জেনারেল রাইটিং:- কাউকে যদি বেশি মায়া কর, তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240625-WA0000.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে সুন্দর একটি শিক্ষনীয় পোস্ট শেয়ার করব। আমার পোস্ট হচ্ছে কাউকে যদি বেশি মায়া কর, তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। আমরা সাধারণত মানুষ হিসেবে প্রিয় মানুষগুলোকে বেশি মায়া করি। প্রিয় মানুষ বলতে পরিবারের মানুষগুলো হয়তো বা ভালোবাসার মানুষ। এই মানুষগুলোকে আমরা বেশি মায়া দেখাই। আর এই মানুষগুলো বেশি কষ্ট দিয়ে থাকে।

বলতে গেলে আপনি যখন একজন লোককে মায়া দেখাবেন। তখন ওই লোকটি আপনার মায়া এবং ভালোবাসা নিয়ে দুর্বলতা মনে করবে। তখন আপনার পছন্দের মানুষটি আপনাকে এমন ভাবে আঘাত করবে যে আঘাতে একদম আপনি নিঃস্ব হয়ে যাবেন। মায়া এমন একটা জিনিস যাকে একবার মায়া করা যায় তাকে সহজে ঘৃণা করা যায় না। আর এ মায়ার কারণে অনেক সময় অনেকে অন্যায়কে মাফ করে দেয়। একজন বাবা যখন তার ছেলেকে অনেক মায়া করে লালন পালন করে। দেখা যাই ওই ছেলেটি তার বাবাকে অনেক বড় আঘাত দিয়েছে।

আবার অনেক সময় দেখা যায় ফ্যামিলিতে বড় ভাই সবাইকে অনেক মায়া দেখালো। অথচ একসময় ফ্যামিলির লোক গুলো বড় ভাইকে কষ্ট দিয়ে থাকে। কারণ তারা মায়া এবং ভালবাসাকে পুঁজি হিসেবে ব্যবহার করে। আর ভালবাসার ক্ষেত্র একই অবস্থা দেখা যায়। যখন একজন মানুষ প্রিয় মানুষকে বেশি ভালবাসবে এবং মায়া করবে। তখন ওই ভালোবাসার মানুষটি আপনাকে কষ্ট দিবে। আর কষ্ট শব্দটি অনেক ছোট কিন্তু এমনভাবে আঘাত করবে যে কাউকে বোঝাতে পারবেন না।

আর মানুষ মায়া করে বেশি। আসলে আপন মানুষগুলোকে এবং মনের মানুষকে সবাই কম বেশি মায়া দেখায়। আমাদের এখানে একটি ফ্যামিলিতে একটি মাত্র মেয়ে ছিল। আর মা-বাবা তার মেয়েকে এমন ভাবে ভালবাসতেন মায়া দেখাতেন। বলতে গেলে বাবা মেয়েটিকে মুখে খাওয়ার পর্যন্ত তুলে দিতেন। মেয়েটিকে তার মা-বাবা অতিরিক্ত মায়া দেখাতেন। মেয়েটি বড় হওয়ার পর এমন একটি ছেলের সাথে সম্পর্ক করে পালিয়ে গেল। মা বাবা এই কষ্টটি ভুলতে পারেনা।

কারণ মেয়েটির ভালোবাসার মানুষকে তার মা-বাবা পছন্দ করে না। এখানেও অতিরিক্ত মায়ার কারণে মেয়েটি তার মা-বাবাকে কষ্ট দিয়েছে। মেয়েটি মনে করলেন তার মা-বাবা তার উপরে দুর্বল। তবে মায়া অনেক ধরনের হতে পারে। ভালোবাসার ক্ষেত্রেও মায়া হতে পারে। আমার ছেলে সন্তানের উপরেও মা বাবার মায়া থাকতে পারে। এবং বন্ধুত্বের মধ্যেও মায়া থাকতে পারে। আর যখন সেই মানুষগুলো কষ্ট দিয়ে থাকে এ কষ্টগুলো ভুলা যায় না। আসলে কিছু কিছু কষ্ট আছে কাউকে মুখ দিয়ে বলা যায় না।

তাই আমি মনে করি যারা মায়া করে আপন মানুষগুলোকে। তারা এই মায়ার মূল্য দেওয়া দরকার। এমনভাবে কষ্ট না দিয়ে তারা মায়ার প্রতিদান দেওয়া বেশি দরকার। কারণ যারা মায়া বেশি করে তারা যদি ওই লোকগুলো থেকে কষ্ট পায় তাহলে তাদের জীবন অন্ধকার হয়ে যায়। নয়তো বা তারা দুখে দুখে এই পৃথিবী থেকে চলে যায়। আশা করি আমার আজকের টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া যাকে বেশি মায়া করা যায় তার ছোট একটি কথাতেই অনেক কষ্ট লাগে। অনেকে আবার এই মায়া সুযোগ নিয়ে অনেক বড় আঘাত দিয়ে ফেলে। আপনি যেমন বলেছেন আপনাদের বাড়ির পাশে একটি মাত্র মেয়ে তার বাবা মাকে অনেক বড় একটা আঘাত দিল। তার বাবা মার স্বপ্ন জুড়ে ছিল মেয়েটি। যাই হোক আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া ধন্যবাদ।

 2 years ago 

আমার পোস্টটি পড়ে আপনি অনেক সুন্দর করে মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বলতে গেলে আপনি যখন একজন লোককে মায়া দেখাবেন। তখন ওই লোকটি আপনার মায়া এবং ভালোবাসা নিয়ে দুর্বলতা মনে করবে।

এই ঘটনা তো প্রতিনিয়তই সব জায়গায় দেখা যায় ভাই। আপন মানুষ বা কাছের মানুষগুলোকেই মানুষ এই মায়া দেখায়। তবে তারাই এই মায়া এর দুর্বলতার সুযোগ নেয়। আমাদের আসলে, আমাদের আপন মানুষ গুলোর এই মায়ার গুরুত্ব দেওয়া উচিত। যাইহোক, খুব ভালো লাগলো ভাই আপনার এই পোস্টটি পড়ে। অনেক ব্যাপারই জানার সুযোগ পেলাম এই পোস্টের মাধ্যমে।

 2 years ago 

তবে ভাই বেশিরভাগ মানুষ মায়া দেখালে ওই লোকগুলো লাস্ট পর্যন্ত কষ্ট পেয়ে থাকে। তবে আপনার মন্তব্য শুনে খুব ভালো লাগলো।

 2 years ago 

বাহ্ সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট লিখেছেন ভাইয়া।মায়া বিষয়টা তো আপন লোকের প্রতি হয়।আর আপন লোক যদি কষ্ট দেয় সেটা তো বেশিই লাগে।ভালো লাগলো পোস্টটি।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন মায়া বিষয়টা আপন লোকদের প্রতি হয়। আর ওই লোকগুলো লাস্ট পর্যন্ত অনেক কষ্ট দিয়ে থাকে। তবে আপনার মন্তব্য শুনে ভালো লাগলো।

 2 years ago 

এটা একদম বাস্তব সত্যি কথা ভাইয়া।যাকে বেশি ভালোবাসা যায়।তার কাছ থেকেই কষ্ট পেতে হয় বেশী।ভালোবাসলে বেশী কাউকে তার প্রতিদান কষ্ট দিয়েই শেষ হয়।আপনি এই বিষয়টি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন আমাদের মাঝে।এজন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।

 2 years ago 

হ্যাঁ যাকে বেশি ভালোবাসা দেখানো হয় তার থেকে বেশি কষ্ট পাওয়া হয়। আপনার সুন্দর মন্তব্য শুনে খুব ভালো লাগলো।

 2 years ago 

খুবই সুন্দর এবং বাস্তবিক কিছু কথা আপনার এই পোস্টের মধ্যে আপনি ফুটিয়ে তুলেছেন৷ আসলে এমন অনেক মানুষ রয়েছে তাদেরকে আমরা যত বেশি পরিমাণে মায়া করি তারা আমাদেরকে তত বেশি পরিমাণে কষ্ট দিয়ে থাকে৷ সেই কষ্ট আমাদের মনের মধ্যে এতটা গভীরভাবে লাগে যা বোঝানো অসম্ভব৷ ধন্যবাদ এরকম সুন্দর একটি বিষয় আজকে আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য৷

 2 years ago 

মায়া শব্দটি ছোট হলেও এই সুযোগতা নিয়ে অনেকে মানুষকে কষ্ট দিয়ে থাকে। সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া আপনি একদম ঠিক কথা বলেছেন যাকে বেশি মায়া করা যায় তারাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। কষ্ট শব্দটা বেশ ছোট হলেও এর পরিধি কিন্তু বিশাল। যাকে বেশি মায়া করা যায় তার সামান্য কথাতেও খুব কষ্ট লেগে যায়। তবে প্রতিটি ফ্যামিলিতে মায়া মহব্বত থাকা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি জেনারেল রাইটিং আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

হ্যাঁ যাকে বেশি মায়া করা হয় তার থেকে সামান্য একটু কথাতে কষ্ট পাওয়া যায়। তবে আপনারা সাধারণ মন্তব্য শুনে খুব ভালো লাগলো।

 2 years ago 

ভালোবাসার মানুষ গুলোর থেকেই আমরা বেশি কষ্ট পাই।আবার ভালোবাসার মানুষ গুলোর শত ভুল গুলো ভুলে তাকে ক্ষমা করা যায়।দারুন কিছু কথা লিখেছেন ভাইয়া।লাইন গুলো বেশ সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে মন্তব্য করেছেন তাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64844.20
ETH 1938.46
USDT 1.00
SBD 0.37