রাইটিং পোস্ট:-জ্ঞানীর হাত ধরা যায়, কিন্তু বোকার মুখ ধরা যায় না।

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG-20230909-WA0001.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।

আজকে আমি খুব শিক্ষনীয় একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। জ্ঞানীর হাত ধরা যায়। কিন্তু বোকার মুখ ধরা যায় না। কারণ জ্ঞানীর হাত দ্বারা অনেক সহজ। জ্ঞানী মানুষ মানুষকে জ্ঞান দেয় এবং সে মানুষের ভালো-মন্দ সবকিছু বুঝে। আর সেই কথা বলতে অনেক কিছু চিন্তা ভাবনা করে কথা বলে। কারণ সে জ্ঞানী তার থেকে মানুষ অনেক কিছু শিখবে। তার সাথে শিখাবা তার থেকে কিছু অর্জন করা অনেক সহজ। কারণ তার হাত ধরাও মূলত জ্ঞান অর্জন করা এটাই বুঝায়।

আর পক্ষান্তরে বোকার মুখ ধরা যায় না। কারণ বোকা মনে করে সেই মুখ দিয়ে যাই বলে সেটাই অনেক কিছু। আর বোকা মানুষ মানুষকে অপমান করতে বা কিছু বলতে দ্বিধা দ্বন্দ্ব করে না। কারণ তার কোন কথার ওজন নেই। তাই সে মনে করে কাউকে কোন কথা বলে দিতে পারলে তাকে মানুষ ভালো বলবে। সে আবার নিজেকে অনেক কিছু মনে করে। হতাশা এইসব লোকগুলোর মুখ বন্ধ করা যায় না। কারণ এদের মুখ ধরা যায় না এদের সাথে বেশি কথা বলার ঠিক না। এদের মধ্যে অনেক কিছুর অভাব।

আর জ্ঞানী লোক থেকে আপনি অনেক কিছু আশা করতে পারেন। তার থেকে অনেক কিছু শিখতে পারেন। এবং তার সাথে অনেক কিছু আপনি শেয়ারও করতে পারেন। মূলত তার থেকে শিখা এবং জ্ঞান অর্জন করা অনেক সহজ। তার হাত ধরে আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন। আসলে শিক্ষার কোন শেষ নেই। এখানে জ্ঞানী বলতে অনেক ধরনের জ্ঞান অর্জন লোককে বোঝানো হয়। যাদের সাথে চলাফেরা করলে বা তাদের থেকে অনেক কিছু অর্জন করা যায়।

পক্ষান্তরে এসব লোকগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আর জ্ঞানী লোক হচ্ছে একটি বিবেকবান লোক। আর বিবেকবান লোক থেকে অনেক কিছু আশাই করা যায়। একজন ভালো মানুষের সাথে চলাফেরা করলে অনেক কিছু অর্জন করা যায়। আরেকজন জ্ঞানীর সাথে চলাফেরা করলে অনেক জ্ঞান অর্জন করা যায়। আর একজন বোকার সাথে চলাফেরা করলে আপনি কিছুই অর্জন করতে পারবেন না। কারণ তার জ্ঞান বলতে কিছুই নেই। আর যার জ্ঞান নেই সেই একজন পশুর মতন।

আর বোকার কোনদিন মুখ বন্ধ করা যায় না। বোকা মানুষ অতিরিক্ত কথা বলে এবং মানুষকে নিয়ে ঠাট্টা করে। কারণ তার কাছে মান সম্মান কিছুই নেই। এই কারণে বোকার মুখ ধরা যায় না। আর জ্ঞানীর থেকে অনেক কিছু আশা করা যায়। তাই জ্ঞানী লোকের হাত ধরা অতি সহজ। তার থেকে ভালো কিছু অর্জন করা যায়। আর এমন মানুষের সাথে চলাফেরা করার দরকার যেগুলো থেকে জ্ঞান অর্জন করা যায়। জ্ঞানী লোক এক একটা সমাজের অহংকার। আর পক্ষান্তরে বোকা লোক সমাজের জন্য মানুষের জন্য ক্ষতিকর। আশা করে আমার আজকে টপিক পরে আপনাদের অনেক ভালো লাগবে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আসলেই ভাই জ্ঞানী মানুষের সাথে থাকলে অনেক কিছুই অর্জন করা যায়। কিন্তু দুঃখের বিষয় প্রকৃত জ্ঞানী মানুষ বর্তমানে পাওয়া খুব মুশকিল। পক্ষান্তরে বোকা মানুষের সাথে চলাফেরা করলে নিজের অবনতি ছাড়া ভালো কিছু হবে না। কিন্তু বর্তমানে এমন বোকা মানুষের সংখ্যা অনেক বেশি। যারা সারাক্ষণ পরনিন্দা নিয়ে ব্যস্ত থাকে। এককথায় মুখে যা আসে তা-ই বলে। দারুণ লিখেছেন ভাই। তবে আমার মনে হয় বানানের দিকে আরেকটু যত্নশীল হওয়া উচিত। যাইহোক পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন এখন জ্ঞানী মানুষ পাওয়াই মুশকিল। সুন্দর মন্তব্য করেছেন তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলছেন ভাইয়া জ্ঞানী লোক এবং মূর্খের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। জ্ঞানী মানুষ সব সময় চিন্তা করেন মানুষকে কিছু ভালো শিক্ষা দেওয়ার। মানুষের থেকে শিক্ষা নেওয়ার। মানুষকে মূল্যায়ন করার চেষ্টা করে থাকেন জ্ঞানী লোক। কিন্তু মূর্খ লোক কারো কথা শুনতে চায় না। সব সময় নিজে যা বলেন তাই সেরা মনে করেন। সেখানে অন্য কেউ কিছু বলল কিনা কিংবা কেউ কিছু মনে করলো কিনা তাদের কোন কিছু আসে যায় না। অনেক ভালো লেগেছে আপনার গুরুত্বপূর্ণ লেখা গুলো পড়ে।

 3 years ago 

আপনার চমৎকার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো। আসলে জ্ঞানী মানুষ দেশের জন্য এবং সমাজের জন্য মঙ্গলজনক।

 3 years ago 

জ্ঞানী মানুষের সাথে থাকলে অনেক কিছুই শিখা যায়৷ একইসাথে যদি জ্ঞানী মানুষের সাথে হাঁটাও যায় তাহলেও সেখান থেকে অনেকগুলো বিষয় শেখা যায়৷ কারণ জ্ঞানী মানুষের পদে পদে শিক্ষনীয় বিষয় রয়েছে৷ আর অন্যদিকে বোকাকে যদি সারাদিনও কোন কিছু শেখানো হয় তখন সে শিখবে না৷ অথচ শুধু তার অযথা কথা প্রকাশ করতে থাকবে৷
খুবই সুন্দর একটি রাইটিং শেয়ার করেছেন আপনি৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷

 3 years ago 

এটা ঠিক বলেছেন জ্ঞানী মানুষের সাথে হাঁটলেও অনেক কিছু শিখা যায়। আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দারুন একটা লেখা আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এটা আপনি একদম ঠিক কথা বলেছেন যে জ্ঞানের হাত ধরা যায় কিন্তু মূর্খের মুখ ধরা যায় না। যেহেতু তারা মূর্খ তাই তার তো তেমন একটা হিতাহিত জ্ঞান থাকে না। সে যেটা বলে সেটাকেই সব থেকে বড় বলে দাবি করতে থাকে। আর এটাই সবথেকে বড় সমস্যার বিষয়।

 3 years ago 

আসলে মূর্খ লোকগুলো সমাজের জন্য খুব ভয়ঙ্কর। তারা অনেক কিছু জ্ঞান দিয়ে থাকে। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 62690.28
ETH 1776.04
USDT 1.00
SBD 0.39