জেনারেল রাইটিং:-আপনি যত ভাল কাজ করবেন তত বেশি সমালোচনার শিকার হবেন।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।
আজকে আমি খুব সুন্দর একটি টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব।আপনি যত ভাল কাজ করবেন তত বেশি সমালোচনার শিকার হবেন। আপনি যখন ভাল কাজ করবেন তখন আপনার কাজটির বেশি বেশি সমালোচনা হবে। এবং ভালো কাজের অনেক সমালোচনা হয়ে থাকে। যদি কাজের সমালোচনা না হয় তখন আপনার কাজটি দীর্ঘস্থায়ী নয়। যত ভাল কাজ আছে সেই কাজের সমালোচনাও বেশি আছে।
আপনি যখন একটি কাজ ভালো করতেছেন। তখন ওই কাজের পদে পদে আপনি বাধা পাবেন। যখন আপনি পদে পদে কাজের বাধা পাইতেছেন তখন ধরে নিতে হবে আপনার এই কাজের মূল্য আছে। আপনি কাজটি চালিয়ে যাবেন। কারণ কাজটি চালিয়ে যাওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ। আপনি সবসময় চেষ্টা করবেন যে কাজের সমালোচনা বেশি সেই কাজ সুন্দরভাবে করার জন্য। কারণ ধরে নিতে হবে এ কাজ করলে আপনি সফল হবে এবং আপনি জনপ্রিয়তা অর্জন করতে পারবেন।
আর কিছু কিছু লোক আছে এগুলো সহ্য করতে পারে না তারা এই কাজের সমালোচনা করবে। সমালোচনা যত বেশি হবে ততই বুঝে নিতে হবে আপনি কাজটি সফলভাবে করতে পারবেন। আর যদি আপনি সমালোচনা শুনে কাজ বন্ধ করেন তাহলে সম্পূর্ণ ব্যর্থতা আপনার। এরকম অনেক আছে সমালোচনার শুনলে তার কাজ বন্ধ করে দেয় সেই আর কাজ করতে চায়না। এই কারণে সমালোচনার যতই হোক আপনি আপনার কাজ চালিয়ে যেতে হবে। প্রত্যেক মানুষের কোন না কোন সফলতা থাকে কাজের মাধ্যমে।
আর এই কাজগুলো বেশিরভাগ মানুষ আপনার সমালোচনা করবে। তখন আপনি বুঝে নিতে হবে এই লোক গুলো আপনার সফলতা পছন্দ করতেছে না। তাই লোকগুলো আপনার এই সফলতার পিছনে সমালোচনা করবে এবং আপনাকে পদে পদে বাধা দেওয়ার চেষ্টা করবে। আর আপনি এই বাধা অতিক্রম করে আপনার কাছের মাধ্যমে সফলতা অর্জন করতে পারবেন। প্রত্যেক ভালো কাজের পেছনে সমালোচনা বেশি থাকে কে আপনি বুঝে নিতে হবে।
পক্ষান্তরে কাজটির সফল হলে আপনার মন থেকে একটি শান্তি আসবে। ভালো কাজে সমালোচনা হলেও কাজটি সম্পন্ন হলে মনের মধ্যে একটি তৃপ্তি পাওয়া যায়। আর আপনি যদি কাজটি বন্ধ করেন তাহলে মনের মধ্যে কোন তৃপ্তি পাবেন না। তাই যত ভালো কাজ হোক ওই কাজের সমালোচনা বেশি থাকে। চেষ্টা করবেন কাজ চালিয়ে যাওয়ার জন্য। মনে রাখবেন ভালো কাজ করবেন সমালোচনা তত বেশি হবে। এই হল আমার আজকের টপিক। আশা করি আমার এই টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আমাদের সমাজের এই এক দোষ যে ভালো কাজ করে সে সমালোচনার শিকার হয়। আর কেউ যদি খারাপ কাজ করতে থাকে তাহলে সেটা খুব স্বাভাবিক ভাবে দেখা হয়। এভাবে চলতে থাকলে একসময় মানুষ ভালো কাজ করার আগ্রহ হারিয়ে ফেলবে। আমাদের এই বিষয়ে সচেতন হওয়া উচিত।
আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো। আর ভালো কাজের সমালোচনায় এমনিতে বেশি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
আমাদের সমাজটা আজ এমনই হয়ে গেছে ভালো কাজের সমালোচনা করা।মানুষ ভালো কাজের জন্য সমালোচনা করতে থাকেন।তবে সমালোচনা শুনে আমাদের থেমে থাকলে চলবে না।আমাদের কাজ করে যেতে হবে।আর মনে রাখতে হবে ভালো কাজের সমালোচনা হবেই।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি বিষয়ে পোস্ট শেয়ার করার জন্য।
অন্যের সমালোচনা শুনে কাজ থেমে থাকা যাবে না। অনেক সুন্দর মন্তব্য করেছে তাই ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ মানুষ যাই করে না কেন তখনই সমালোচনার শিকার হয় বিভিন্ন ব্যক্তি দ্বারা। এমন কিছু কাজ রয়েছে যেটা জানেন এটা কল্যাণকর কিন্তু সকলে সেটা বুঝে ওঠে না। আমার কিছু মুহূর্ত রয়েছে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মানুষের বুঝানো সক্ষম হয়। সুন্দর একটা বিষয় আপনি আমাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সুন্দর এ বিষয়টা আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য ধন্যবাদ।
আমার পোস্ট নিয়ে খুব সুন্দর করে উচ্চারিত মূলক মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
আমরা মানুষ, আর মানুষ সমাজের বসবাস করে থাকে। এই সমাজে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম হয়ে থাকে। বিভিন্ন মানুষ বিভিন্ন কর্মকান্ডের মধ্যে জড়িত থাকে। এক শ্রেণির মানুষ হয়েছে যারা ভালো কাজে নিয়োজিত থাকে। আরেক শ্রেণীর মানুষ আছে যারা সমালোচনা করতে থাকে। সমাজে ভালো কাজ করতে গেলে সময় সমালোচিত হতে হবে এটাই স্বাভাবিক। তাই বলে নিজেকে ভালো কাজ থেকে দূরে সরিয়ে রাখা যাবে না। বর্তমানে সমাজে খারাপ মানুষের অভাব নেই যার জন্য এর সম্মুখীন হতে হয়।
এটা ঠিক সমাজের বিভিন্ন ধরনের মানুষ বসবাস করা থাকে। সব মানুষের চিন্তা ভাবনা এক না। অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
সত্যি কথা বলতে আমাদের সমাজের এমন এক শ্রেণীর মানুষ আছেন। যারা কখনো তো মানুষের ভালো সহ্য করতে পারে না। তাছাড়া কোন দোষ-ত্রুটি পেলে সেটাকে নিয়েও সমালোচনার শেষ থাকে না। যাক তাদের দিকে কান না দেওয়াই ভালো। নিজের মতো করে কাজ করে গেলে অনেক ভালো হয়। অনেক ভালো লেগেছে আপনার প্রতিটি লেখা পড়ে।
ঠিক বলেছেন সমালোচনার দিকে কান না দেওয়াই ভালো। নিজের মত করে কাজ চালিয়ে নেওয়াটাই উত্তম। অনেক সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
আসলে একটা মানুষ যত ভালো কাজই করুক না কেন সে সমালোচনার শিকার অবশ্যই হয়। কারণ আমাদের সমাজের মানুষগুলো সব সময় সমালোচনা নিয়েই ব্যস্ত থাকে। যেকোনো কাজ করলে তাদের সমালোচনা শুরু হয় তা ভালো হোক বা খারাপ হোক। এক এক শ্রেণীর মানুষ এক এক রকম। আপনি অনেক সুন্দর একটা টপিক তুলে ধরেছেন আজকের পোস্টটা লেখার জন্য এটা আমার পড়তে অনেক ভালো লেগেছে।
আপনি যতই ভালো কাজ করেন এক শ্রেণীর মানুষ আছে এগুলো আপনার সমালোচনা করবে। খুব সুন্দর করে আমার পোস্ট পড়ে মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।
আজকে আপনি খুব সুন্দর একটি টপিক নিয়ে আমাদের মাঝে পোস্ট করেছেন। এটি একদম ঠিক বলেছেন আপনি যতই ভালো কাজ করবেন ততই সমালোচনার শিকার হবেন। যখন আপনার কাজের সমালোচনা হবে তখন মনে করতে হবে আপনার কাজটি সফল হওয়ার সম্ভাবনা বেশি। আর যে কাজের সমালোচনা নেই ওই কাজের সফলতা নেই। আর সমালোচনা দেখে কাজ বন্ধ করা একদম ঠিক না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এটা ঠিক আপনি যতই ভালো কাজ করবেন ততই সমালোচনার শিকার হবেন। এই কারণে কাজ বন্ধ করা যাবে না। অনেক সুন্দর করে মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
একদম ঠিক বলেছেন ভালো কাজ করলেই অন্যের চোখে খারাপ লাগে। আর সে কারণেই সমালোচনার ঝড় তুলে দেয় গ্রামবাসী অথবা সমাজের অসৎ লোকজন। বাস্তব প্রেক্ষাপটে এই চিত্রগুলো আমাদের দেখা ও জানা রয়েছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।
এটা স্বাভাবিক এবং এটাই বাস্তবতা। সত্যের পিছনে যেমন মিথ্যা গুরগুর করে। ভালোর পিছনে যেমন মন্দ লোকরা ঘুরঘুর করে। তেমনি ভালো কাজের পিছনেও মানুষ সমালোচনা করতে থাকে। তবে এই সমালোচনায় কান না দিয়ে ভালো কাজে অনবরত নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। ধন্যবাদ আমাদের মাঝে তুলে ধরার জন্য।