অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু আপনার জন্মদিনে আপনার বন্ধু বান্ধব আপনার থেকে গিফট নেয় এটা অনেক মজার ব্যাপার 😁।

 3 years ago 

গিফট বলতেই ভালো লাগার এক অন্যরকম অনুভূতি বোঝায়। আমরা মাঝেমধ্যে কোন কারণ বা কারণে আপনজনদের থেকে যদি ছোটখাটো গিফট পেয়ে থাকি সত্যিই মনে এতটা ভালোলাগা কাজ করে তা বলে বোঝানো যায় না। আপনার আজকের এই পোস্ট পড়ে এবং পোস্ট এর ২১ তম জন্মদিন উপলক্ষে বন্ধুদের কাছ থেকে গিফট পাওয়ার সুন্দর ভালো লাগা অনুভূতিটা দেখে সত্যিই ভালো লাগলো আমার।

 3 years ago 

হ্যাঁ গিফট পেলে অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার জন্মদিনে অনেক সুন্দর সুন্দর গিফট পেয়েছেন। আসলে ছোট এবং বড় যেই সময় গিফট পাওয়া যায় খুব ভালোই লাগে গিফট পাইলে। তবে আপনার জন্মদিনে সবগুলোই গিফট অসাধারণ। আসলে আপনি এবার ধারণা করলেন গিফট পাবেন না। কিন্তু আপনি যতই বড় হন পরিবারের মা বাবা এবং দাদাদের কাছে এখনো অনেক ছোট। অনেক সুন্দর করে গিফট গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

হ্যাঁ আপু পরিবারের লোকেদের কাছে আমরা সবসময় ছোটো থাকি❤️।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64182.04
ETH 1844.64
USDT 1.00
SBD 0.38