শরৎকালের শিউলি ফুল।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ১৭ ই অক্টোবর, শুক্রবার,২০২৫ খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আজকে একটি সুন্দর পোস্ট আপনাদের সাথে শেয়ার করব। আজকে শেয়ার করব ভালো লাগার একটু মুহূর্ত। আশা করি আমাদের এই পোস্টটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে আজকের পোস্ট দেখে আসা যাক।
শরতের শুভ্রতা শিউলি ফুল। শিউলি ফুল বলতেই আমরা বুঝি শরৎকাল। শরৎকালের শিউলি ফুল মানে এক অন্যরকম ভালোবাসা এবং আবেগ। ভোরে ঘুম থেকে উঠে দূর্বা ঘাসের উপর সাদা রঙের শিউলি ফুল কুয়াশামাখা অবস্থায় পড়ে থাকতে দেখলেই মনটা ভরে ওঠে।
ছোটবেলায় এই শিউলি ফুল নিয়ে অনেক মজার মজার স্মৃতি এখনো মনে ভেসে ওঠে। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে শিউলি ফুল কুড়িয়ে এনে সেগুলো দিয়ে মালা গেঁথে হাতে পরা বিষয়টাকে খুব মিস করি। সকালে ভোর বেলায় ঘুম থেকে উঠতাম শুধুমাত্র এই শিউলি ফুল তোলার জন্য। শিউলি ফুল করিয়ে নিয়ে স্কুলে কোচিং করতে। সময়গুলো বড্ড মনে পড়ে।
শিউলি ফুলের সুগন্ধ আসলেই মনমুগ্ধ করার মত। আমার তো শিউলি ফুলের সুগন্ধ খুব ভালো লাগে। শরৎকালে শিউলি ফুলের ঘ্রাণ আকাশে বাতাসে মিশে থাকে। হালকা বাতাসের সাথে যখন এই ঘ্রান নাকে আসে তখন যেন হারিয়ে যাই অন্য এক রাজ্যে। শিউলি ফুল আমার অনেক পছন্দের একটি ফুল।
সেদিন রাত্রে বেলায় দুই বান্ধবী মিলে বাজারে যাচ্ছিলাম। হঠাৎ করেই বাজার যাওয়ার রাস্তায় শিউলি ফুলের মধুময় ঘ্রাণ নাকে ভেসে আসে। তখনই ফোনের ফ্লাশ ধরিয়ে দেখি একটি গাছে অনেক সুন্দর সুন্দর শিউলি ফুল ফুটে আছে। দেখে আমার এত ভালো লাগছিল যে বলে বোঝাতে পারবো না। খুব ইচ্ছে করছিল সেই ছোটবেলার সকাল গুলোতে ফিরে যেতে। ভেবে রেখেছি একদিন সকাল বেলায় দুজন মিলে আবার যাবো ঐ শিউলি ফুলগুলো করিয়ে আনতে। দেখে যাওয়া হয় কিনা। রাতে বেলায় আমি শিউলি ফুলের লোভ আর সামলাতে পারলাম না। গাছ থেকে কয়েকটা শিউলি ফুল পেড়ে নিলাম। প্রাণ ভরে শিউলি ফুলের ঘ্রাণ নিলাম।
ফোনের ফ্লাশ জ্বালিয়ে বেশ কয়েকটি শিউলি ফুলের ফটোগ্রাফি করেছিলাম। সেগুলোই আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সেখানে অনেকটা সময় বসে আমি শিউলি ফুলের ঘ্রাণ নিয়েছিলাম। ওখান থেকে আসতে মন চাইছিল না। তারপর কিছু শিউলি ফুল কুড়িয়ে রুমে নিয়ে এসেছিলাম। শিউলি ফুল খুব বেশি সময় ভালো থাকে না। সেজন্য রুমে আনার পর দেখলাম ফুলগুলো নষ্ট হয়ে গেছে। তবে যতটুকু সময় ফুল গুলো আমার কাছে ছিল ততক্ষণ আমার ভীষণ ভালো লেগেছিল। শিউলি ফুলের এই সুগন্ধ টা আসলেই অসম্ভব সুন্দর। আপনাদের কাছে শিউলি ফুল কেমন লাগে জানাবেন।
ছবির বিবরণ
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ১০ ই অক্টোবর ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14

শরৎকালের শিউলি ফুল দেখতে খুবই আকর্ষণীয়। এই ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। অনেক ভালো লেগেছে আপু।
শরৎকাল আমি অনেক বেশি পছন্দ করি এবং শরৎকালের শিউলি ফুল যেভাবে আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন তা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে৷ একই সাথে চমৎকার ফটোগ্রাফি গুলো দেখে এর সৌন্দর্য আরো ভালোভাবে প্রকাশিত হয়েছে৷