জেনারেল রাইটিং//বাবা

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম@sraboniaktar আমি একজন বাংলাদেশী নাগরিক। বাংলা ভাষায় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আজ আপনাদের মাঝে আমার বাবা সম্পর্কে কিছু কথা নিয়ে হাজির হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে,

মে, শনিবার (৪-৫-২০২৪)

images.jpeg

Source

  • আসসালামু আলাইকুম
    আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি । আমার বাংলা ব্লগ পরিবারের সুস্থতা কামনা করে আমি নতুন ব্লগ শুরু করছি ।
    আমার জেনারেল রাইটিং এর টাইটেলের নাম হচ্ছে বাবা, বাবা শব্দটা লিখতে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে । আসলে বাবাকে নিয়ে চিন্তা করতে আমার অনেক কষ্ট হয় আর চোখের পানি ধরে রাখতে পারি না কারণ বাবা অনেক দায়িত্বের একটা মানুষ।

আসলে বাবা কি? বাবা হল স্রষ্টার ভালোবাসার কবিতা প্রতিচ্ছবি একজন সফল বাবা তার চেয়েও সফল একজন সন্তানকে তৈরি করেন । বাবা হলো একজন বন্ধু যার উপরে আমরা সর্বদা নির্ভর করতে পারি । এমন একটি মানুষ যা না চাইতেই অনেক কিছু নিয়ে চলে আসে আমাদের মাঝে, তাদের কষ্ট অনুভব আমাদের বুঝতে দেয় না, বিশেষ করে একটি মেয়ের জন্য বাবার গুরুত্ব অনেক। বাবা মেয়ের সম্পর্কটা অনেক গভীর হয় কারণ বাবা তার সবটুকু দিয়ে তার মেয়েকে ভালোবাসে । আমার বাবার বিষয়ে বলি আমি পরিবারের বড় মেয়ে, আজ পর্যন্ত এমন হয়নি যে আমি একটা কিছু চেয়েছি বাবা দিতে পারিনি বা দেইনি, বাবারা কখনো নিজের কষ্ট বোঝেনা তারা শুধু বোঝে কিভাবে আমার সন্তান ভালো থাকবে বাবার মাথায় অনেক দায়িত্ব সে সব দায়িত্ব পালন করে

আমি মনে করি যাদের বাবা আছে তারা যেন তাদেরকে কখনো অসম্মান না করে তাদের স্থান মাথায় বাবা-মা যে ভাবে খুশি থাকে তাদেরকে সেই স্থানে রাখা উচিত যাদের কারণে আমি এই দুনিয়ার আলো দেখতে পেরেছি তাদের কারণে পৃথিবী অত্যন্ত বুঝেছি তাদেরকে কষ্ট দেয়া কখনোই ঠিক নয়
আমার কাছে আমার বাবার স্থান অনেক উচ্তায়।

আমার কাছে আমার বাবার দশটি লাইন নিয়ে একটি রচনা

১। আমার বাবার নাম মোহাম্মদ আবু সাঈদ
২। আমার বাবা একজন কৃষক
৩। সে আমার আসল হিরো
৪। আমার বাবা আমাকে অনেক ভালোবাসে । আমার সব বিষয়ে তাকে আমি আমার পাশে পাই ।
৫। তিনি পড়াশোনার বিষয়ে আমাকে অনেক সাপোর্ট করে ।
৬। তুমি আমাদের পরিবারে প্রধান । আমাদের পরিবারের সকলের কাছে তার ভূমিকা অপরিসীম
৭। বাবার সারা জীবন অসম্পূর্ণ। একজন বাবা ১০০ শিক্ষকের সমান।
৮। আমরা সবাই পাল্টাতে পারি কিন্তু বাবা কখনো পাল্টায় না । টাকা দিয়ে আমরা বাজার থেকে অনেক কিছু কিনতে পারি কিন্তু বাবার ভালবাসা কখনোই কিনতে পারবো না ।

৮ । আমার বাবা একজন মহৎ লোক তার মনটা অনেক নরম ।
৯। আমার বাবা হলেন আমার বাড়ির যে নিজের পুড়ে সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ ফুটে কিছু বলে না।

১০। আমি আমার আব্বুকে খুব ভালোবাসি ।

তাই বলেই বাবাদের সম্মান করবেন কখনো অসম্মান করবেন না মা-বাবা সবার উপরে
এটা আমার প্রথম জেনারেল রাইটিং পোস্ট পোস্টে লেখা রাইটিং এর যদি কোন ভুল হয়ে থাকে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ।*

  • বাবা কে আমার মোমবাতিদের সঙ্গে তুলনা করতে পারি। মোমবাতি জ্বালিয়ে দিলে ততক্ষণ আলো থাকে ততক্ষণে কিন্তু তাদের মাঝে আলো দিয়ে থাকে। তাই আমাদের তাদের সম্মান করা উচিত বাবা মানে বড় একটি ছায়া মাথার উপরে সন্তানের। তাই আমরা সন্তানেরা বুঝতে পারি না বাবা থাকা অবস্থায়ই বাবার মর্যাদা। আশা করি আমার জেনারেল রাইটিং বাবা সম্পর্কে লেখার মাঝে যদি কোন ভুল ত্রুটি থাকে তাহলে আপনার ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ।
Sort:  
 2 years ago 

বেশ সুন্দর লিখেছেন বোন। ‌ অনেক অনেক ভালো লাগলো বিস্তারিত করে। আসলে বাবা মা প্রত্যেক সন্তানের জন্য বট বৃক্ষের মতো। যারা পিতা-মাতা দুঃখ-কষ্ট পরিশ্রম বুঝতে পারে তারা অবশ্যই মানুষ হবে। আমাদের সর্বদা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং সহযোগিতার হাত বাড়িয়ে রাখতে হবে।

 2 years ago 

আপনার লেখাটি অনেক ভালো লাগলো আপু। বাবা সম্পর্কে খুবই সুন্দর একটি লেখা আমাদের মাঝে তুলে ধরেছেন। বাবা আসলেই আমাদের আসল হিরো।
সন্তান যদি বাবা-মায়ের কষ্ট বুঝতে পারে তারা যদি মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে এটাই হয়তো বাবার সার্থকতা।
ধন্যবাদ আপু এতো সুন্দর লেখা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাবা মা আমাদের অমূল্য সম্পদ। আমরা বেঁচে থাকতে তাদের মুল্য বুঝতে পারিনা। তবে হারিয়ে ফেললে ঠিক বুঝতে পারি। চমৎকার একটি বিষয় নিয়ে পোস্ট লেখার চেষ্টা করেছেন। পৃথিবীর সকল বাবা মায়ের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। আপনার লেখা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60680.17
ETH 1603.99
USDT 1.00
SBD 0.42