জেনারেল রাইটিং:-ভালো না বেসে অভিনয় করা।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240315-WA0000.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।

আজকে আমি খুব সুন্দর একটি শিক্ষনীয় বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। ভালো না বেসে অভিনয় করা। আমাদের মানুষের মধ্যে এরকম মানুষ অনেক আছে। তাদের মুখে হাসি কিন্তু অন্তরে ভিন্ন কিছু। তারা ভালো না বেসেও কথা দিয়ে বুঝিয়ে থাকে সে অনেক ভালোবাসে। এই মানুষগুলো আমাদের সমাজে কম বেশি অনেক দেখা যায়। তাদের মনের কথা একটি অন্তরের কথা হয় অন্যটি। এরা হয় খুব ভয়ঙ্কর মানুষ। এবং ভয়ংকর রূপ দেখা যায় না।

এই মানুষগুলো ভয়ংকর সাপের চেয়েও আরো বেশি ভয়ংকর। কারণ সেই মানুষগুলো মুখ দিয়ে মিষ্টি কথা বলে। বর্তমান সময়ে এরকম লোক থেকে মানুষ বেশি ঠকে। তবে প্রেমের ক্ষেত্রে এরকম মানুষ এখন বেশি দেখা যায়। না ভালোবেসে খুব সুন্দর করে অভিনয় করে যায়। কোন মতে বোঝা যায় না এই লোক গুলো আপনাকে ভালোবাসে না। এদের মুখের মিষ্টি কথা অনেকে ভুলে যায়। আর এই লোকগুলো হচ্ছে হিংস্র প্রাণীর চেয়েও ভয়ঙ্কর।

অনেক সময় দেখা যায় সঠিক ভালবাসা মূল্যায়ন না করলেও মানুষ অনেক সময় আত্মহত্যা করে। মূলত ভালো না বেসে অভিনয় করে কষ্ট দিলে মানুষ বেশি কষ্ট পাই। তাই এই ভালোবাসা গুলো সহজে বুঝা যায় না। আর এই লোকগুলো এমনভাবে কথা বলে তাদের মায়া কথা শুনলে মন এমনিতে গলে যায়। আর তাদের কথা শুনলে মনে হয় ১০০% খাঁটি তাদের ভালোবাসা এবং আধার যত্ন। আবার দেখা যায় কিছু লোক আছে মায়ের থেকে মাসির দরদ বেশি দেখায়।

এ লোকগুলো থেকো মানুষ প্রতারণা হয়। কারণ তাদের মুখের বাসার কারণে ভালোবাসা বুঝতে পারে না। এই মানুষগুলো মানুষকে ভালবাসার প্রতারণা দিয়ে তিলে তিলে মেরে ফেলে। তাদের কথা শুনলে তারা মায়ের থেকেও মাসির দরদ বেশি এরকম বুঝাই। আসলে এসব লোক থেকেও দূরে থাকা দরকার। আবার দেখা যায় সম্পত্তির জন্য অনেক সময় অনেক মানুষ খুব ভালোবাসা মায়া কথা দেখায়। এসব লোকগুলো ভয়ঙ্কর স্বার্থপর হয়। তাদের ভালবাসাও ঠিকমতো বুঝা যায় না।

তাদের মুখের হাসি এবং মুখের কথা শুনলে মনে হয় সে আমাদের জন্য অনেক আন্তরিকতা। এই লোকগুলো ভয়ংকর পশুর মত হয়। তাই মুখের ভাষা না বুঝে ভালোবাসা বিশ্বাস করতে নেই। কারণ না ভালোবেসেও তারা অভিনয় করে। আর এই অভিনয় সহজে কেউ ধরতে পারে না। সত্যি বলতে এরা অভিনয়ের মধ্যে বড়ই পাকাপোক্ত। আর এই লোকগুলোকে বিশ্বাস এবং ক্ষমা করা দরকার নেই। কারণ এরা পশুর চেয়ে ভয়ঙ্কর। তাই এই লোকগুলো থেকে দূরে থাকা উত্তম। কারণ এদের মুখের মিষ্টি অন্তরে ঘৃণা মানুষকে হিংস্র করে তোলে। আশা করি আমার আজকের টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আসলেই কিছু মানুষের অভিনয় দেখে বোঝার উপায় থাকেনা সে মানুষটাকে ৷ প্রেম ভালোবাসার ক্ষেত্রেও তারা খুবই নিখুঁত অভিনয় করতে পারে ৷ আর অভিনয়ের মাধ্যমে প্রতারণাও করে অনেক মানুষ ৷ এসব মানুষের থেকে দূরে থাকা উচিত ৷ যাই হোক , খুবই সুন্দর একটি নিয়ে লিখেছেন ৷ আপনার লেখা পড়ে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ প্রেম ভালোবাসার ক্ষেত্রে তারা নিখুঁত অভিনয় করতে পারে। সুন্দর মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি অনেক গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন ভাইয়া। আসলেই ভাই আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের মুখের কথা শুনলে বোঝা যাবে সে আমার অনেক বেশি উপকার চায় কিন্তু মন থেকে আমার ক্ষতিটাই বেশি করে চায়। এত দারুন একটি টপিকস নিয়ে আলোচনা করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বর্তমান সময়ে অনেক মানুষ আছে তাদের মুখের ভাষা শুনলে বুঝা যায় না। অসাধারণ মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বর্তমান সময়ে মানুষের অভিনয় দেখে কিছুই বোঝা যায় না। কোনটি আসল ভালোবাসা আর কোনটি নকল ভালোবাসা। তবে মানুষের মনের ভাষা এবং অন্তরের ভাষা না বুঝলে মানুষ চেনা যায় না। সত্যি দুনিয়াতে অনেক ধরনের মানুষ আছে আজব পৃথিবীতে। খুব সুন্দর একটি শিক্ষনীয় পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে যে মানুষের মুখের ভাষা দেখে আসল নকল বোঝা যায় না। তাদের মধ্যে অনেক ঝামেলা থাকে। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করেছেন ভাই। আসলেই কিছু কিছু মানুষের মুখে মধু এবং অন্তরে বিষ থাকে। প্রায় প্রতিটি সমাজে এমন মানুষ দেখা যায়। তারা সবসময় এতো ভালো অভিনয় করে যে,সমাজের মানুষ তাদেরকে পরোপকারী এবং ভালো মনের মানুষ বলে মনে করে। কিন্তু সেসব মানুষেরা সুযোগ পেলেই আমাদেরকে ঠকায়। আসলে বর্তমানে মানুষ চেনা বড় দায়। তাই সবসময় সতর্ক থাকতে হবে আমাদেরকে, যাতে করে কেউ ঠকাতে না পারে। যাইহোক এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। আসলে কিছু কিছু মানুষ এমন ভাব নিয়ে থাকে যাতে করে বুঝা যায় যে তারা অনেক ভালো৷ তবে তাদের মনের মধ্যে এতটাই খারাপ চিন্তা থাকে যে তাদের কাজকর্ম দেখা ছাড়া বোঝা যায় না৷ কিছু কিছু মানুষ সব সময় সকলের সাথে ভালো ব্যবহার করে এবং ভালোভাবে সকলের সাথে এতটাই মিশে যায় ফলে তাদেরকে অনেক বিশ্বাস করা যায়৷ এই বিশ্বাসকে নিয়েই তারা খেলা করে৷ তারা এই বিশ্বাসকে যখন ভেঙে দেয় এবং আমাদেরকে ঠকায় তখন অনেক কষ্ট হয়৷ আমরা যখন অনেক বিশ্বাস করে তাকে কোন ধরনের কথা বলি অথবা কোন কাজ দেই এবং সে যখন এই বিশ্বাসের অপব্যবহার করে এবং এই বিশ্বাস ভেঙে ফেলে তখন তা থেকে দুঃখের জিনিস আর কিছুই হতে পারে না৷ তাদের চরিত্র প্রতিনিয়তই গিরগিটির মতো পরিবর্তিত হতে থাকে৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64091.33
ETH 1842.93
USDT 1.00
SBD 0.38