"ছোট ভাইয়ের জন্য জন্মদিনের গিফট কিনলাম"

in আমার বাংলা ব্লগ2 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২৯ শে নভেম্বর, শুক্রবার, ২০২৪ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ছোট ভাই দীপ্তর জন্মদিন উপলক্ষে গত পরশুদিন ঢাকা থেকে সুনামগঞ্জে পিসিমণির বাসায় এসেছি। এখানে এসে সবার সাথে অনেক সুন্দর সময় অতিবাহিত করছি। আমার ছোট ভাই দীপ্তর আগামীকালকে সাত বছর বয়স পূর্ণ হবে। আর এই জন্মদিনে ওর জন্য আমি ঢাকা থেকে একটি গিফট কিনে এনেছি। আমাদের ছোট ভাই বোনেরা যে কোন গিফট অনেক বেশি পছন্দ করে। আর যদি জন্মদিনের মতো দিনে ছোটদের কোন গিফট দেয়া যায় তাহলে বুঝতেই তো পারছেন কতটা খুশি হয়।

1000146909.jpg

আমার ছোট ভাই দীপ্তর জন্মদিনে কি গিফট নিব এটা নিয়ে কয়েকদিন বেশ ভেবেছিলাম। কারণ ওর কাছে সব ধরনের খেলনায় রয়েছে। ছোট ভাইয়ের জন্মদিন উপলক্ষে কি গিফট নেব এ কথাটা আমার রুমমেট এর কাছে শেয়ার করলাম। তখন আমার রুমমেট বলল যে, তাদের আউটলেটে ছোটদের অনেক ভালো ভালো রিমোট কন্ট্রোল খেলনা আছে যেগুলো অনেক খুশি হবে। কারণ ছোটরা রিমোট কন্ট্রোল খেলনা অনেক বেশি পছন্দ করে।

1000146913.jpg

কয়েকদিনে ভীষণ ব্যস্ততার কারণে আউটলেটে যাওয়া হচ্ছিল না, সেদিন সুনামগঞ্জে আসব সেদিন সন্ধ্যার দিকে মোহাম্মদপুরের তাকধুম আউটলেটে গেলাম। এর আগেও আমার রুমমেটের সাথে আউটলেটে অনেকবার এসেছি। এটা বম্বে সুইটস কোম্পানির আউটলেট। এ আউটলেটে বাচ্চাদের খেলনা এবং পড়াশোনার বই সহ অনেক কিছু পাওয়া যায়। এক কথায় তাকধুমের এই আউটলেট আমার কাছে অনেক ভালো লেগেছে।

1000146897.jpg

আমার যে রুমমেট আছে তাকদুমের আউটলেটের ভিজিটিং অফিসার। আমি আউটলেটে যাওয়ার পরে রুমমেট এর কাছে ফোন দিলাম তারপর রুমমেট আউটলেটের ম্যানেজারের সাথে কথা বললো যে, বাচ্চাদের জন্য কোন গাড়িটা নিলে সব থেকে বেশি ভালো হবে। তারপর ম্যানেজার এবং সেলসম্যান ভালো ভালো চারটা রিমোট কন্ট্রোল খেলনা গাড়ি এনে বললো যে, এগুলোর ভিতর থেকে যে কোন টা নিতে পারেন অনেক ভালো হবে।

1000146898.jpg

সত্যি বলতে আমি কোন গাড়িটা নেব সেটা বুঝে উঠতে পারছিলাম না। যদিও আমার রুমমেট আমাকে বলেছিল যে তাদের আউটলেটে একটা গাড়ি আছে গাড়িটা রিমোট কন্ট্রোল এবং স্মোক বের হয়। আর এই গাড়িটা আমার রুমের তার বন্ধু ছেলেকে কিছুদিন আগেই গিফট করেছিল। তাই আমিও ভেবেছিলাম যে, এই গাড়িটাই নিব।

1000146899.jpg

তারপর আবার ভাবলাম যে, যার জন্য গিফট নিব তার সাথে একটু কথা বলি কেমন ধরনের গাড়ি নিলে সে সব থেকে বেশি খুশি হবে। তাই আমি পিসিমণির কাছে ভিডিও কল দিলাম তারপর বললাম যে, ছোট ভাই দীপ্তর কাছে দিতে। আমি ভিডিও কলে ছোট ভাই দীপ্ত কে বললাম এখানে চারটা গাড়ি আছে দেখো তোমার কোনটা পছন্দ হয়। আমি একটা একটা করে গাড়ি দেখালাম আর সেই গাড়িটা কেমন সেটা বলতে থাকলাম।

1000146896.jpg

প্রথম তিনটা গাড়ি দেখানোর পরে যখন লাস্টে ফায়ার ট্রাক দেখলাম তখন এটা দেখেই বলল যে, আমি ফায়ার ট্রাক নেব। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমার জন্য ফায়ার ট্রাকটাই নিচ্ছি। এটা শুনে তো ছোট ভাই দীপ্ত সত্যিই অনেক খুশি হয়েছিল। তারপর ভিডিও কল টা কেটে দিয়ে ম্যানেজার কে বললাম যে, এই ফায়ার ট্রাক পছন্দ হয়েছে তাই এটাই নিব। তখন উনি আমাকে বলল যে, ছেলে বাচ্চাদের প্রথম পছন্দ লাল রঙের ফায়ার ট্রাক।

1000146917.jpg

ফায়ার ট্রাক কিভাবে চালাতে হয় সেটা আমাকে ম্যানেজার এবং সেলসম্যান খুব ভালোভাবে দেখায় দিলো। আর আমাকে বলল যে, আপনি ভিডিও করে রাখতে পারেন তাহলে বুঝতে সুবিধা হবে তখন আমি ভিডিও করে রাখলাম। তারপর ফায়ার ট্রাকের ৩০৩৫ টাকা পরিশোধ করে বাসায় এসে তাড়াহুড়ো করে রেডি হয়ে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। পরের দিন খুব সকালেই পিসিমণির বাসায় পৌঁছে গেলাম। তারপর ছোট ভাই জন্মদিনের গিফটের রিমোট কন্ট্রোল গাড়ি পেয়ে সে তো ভীষণ খুশি। ছোট ভাইয়ের খুশি দেখে মনে হচ্ছিলো রিমোট কন্ট্রোল এই গাড়িটা কেনা সার্থক হয়েছে।



পোস্টের ছবির বিবরন

ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২৬ শে নভেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন: মোহাম্মদপুর,ঢাকা



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 
1000147737.jpg1000147738.jpg1000147692.jpg1000147733.jpg
 2 years ago 

ছোট ভাইয়ের জন্মদিন উপলক্ষে তার জন্য একটি গাড়ি কিনেছেন। গাড়ি কেনার মুহূর্ত খুব সুন্দর এবং সাবলীল ভাষায় আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার ছোট ভাই গাড়ি পেয়ে অনেক খুশি হয়েছে। আসলেই, যার জন্য উপহার কেনা হয় সে যদি উপহার পেয়ে সন্তুষ্ট হয় তাহলেই উপহার কেনাটা সার্থক হয়ে ওঠে। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এটা সত্যি বলেছো যার জন্য উপহার কেনা যায় সে যদি উপহার পেয়ে সন্তুষ্ট হয় তাহলে বুঝতে হবে উপহার কেনাটা সার্থক হয়েছে। লাল রঙের জুতো, আর লাল রঙের গাড়ি দুটোতেই মজা আছে। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ তোমাকে।

 2 years ago 

ফায়ার ট্রাক সব বাচ্চারই পছন্দের গাড়ি দেখেছি৷ আপনার ভাইয়ের জন্মদিনের আগাম শুভেচ্ছা জানাই৷

বেশ সুন্দর করে লিখেছেন আপনার কেনাকাটির মুহুর্ত৷

 2 years ago (edited)

আসলে বাচ্চারা এই ধরনের খেলনা জিনিসই অনেক পছন্দ করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাচ্চারা লাল রঙের গাড়িগুলো একটু বেশি পছন্দ করে। আপনি আপনার ছোট ভাইয়ের জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটা গাড়ি কিনেছেন। সে নিজের পছন্দের গাড়ি উপহার পেয়ে নিশ্চয়ই অনেক খুশি হয়েছে। সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ আপু আপনি সত্যি বলেছেন বাচ্চারা লাল রঙের জিনিস একটু বেশি পছন্দ করে। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

বেশি অজানা অনেক কিছু জানার সুযোগ করে দিয়েছেন এই পোষ্টের মধ্য দিয়ে। ছোট ভাইয়ের জন্মদিন উপলক্ষে বেশি দারুন গিফট কিনেছেন। তবে স্থান মার্কেটের নামগুলো আমার কাছে বেশি নতুন মনে হলো। যেন ভিন্ন কিছু জানার সুযোগ পেলাম এই পোস্টের মধ্যে।

 2 years ago 

অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 60065.83
ETH 1578.98
USDT 1.00
SBD 0.42