জেনারেল রাইটিং :- ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।


light-bulb-3104355_1280.jpg

আজকে আমি খুব সুন্দর একটি টপিক নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আজকে আবার পোস্ট হচ্ছে ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া। প্রথমে আসি ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়। আমরা অনেকে মনে করি ব্যর্থ হলে হেরে গেছে। আসলে ব্যর্থ হলে আবার আপনি নতুন করে চেষ্টা করলে আপনি সফলতা দেখতে পারবেন। এবং ব্যর্থ হলে ভেঙ্গে পড়ার কোন কিছুর দরকার নেই। অনেকে মনে করে ব্যর্থ হলে আর ঘুরে দাঁড়াতে পারবো না।

ব্যর্থ থেকে আমরা নতুন করে ফিরে পাওয়ার প্রেরণা জোগাতে পারি। কারণ আপনি একবার ব্যর্থ হয়েছেন এই নয় যে আপনি আর সফল হবেন না। ব্যর্থতা থেকে মানুষ অনেক কিছু অর্জন করতে পারে। তাই ব্যর্থতা হয়ে কখনো ভেঙে পড়ার কিছু নেই। তাই একবার না পারিলে আবার চেষ্টা করা দরকার আবার না পারিলে আবার চেষ্টা করা দরকার। ব্যর্থতা থেকে হার মানিয়ে নিজেকে গুছিয়ে রাখার কোন দরকার নেই। ব্যর্থতা থেকে আবার শুরু করার প্রেরণা জোগাতে হবে।

আর হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া। তাই হাল ছাড়া কোন দরকার নেই। তবে আমরা অনেকে আছি অল্পতে হাল ছেড়ে দি। মনে করি আমাকে দিয়ে হবে না। মূলত তারা চেষ্টা করা থেকে ব্যর্থ তাই অল্পতে হাল ছেড়ে দেয়। আমি মনে করে যারা হাল ছেড়ে দেয় তারা নিজের উপর বিশ্বাস নেই। মানুষ নিজের উপর বিশ্বাস নেই এরা সহজে হাল ছেড়ে দেয়। তাই আমি মনে করি ক্ষুদ্র থেকে বৃহত্তর সবকিছুতে চেষ্টা করা দরকার। চেষ্টা করলে মানুষ সফলতা ফিরে পাই।

তাই ব্যর্থ হওয়া মানেই হেরে যাওয়া বা থেমে থাকা যাবে না। ব্যর্থ থেকে প্রেরণা নিয়ে আবার চেষ্টা করতে হবে। চেষ্টা করলে সফলতা আসবে। তাই আমি মনে করি মানুষ কোন কিছুতে ব্যর্থ হলে থেমে টাকার দরকার নেই। চেষ্টা করলে সব কিছুতে সফলতা পাওয়া যাবে। হয়তো সফলতা কিছুদিন আগে আসবে নয়তো কিছু দিন পরে আসবে। আর পারব না বলে শুধু বসে থাকলে হবে না। কারণ অলস লোকগুলো সব সময় নিজেকে ব্যর্থ দেখায়।

আর ব্যর্থ থেকে হাল ছেড়ে না দিয়ে তার থেকে শক্তি প্রেরণা জোগালে অনেক ভালো হয়। আর প্রতিটি ব্যর্থ থেকে অনুপ্রেরণা নিয়ে সামনের দিকে এগিয়ে গেলে সফলতা পাওয়া যায়। আর একজন সফল লোক কখনো ব্যর্থতা হিসাব করে না। হাল ছেড়া যাওয়া মানে ব্যর্থতা। আর চেষ্টা করা মানেই সফলতা। তাই আমি মনে করি সবাই ব্যর্থ থেকে চেষ্টা করলে সফলতা পাবে। আশা করি আমার আজকের টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্য কমেন্ট করে জানাবেন।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 2 years ago 

ব্যর্থতা থেকেই সফলতার জন্ম হয়। ব্যর্থতার কারণেই আমরা নতুন ভাবে সপ্ন সাজাই। এটা একদম ঠিক বলেছেন আপু ব্যর্থতা নতুন করে শুরু করার প্রেরণা যোগায়। আপনার লেখা গুলো পড়ে অনেক ভালো লাগলো আপু।

 2 years ago 

হ্যাঁ আপু ব্যর্থতা থেকে সফলতার জন্য। আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আপু আপনার কথার সাথে একমত পোষন করছি ৷ আসলে ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় ৷ আর জীবনে চলার পথে এসব ব্যর্থতা জীবনে আসে এটাই স্বাভাবিক বলে মনে করি ৷ আর এও মনে করি জীবনে সফলতার জন্য ব্যর্থতার প্রয়োজন ৷ তবেই আমরা বুঝতে পারি ৷ আজকে দারুন একটি টপিক তুলে ধরেছেন ৷ অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন এমনটাই প্রতার্শা করি ৷

 2 years ago 

হ্যাঁ সফলতার জন্য ব্যর্থতার প্রয়োজন। ব্যর্থ হলে মানুষ শিক্ষা অর্জন করে। খুব সুন্দর মন্তব্য করেছেন।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন জীবনে ব্যর্থ আসবেই। আর এই ব্যর্থতাকেই বারবার চেষ্টা করে সফলতায় পরিণত করতে হবে। ব্যর্থতাকে যদি আমরা মেনে নেই তাহলে কখনোই সফলতা অর্জন করতে পারব না। তাই ব্যর্থতা তাকে সফলতায় পরিণত করলেই জীবনের সাকসেসফুল আসবে।

 2 years ago 

আমার পোস্ট পড়ে অনেক সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক মানুষ রয়েছে যারা যেকোনো কাজে যদি একবার ব্যর্থ হয়, তাহলে তারা সেই কাজটা আর করতে চায় না। অথবা করার জন্য চেষ্টাও করে না। কিন্তু সেই ব্যর্থতা হচ্ছে সেই কাজটা আবারো নতুন করে শুরু করার প্রেরণা। এজন্য ব্যর্থতা আমাদের জীবনে অবশ্যই আসবে। কিন্তু এই সময় হাল ছেড়ে দিলে আমাদের নিজেদেরই ক্ষতি হবে। আমরা নিজেদের লক্ষ্যে আর পৌঁছাতে পারবো না। তাই প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে। তবে আমরা সফলতা পাব। এবং এগিয়ে যেতে পারবো অনেক দূরে। শিক্ষনীয় একটা বিষয় নিয়ে লিখেছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এরকম মানুষ অনেক আছে হেরে গেলে তারা আর কাজ করতে চায় না। চেষ্টা করলে সফলতা অর্জন করা যাবে। অনেক সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমিও আপনার কথাগুলোর সাথে একমত পোষণ করছি। ব্যর্থ হওয়া মানেই হেরে যাওয়া নয়। অনেক সময় এই ব্যর্থতা দিয়েই নতুন কিছুর সূচনা হয় এবং মানুষ সফলতা অর্জন করে। আপনি আজকে চমৎকার একটি বিষয় নিয়ে পোস্ট উপস্থাপন করেছেন। এ ধরনের পোস্টগুলো পড়তে সত্যি বেশ ভালো লাগে অনেক ধন্যবাদ আপু চমৎকার টপিক নিয়ে আলোচনা করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ ব্যর্থতা মানেই হেরে যাওয়া নয়। ব্যর্থতা থেকে নতুন কিছু সূচনা হয় বা অভিজ্ঞতা হয়। আপনার অসাধারণ মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

একদমই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আসলে ব্যর্থতা কখনো কাউকে দমিয়ে রাখতে পারে না। এর থেকে আমরা অনেক কিছুই শিক্ষা অর্জন করতে পারি৷ এই শিক্ষা অর্জন করে আমরা পরবর্তীতে কাজে লাগানোর ফলে আমরা সফলতার দিকে আরো অনেকটা এগিয়ে যেতে থাকি তা থেকে আমাদের কোন মতে পিছু হটা উচিৎ নয়। আমাদেরকে এই বিষয়টি মেনে নিতে হবে যে ব্যর্থ হয়েছি তো কি হয়েছে এই ব্যার্থতা থেকে শিক্ষা অর্জন করে পরবর্তীতে এগিয়ে যেতে থাকলে সেই ব্যর্থতার শিক্ষা দিয়েই আমরা সফলতা অর্জন করতে পারব৷

 2 years ago 

আসলে ভাই ব্যর্থতা থেকে যদি শিক্ষা অর্জন করতে পারে তাহলে অনেক ভালো কিছু করতে পারে। আপনার সুন্দর উৎসাহিত মূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ব্যর্থতা মানুষকে প্রেরণা দেয়। আর মানুষ কোন কাজে ব্যর্থ হলে সেই কাজটাই আর করতে চায় না। আমাদের জীবনে ব্যর্থতা অবশ্যই আসবে কোন কিছু করতে গেলে। কিন্তু এর জন্য যে হাল ছেড়ে দিতে হবে এটার কোন প্রশ্নই আসে না। ব্যর্থতাকে সফলতার পরিণত করতে হবে আমাদের। তবে আমরা সফলতা অর্জন করব। প্রত্যেকটা মানুষ সফলতা চায়, ব্যর্থতা চায় না। কিন্তু ব্যর্থতা থেকেই তো শিক্ষা গ্রহণ করতে হবে। আপনার আজকের পোষ্ট লেখার টপিকটা আমার অনেক ভালো লেগেছে। শিক্ষণীয় একটা পোস্ট ছিল এটা।

 2 years ago 

ব্যর্থতা থেকে যদি সফলতা অর্জন না করতে পারে তাহলে জীবনেই সফলতা অর্জন করা যাবে না। অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আমি নিজেও এটা মনে করি আপু, যে হাল ছেড়ে দেয় তার নিজের উপর কোন বিশ্বাস নেই। বারবার ব্যর্থ হওয়ার পর একটা সময়ে সফলতা আসবেই। তাই সবসময় আমাদের উচিত নিজেদেরকে শক্ত করে ব্যর্থ সময় গুলো কে ওভারকাম করা এবং নতুন করে পুরো উদ্যোগের সাথে কাজ করে যাওয়া। ভালো লাগলো আপু আপনার এই পোস্ট টি পড়ে।

 2 years ago 

হ্যাঁ ঠিক বলেছেন যে হাল ছেড়ে দে তার জীবনে কোন বিশ্বাস নেই। ব্যর্থতা থেকে শিক্ষা নিলে অনেক কিছু করা যায়। আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমাদের সবাইকেই সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.082
BTC 61636.45
ETH 1645.65
USDT 1.00
SBD 0.42