রাইটিং:-হিংসে করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে। কিন্তু কোনদিনই নিজের উন্নতি করতে পারবে না।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।

1_20231123_190409_0000.jpg

আজকে খুব সুন্দর একটি টপিক নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। টপিকটি হচ্ছে হিংসে করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে। কিন্তু কোনদিনই নিজের উন্নতি করতে পারবে না। আমরা মানুষ তাই আমাদের মধ্যে হিংসে ভালো দুটোই বসবাস করে। হিংসে করে অন্যের ক্ষতি সহজে করতে পারবে। অনেক মানুষ আছে কিছু মানুষকে এত হিংসা করে তাদের ক্ষতি হলে নিজের মন থেকে আনন্দ পায়। তারা মনে করে হিংসে করে অন্যের ক্ষতি করলে তার লাভ হয়।

তবে এসব লোকগুলো কখনো অন্যকে হিংসা করে নিজের উন্নতি করতে পারবে না। হিংসা মানুষকে ধ্বংস করে। হিংসে মানুষের এত বেশি যে বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর। যখন কাউকে চোখের সামনে দেখতে পারেনা তখন সবসময় তার খারাপ চিন্তা বা হিংসা করে থাকে। আর এইসব লোক গুলো নিজের কোন উন্নতি করতে পারে না বরং অন্যের সাথে শত্রুতা বৃদ্ধি করে। হিংসা করে কখনো কারো ভালবাসা পাওয়া যায় না।

হিংসা মানুষকে অনেক ক্ষত করে। নিজের কারণে মানুষকে শত্রু বানায়। তবে হিংসে করে মানুষের ক্ষতি করা যায় এটা সত্যি। নিজে নিজের বিপদ ডেকে আনে এটি অনেকে জানে না। তাই হিংসা না করে ভালো কিছু করতে পারলে নিজের মন থেকেও শান্তি পাবে। তবে অনেক মানুষ আছে হিংসে ভরা। তারা কারো মঙ্গল চায় না। সব সময় খারাপ চিন্তা করে থাকে। এই ধরনের লোকগুলো খুব ভয়ঙ্কর। আপনি হিংসে করে শত্রু বাড়াবেন কখনো নিজের উন্নতি করতে পারবেন না।

কারণ যে লোকগুলোকে আপনি শত্রু বানিয়েছেন এগুলো আপনার পিছে লেগে থাকবে। এই লোকগুলো এক সময় আপনার জন্য অনেক বড় কাটা হয়ে দাঁড়াবে। তাই মানুষকে হিংসে না করে ভালবাসা দেখালাই ওটাই উত্তম। আমাদের বাড়িতে একজন লোক সব সময় তার আপন ভাই গুলোকে হিংসা করে। অথচ তার আপন ভাই গুলো এখন টাকা পয়সার দিকে অনেক উপরে চলে গেল। অথচ ওই লোক তার কোন উন্নতি করতে পারল না।

বরং তার ভাইদের কাছে তাকে হাত পাততে হয়। যদিও ভাই গুলো মানবতার খাতিরে তাকে হেল্প করে কিন্তু তার কারণে তাদের মনে অনেক কষ্ট। তাই হিংসে করে কেউ কোনদিন উন্নতি করতে পারে নাই নিজের। নিজের ক্ষতি নিজেই করেছে হিংসে করার লোক গুলো। এই লোকগুলো একসময় বুঝতে পারেন নিজের ভুলের কথা তখন কিছুই করার থাকে না তার। এইসব লোক গুলো নিজের পায়ে নিজেই কুড়াল মারে। তাই আমি বলব হিংসা নয় ভালবাসায় মানুষের প্রকৃতি সুখ। আশা করি আমার আজকের টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 3 years ago 

হিংসা করা সত্যিই অনেক খারাপ। কারণ হিংসা সব সময় খারাপ কিছু বয়ে আনে। আর একে অপরের মাঝে শত্রুতা তৈরি হয়ে যায়। আসলে এই বিষয়গুলো নিয়ে আমাদের গভীরভাবে ভাবা উচিত। আপু আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো। আশা করছি আপনার লেখাগুলো পড়ে সবাই অনেক সচেতন হবে।

 3 years ago 

এটি ঠিক হিংসা করা সত্যি অনেক খারাপ। হিংসে করে কখনো কেউ উন্নতি করতে পারে নাই। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু হিংসে করে অন্যের ক্ষতি সহজেই করা যায় কিন্তু এতে নিজের কোন লাভ বা উন্নতি হয় না। বরং এর থেকে আমাদের অনেক ধরনের পাপ সৃষ্টি হয়। আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন বিষয়টা। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি টপিক নিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হিংসা করা মানুষগুলো অনেক খারাপ। তারা সব সময় অন্যের পিছে লেগেই থাকে নিজের কোন উন্নতি করতে পারে না। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অন্যকে হিংসা করে সাময়িক ক্ষতি করা যায় কিন্তুু সব থেকে বড়ো ক্ষতি হয়ে যাকে হিংসুটে ব্যাক্তিটির।হিংসুটে মানুষ কখনো উন্নতি করতে পারে না জিবনে।যেমনটি উদাহরণ দিয়েছেন আপনার এক বাড়ির লোক হিংসুটে কিন্তুু জিবনে কিছু করতে পারেনি বরং তাঁর ভাইয়েরা অনেক উপরে চলে গেছে। আসলে প্রত্যেকটা হিংসুটে মানুষের শেষ পরিনতি এটাই হয়।ঠিক বলেছেন আপনি হিংসা বিষাক্ত সাপের থেকেও ভয়ংকর। একদম ঠিক হিংসা নয় মানুষ কে ভালোবাসায় প্রকৃত সুখ। ধন্যবাদ

 3 years ago 

হ্যাঁ আপু হিংসা করা মানুষগুলো বিষাক্ত সাপের চেয়ে ভয়ংকর। সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি খুব সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট করেছেন। হিংসে করে মানুষের ক্ষতি করা যায়। তবে কখনো নিজের উন্নতি করা যায় না। অনেক লোক আছে যারা মানুষকে হিংসে করতে তাদের পিছে লেগে থাকে। অথচ তারা তাদের কোন উন্নতি করতে পারে না। হিংসে করা মানুষগুলো দিনে দিনে মানুষের শত্রু হয়ে যায় কারো বন্ধু হয় না। আপনাদের বাড়ীর লোকটি তার ভাইদেরকে হিংসে করে নিজের কোন উন্নতি করতে পারল না। বরম ভাইদের কাছে হাত পাড়তে হয়। এই থেকে বোঝা যায় হিংসে করে নিজের কোন উন্নতি করা যায় না। চমৎকার একটি টপিক শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ হিংসে করে মানুষের ক্ষতি করা যায় কখনো নিজের উন্নতি করা যায় না। আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এটা ঠিক বলেছেন আপু হিংসা করে অন্যের ক্ষতি করা গেলেও নিজের উন্নতি হয় না।অনেকেই আছে হিংসা করে অন্যের ক্ষতি করার চেষ্টা করে যায়।এতে করে সে সব মানুষের কাছে শত্রু হয়ে যায়। আর নিজেরও কোন উন্নতি হয়না।তাই হিংসা করা ভালো নয়।ধন্যবাদ আপু সুন্দর এই বিষয়টি নিয়ে পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হিংসা করা মানুষগুলো অন্যের চোখে শত্রু হয়ে যায় কখনো বন্ধু হতে পারেনা। হিংসা করা ভালো নয়। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হিংসা এবং অহংকার মানুষকে একেবারে ধ্বংস করে দেয়। বর্তমান সমাজে কেউ কারো ভালো দেখতে পারে না। একজন ভালোভাবে চলাফেরা করলে, ভালো খাবার খেলে,সমাজের মানুষেরা তাকে নিয়ে হিংসা করে এবং কিভাবে তার ক্ষতি করা যায় সেই চিন্তায় মশগুল থাকে। তারা নিজেদের উন্নতির চেষ্টা না করে,অপরের ক্ষতি করার পিছনে সময় ব্যয় করে। তাইতো নিজেরা উন্নতি করতে পারে না। অথচ সেই সময়টা যদি নিজের উন্নতির পিছনে কাজে লাগাতো,তাহলে নিজেরই উন্নতি হতো। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক, সেই কামনা করছি। এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59940.35
ETH 1571.56
USDT 1.00
SBD 0.42