জেনারেল রাইটিং: কিছু শ্বশুর শাশুড়ি আছে যারা বাবা-মা হওয়ার যোগ্যতা রাখে না।
🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো বন্ধুরা......
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। সপ্তাহের সাতটি ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজ একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব।আজ আমি একটি মেয়ের জীবনে ঘটে যাওয়া বাস্তবিক ঘটনা আপনাদের মাঝে আলোচনা করব।এটা কোন গল্প না আমার নিজের চোখে দেখা একটি বাস্তব ঘটনা। আশা করি আমার লেখা জেনারেল রাইটিং আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।
সব শ্বশুর-শাশুড়ি আপন হয় না এই কথাটা এক সময় কেবল একটা উক্তি ছিল, এখন সেটা আমার জীবনের এক নির্মম বাস্তবতা।একটা মেয়ে যখন বিয়ে করে, তখন সে তার নিজের পৃথিবী ছেড়ে অন্য একটা নতুন জগতে পা রাখে। ভালোবাসা, স্নেহ, স্বীকৃতি এই তিনটি জিনিস নিয়ে সে প্রবেশ করে স্বপ্নের সংসারে। ভাবে এই মানুষগুলোই তার নতুন বাবা-মা, এই পরিবারটাই হবে তার নতুন আশ্রয়। কিন্তু সেই আশ্রয়টাই যদি ধীরে ধীরে ভেঙে পড়ে, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে সে?আমি অনিমা বিশ্বাস একটা শান্তিপ্রিয় মেয়ে। নিজের পরিবারে যতটা ভালোবাসা পেয়েছি, ততটাই দেব ভেবেছিলাম আমার শ্বশুরবাড়িতেও। কিন্তু আমি ভুল করেছিলাম। ভালোবাসা কেবল দিলে হয় না, তার জন্য প্রাপ্যতা লাগে, বোঝার মন লাগে। আর আমার শ্বশুর-শাশুড়ির মধ্যে সেই মনটা আমি কোনোদিন খুঁজে পাইনি।প্রথম দিন থেকেই তারা আমাকে পর মনে করেছে। একটা কাজ করলেও খুঁত, না করলেও অভিযোগ। আমার রান্না নাকি খেতে ভালো লাগে না, আমার সাজপোশাকে নাকি আদব নেই, আমার ব্যবহার নাকি কৃত্রিম। আমি প্রতিদিন নিজেকে বদলাতে চেষ্টা করেছি তাদের পছন্দ অনুযায়ী হাঁটা, কথা বলা, এমনকি নিজের ইচ্ছাকেও গলা টিপে হত্যা করেছি। কিন্তু দিন শেষে, সবকিছু করেও শুনেছি তোমার মতো মেয়েরা সংসার করতে জানে না।
একবার কি কেউ জিজ্ঞাসা করেছে তুমি কেমন আছো, তুমি কাঁদো কি না। ওরা শুধু দেখে আমি ঠিকঠাক গৃহবধূর চেহারাটা রাখতে পারছি কি না।আমি যেন একটা যন্ত্র, যার কাজ শুধু সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যাওয়া, আর বিনিময়ে তাচ্ছিল্য সহ্য করা।শ্বশুরমশাই কখনো ভালোভাবে কথা বলেন না, আর শাশুড়ি তিনি যেন আমার প্রতিটি নিঃশ্বাসকেও অপরাধ বানিয়ে দেন। তিনি নিজে মা হয়ে কি করে একজন মেয়ের প্রতি এমন নিষ্ঠুর হতে পারেন এই প্রশ্নটা আমি আজও বুঝে উঠতে পারিনি। আমি কি অপরাধ করেছি? শুধু এইটুকুই তো, আমি ভালোবেসে বিয়ে করেছি তার ছেলেকে।অনেক সময় মনে হয়েছে সব ছেড়ে পালিয়ে যাই। ফিরে যাই সেই ঘরে, যেখানে ছিলো আমার নিজের মা-বাবা, ভাই-বোন, যারা আমাকে চোখে চোখে রাখত, ভালোবাসায় ভরিয়ে দিত। কিন্তু আমি যেতে পারি না। কারণ এই সংসারকেই তো আমি নিজের বলেছিলাম একদিন। এই সম্পর্কগুলোকেই তো আমি প্রাণ দিয়ে আঁকড়ে ধরতে চেয়েছিলাম।এখন আমি বুঝি সব সম্পর্ক কপালে থাকে না। কেউ কেউ কেবল নামেই বাবা-মা, বাস্তবে তারা তোমার শত্রুর চেয়েও কঠিন। আমি কষ্ট পেয়েছি, অনেকবার ভেঙে পড়েছি, কিন্তু হার মানিনি। কারণ আমি জানি, আমার ভিতর যে ভালোবাসা, যে সহনশীলতা, সেটা দুর্বলতা নয় এটাই আমার শক্তি আর তার চেয়ে বড় কথা আমার স্বামী আমাকে খুব ভালোবাসে আর আমিও তাকে অনেক ভালোবাসি।আজ আমি আর কান্না লুকাই না। আমি লিখি, নিজের অনুভূতিগুলো তুলে ধরি। কারণ আমি জানি, আমার মতো হাজারো মেয়ে আছে, যারা প্রতিদিন সহ্য করছে অসহনীয় অবহেলা, অকারণ দোষারোপ, ভালোবাসার অভাব।তাদের জন্যই আমি বলি তোমরা একা নও। আমরা অনেক, আমাদের কষ্ট গোপন নয়, সেটা প্রকাশের সময় এসেছে। ভালোবাসা চাওয়া দুর্বলতা নয়, বরং ভালোবাসা না পাওয়া অন্যায়।একদিন হয়তো আমার শ্বশুর-শাশুড়িও বুঝবে আমি শত্রু ছিলাম না, আমি হয়েছি তাদের প্রতি আন্তরিক, সৎ এবং নির্ভরযোগ্য একজন মানুষ।কিন্তু ততদিন পর্যন্ত আমি নিজেকে ভালোবাসব। কারণ আমি অনিমা একজন নারী, একজন বউ, একজন যোদ্ধা।
| পোস্টের বিষয় | জেনারেল রাইটিং |
|---|---|
| পোস্টকারী | তানহা তানজিল তরসা |
| ডিভাইস | রেডমি নোট ১১ |
| লোকেশন | পাবনা |
https://x.com/TanhaT8250/status/1923023407911698444?t=pBl6I4woqw9ciF7HR_hQwA&s=19
https://x.com/TanhaT8250/status/1923023581094564026?t=ubAwqgSWDhzQUXnOycK0Qg&s=19
https://x.com/TanhaT8250/status/1923024289474711736?t=tHy9riwgziLRHx_RDZFIow&s=19
https://x.com/TanhaT8250/status/1923024702286528920?t=R24313SZOUypB0db5tAPjQ&s=19
এটি একদম ঠিক আপু কিছু কিছু শশুর শাশুড়ি অনেকে আছে মা হওয়ার যোগ্যতা রাখে না। তবে আবার অনেক জায়গাতে দেখি শশুর শাশুড়ি কিন্তু ভালই হয়। হয়তোবা আপনার শ্বশুর-শাশুড়ি একটু ভিন্নরকম। আসলে যখন শ্বশুরবাড়িতে কষ্ট করা হয় তখন নিরবে কেউ জিজ্ঞেস করে না। কেমন আছে এবং সংসার জীবন কেমন চলছে। আমার শ্বশুর-শাশুড়ি আবার কিন্তু আমাকে যথেষ্ট কেয়ার করে।
আপু এখানে আপনার একটু বোঝার ভুল আছে আপনি হয়তো গল্পটা পুরোপুরি ভাবে পড়েন নি। এখানে আমার চোখে দেখা আমার এক প্রতিবেশীর জীবনে ঘটে যাওয়া একটি গল্প আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। এখানে আমার জীবন নিয়ে কোন কাহিনী নেই। ধন্যবাদ আপনাকে।