জেনারেল রাইটিং - "বৌদ্ধ পূর্ণিমা"

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও ভালো আছি।

আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম আবারও নতুন একটি পোস্ট নিয়ে। আমার আজকের পোষ্টের মূল বিষয়বস্তু হলো "বুদ্ধ পূর্ণিমা"।

চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক।


IMG-20230505-WA0002.jpg

সোর্স


আমরা সকলেই জানি আজ "বুদ্ধ পূর্ণিমা" । এটি হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব। এই পবিত্র তিথিতে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন। বুদ্ধ হল একটি সংস্কৃত শব্দ। যার অর্থ হল, যিনি পরম শাশ্বত বোধ বা জ্ঞান লাভ করেছেন।শোনা যায় ,এই দিনে বুদ্ধদেবের পূজা করলে সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায়। বলাবাহুল্য ,রানী মায়ার একটি স্বপ্ন ছিল যেখানে তিনি দেখেছিলেন যে ,তিনি একটি সন্তানের জন্ম দেবেন যে খুবই পবিত্র হবে। সেই অনুযায়ী বুদ্ধদেবের জন্মগ্রহণ হয়েছিল এবং প্রথমে তার নাম দেওয়া হয়েছিল সিদ্ধার্থ গৌতম। পরবর্তীকালে বুদ্ধ উপাধি অনুযায়ী তিনি শুধুমাত্র "বুদ্ধ" নামেও পরিচিত হন।

গৌতম বুদ্ধ এই বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন। বিশ্বের বৃহত্তম ধর্ম গুলির মধ্যে এই ধর্ম একটি এবং ভারতে আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে এই ধর্মের উদ্ভব ঘটেছিল। এই ধর্মের মতবাদ অনুযায়ী, সুখ আসে অভ্যন্তরীণ শান্তি থেকে।


IMG-20230505-WA0004.jpg

সোর্স


চারটি মহৎ সত্য এই বুদ্ধদেবের শিক্ষার সারাংশ নিয়ে গঠিত সেগুলি হল-
১. দুঃখের সত্য
২. দুঃখের কারণের সত্য
৩. দুঃখের অবসানের সত্য
৪. সেই পথে সত্য যা দুঃখের অবসান এর দিকে নিয়ে যায়।

এই ধর্মের বিশ্বাস ব্যবস্থার প্রধান তিনটি নীতি হলো-
১. কর্ম
২. পুনর্জন্ম
৩. অস্থিরতা


IMG-20230505-WA0006.jpg

সোর্স


বৌদ্ধ ধর্মের মানুষেরা এই দিনে স্নান করে সূচিবস্ত্র পরিধান করে মন্দিরে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন। তারা বহু প্রদীপ জ্বালিয়ে, ফুলের মালা দিয়ে মন্দির গুলোকে সুসজ্জিত করে তোলেন।এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধদেবের পূজার পাশাপাশি পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ ,সমবেদ বন্দনাও করে থাকেন।এই বৌদ্ধ পূর্ণিমা উদযাপনের জন্য মূলত ক্ষীর, কুমড়ো স্যুপ, বিভিন্ন সবজির স্যুপ ইত্যাদি তৈরি করা হয়।

আজ এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে আবারো নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আশা করি আমার আজকের লেখাটি আপনাদের ভালো লেগেছে।

পোস্ট বিবরণজেনারেল রাইটিং
তারিখ০৫/০৫/২০২৩
লোকেশনবারাসাত
Sort:  
 3 years ago 

আজকের বৌদ্ধ পূর্ণিমার রাতটা কিন্তু খুবই অপূর্ব। আসলে জোৎস্না রাতে বাইরে একা একা কাটাতে খুবই ভালো লাগে।

 3 years ago 

একদমই তাই দাদা জোৎস্না রাতে একা একা কাটাতে খুবই ভালো লাগে।

গতকাল যে বুদ্ধ পূর্ণিমা ছিল সেটাই তো জানতাম না। যাইহোক বুদ্ধদেবের এই ব্যাপার গুলো মোটামুটি আমি জানতাম, তারপর আর একবার রিভিশন দিয়ে নিলাম আর কি। বেশ ভালই তো লিখেছ দেখছি।

 3 years ago 

হ্যাঁ দাদা গতকাল বুদ্ধ পূর্ণিমা ছিল ।আমার লেখাটা তোমার ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।

 3 years ago 

গত বৃহস্পতিবার এ বোদ্ধ পূর্ণিমার গেছে। অবশ্য আমরা এটা জানতাম। তবে আমাদের বিদ্যালয় এই উপলক্ষে ছুটি দেয়নি। যাইহোক আজ আপনি এই বিষয়ে আমাদের মাঝে একটি পোস্ট শেয়ার করেছেন দেখি আমার অনেক ভালো লেগেছে।

 3 years ago 

ও তবে আমাদের কলেজ ছুটি ছিল বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64428.11
ETH 1880.16
USDT 1.00
SBD 0.37