জেনারেল রাইটিং :- টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভাল।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।

1_20230916_191323_0000.jpg

আজকে আমি খুব সুন্দর একটি টপিক নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষত থাকা ভালো। অনেক মানুষ আছে টাকার বিনিময়ে বড় বড় সার্টিফিকেট অর্জন করে। এই সার্টিফিকেটগুলো দিয়ে তারা অনেক বড় অহংকার করে। বাস্তবতা তাদের মধ্যে জ্ঞান নেই বললেই চলে। এবং টাকা দিয়ে তারা শিক্ষা অর্জন করেছে। এই শিক্ষাগুলোর কোন দাম নেই। তার চেয়ে অশিক্ষিত থাকাটাই উত্তম। কারণ আপনি অশিক্ষিত এই কারণ আপনার মন থেকে কোন কষ্ট থাকবে না।

যারা টাকার বিনিময়ের শিক্ষা অর্জন করেছে। তাদের মন থেকে শান্তি নেই। যদি জ্ঞান না থাকে বা ভালো কিছু না থাকলে সার্টিফিকেট দিয়ে কি হবে। তাই প্রত্যেক মানুষের প্রথমে জ্ঞান অর্জন করতে হবে। কিছু কিছু শিক্ষা আছে যেগুলো টাকার বিনিময়ে পাওয়া যায়। যেমন ধরেন স্কুলের শিক্ষকের কাছে ছাত্র পড়লে। পরীক্ষার আগে কি প্রশ্ন আসবে সেগুলো শিক্ষক ছাত্রকে বলে দেয়। এই কারণে ছাত্র ওই প্রশ্নগুলো জেনে যায়। অথচ সে যদি ঠিকমতো পড়াশোনা করত তার অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারত।

এখন সে কোন জ্ঞান অর্জন করতে পারে নাই শুধু পাস করার জন্য পড়েছে। এরকম শিক্ষার কোন দাম নেই। তাই টাকা দিয়ে শিক্ষা অর্জন করা কোন লাভ নেই। অনেক জ্ঞানীগুণী বলে মেধা যদি থাকে এমনিতে আপনি অনেক কিছু জানতে পারবেন। অনেক সময় অনেক শিক্ষিত লোক আছে তাদের ভিতরে বলতে কিছু নেই। তারা কোনো না কোনোভাবে সার্টিফিকেট অর্জন করে বা টাকার বিনিময়ে শিক্ষা অর্জন করেছে। এ কারণে তারা অনেক কিছুই জানেনা।

পক্ষান্তরে একজন অশিক্ষিত লোক নিজের কাছে নিজেই ভালো। কারন সে জানে না বিধায় তার কোন দোষ নেই। সে কাউকে দোষারোপ করতে পারবে না। সে বলবে ভাগ্য কমে আমি শিক্ষা অর্জন করতে পারিনি। আমি কারো সাথে প্রতারণা করতেছি না। এই কারণে সেই মন থেকে অনেক শান্তি পাবে। আপনার মনে শান্তিটা হচ্ছে বড়। পক্ষান্তরে যারা টাকার বিনিময়ে শিক্ষা অর্জন করেছে তাদের মন থেকে সত্যি শান্তি বলতে কিছু নেই।

কোন এক জায়গাতে হঠাৎ করে বলবে শিক্ষিত লোক এই প্রশ্নটা বলেন। তখন সে সুন্দর উত্তর দিতে পারবে না। কারণ তার জানাই নেই সে উত্তর দিবে কিভাবে। আর জানা না থাকলে সেই ভুল উত্তর দিলে অন্য লোকও ভুল শিখবে। এর কারণে টাকা দিয়ে শিক্ষা অর্জন করা চেয়ে অশিক্ষিত থাকাই ভালো। কারণ অশিক্ষিত কখনো কাউকে কিছু বলতে চাইবে না। সে বলবে আমি কিছু জানিনা। এবং তার থেকে কেউ আশা কিছু করবে না। এ কারণে টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের সেই অশিক্ষিত থাকাটাই ভালো। আশা করি আমার পোস্টটি পরে আপনাদের অনেক ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপনারা পোস্ট টি খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট।আসলেই টাকার বিনিময়ে শিক্ষিত হওয়ার চেয়ে মূর্খ থাকা ভালো তবে সুশিক্ষিত লোক মানেই স্বশিক্ষিত নয় এটাও ঠিক।পুঁথিগত বিদ্যা কখনোই এক মাত্র শিক্ষা হতে পারে না।শুধু মাত্র পুঁথিগত শিক্ষায় শিক্ষিত স্যাররাই ছাত্র দেরকে আগে থেকে প্রশ্ন বলে দেয় ও টাকার বিনিময়ে সার্টিফিকেট দেয়।

 3 years ago 

আপনি আমার পোস্টটি পড়ে খুব সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুবই চমৎকার একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। যদিও বর্তমান সমাজে লক্ষ্য করলে দেখা যায় যে অনেকেই টাকার বিনিময়ে অনেক বড় বড় সার্টিফিকেট অর্জন করেছে কিন্তু তার মাথার মধ্যে যথেষ্ট পরিমাণ জ্ঞান নেই। যথেষ্ট পরিমাণ জ্ঞান না থাকার কারণে সে তার পরবর্তী প্রজন্মকে সঠিক শিক্ষা বা সঠিক বুঝ কোনটাই দিতে পারছে না পক্ষান্তরে যে মানুষটা লেখাপড়া করেনি যার কোন সার্টিফিকেট নেই সে তার প্রজন্মকে এমন কিছু শিক্ষা দিয়ে যাচ্ছে যা তার পরবর্তী প্রজন্ম তার থেকে কিছু শিক্ষা নিতে পারে। আসলে বর্তমান সমাজটা হয়তোবা এমনই হয়ে উঠেছে যেখানে টাকা দিয়ে অনেক বড় বড় সার্টিফিকেট কিনি সমাজের বুকে বড় মুখ করে কথা বলা যায়, এটা মাঝে মাঝে সত্যিই অনেক বেশি খারাপ লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার পোস্টটি পড়ে আপনি খুব অসাধারণ মন্তব্য করেছেন। টাকার বিনিময়ে সার্টিফিকেটগুলো এক সময় অনেক কষ্ট দেয়। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অতিশয় গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। বর্তমান সময়ে শিক্ষিতের হার বেশি কিন্তু প্রকৃতপক্ষে স্বশিক্ষিত মানুষের সংখ্যা খুব কম। যে জাতি লেখাপড়া শিখে মানুষের পরিচয় দেবে এখন সে জাতি লেখাপড়া শিখে জানোয়ারের পরিচয় দেয়। হয়তো বেশি কিছু বলব না তবে আপনার পোস্ট পড়ে কিন্তু আমার অনেক ভালো লেগেছে।

 3 years ago 

তবে ঠিক বলেছেন বর্তমান সময় শিক্ষার হার বেশি। এই কারণে মানুষের মধ্যে অনেক সময় মানবতা নেই। কারণ অনেকেই টাকার বিনিময়ে সার্টিফিকেট অর্জন করেছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

যে ব‍্যক্তি তার শিক্ষা নিয়ে অহংকার করে সে আর যাইহোক প্রকৃত শিক্ষিত না। আর জ্ঞান তো অর্জন করতে হয় কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে। জ্ঞান কখনো টাকা দিয়ে কেনা যায় না। তবে এইধরনের মানুষ প্রায়ই দেখা যায় যারা টাকা দিয়ে সার্টিফিকেট কিনে নিজেকে শিক্ষিত মনে করে। সুন্দর লিখেছেন আপু ধন্যবাদ আপনাকে।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

যে ব্যক্তি শিক্ষা নিয়ে অহংকার করে সে কিন্তু শিক্ষিত না কথাটি একদম ঠিক বলেছেন। আপনার অসাধারণ মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বর্তমানে আমাদের সমাজে কিংবা দেশে এগুলোর অভাব নেই আপু। টাকা দিয়ে যেমন সার্টিফিকেট কেনা যাই তেমনি টাকা দিয়ে চাকরিও কিনা যায়। তবে তাদের কাছে যোগ্যতাটা বড় ব্যাপার না। আসলেই কারা প্রকৃত শিক্ষিত কারা শিক্ষিত না সেগুলো কথার মাধ্যমে বোঝা যায়। এ ধরনের ধান্দাবাজি করার চেয়ে শিক্ষিত থাকাই অনেক ভালো। আপনার লেখাগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল।

 3 years ago 

ঠিক বলেছেন টাকা দিয়ে সার্টিফিকেট কিনা যায় এবং চাকরি কেনা যায়। মন থেকে শান্তি পাওয়া যায় না। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বর্তমানে আমরা সব জায়গাতেই পুঁথিগত বিদ্যা দেখতে পাই আর এই পুঁথিগত বিদ্যা টাকা দিয়েই অর্জন করতে হয়। বর্তমানের সমাজ ব্যবস্থা এমনই হয়ে গিয়েছে যেখানে সুশিক্ষায় শিক্ষিত হবার মতো কোনো সুযোগ নেই। টাকা আছে তো সব আছে। আমার কাছে মনে হয় এই ধরনের শিক্ষা গ্রহণ করার থেকে অশিক্ষিত থাকাটাই ভালো।

 3 years ago 

তবে অনেকে মনে করে টাকাই সব টাকাই সব সুখের মূল। খুব সুন্দর করে মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

টাকা দিয়ে পুঁথিগত বিদ্যা কিনে আসলে শিক্ষিত মানুষ হওয়া যায় না। সেই সার্টিফিকেট এর কোন মূল্যই নেই। আপনি খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছেন। এখনকার অনেক শিক্ষক ই রয়েছেন যারা প্রশ্ন ফাস করার সাথে জরিত। তারা সকলে মিলে অর্থের লোভে একটি মূর্খ জাতি গড়ে তুলছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার পোস্ট পড়ে খুব সুন্দর করে স্বাভাবিক মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

টাকা দিয়ে অন্য সবকিছু করা গেলেও শিক্ষিত হওয়া যায় না কখনো। কারণ শিক্ষা অর্জন করতে হয়। শিক্ষা কোন দ্রব্য না যে টাকা দিয়ে কেনা যাবে। তবে বর্তমানে শিক্ষিত মানুষ পাওয়া গেলেও সুশিক্ষিত মানুষের বড়ই অভাব। কারণ পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। এতে করে খুব সহজেই শিক্ষার্থীরা পাশ করে ফেলে এবং সার্টিফিকেট অর্জন করতে পারে। প্রকৃতপক্ষে এদের সার্টিফিকেট এর কোনো দাম নেই। আমরা যখন পড়াশোনা করেছি তখন সম্পূর্ণ বই পড়ার চেষ্টা করতাম। যাইহোক এতো সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63327.32
ETH 1829.19
USDT 1.00
SBD 0.38