বড় ধরনের বিপদ পাশ কেটে চলে গেলো।

in আমার বাংলা ব্লগ2 years ago
বড় ধরনের বিপদ পাশ কেটে চলে গেলো।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
1000059663.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ রাত্রি 🌃

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো জেনারেল রাইটিং পোস্ট। চলুন তাহলে এবার শুরু করা যাক।

কয়েকদিন থেকে আবহাওয়া খুব খারাপ অবস্থা। বৃষ্টির পানিতে ভিজে ঠান্ডা লেগেছে। হালকা সর্দি কাশি ও রয়েছে। আশাকরি আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে অফিস বন্ধ থাকার কথা ছিলো। তবে কি আর করার বিভিন্ন কৌশল অবলম্বন করে আজকে অফিস খোলা রাখা হয়েছিলো। যদিও আশেপাশের বেশ কিছু অফিস বন্ধ ছিলো। অফিসে মূলত বেশ কিছু কাজের শিপমেন্ট ছিলো। অফিস থেকে বাসায় আসলাম বাসায় এসে দেখি বেশ কিছু পিঠা বানিয়ে নিয়ে আমাদের বাসায় শাশুড়ি এসেছে।

আজকের দিনটিতে কম বেশি সবাই বিভিন্ন ধরণের পিঠা তৈরি করার চেষ্টা করেন। এর পরে বেশ কিছু পিঠা খেলাম। এর পরে সবার সাথে গল্প করতেছিলাম। বেশ কিছুদিন পরে শাশুড়ি এসেছে আমার মেয়ে তো তার নানিকে পেয়ে ভীষণ খুশি। তার খুশি দেখে আমার কাছে ও ভীষণ ভালো লাগতেছিলো। খাটের উপর আমি আর আমার ওয়াইফ বসে বসে মেয়ে আর তার নানির দুষ্টামি দেখতেছি। লিয়া মনি তার নানির সাথে খেলা করতে করতে হঠাৎ করে খাটের মাথায় চলে আসে আমি সাথে সাথে আমার ওয়াইফ কে বলি লিয়া মনিকে ধরতে। লিয়া মনি কে ধরতে ধরতে তার অর্ধেক শরীর নিচে পরবে পরবে ভাব তখন তাড়াতাড়ি লিয়া মনির আম্মু লিয়া মনি কে ধরে ফেলে। সৃষ্টিকর্তার কাছে লাখো শুকরিয়া আদায় করলাম যে আমার মেয়েটা বড় একটা বিপদ থেকে বেঁচে গেলো।

খাটের উপর থেকে পরে গেলে নিশ্চিত লিয়া মনির মাথা ফেটে যেতো। লিয়া মনির এমন দৃশ্য দেখে আমার আর আমার ওয়াইফ এর কলিজা শুকিয়ে গিয়েছিলো। আর মাত্র এক সেকেন্ড দেরি করলে বড় ধরনের বিপদ হতে পারতো। বড় ধরনের বিপদ পাশ কেটে চলে গেলো। আপনারা সকলেই আমার মেয়ের জন্য দোয়া করবেন। মনটা একটু এলোমেলো হয়ে গিয়েছে। তাই আজকের পোস্টটি ও এলোমেলো হয়েছে। কোন ধরনের ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি। আল্লাহ হাফেজ 💞

পোস্টের বিবরণ:-
বিভাগজেনারেল রাইটিং পোস্ট।
ডিভাইসrealme 9
বিষয়বড় ধরনের বিপদ পাশ কেটে চলে গেলো।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
রাইটার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 2 years ago 

আসলে এই বয়সে বাচ্চারা একটু বেশি দুরন্ত হয়। তাই তাদের সব সময় চোখে চোখে রাখতে হয়। আসলে আনন্দের জন্য সে সবকিছু ভুলে গিয়েছিল। কিন্তু এই অল্প সময়ের জন্য আপনাকে একটা বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন। তাইতো বাচ্চাদের যখন খাটে উঠাতে হবে তখন তাদেরকে সবসময় কাছাকাছি রাখা প্রয়োজন।

 2 years ago 

একদমই ঠিক বলেছেন ভাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এমন বিপদের মধ্যে পড়েও লিয়া মনি ভালো আছে শুনে ভালো লাগলো। শিশুদের ক্ষেত্রে এই জিনিসগুলো আকস্মিক হলে বড় চিন্তার উদ্রেক হয়। তবু কপাল খুব ভালো যে খাটের উপর থেকে পড়ে যায়নি। অত ছোট, পড়ে গেলে ভীষণ কষ্ট পেত। ঈশ্বর রক্ষা করেছেন তাকে। বাকি জীবন উজ্জ্বল এবং সজীব হয়ে উঠুক।

 2 years ago 

দোয়া করবেন ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

সন্তানের কোনো রকম বিপদ হলে বাবা-মা কখনোই নিশ্চিন্তে থাকতে পারে না। লিয়া মামনি এত বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গিয়েছে এটা জেনে অনেক ভালো লেগেছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি এর জন্য। সব সময় বাচ্চাদেরকে দেখে শুনে রাখা উচিত। খাটের উপর থাকা অবস্থায় তার পাশেই থাকবেন। খাট থেকে পড়ে গেলে মাথা ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আপনার মেয়ের জন্য সব সময় অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।

 2 years ago 

বন্ধের দিন অফিস করতে খুবই বিরক্ত লাগে। যাইহোক খুব বড় একটি বিপদ থেকে রক্ষা পেয়েছেন ভাই। জান্নাতুল লিয়া যদি খাট থেকে ফ্লোরে পড়ে যেতো,তাহলে প্রচন্ড আঘাত পেতো। এখন থেকে আরও বেশি বেশি খেয়াল রাখার চেষ্টা করবেন। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুকরিয়া লিয়া মামুনিকে বড় বিপদের হাত থেকে রক্ষা করার জন্য। একটু দেরি হলে বড় বিপদ হলেও হতে পারতো। তাই ছোট বাচ্চাদেরকে চোখে চোখে রাখতে হয়। লিয়া মামুনির জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63162.59
ETH 1821.63
USDT 1.00
SBD 0.38