জেনারেল রাইটিং :- জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওঠা উচিত। না হলে পড়ে যাবার সম্ভাবনা বেশি ।
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।
আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনীয় একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। আমার পোস্টটি হচ্ছে জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত। ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি । মানুষ কাজের মাধ্যমে উপরের দিকে উঠে। আর প্রত্যেক মানুষ চেষ্টা করে ভালো অবস্থান তৈরি করতে। এবং ভালো অবস্থা তৈরি করতে হলে মানুষকে পরিশ্রম করে উপরের দিকে উঠতে হবে। তবে জীবনে উন্নতি করতে হলে মানুষ পদে পদে এগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যে মানুষ জীবনে প্রতিটি সিঁড়ি পা রেখে উপরে উঠেছে তারাই জীবনে সফলতা অর্জন করতে পেরেছে। তবে অনেক মানুষ দেখা যায় এক লাভ দিয়ে উপরে ওঠার চেষ্টা করে।
যে মানুষগুলো কষ্ট ছাড়া উপরে ওঠে তারা বেশি দিন ওই জায়গা টিকে থাকতে পারে না। আর যেই মানুষগুলো সিডি বেয়ে পা দিয়ে উপরে উঠে তারা ভালো অবস্থা তৈরি করে থাকতে পারে। অনেক মানুষ আছে ডিঙ্গিয়ে উপরে ওঠার চেষ্টা করে। ডিঙিয়ে বলতে বুঝায় মানুষকে বাধা দিয়ে নিজে উপরে উঠে যায়। যদি আপনি প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠেন তাহলে পড়ে যাওয়া সম্ভাবনা নেই। কারণ প্রতিটি সিঁড়িতে পা রেখে আপনি ভালো অভিজ্ঞতা করে সামনের দিকে এগিয়ে গেলেন। আর যেই মানুষগুলো যে কোন কাজ ডিঙ্গিয়ে যায় ওই মানুষগুলো কোন ভালো অবস্থা তৈরি করতে পারে না এবং বেশিক্ষণ থায়ি হতে পারে না। তাই আমার মতে প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে উঠাই উত্তম।
এই কারণে যে কোন মানুষ কাজের মাধ্যমে পদে পদে উপরে ওঠা দরকার। কারণ কাজের মাধ্যমে পদে পদে উপরে উঠলে ওই মানুষগুলো স্থায়ী হতে পারে। যদিও বর্তমান সময় জোর দিয়ে মানুষ উপরে ওঠার চেষ্টা করে। যে মানুষগুলো কষ্ট ছাড়া ওপরে ওঠার চেষ্টা করে ঐ লোকগুলো সফল হতে পারেনা। আর আমরা যদি উপরের দিকে উঠে প্রতিটি সিঁড়ির উপর পা রেখে উপরে উঠে তাহলে টিকে থাকার সম্ভাবনা বেশি থাকে। কারণ এখান থেকে ছিটকে পড়া সম্ভাবনা নেই। আগে মানুষগুলো প্রতিটি সিঁড়িতে পা না রেখে উঠে ওই লোকগুলো ছিটকে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর ডিঙ্গিয়ে ওঠা মানেই পড়ে যাওয়া। তাই সফলতা পেতে হলে আমাদেরকে সঠিকভাবে উঠতে হবে।
পড়ালেখা থেকে শুরু করে যে কোন কাজে প্রতিটি পদে পদে উঠা উপরে উচিত। কারণ প্রতিটি ক্লাসে পা রেখে উঠলে ওই মানুষ ভালো করে। যেমন একটা ছাত্র যদি ২-৩ ক্লাস ডিঙ্গিয়ে উপরে ওঠে তাহলে ওই ছাত্র ভালো রেজাল্ট করতে পারে না। আর যেই ছাত্র প্রতিটি ক্লাসে সুন্দরভাবে পড়ালেখা করে এগিয়ে যায় ওই ছাত্র ভালো করতে পারে। এখানে হচ্ছে প্রতিটি ক্লাসে সে পা রেখে সামনের দিকে এগিয়ে গেল। এই কারণে ছাত্রটি সফলতা পাবে। আর প্রতিটি ক্ষেত্রে এরকম করে উপরে ওঠা দরকার। যেমন একজন সফল লোক প্রতিটি ক্ষেত্রে পা রেখে উপরে ওঠা। যদি সেই লোকটি প্রতিটি সফলতার পিছনে সুন্দরভাবে উঠলে সে পড়া সম্ভাবনা নেই।
অনেক সময় দেখা যায় ছোট ছোট ব্যবসায়ী গুলো একসময় বড় আকারে ব্যবসা গঠন করতে পারে। কারণ সে প্রতিটি ব্যবসার পিছনে পদে পদে সামনের দিকে উপরে উঠলো। এই কারণে সে পড়ে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আর প্রতিটি পদক্ষেপে পা রেখে উপরে উঠলে তাহলে পড়া সম্ভাবনা নেই সফলতা পেয়ে থাকে। আর যেসব লোকগুলো ডিঙ্গিয়ে উপরে উঠে তারা বেশির ভাগ পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এতে করে সকল ক্ষেত্রে পা রেখে সঠিকভাবে উপরে উঠা দরকার। আর সঠিকভাবে মানুষ যখন উপরে উঠে তখন ওই লোকগুলো সফলতা বেশি পায়। ডিঙ্গিয়ে বা সিঁড়িতে পা না রেখে উঠলে ওই মানুষগুলো পড়ে যাওয়া সম্ভাবনা একদম বেশি থাকে। আশা করি আমার আজকের টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://x.com/bdwomen2/status/1915398547177980025?t=Ef3mtVfz6Rz7TnORPzgOSQ&s=19
https://x.com/bdwomen2/status/1915400135783440450?t=j4KL7TYRzOiferXk6By2Bg&s=19
https://x.com/bdwomen2/status/1915400598037626913?t=bf7-LZICy97ntim0n64oyQ&s=19