"গ্রিন-টি উপহার পেলাম"
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ০৬ ই ফেব্রুয়ারি, সোমবার, ২০২৩ খ্রিষ্টাব্দ।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। কয়েকদিন আগে সিলেট থেকে আমার পিসেমশাই এবং আমার পিসিমণি এসেছিল আমাদের বাড়িতে বেড়াতে। আমার পিসেমশাই এবং পিসিমণি যতবার ওই সিলেট থেকে আমাদের দিকে বেড়াতে আসে ঠিক ততবারই আমাদের জন্য সিলেটের চা নিয়ে আসে। আমার কাছে সিলেটের গ্রিন-টি খেতে খুবই ভালো লাগে। তাই সবার জন্য ব্লাক চা আনলেও আমার জন্য আলাদা করে গ্রিন-টি এনেছিল এবার কারন আমি গ্রীন-টি খেতে খুবই ভালোবাসি।
আমার কাছে মনে হয় গ্রিন টি শরীরের জন্য যেমনটা উপকার ঠিক ছাদেও ভিন্ন রকম একটা ফ্লেভার আছে যেটা অন্য কোন চাতে পাওয়া যায় না।
এবারে পিসেমশাই এবং পিসিমণি আমাদের বাড়িতে আসার আগেই সিলেট বিভাগীয় শহর থেকে চা কিনে সেটা প্যাকিং করে এনে বাসায় রেখে দিয়েছিল। আসলে পিসিমণিরা সুনামগঞ্জে থাকার কারণে সেখানে খুব একটা ভালো চা পাওয়া যায় না বিধায় সিলেট বিভাগীয় শহরে যখনই যায় সেখান থেকে চা কিনে এনে রেখে দেয়।
আমার মত আমার পিসিমণি ও গ্রিন টি খেতে খুবই পছন্দ করে। তাই বাড়ি আমার পিসেমশাই সিলেট বিভাগীয় শহরে গিয়ে আলাদা করে আমার জন্য এক কৌটা এবং আমার পিসিমণির জন্য এক কৌটা গ্রিন টি কিনে এনেছিল। আর অন্য সবার জন্য ব্ল্যাক টি এবং আদা চা কিনে এনেছিল।
এবারে আমার পিসেমশাই অন্য বারের তুলনায় অনেক বেশি চা কিনে এনেছিল। যখন ঢাকায় আসে আমি সকালে রিসিভ করার জন্য যাই আর সেখানে গিয়ে বুঝতে পারি যে আলাদা একটা বস্তাতে শুধুই চা দিয়ে ভরা।
আসলে আমাদের বাড়িতে যারা আছে সবাই প্রচুর পরিমাণে চা খায়। আমি ছোটবেলা থেকে দেখে আসছি চা খাওয়াটা আমাদের বাড়ির একটা ঐতিহ্য। আমাদের বাড়িতে কোন অতিথি আসলে তার প্রথম আপ্যায়ন হয় চা দিয়ে।
আজ পর্যন্ত আমি যত গ্রিন টি খেয়েছি তার ভেতর আমার পিসেমশাইয়ের পাঠানো এই গ্রিন টি সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে। এই চায়ের পাতি একদম কচি পাতার। দেখে মনে হচ্ছে যেন কাঁচা পাতাগুলো ছোট ছোট করে কেটে শুকানো হয়েছে।
এই চায়ের পাতি গুলো যখন গরম জলের ভেতরে দিয়ে জালানো হয় তখনই বোঝা যায় এই পাতিগুলো কতটা সজীব ছিল। এ পাতিগুলো গরম জলে দেওয়ার পরেই জলের রং পরিবর্তন হয়ে হালকা সবুজ হয়ে যায়। দেখতেও যেমনটা ভালো লাগে এবং পান করতেও অনেক বেশি ভালো লাগে আমার কাছে।
পোস্টের ছবির বিবরন
| ক্যামেরাম্যান | @aongkon |
|---|---|
| ডিভাইস | স্যামসাং জে-৭ প্রো |
| ক্যামেরা | ১৩ মেগাপিক্সেল |
| তারিখ | ০১ ফেব্রুয়ারি |
| লোকেশন | কুষ্টিয়া |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
@aongkon

গ্রিনটি চা পান করতে আমার বেশ ভালই লাগে। আমি প্রায় প্রায় গ্রিন টি চা খেয়ে থাকি। গ্রিন টি আমি মধু দিয়ে খেয়ে থাকি। আপনি যদি এমনি শুধু গ্রিন টি চা খান তাহলে একটু তিতে লাগে।আর এর তো কোন রং নেই হালকা আভা একটা রং দেখা যায়। যা হোক সিলেট থেকে আপনার পিসিমণি এসেছে এবং একটি চা নিয়ে এসেছে।এই চা দেহের জন্য খুবই উপকার। প্রতিদিন সকালে গ্রিন টি চা মধু দিয়ে খেলে দেহের জন্য খুবই কার্যকর।
সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
আসলে উপহার পাওয়া মজাই আলাদা ৷ আপনি আপনার পিসেমশাই এবং পিসিমণি কাছ থেকে আলাদাভাবে গ্রিন-টি উপহার পেয়েছেন জেনে অনেক ভালো লাগলো ৷ আসলে আমিও বেশ চা প্রিয় মানুষ , আপনাদের বাড়িতেও সবাই ভীষণ চা প্রিয় মানুষ জেনেও ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য ৷
সুন্দর মতামত প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
গ্রিন-টি উপহার পেয়েছেন জেনে খুব ভালো লাগলো। গ্রিন-টি স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বলা যায় যে আপনি চা খেতে খুবই ভালোবাসেন। তাই তো আপনার জন্য গ্রিন-টি আপনার পিসিমণি উপহার দিয়েছে। আসলে গ্রিন-টি খাবার অনুভূতি অন্যরকম হয়ে থাকে। উপহার পাওয়ার এত সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
হ্যাঁ ভাই গ্রিন টি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সুন্দর মতামত প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।