জেনারেল রাইটিং = ( প্রকৃত বন্ধু )

in আমার বাংলা ব্লগ2 years ago

dog-5883275_1280.jpg

source

সবাইকে আজকে আমার পোস্টে স্বাগতম!
আজকের তারিখঃ মঙ্গলবার, ‌জুলাই ‌২

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগণ আমি@jahidulislam01 বাংলাদেশ থেকে আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। মহান আল্লাহতালার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। সুস্থতা হচ্ছে মহান আল্লাহতালার অশেষ নেয়ামত। আজ আমি আপনাদের মাঝে প্রকৃত বন্ধু সম্পর্কে কিছু কথা বলতে চলেছে আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা যাকে বিপদে পাশে পাই তাকেই প্রকৃত বন্ধু বলে থাকি। আর যারা বন্ধু হিসেবে দাবী করে কিন্তু বিপদের সময় দূরে চলে যায় তারা শুধু স্বার্থের বন্ধু প্রকৃত বন্ধ নয়।

তাই আমাদের স্বার্থের বন্ধু নয় প্রকৃত বন্ধু চীনে বন্ধুত্ব করা উচিত। বন্ধু বন্ধুকে সর্বনাশের দিকে ঠেলে দেয় শুধু স্বার্থের কারণে তাই আমাদের প্রকৃত বন্ধু চেনার কিছু কৌশল রয়েছে। প্রকৃত বন্ধু সেই হবে যে আপনার থেকে কোন আর্থিক কোন কিছুর লোভ-লালসা করবে না। কিন্তু বিপদে পড়লে আপনার থেকে সাহায্য চাবে এটাই হচ্ছে প্রকৃত বন্ধু। তাই আমাদের প্রকৃত বন্ধু সাথে বন্ধুত্ব করা উচিত তাহলে বিপদে আপনাকে একা রেখে কোনদিন চলে যাবে না। যেমন বৃষ্টির সময় বোঝা যায় টিনের ফুটো কোন জায়গায় বৃষ্টি না হলে কিন্তু সেটা ঠিক বোঝা যায় না। তাই আমরা যখন বিপদে পড়ি তখনই বোঝা যায় প্রকৃত বন্ধুর আসল রূপ। আমরা কম বেশি ভাল্লুকের গল্প শুনেছি আসলে প্রকৃত বন্ধু ভাল্লুকের গল্প থেকে আমরা অনুমান করতে পারি।

বর্তমানে আমরা মুখোশধারী মানুষ মুখোশ পরে থাকি আমাদের কিন্তু চেনা যায় না খুব সহজেই আমরা একে অন্যের বন্ধু হয়ে যাই স্বার্থের কারণে। আসলে একটু ভেবে দেখুন তো নিঃস্ব মানুষের সাথে কেউ বন্ধুত্ব করতে চায় না। কোটি পতির সাথে সবাই বন্ধুত্ব করার জন্য এগিয়ে যাই এটাই হচ্ছে স্বার্থ এটা শুধু মুখোশধারী বন্ধু প্রকৃত বন্ধুত্ব নয়। প্রকৃত বন্ধু হলে তার কোন লোভ-লালসা থাকবে না শুধু থাকবে বন্ধুর প্রতি স্নেহ ভালবাসা এবং বন্ধুর আপদ বিপদের সাথী।

তাই আমরা সবাই খুব সহজে একে অন্যের আপন করে নেই এটাই হচ্ছে আমাদের ভুল, তাই আমাদের কোন মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে হলে একটু যাচাই করে বন্ধুত্ব করা উচিত না হলে বিপদে পড়তে হবে আমাদের। প্রকৃত বন্ধু না হলে বিপদের মুখে আরো ঠেলে ঠেলে দিবে এটাই প্রকৃতির নিয়ম। বর্তমানে মুখোশধারী মানুষগুলো বন্ধুত্বের পরিচয় দিয়ে শত্রুতা বেশি করে। তাই আমাদের আসল বন্ধু চেনা উচিত। ইসলামে বন্ধুত্বের ব্যাপক গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। আপনারা ছবির মাধ্যমে দেখতে পারছেন কুকুর বিড়ালের একত্রে ছবি আসলে কুকুর বিড়াল কিন্তু একে অপরের শত্রু, তারপরও কত সুন্দর বন্ধুত্ব এদের এটা দেখলেই বোঝা যায় প্রকৃত বন্ধুত্ব কি।এই ছিল আজ আমার প্রকৃত বন্ধু সম্পর্কে কিছু কথা আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই আগামী দিন আবার নতুন পোস্ট নিয়ে হাজির আপনাদের মাঝে।

✨💞আমার নিজের পরিচয়💞✨

45406254-503f-44d8-8a5d-79dda79fe316.jpg

আমি মোঃ জাহিদুল ইসলাম আমি মেহেরপুর জেলার গাংনী থানা জুগীরগোফা গ্রামে আমি বসবাস করি। আমি একজন বাংলাদেশের সুনাগরিক, বর্তমানে আমার বিএ ফার্স্ট ইয়ারে পড়াশোনা চলছে। আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলা ভাষায় কথা বলতে অনেক ভালোবাসি। আমার শখ ভ্রমণ করা এবং আর্ট করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন।


(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

abb2.png

abb.png

bwith.png

VOTE @bangla.witness as witness

bwithness.png

SET @rme as your proxy

rproxy.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65145.00
ETH 1945.16
USDT 1.00
SBD 0.37